01/07/2025
আহ্ জুলাই! আজ যেমন সতেজ ভরা প্রাণ নিয়ে ঘুম থেকে উঠে মন ভরে একটা দীর্ঘ শ্বাস নিতে পেরেছি, ফিরে পেয়েছি আমাদের বাক স্বাধীনতা। গত জুলাই কিন্তু আমাদের জন্য এমন ছিল না। তখন ছিল..
জুলাই মানেই রক্তে রঞ্জিত রাজপথ,
লাশে ভরা মিছিলের দীর্ঘশ্বাস।
এ মাস শুধু একটা নাম নয়—
এ এক ইতিহাস, এক আর্তনাদ!
স্বজন হারানোর বেদনা,
আন্দোলনের শহীদদের বুকফাটা চিৎকার...
সব মিলে জুলাই মানেই—
নিরব কান্না, গর্ব আর গভীর শোকের প্রতিচ্ছবি! 🥺
ধন্য তোমরা! ধন্য তোমাদের পরিবার!
গর্বিত আমরা! গর্বিত আমাদের দেশ!
তোমাদের জন্য ফিরে পেয়েছি নতুন বাংলাদেশ ☺️🇧🇩