Express Bangla TV

Express Bangla TV Express Bangla TV is a best online television channel in BD. Stay with us & enjoy every moment. This is our official facebook fan page.

27/08/2024

হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাজধানীর উত্তরা থেকে হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

21/08/2024

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মুন্সেফ পাড়া এলাকায় সোহেল (৩৬) নামের এক নেশাগ্রস্থ দুষ্কৃতকারীকে মাদকদ্রব্য ও ধারালো অস্ত্র সহ হাতেনাতে আটক করেছে ছাত্রজনতা। অতঃপর বেশ কিছুক্ষণ জিজ্ঞাবাদ করে তাকে প্রাথমিকভাবে শাস্তি প্রদান শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

এদিকে প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীদের সূত্রে জানা গিয়েছে যে, উক্ত যুবক ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্য পাড়া শান্তি বাগ এলাকার বাসিন্দা। ইতিপূর্বে অসংখ্যবার মধ্য পাড়া, ফুলবাড়িয়া, মুন্সেফ পাড়া, ও শেরপুর, সহ আসেপাশের অধিকাংশ এলাকায় একাধিক চুরির ঘটনায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। যখনি কোথাও এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হতে হয় তাকে, তখনি সে পাগলের অভিনয় করতে শুরু করে বলে অভিযোগ করেছেন অনেকেই। মূলত সে এমন একজন পেশাদার চোর ও ছিনতাইকারী যার নানান ধরনের সংঘবদ্ধ অপরাধমূলক কর্মকাণ্ড ও অত্যাচারে ইতিমধ্যে অতিষ্ঠ হয়ে পড়েছেন তার নিজ এলাকার বাসিন্দারা। এই ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন তারা।

তথ্যসূত্র: মুন্সেফ পাড়া, ফুলবাড়িয়া, ও মধ্য পাড়ার এলাকাবাসী ও ছাত্রসমাজ




#চোর #ব্রাহ্মণবাড়িয়া #ভাইরাল

BPL✅2024 All Team1.🌟Fortune Barisal✌🏻2.🌟Sylhet Strikers✌🏻3.🌟Comilla Victorians✌🏻4.🌟Rangpur Riders✌🏻5.👉🏻Duranto Dhaka6.👉🏻...
24/09/2023

BPL✅2024 All Team

1.🌟Fortune Barisal✌🏻
2.🌟Sylhet Strikers✌🏻
3.🌟Comilla Victorians✌🏻
4.🌟Rangpur Riders✌🏻
5.👉🏻Duranto Dhaka
6.👉🏻Khulna Tigers
7.👉🏻Chattogram Challengers

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে ভাসমান অবস্থায় আশিকা জাহান সিপা (১৬) নামের এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্য উদঘ...
20/09/2022

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে ভাসমান অবস্থায় আশিকা জাহান সিপা (১৬) নামের এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্য উদঘাটন করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, গাছের সঙ্গে তার মাথা থেঁতলে হত্যা করেন গৃহশিক্ষক ও প্রেমিক বাইজিদ সরকার।

ঢাকার উত্তরায় ১১ নম্বর সেক্টরে একটি এটিএম বুথ থেকে গতরাত আনুমানিক ১২ টা বা ১টার দিকে টাকা তুলতে গিয়ে ছিনতাইকারীর ছুরির...
14/08/2022

ঢাকার উত্তরায় ১১ নম্বর সেক্টরে একটি এটিএম বুথ থেকে গতরাত আনুমানিক ১২ টা বা ১টার দিকে টাকা তুলতে গিয়ে ছিনতাইকারীর ছুরির আঘাতে মারা গিয়েছেন একজন ব্যবসায়ী। যদিও রাস্তার পথচারিদের সহায়তায় সেই ছিনতাইকারীকে ধরা সম্ভব হয়। কিন্তু অবশেষে জানা যায়, এই ছিনতাইকারী পেশাদার কোনো অপরাধী নন। তার দুটি সন্তান আছে, তাদের মাঝে একজন প্রতিবন্ধী। নিজের সেই প্রতিবন্ধী বাচ্চার চিকিৎসার টাকার জন্য স্ত্রীর সাথে ঝগড়া করে তিনি উক্ত ঘটনাটি ঘটিয়েছেন বলে ইতিমধ্যে জানিয়েছেন।

