Journal BD

Journal BD 24 hours news update web

07/09/2026

বগুড়া শহরের যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় ইজিবাইক ও ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়েছে।
ট্রাফিক বিভাগ ও বগুড়া সিটি কর্পোরেশনের উদ্যোগে সাতমাথা এলাকায় কোনো ইজিবাইক ও ব্যাটারিচালিত অটোরিকশা প্রবেশ করতে দেওয়া হবে না। যানজট কমানো এবং সাতমাথা ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

06/09/2026

বগুড়া সদরের সাবগ্রাম হাট এলাকায় তন্ময় ফুড প্রোডাক্টসে ভোক্তা অধিকারের অভিযান : ৫০ হাজার টাকা জরিমানা আদায়।
#ভোক্তা #অভিযান #জরিমানা

06/09/2026

বগুড়ায় ১৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, প্রাইভেটকার জব্দ; এছাড়াও ৫০ পিচ ট্যাপেন্ডাল ট্যানলেট সহ ১ জন এবং গাঁজা সহ ২মহিলাকে আটক করেছে সদর থানার পুলিশ।
বিস্তারিত কমেন্ট সেকশনে...

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডে সদস্য মনোনীত হওয়ায় রেজাউল করিম বাদশা কে ফুলেল শুভেচ্ছা হিন্দু ধর্মীয় কল্য...
05/09/2026

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডে সদস্য মনোনীত হওয়ায় রেজাউল করিম বাদশা কে ফুলেল শুভেচ্ছা

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সদস্য মনোনীত হওয়ায় বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা ও সিটি প্রশাসক এম আর ইসলাম স্বাধীনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শনিবার রাতে মমইন কনভেনশন সেন্টারে ফুলেল শুভেচ্ছা জানান ট্রাস্টি বোর্ডের সদস্য শ্রী শুভ্র শংকর প্রসাদ। এসময় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সিনিয়র সদস্য সুজিত জয়সোয়াল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড গঠন করেছে সরকার। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ২৫ সদস্যের এ ট্রাস্টি বোর্ডের তালিকা প্রকাশ করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনটি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ৯(খ) ধারা অনুযায়ী জারি করা হয়েছে।

নতুন ট্রাস্টি বোর্ডে বগুড়ার প্রতিনিধি হিসেবে শ্রী শুভ্র শংকর প্রসাদকে সদস্য (মনোনীত) করা হয়েছে।

নতুন ট্রাস্টি বোর্ডে বগুড়ার  প্রতিনিধি (মনোনীত) হওয়ায় মহানগর যুবদলের সিনিয়র সদস্য সুজিত জয়সোয়ালের সাথে শুভেচ্ছা বিনিময় ক...
05/09/2026

নতুন ট্রাস্টি বোর্ডে বগুড়ার প্রতিনিধি (মনোনীত) হওয়ায় মহানগর যুবদলের সিনিয়র সদস্য সুজিত জয়সোয়ালের সাথে শুভেচ্ছা বিনিময় করেন শ্রী শুভ্র শংকর প্রসাদ।

05/09/2026

এবার কবিতা শুনিয়ে দর্শক শ্রোতাদের মুগ্ধ করলেন টিআই সালেক।
#কবিতা #দর্শক #সালেকুজ্জামান #বগুড়া

04/09/2026

বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে বগুড়ার শিবগঞ্জে দুর্ঘটনায় জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ি

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
দুর্ঘটনার পর প্রতিমন্ত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তিনি নিজ বাড়িতে ফিরে যান। গাড়িতে প্রতিমন্ত্রীর সাথে তার সহধর্মীনিও ছিলেন। প্রতিমন্ত্রী ঢাকা থেকে নিজ সংসদীয় নির্বাচনী এলাকা জয়পুরহাট-২ আসনে সরকারী সফরে যাচ্ছিলেন।

শুক্রবার (০৪ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৯ টায় মোকামতলা-জয়পুরহাট সড়কের কিচক ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এদিকে, দুর্ঘটনায় গোপীনাথপুর গ্রামের ফিরোজা নামে ওই বধির বৃদ্ধা নারীও কিছুটা আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য টিএমএসএস হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান।

04/09/2026

শুভ জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার সকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া মহানগর শাখার আয়োজনে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।

03/09/2026

রোগী ও স্বজনদের বিক্ষোভের মুখে আন্দোলনকারীরা হাসপাতালের ভিতরে ঢুকতে বাধ্য হলো ইন্টার্নি চিকিৎসকরা।

বগুড়ায় বিএডিসি কর্মীদের কর্মবিরতি, সার সরবরাহ বিঘ্নের শঙ্কাবিস্তারিত কমেন্টে...
02/09/2026

বগুড়ায় বিএডিসি কর্মীদের কর্মবিরতি, সার সরবরাহ বিঘ্নের শঙ্কা

বিস্তারিত কমেন্টে...

Address

Santaher Road, Hotel Park (2nd Floor)Barogola
Bogura
5800

Alerts

Be the first to know and let us send you an email when Journal BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Journal BD:

Shortcuts

Share