Bijoy Bangla

Bijoy Bangla সত্যের সন্ধানে আমরা
সব খবর জানতে ভিডি? News, নিউজ, সংবাদ

শেরপুর ৬৪৩ কার্টুন ডাকাতি হওয়া সয়াবিন তেল উদ্ধার। চালকসহ আটক ২শেরপুর (বগুড়া) প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া...
10/07/2026

শেরপুর ৬৪৩ কার্টুন ডাকাতি হওয়া সয়াবিন তেল উদ্ধার। চালকসহ আটক ২
শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া মহাসড়কে কাভার্ডভ্যান গতিরোধ করে ২৪ লাখ টাকা মূল্যের ৬৬৫ কার্টুন সয়াবিন তেল ডাকাতির ঘটনা ঘটেছে। তবে ঘটনায় চালককে আটকের পর তার দেওয়া তথ্যে শুক্রবার দুপুরে বগুড়ার শেরপুর উপজেলার বেলঘরিয়া এলাকা থেকে ৬৪৪ কার্টুন তেল উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িত চক্রের মূল হোতাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১০ জুলাই) মুন্সীগঞ্জের শ্রীনগর থানায় ট্রান্সপোর্ট কোম্পানির সুপারভাইজার আফছার উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামা ৭/৮ জন ডাকাতের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন (মামলা নং-১১)।

শেরপুরে নির্বাচনী গাড়িবহরে হামলা মামলার এজাহারভুক্ত আসামি রব্বানী গ্রেফতারশেরপুর (বগুড়া) প্রতিনিধিবগুড়ার শেরপুরে সংসদ সদ...
29/06/2026

শেরপুরে নির্বাচনী গাড়িবহরে হামলা মামলার এজাহারভুক্ত আসামি রব্বানী গ্রেফতার
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ-এর নির্বাচনী গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত ৭১ নম্বর আসামি গোলাম রব্বানীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার গাড়িদহ ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার গোলাম রব্বানী গাড়িদহ ইউনিয়নের আজিম উদ্দিনের ছেলে এবং স্থানীয় আওয়ামী লীগের নেতা বলে জানা গেছে।
শেরপুর থানার সাব-ইন্সপেক্টর জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচনী গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে গোলাম রব্বানীকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

08.06.24 সংখ্যা
15/06/2026

08.06.24 সংখ্যা

Address

Sherpur
Bogura
5840

Alerts

Be the first to know and let us send you an email when Bijoy Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bijoy Bangla:

Shortcuts

Share

Category