Ajker Sherpur

Ajker Sherpur Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ajker Sherpur, Media, Bogura.

10/04/2026
বিশ্বকাপ পরিচালনায় থাকছে ৫০ দেশের রেফারিআসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ম্যাচ অফিসিয়ালদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ...
10/04/2026

বিশ্বকাপ পরিচালনায় থাকছে ৫০ দেশের রেফারি
আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ম্যাচ অফিসিয়ালদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে ফিফা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসর শুরু হবে আগামী ১১ জুন।
ফিফা ঘোষিত ‘ফিফা টিম ওয়ান’-এ জায়গা পেয়েছেন মোট ৫২ জন রেফারি, ৮৮ জন সহকারী রেফারি এবং ৩০ জন ভিডিও ম্যাচ অফিসিয়াল (ভিএআর)। বিশ্বের ছয়টি কনফেডারেশন ও ৫০টি সদস্য দেশ থেকে বাছাই করা হয়েছে এই কর্মকর্তাদের, যা বৈশ্বিক প্রতিনিধিত্বের এক অনন্য উদাহরণ।
এবারের তালিকায় নারী কর্মকর্তাদের উপস্থিতিও নজর কেড়েছে। কাতার বিশ্বকাপের মতো এবারও ছয়জন নারী রেফারি ও সহকারী রেফারিকে দায়িত্ব দেওয়া হয়েছে।
রেফারিদের তালিকায় আছে বেশ কিছু পরিচিত নাম। যেমন, পোল্যান্ডের সিমন মারচিনিয়াক, ইংল্যান্ডের মাইকেল অলিভার, ফ্রান্সের ক্লেমঁ তুরপাঁসহ বিশ্বের শীর্ষ ম্যাচ কর্মকর্তারা।
দেশভিত্তিক প্রতিনিধিত্বে আর্জেন্টিনা ও ব্রাজিল থেকে সর্বোচ্চ ৯ জন করে ম্যাচ অফিসিয়াল নির্বাচিত হয়েছেন। এ ছাড়া যুক্তরাষ্ট্র, মেক্সিকো, ফ্রান্স ও ইংল্যান্ড থেকেও উল্লেখযোগ্য সংখ্যক রেফারি অন্তর্ভুক্ত হয়েছেন।

যুক্তরাষ্ট্রে নিরাপত্তার নিশ্চয়তা চায় ইরান২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা যেন কমছেই না। দেশটি ...
07/04/2026

যুক্তরাষ্ট্রে নিরাপত্তার নিশ্চয়তা চায় ইরান

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা যেন কমছেই না। দেশটি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি, বরং ফিফার কাছ থেকে যুক্তরাষ্ট্রের মাটিতে নিরাপত্তা পাওয়ার নিশ্চয়তার অপেক্ষায় রয়েছে।

ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দোনিয়ামালি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের মাঠে তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো মেক্সিকোতে স্থানান্তরের জন্য অনুরোধ করা হলেও তা এখনো চলমান। ফিফা এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি। মন্ত্রী আরও বলেন, যদি তাদের প্রস্তাব গ্রহণ করা হয়, তাহলেই ইরান বিশ্বকাপে খেলতে পারবে।

উল্লেখ্য, আসন্ন বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। টুর্নামেন্টটি শুরু হবে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত। ইরানের গ্রুপ পর্বের ম্যাচগুলো মূলত যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দোনিয়ামালি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের সমালোচনা করেছেন। ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন ইরানের জাতীয় দলের যুক্তরাষ্ট্রে এসে খেলা নিরাপদ নাও হতে পারে। তিনি বলেন, ফিফার নিয়ম অনুযায়ী আয়োজক দেশকে অংশগ্রহণকারী সব দলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পর্যাপ্ত নিরাপত্তা না পাওয়া গেলে যুক্তরাষ্ট্রে ইরানের ম্যাচ খেলার সম্ভাবনা কম, তবে নিরাপত্তার নিশ্চয়তা থাকলে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। অন্যদিকে ইরান দল বিশ্বকাপের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে।

দোনিয়ামালি আরও জানিয়েছেন, সাম্প্রতিক সংঘাতে ইরানের বিভিন্ন ক্রীড়া স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি অভিযোগ করেছেন, কিছু আন্তর্জাতিক মানের স্টেডিয়াম ও অবকাঠামো হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

আজ রাতেই ইরানের সভ্যতা ধ্বংস হয়ে যাবে: ট্রাম্পহরমুজ প্রণালী খোলার জন্য আলটিমেটামের চূড়ান্ত সময় ঘনিয়ে আসায় ইরানের উদ্দেশে...
07/04/2026

আজ রাতেই ইরানের সভ্যতা ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প

হরমুজ প্রণালী খোলার জন্য আলটিমেটামের চূড়ান্ত সময় ঘনিয়ে আসায় ইরানের উদ্দেশে নতুন করে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘আজ রাতে একটি সম্পূর্ণ সভ্যতা ধ্বংস হয়ে যাবে, যা আর কখনো পুনরুদ্ধার করা যাবে না’।

ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্য ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলেছেন, ‘আজ রাতেই একটি সম্পূর্ণ সভ্যতা শেষ হয়ে যাবে, যা আর কখনো পুনরুদ্ধার করা যাবে না। আমি চাই না এটা হোক, তবে সম্ভবত এটা ঘটবে।

তবে এখন আমরা সম্পূর্ণ ও সামগ্রিক রেজিম চেঞ্জের পর্যায়ে আছি, যেখানে ভিন্ন, বুদ্ধিমান ও কম উগ্র মনোভাবের মানুষরা প্রাধান্য পাচ্ছে। তাই হয়তো বৈপ্লবিকভাবে চমৎকার কিছু ঘটতে পারে।
’
তিনি আরও লিখেছেন, ‘কে জানে? আজ রাতেই আমরা জানতে পারব বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের একটি অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত। ৪৭ বছরের জুলুম, দুর্নীতি ও মৃত্যুর অবসান হয়ে যাবে।

ঈশ্বর ইরানি জনগণকে আশীর্বাদ করুন।’ সূত্র: আল জাজিরা

Address

Bogura
5840

Alerts

Be the first to know and let us send you an email when Ajker Sherpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ajker Sherpur:

Shortcuts

Share

Category