New mahfil TV

New mahfil TV Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from New mahfil TV, Media/News Company, Riyadh, Brahmanbaria.

রিয়াদে প্রবাসী ড্রাইভার অপহরণ: মুক্তিপন আদায়ের চেষ্টাকালে ২ জন গ্রেফতার, মূলহোতা পলাতক!সৌদি আরবের রিয়াদে চাঞ্চল্যকর এক...
07/07/2026

রিয়াদে প্রবাসী ড্রাইভার অপহরণ: মুক্তিপন আদায়ের চেষ্টাকালে ২ জন গ্রেফতার, মূলহোতা পলাতক!

সৌদি আরবের রিয়াদে চাঞ্চল্যকর এক অ/প/হরণের ঘটনা ঘটেছে। জুয়েল নামের এক প্রবাসী ড্রাইভারকে জিম্মি করে মুক্তিপণ আদায়ের সময় রিয়াদ পুলিশের বিশেষ অভিযানে ২ অ/প/হরণকারীকে গ্রেফতার করা হয়েছে।

অপহৃত জুয়েল জানিয়েছেন, মেহেদি নামের এক ব্যক্তি তার গাড়িতে নিয়মিত যাতায়াত করতো। সেই সুবাদে তাদের মধ্যে পরিচিতি গড়ে ওঠে। গত রবিবার দুপুরের দিকে গাড়ি ভাড়ার কথা বলে কৌশলে জুয়েলকে ডেকে নিয়ে যায় মেহেদি। এরপর তাকে জিম্মি করে অমানবিক নির্যাতন চালানো হয় এবং ইমো কলের মাধ্যমে পরিবারের কাছে ৪ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

জুয়েল নিখোঁজ হওয়ার পর তার বন্ধু এবং স্বজনরা তাৎক্ষণিকভাবে রিয়াদ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে রিয়াদ পুলিশ দ্রুত বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে জিম্মি অবস্থা থেকে জুয়েলকে অক্ষত উদ্ধার করা হয় এবং ২ অ/প/হর/ণকারীকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, এই অ/প/হরণ চক্রে মোট ৭ জন জড়িত ছিল। এর মধ্যে ২ জন গ্রেফতার হলেও মূলহোতা মেহেদিসহ ৫ জন বর্তমানে পলাতক রয়েছে। গ্রেফতারকৃতদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায় বলে জানা গেছে।

প্রবাসে অপরিচিত বা পরিচিত সবার ক্ষেত্রেই চলাফেরায় সতর্ক থাকুন। যেকোনো জরুরি প্রয়োজনে দেরি না করে দ্রুত স্থানীয় থানা বা বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ করুন।

প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে রিয়াদ পুলিশের এই দ্রুত ও কার্যকর পদক্ষেপকে স্বাগত জানাই। অপরাধীরা যেন দ্রুত আইনের আওতায় আসে, এটাই আমাদের প্রত্যাশা।

স্ত্রীর মিথ্যে মামলার  বলি হলেন সৌদিপ্রবাসী সাইম!ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সৌদিপ্রবাসী ম...
01/07/2026

স্ত্রীর মিথ্যে মামলার বলি হলেন সৌদিপ্রবাসী সাইম!

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সৌদিপ্রবাসী মো. সাইম। মাত্র ১৫ দিন আগে ছুটি নিয়ে দেশে গিয়েছিলেন তিনি। কিন্তু ফেরার ১৫ দিনের মাথায় তাকে প্রাণ দিতে হলো শ্বশুরবাড়ির লোকজনের হাতে!

তিন বছর আগে ফাওজিয়া আক্তারের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় সাইমের। বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। গত ১৭ জুন স্ত্রী ফাওজিয়া যৌতুকের অভিযোগ এনে সাইমের বিরুদ্ধে মামলা করেন এবং ২৪ জুন তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

অভিযোগ রয়েছে, গত সোমবার রাতে পুলিশ আসছে খবর শুনে সাইম পালানোর চেষ্টা করলে স্ত্রী ফাওজিয়া এবং শ্বশুরবাড়ির লোকজন তাকে ধাওয়া করে। একপর্যায়ে ফসলি জমির পাশের ড্রেনে নিয়ে তাকে নির্মমভাবে মারধর করা হয়, যার ফলে ঘটনাস্থলেই তার ঘাড় ভেঙে মৃত্যু হয়।

