Beautiful Bangladesh - Breaking News

Beautiful Bangladesh - Breaking News বাংলাদেশসহ সব দেশের খবর পেতে ফলো দিয়ে পাশে থাকুন (World News)

আপনার বাসার বিল কি বেড়েছে???আপনার মতামত জানাবেন          ゚
04/08/2026

আপনার বাসার বিল কি বেড়েছে???
আপনার মতামত জানাবেন

সেনাপ্রধান ওয়াকার ইউনুসমনে হচ্ছে আসলে তাই 😰🥲
04/08/2026

সেনাপ্রধান ওয়াকার ইউনুস

মনে হচ্ছে আসলে তাই 😰🥲

রাস্তা থেকে তুলে নিয়ে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর চাঁদা দাবি, অতঃপর..... 😡😰নরসিংদীর রায়পুরায় এক স্কুলছাত্রীকে সংঘবদ...
04/08/2026

রাস্তা থেকে তুলে নিয়ে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর চাঁদা দাবি, অতঃপর..... 😡😰

নরসিংদীর রায়পুরায় এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় সোমবার (৩ আগস্ট) মরজাল ইউনিয়নের কান্দাপাড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- রায়পুরা উপজেলার চরমরজাল গ্রামের দিপু মিয়া (২২) ও একই গ্রামের রাকিব হাসান রুবেল (২৬)।

জানা গেছে, শনিবার (১ আগস্ট) রাতে উপজেলার মরজাল ইউনিয়নের চরমরজাল গ্রামের হুমায়ুন মিয়ার বাড়ির পাশে পুকুরপাড়ে অষ্টম শ্রেণির এক ছাত্রী স্থানীয় কয়েকজন যুবকের হাতে ধর্ষণের শিকার হয়েছে। এই ধর্ষণের ঘটনা মোবাইলে তারা ভিডিওধারণ করেন এবং এই ভিডিও ফেসবুকে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে ধর্ষণের শিকার হওয়া মেয়েটির কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে।

এমন অভিযোগে রায়পুরা থানায় রোববার (২ আগস্ট) ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে রায়পুরা উপজেলার চরমরজাল গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাকিব হাসান রুবেল (২৬), একই গ্রামের জজ মিয়ার ছেলে দিপু মিয়া (২২), ফুলদী গ্রামের আফা মিয়ার ছেলে জসিম (২৪) ও নরসিংদী সদর উপজেলার আক্কা (২২) এর নামে রায়পুরা থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলার পরিপ্রেক্ষিতে রায়পুরা থানা পুলিশ
সোমবার (৩ আগস্ট) সকালে দিপু মিয়া ও রাকিব হাসান রুবেলকে মরজাল ইউনিয়নের কান্দাপাড়া গ্রাম থেকে গ্রেপ্তার করে।

মামলার বিবরণ থেকে জানা যায়, স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে রিয়াম (১৭) নামে এক কিশোরের প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার দিন শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় প্রেমিকের সঙ্গে দেখা করতে চরমরজাল গ্রামের হুমায়ুন মিয়ার বাড়ির সামনে গেলে স্থানীয় চার যুবক রাস্তা থেকে তুলে নিয়ে যায় পার্শ্ববর্তী এক পুকুরপাড়ে।

সেখানে নেওয়ার পর মেয়েটিকে গভীর রাত পর্যন্ত পুকুর পাড়ে আটক রেখে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় এবং ধর্ষণের চিত্র ভিডিওতে ধারণ করে তার কাছে ১০ হাজার টাকা দাবি করা হয়। টাকা না দিলে এই ভিডিও ফেসবুকে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে মেয়েটিকে ছেড়ে দেয়। রাত প্রায় দুইটার দিকে মেয়েটি বাড়ি ফিরে তার মায়ের কাছে এই ঘটনা জানায়। পরের দিন মেয়েটির মা বাদী হয়ে রায়পুরা থানায় একটি মামলা দায়ের করেন।

