04/11/2021
আজকাল কত রকম পার্টির কথাই না আমরা শুনে থাকি। এই যে দরুণ, জন্মদিনের পার্টি, নাচ-গানের পার্টি, বন্ধু-বান্ধবদের পার্টি, চা পার্টি, কফি পার্টি, ফাস্টফুড পার্টিসহ নানান ধরণের পার্টি৷ কিন্তু হাঁস পার্টির কথা আমরা ক’জনেই বা জানি? আসুন আজ আমরা জানবো, হাঁস পার্টির ইতিবৃত্ত। শীতকালে সাধারণত হাঁসে প্রচুর পরিমাণে চর্বি জমা হয়। যার কারণে শীতে হাঁস খাওয়ার মজাটাই যেন একটু আলাদা স্বাদের। যেন একটু বেশিই স্বাদের। শীতের প্রকোপে শরীরের রক্ত মাংস যখন নিস্তেজ হয়ে যায়, তখন শরীরে শক্তি বাড়াতে আমরা সব বন্ধুরা মিলে হাঁসের পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করি । শীতকালে হাঁস পরিপুষ্টি লাভ করে। ফলে হাঁসের মাংস খাওয়ার উপকারিতা অনেক আর শীতকালই হচ্ছে এর উপযুক্ত সময়। পারিবারিকভাবে হাঁস রান্না করে খেলেও, নিজেরা হঠাৎ বন্ধুবান্ধব দলবেঁধে হাঁস খাবার হানির মজাটাই আলাদা। উদ্যোগ হয় ভিন্ন আয়োজনের। বন্ধুমহলের বন্ধুরা মিলে শীত হাঁস খাবার এই দারুণ আয়োজনটি হাঁস পার্টি নামে ছড়িয়ে পড়েছে সব দিক। বন্ধুবান্ধবদের নিয়ে হাঁস পার্টির গুরুত্ব: শীতকালে হাঁস খাওয়ার মাধ্যমে শরীরে একদিকে যেমন ভিন্ন শক্তি জমা হয়, ঠিক তেমনই বন্ধুবান্ধবের মাঝে সৃষ্টি হয় এক ধরণের সুসম্পর্ক। একসাথে হাঁস পার্টিতে হাঁস খেলে বন্ধুত্বের বন্ধনটা দৃঢ় হয়, পাশাপাশি চাঙা থাকে সবার শরীর-স্বাস্থ্য।