এ ঘটনায় সাইমের স্ত্রী ফাওজিয়া আক্তার, শ্বশুর আব্দুল আহাদসহ ৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ ইতিমধ্যে ইকরাম ও জুনায়েদ নামের দুইজনকে গ্রেপ্তার করেছে। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

#সৌদিআরব #বিচারচাই #আশুগঞ্জ #ব্রাহ্মণবাড়িয়া #প্রবাসী #ন্যায়বিচার

অবিশ্বাস্য,দুর্দান্ত মরোক্কো!ঘুরেফিরে সকলের আল্লাহ একজন নত হতে হলে তিনির কাছেই হন।মরক্কোর কোচ মোহাম্মেদ ওয়াহবি এবং তার ...
30/06/2026

অবিশ্বাস্য,দুর্দান্ত মরোক্কো!
ঘুরেফিরে সকলের আল্লাহ একজন নত হতে হলে তিনির কাছেই হন।

মরক্কোর কোচ মোহাম্মেদ ওয়াহবি এবং তার খেলোয়াড়রা নেদারল্যান্ডসের বিপক্ষে পেনাল্টি শুটআউটের আগে একসাথে মোনাজাত করেছিলে 🤲🏿
দৃশ্যটি খুবই ভালো লাগছে।

আহারে বাচ্চাটার চেহারাটা দেখে খুব কষ্ট হচ্ছে কিভাবে থাকবে মা ছাড়া 😥একটি স্বপ্নভঙ্গের করুণ উপাখ্যান-রত্না নামের এই নারীগ...
29/06/2026

আহারে বাচ্চাটার চেহারাটা দেখে খুব কষ্ট হচ্ছে কিভাবে থাকবে মা ছাড়া 😥

একটি স্বপ্নভঙ্গের করুণ উপাখ্যান-
রত্না নামের এই নারীগৃহকর্মী সৌদি আরবে এসেছিলেন বুকভরা স্বপ্ন নিয়ে। তার একমাত্র সম্বল শারীরিক প্রতিবন্ধী মেয়ে ফাতিহা। মেয়ের চিকিৎসা আর সংসারের স্বচ্ছলতার আশায় রত্না বিদেশের মাটিতে হাড়ভাঙা খাটুনি খেটেছেন। কিন্তু নিয়তির পরিহাস, অভাবের সংসার থেকে মেয়েকে বাঁচাতে গিয়ে নিজেই আজ পরপারে।
ঘাতক মাদক ব্যবসায়ী আতিকুরের প্রলোভন আর কুচক্রে পড়ে রত্না হারিয়েছেন তার কষ্টার্জিত সব সঞ্চয়। শুধু সহায়-সম্বলই নয়, শেষ পর্যন্ত প্রাণটাও দিতে হলো তাকে। এই খুনি মাদক ব্যবসায়ী আতিকুরকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা এখন সময়ের দাবি ।

#রিয়াদ #সৌদিআরব
#রত্নার_হত্যাকারীর_ফাঁসিচাই #শোক #ন্যায়বিচার

ডিফ ফ্রিজে ২ মাস রত্নার নিথর দেহ।  হ/ত্যাকা/ণ্ডের নেপথ্যে বন্ধু আতিকুর ও জাকিরের ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা! টাকা লোপাট, পারিব...
27/06/2026

ডিফ ফ্রিজে ২ মাস রত্নার নিথর দেহ। হ/ত্যাকা/ণ্ডের নেপথ্যে বন্ধু আতিকুর ও জাকিরের ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা!
টাকা লোপাট, পারিবারিক কলহ আর নির্মম হ/ত্যা/কাণ্ড—সব মিলিয়ে যেন কোনো রোমহর্ষক সিনেমার গল্পকেও হার মানায়। কিন্তু নির্মম বাস্তবতা হলো, এটি কোনো সিনেমা নয়। মাদক থেকে শুরু করে নানা অপরাধের সঙ্গী দুই বন্ধু আতিকুর ও জাকিরের হাতেই বলি হতে হয়েছে রত্না নামের এক নারীকে। হত্যাকাণ্ডের পর প্রমাণ মেটাতে রত্নার মরদেহ দীর্ঘ ২ মাস লুকিয়ে রাখা হয়েছিল একটি ডিফ ফ্রিজে!