এ ব্যাপারে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, ভুক্তভোগী মেয়েটির মা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ্য করে থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর সোমবার সকালে দুই আসামি দিপু ও রাকিব হাসান রুবেলকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অন্য দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

03/08/2026
২ কোটি ৮৬ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটকসুত্র: বাংলাভিশন চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আগত এক যাত্রীর কাছ ...
03/08/2026

২ কোটি ৮৬ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটক
সুত্র: বাংলাভিশন

চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আগত এক যাত্রীর কাছ থেকে দুই কোটি ৮৬ লাখ টাকা মূল্যের ১৫০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় মোহাম্মদ তুষার নামের ওই যাত্রীকে আটক করা হয়েছে। তার বাড়ি কুমিল্লা সদর এর দীঘল-গাঁও।
চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরে জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, সোমবার (৩ জুলাই) সকালে দুবাই থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর ফ্লাইট BG-148 এ আগত যাত্রী মোহাম্মদ তুষার এর আন্ডারওয়্যার এর ভিতর থেকে বিশেষ কায়দায় পেস্ট/পাউডার আকারে আনুমানিক ১৫০০ গ্রাম গোল্ড উদ্ধার করা হয়। পাউডার থেকে অরিজিনাল গোল্ড এর পরিমাণ বের করার জন্য স্বর্ণকার কর্তৃক কার্যক্রম চলমান রয়েছে।

আটককৃত স্বর্ণের বাজার মূল্য দুই কোটি ৮৬ লাখ টাকা। উদ্ধারকৃত স্বর্ণের চালান পরিমাণ নির্ণয়ের পরে বিমানবন্দর কাস্টমসের নিকট হস্তান্তর করা হবে। স্বর্ণ পরিবহনে জড়িত ও আটককৃত যাত্রীর বিরুদ্ধে মামলার প্রক্রিয়াও চলমান। যেকোনো বৈদেশিক মুদ্রা পাচার রোধসহ স্বর্ণ চোরাচালানের বিরুদ্ধে বিমানবন্দর গোয়েন্দা সংস্থাসমূহ, কাস্টমস ইন্টেলিজেন্স ও বিমানবন্দর কাস্টমসসহ সর্বোপরি বিমানবন্দর কর্তৃপক্ষের সর্বোচ্চ নজরদারি অব্যাহত থাকবে।

দাবানলে পুড়ছে গ্রিস 😰🥲বিস্তারিত ছবির বর্ণনায়দাবানলে পুড়ছে ইউরোপের দেশ গ্রিসের বিস্তীর্ণ এলাকা। প্রচণ্ড তাপপ্রবাহ আর তীব্...
03/08/2026

দাবানলে পুড়ছে গ্রিস 😰🥲

বিস্তারিত ছবির বর্ণনায়
দাবানলে পুড়ছে ইউরোপের দেশ গ্রিসের বিস্তীর্ণ এলাকা। প্রচণ্ড তাপপ্রবাহ আর তীব্র বাতাসে দ্রুত আগুন ছড়িয়ে পড়ছে। রাজধানী এথেন্সের উত্তর-পশ্চিমের উপকূলীয় এলাকা পোর্তো জারমেনোসহ বিভিন্ন অঞ্চলে দাবানল ভয়াবহ রূপ নিয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের শত শত কর্মী। মোতায়েন করা হয়েছে হেলিকপ্টার। জানমাল রক্ষায় হাত লাগিয়েছেন স্থানীয় মানুষ।

ব্রাহ্মণবাড়িয়ায় ১৫ বছর আগের ১০০ টাকা ফেরত দিতে ২০ কিলোমিটার পাড়ি দিলেন বৃদ্ধ।সুত্র: brahmanbaria.24.comসততা ও নৈতিকতার এ...
02/08/2026

ব্রাহ্মণবাড়িয়ায় ১৫ বছর আগের ১০০ টাকা ফেরত দিতে ২০ কিলোমিটার পাড়ি দিলেন বৃদ্ধ।
সুত্র: brahmanbaria.24.com

