07/09/2026
নাহিদ ইসলামরা আসলে এমনই, যেমনটা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। তারা কোনো এলিট পরিবারের সন্তান নন। তারা আমাদের মতোই সাধারণ পরিবার ও মাটির কাছ থেকে উঠে আসা গ্রামের ছেলে।
তারা যত ওপরে উঠুক, যত বড় পদেই পদোন্নতি হোক, সাধারণ মানুষের সঙ্গে হাত মেলাতে কিংবা বুকে বুক মিলিয়ে কথা বলতে তারা দ্বিধা করবে না।
কারণ তারা কোনো এমপি-মন্ত্রীর সন্তান নন, যারা বিদেশে পড়াশোনা করে এসে বাবার পরিচয়ে রাজনীতিতে জায়গা করে নিয়েছেন।
তারা এ দেশের মাটি ও মানুষের কাছ থেকে উঠে আসা তরুণ সম্ভাবনা। তাদের যারা ভালোবাসেন, তারা কোনো স্বার্থে নয়, নিঃস্বার্থভাবেই তাদের ভালো চান।
কারণ মানুষ পরিবর্তন চায়। তরুণ প্রজন্ম চায় পুরোনো রাজনৈতিক সংস্কৃতির বাইরে গিয়ে একটি নতুন, জবাবদিহিমূলক ও জনবান্ধব রাজনৈতিক ব্যবস্থা গড়ে উঠুক।
যারা তরুণ নেতৃত্বের হাতে দেশের ভবিষ্যৎ দেখতে চান, তাদের অনেকেই কোনো রাজনৈতিক দলের সক্রিয় কর্মী নন। তারা সেই শ্রেণির মানুষ, যারা দেশের জন্য নিজের পকেট থেকে অর্থ খরচ করতে প্রস্তুত, কিন্তু দেশের অর্থ নিজের পকেটে ঢোকানোর রাজনীতি চান না।
এই মানুষগুলোর ভালোবাসা ও প্রত্যাশা তরুণদের ঘিরেই।
আমরা আগামী বাংলাদেশের নেতৃত্বে এমনই মাটি ও মানুষের কাছ থেকে উঠে আসা, সৎ, সাহসী ও সম্ভাবনাময় তরুণ নেতৃত্ব দেখতে চাই।
আমরা চাই পরিবর্তনের রাজনীতি।
আমরা চাই তরুণদের নেতৃত্বে নতুন বাংলাদেশ।
.. Atikul Islam Chowdhury