সম্প্রতি কাজ না থাকায় ঋণগগ্রস্ত হয়ে পড়েছিলেন তিনি। এককথায়, অভাবে পড়ে তিনি এমন কাজ করেছেন। তাছাড়া পুলিশও এখনো পর্যন্ত পূর্বে কোনধরনের অপরাধমূলক কাজে উক্ত ছিনতাইকারীর জড়িত থাকার কোনো রেকর্ড খুজে পায়নি।

বর্তমান সময়ে দেশের পরিবেশ পরিস্থিতি যেমন যাচ্ছে, তাতে করে নিরদ্বিধায় বলা যায় যে আজ নাহয় কাল এমন ঘটনা আপনার আমার সাথেও অহরহ ঘটতে পারে।

হয়তো অভাবের তাড়নায় আমাদের কেউ ছিনতাইকারী হয়ে যাবে, নতুবা আমাদের মৃত্যু হবে ছিনতাইকারীর হাতে।

©️লিখা ও ছবিঃ Syed Nazmus Sakib

10/07/2022

সবাইকে ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা। তাকব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

18/06/2022

মানবিক বিপর্যয়ের মুখে সিলেট! হে আরশের মালিক, সিলেটবাসীর উপর রহম করুন।

গত মাসের শেষের দিকে একবার বন্যায় আক্রান্ত হয়েছিল সিলেট। এ নিয়ে এই অঞ্চলে চলতি বছরে সর্বমোট তিনদফা বন্যা দেখা দিয়েছে।

বন্যার প্রথম পর্যায়ে সিলেটে সরকারি-বেসরকারি সেবা সংস্থাগুলোর পাশাপাশি বিভিন্ন ইসলামি সংগঠন ও ফাউন্ডেশনগুলোর কার্যক্রম ছিলো বেশ চোখে পড়ার মতো। তবে বর্তমানে সেখানকার পরিস্থিতি বেশ ভয়াবহ। তাই বর্তমান পরিস্থিতি বিবেচনায় আবারো সর্বমহল থেকে জোরালোভাবে সহযোগিতার হাত বাড়ানো দরকার।

আসুন, প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে সহযোগীতার হাত বাড়াই ও আন্তরিক দু’আ অব্যাহত রাখি।

18/06/2022

ভারতের হাওড়া নদীর বাঁধ ভেঙে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ৯ টি গ্রাম প্লাবিত।

16/06/2022

IHT এবং MATS 2021-2022 সেশনে ডিপলোমা কোর্সে এডমিশন নিতে ইচ্ছুক সকল শিক্ষার্থীদের মধ্যে এডমিশন টেস্ট নেয়ার সিদ্ধান্ত পরিবর্তন করে আবেদন করা শিক্ষার্থীদের মাধ্যমিক পরীক্ষায় (SSC) প্রাপ্ত ফলাফল বিবেচনা করে মেরিট লিস্ট প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছিলেন কতৃপক্ষ। এরপর প্রায় দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেলেও রেজাল্ট প্রকাশিত না হওয়ায় অপেক্ষাকৃত শিক্ষার্থীগণ একরকম হতাশায় ভুগছিলেন। এবার সেই অপেক্ষার প্রহর শেষ হয়েছে এবং ইতিমধ্যে মেরিট লিস্ট ও প্রথম ওয়েটিং লিস্ট প্রকাশ করা হয়েছে।

২০২২ সালের জুলাই মাসের ৭ তারিখ পর্যন্ত মেরিট লিস্টে চান্স পাওয়া শিক্ষার্থীদের ভর্তির সময়সীমা শেষ হয়ে যাবে এবং তারপর এর ভর্তি শুরু হবে।

২০২০-২১ সেশনে ৩ বার ওয়েটিং লিস্ট প্রকাশ করতে হয়েছিল।

সেই হিসেবে এবার প্রায় সবারই waiting list থেকে চান্স হয়ে যাবে বলে আশা করা যায়। তাই অযথা অগ্রীম প্রাইভেটে ভর্তি হয়ে টাকা অপচয় করবেন না। ধন্যবাদ।




04/06/2022

সীতাকুণ্ডে কেমিক্যাল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণে অনেক হতাহত হয়েছেন, সবাই যে যার সাধ্য মত সহযোগিতায় এগিয়ে আসুন। ধন্যবাদ।

24/02/2022

█▒▒▒ সর্বশেষ/Just In ▒▒▒█
* ইউক্রেনে রুশ অভিযানের প্রভাবে আন্তর্জাতিক বাজারে ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়েছে জ্বালানি তেলের দাম; শেয়ারবাজারেও দরপতন।

Address

Brahmanbaria Sadar
Brahmanbaria
3400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Express Bangla TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category