সততা ও নৈতিকতার এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর গ্রামের বাসিন্দা শমসের আলী। প্রায় ১৫ বছর আগে লেনদেনের সময় কম দেওয়া ১০০ টাকা ফেরত দিতে তিনি প্রায় ২০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আখাউড়া উপজেলার খড়মপুরে পাওনাদারের বাড়িতে হাজির হন।

শুক্রবার সকালে তিনি সদর উপজেলার মজলিশপুর থেকে আখাউড়া পৌর এলাকার খড়মপুরে গিয়ে খাদেম এয়ার সার্ভিসের স্বত্বাধিকারী এম.এন.এইচ. খাদেম দুলালের হাতে ওই ১০০ টাকা তুলে দেন।

শমসের আলী জানান, প্রায় ১৫ বছর আগে বিদেশে লোক পাঠানো-সংক্রান্ত একটি লেনদেনের সময় অসাবধানতাবশত তিনি ১০০ টাকা কম দিয়েছিলেন। দীর্ঘদিন ধরে বিষয়টি তাঁর মনে ছিল। পরে জানতে পারেন, দুলাল খাদেম প্রতি শুক্রবার এলাকায় আসেন। সেই সুযোগে তিনি নিজেই টাকা ফেরত দিতে চলে আসেন।

তিনি বলেন, “টাকার পরিমাণ বড় কথা নয়। ১ টাকা হোক বা ১০০ টাকা—অন্যের পাওনা পরিশোধ করা প্রত্যেক মানুষের দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই এত বছর পর হলেও টাকা ফেরত দিতে এসেছি।”

এ বিষয়ে এম.এন.এইচ. খাদেম দুলাল বলেন, “অনেক সময় লেনদেনের সময় টাকা গুণে রাখা হয় না। ওই সময় এমনটা হয়ে থাকতে পারে। তবে আমার বিষয়টি মনে ছিল না। তিনি এসে ১০০ টাকা দিলে আমি সেটি আবার তাঁর হাতে ফিরিয়ে দিয়ে বলেছি, এই টাকা দিয়ে কিছু কিনে খেয়ে নেবেন।”

বৃদ্ধ শমসের আলীর এই সততার গল্প সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই তাঁর নৈতিকতা ও দায়িত্ববোধের প্রশংসা করছেন।

কি অসাধারণ নজির 💓💞আজকাল এইসব অনেক বিরল দেখা যায়
02/08/2026

কি অসাধারণ নজির 💓💞
আজকাল এইসব অনেক বিরল দেখা যায়

দুবাইয়ে বেনজীরের মুক্তির খবর, কী বলছে ঢাকা        পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের দুবাইয়ে মুক্তি পাওয়া...
02/08/2026

দুবাইয়ে বেনজীরের মুক্তির খবর, কী বলছে ঢাকা


পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের দুবাইয়ে মুক্তি পাওয়ার বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে আনুষ্ঠানিক কোনো তথ্য নেই বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী।

এ সংক্রান্ত কাজে দুদকের গাফিলতি ছিল না বলেও দাবি করেন তিনি।

রোববার (২ আগস্ট) বিকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বেনজীরের মুক্তির বিষয়টি দুদক পত্রপত্রিকার মাধ্যমে জেনেছে। তবে আইনগতভাবে যা যা করার প্রয়োজন, দুদক তা করবে।
দুদকের মহাপরিচালক বলেন, আপনারা যেভাবে মিডিয়ায়, পত্রপত্রিকার মাধ্যমে জেনেছেন, আমরাও জেনেছি। আইনি যে পদক্ষেপ নেওয়া দরকার সংশ্লিষ্ট বিভাগ নেবে।
দুদকের কোনো গাফিলতি ছিল কিনা- জানতে চাইলে তিনি বলেন, আমার মনে হয় না। আমাদের কিছু আইনি পদক্ষেপের সেন্ট্রাল অথরিটি হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমরা স্বরাষ্ট্রে পাঠাই, সেখানে থেকে পররাষ্ট্র হয়ে সংশ্লিষ্ট দেশে যায়। আন্তঃদেশীয় অনুসন্ধানের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের কেন্দ্রীয় কর্তৃপক্ষ হিসেবে কাজ করে। আমাদের এখান থেকে যা যা করা দরকার, যা পাঠানো দরকার আমরা। সব করেছি।
কোন গ্রাউন্ডে বেনজীরকে ছাড়া হয়েছে- জানতে চাইলে তিনি বলেন, এটা না জেনে বলতে পারছি না।