তদন্ত ও নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, রত্না আতিকুরের সাথে থাকতেন। নিজের মেয়ের চিকিৎসার জন্য দেশে টাকা পাঠানোর উদ্দেশ্যে বেশ কিছু টাকা জমিয়েছিলেন তিনি। কিন্তু আতিকুরের হাতে টাকা দিলে সে তা খরচ করে ফেলত এবং বাড়িতে দিত না। তাই সরল বিশ্বাসে রত্না দেশে টাকা পাঠানোর জন্য সেই টাকা তুলে দেন আতিকুরের বন্ধু জাকিরের হাতে।

লোভ সামলাতে না পেরে জাকির সেই টাকা মেরে দেয়। এই টাকা লোপাটের বিষয়টি যখন আতিকুর জানতে পারে, তখন সে ক্ষিপ্ত হয়ে রত্নার ওপরই চড়াও হয় এবং তাকে নির্মমভাবে মারধর করে। এর পরের কাহিনি সবার জানা। তবে আতিকুর ও জাকির দুজনে মিলে তার মরদেহটি একটি ডিফ ফ্রিজে লুকিয়ে রাখে।যা আতিকুর নিজেই ভাষ্য দিয়েছেন। যে ফ্রিজ থেকে দীর্ঘ ২ মাস পর উদ্ধার হয় রত্নার ম/রদেহ।

ইতিমধ্যেই এই ভয়ঙ্কর অপরাধের বেশ কিছু প্রমাণ পুলিশের হাতে এসেছে। তবে এই নির্মম হত্যাকাণ্ডের পেছনে আর কোনো গভীর রহস্য লুকিয়ে আছে কি না, তা পুরোপুরি পরিষ্কার হবে পলাতক আতিকুর গ্রেফতার হওয়ার পর।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় দ্রুতই আতিকুর এবং এর সহযোগিরা ধরা পড়বে এবং রত্না হ?ত্যার দৃষ্টান্তমূলক বিচার হবে—এমনটাই প্রত্যাশা সবার।


আহ হৃদয়বিদারক ও হত্যার শিকার 😥২ মাস ডিপ ফ্রিজে রত্নার নিথর দেহ ,একটি হৃদয়বিদারক ঘটনার সত্যতা উদঘাটন এখন সময়ের দাবি। টান...
26/06/2026

আহ হৃদয়বিদারক ও হত্যার শিকার 😥
২ মাস ডিপ ফ্রিজে রত্নার নিথর দেহ ,

একটি হৃদয়বিদারক ঘটনার সত্যতা উদঘাটন এখন সময়ের দাবি। টানা দুই মাস রিয়াদের মারগাবের একটা বাসায় ডিপ ফ্রিজে রাখা ছিল রত্নার নিথর দেহ।

ঘটনাটি কেবল এখানেই সীমাবদ্ধ নয়। অভিযোগ উঠেছে, ছবিটিতে দৃশ্যমান আতিকুর তার ভাষ্য অনুযায়ী রত্না আত্মহত্যা করেছে । ভয়ে সে কাউকে না জানিয়ে ফ্রিজে রেখে দিয়েছে । তাও ৫/১০ দিন নয় । টানা ২ মাস । কিন্তু বড় অবাক করা বিষয় আতিকুর নামের এই ব্যক্তিকে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ার আগেই একটি চক্র নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। আরও বিস্ময়কর অভিযোগ হলো, যারা আতিকুরকে এলাকা থেকে সরিয়ে নিয়েছে, তারাই আবার পুলিশকে কল করে রত্নার ম/রদে/হ উদ্ধারের নাটক সাজিয়েছে।

এখন প্রশ্ন উঠেছে—এটি কি নিছক আত্মহত্যা , নাকি ঠাণ্ডা মাথার কোনো খু/ন?

১. যারা আতিকুরকে বাঁচাতে মরিয়া হয়ে উঠেছে, তাদের মূল উদ্দেশ্য কী?
২. এই মাদক কারবারির সাথে অপরাধী চক্রের আঁতাত কতটা গভীর?
৩. নেপথ্যে থাকা প্রভাবশালী বা চক্রটি কারা?

সত্য আড়াল করার কোনো সুযোগ নেই। যারা আইনের সাথে খেলা করছে, তাদের মুখোশ উন্মোচিত হওয়া প্রয়োজন।

বিস্তারিত তথ্য ও আপডেট পেতে আমাদের সাথে থাকুন।

#বিচারচাই #রত্নাহত্যা_তদন্ত #সচেতনতা #অবিলম্বে_বিচার_হোক
#রিয়াদ #সৌদিআরব

Address

Riyadh
Brahmanbaria

Alerts

Be the first to know and let us send you an email when New mahfil TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to New mahfil TV:

Shortcuts

Share