একজন সাবেক আইজিপির বিদেশে ছাড়া পাওয়ার বিষয়ে প্রশ্নের উত্তরে মীর জয়নুল আবেদীন শিবলী বলেন, দুদক পারস্পরিক আইনি সহায়তার অনুরোধ বা এমএলএ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায়। সেখান থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশে তা পাঠানো হয়।

তথ্য নেই পুলিশের কাছেও *.......*

পুলিশ সদর দপ্তরের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, বেনজীরের মুক্তির বিষয়ে দুবাই কর্তৃপক্ষ বা ইন্টারপোলের কাছ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি। এ কারণে বিষয়টি নিশ্চিত করে বলার সুযোগ নেই।

এ বিষয়ে দুবাই পুলিশের পক্ষ থেকেও তাদেরকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ডিসেম্বরে র‍্যাবের সাবেক ও তৎকালীন সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। তাদের মধ্যে বেনজীর আহমেদও ছিলেন।
২০২৪ সালে গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক মাস আগে বেনজীর ও তার পরিবারের বিপুল সম্পদের তথ্য সামনে আসে। এরপর তার বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক। ওই সময় তিনি দেশ ছাড়েন। পরে তার বিরুদ্ধে একাধিক মামলা হয় এবং আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা কার্যকর করার আদেশ দেন আদালত।

এর আগে ৭৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০২৪ সালের ১৫ ডিসেম্বর বেনজীর, তার স্ত্রী জীশান মীর্জা এবং দুই মেয়ের বিরুদ্ধে পৃথক চারটি মামলা করে দুদক।

মামলাগুলোতে বেনজীরের বিরুদ্ধে ৯ কোটি ৪৪ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ২ কোটি ৬২ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়।

তার স্ত্রী জীশান মীর্জার বিরুদ্ধে ৩১ কোটি ৬৯ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ১৬ কোটি ১ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ রয়েছে।

দুর্নীতি মামলার আসামি আওয়ামী লীগ সরকার আমলের বহুল আলোচিত ও সমালোচিত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের গ্রেফতার হওয়ার বিষয়টি জানায় সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবিস্থ ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)। এ বিষয়ে গত ১২ জুন বাংলাদেশের এনসিবিকে চিঠি দেওয়া হয়।

ওই চিঠিতে এনসিবি আবুধাবি জানায়, ইউএইর ‘ফৌজদারি বিষয়ে আন্তর্জাতিক বিচারিক সহযোগিতা সংক্রান্ত’ ফেডারেল আইন নং ৩৯/২০০৬-এর ১১ নম্বর ধারা অনুযায়ী, গ্রেফতার ব্যক্তির প্রত্যর্পণ চেয়ে বাংলাদেশকে ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক লিখিত আবেদন পাঠাতে হবে।

গত ১৬ জুন বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে ইংরেজি ও আরবি ভাষায় দুই ধরনের প্রত্যর্পণ প্রস্তাবনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায় দুদক। নিয়ম অনুযায়ী বিদেশে আসামি গ্রেফতার হওয়ার পর তাকে সংশ্লিষ্ট দেশে ফেরাতে তদন্তকারী সংস্থা বা আদালত কর্তৃক গ্রেফতারি পরোয়ানা, এজাহার, অভিযোগপত্র এবং অপরাধের বিস্তারিত বিবরণ সংযুক্ত করে প্রস্তাবনা তৈরি করা হয়।
এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যর্পণ প্রস্তাব অনুমোদন করার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তা ইন্টারপোলের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোতে পাঠানো হয়।

Address

Akhaura
Ha'il
3452

Alerts

Be the first to know and let us send you an email when Beautiful Bangladesh - Breaking News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share