30/08/2025
আমার দামী কিছু নেই,
তোমাকে দেওয়ার মতো রাজ্য নেই,
শুধু এক বুক ভালোবাসা আছে-
নির্ভেজাল, বিশুদ্ধ।
আমি কবি নই,
তবু তোমার নামের পাশে কথা সাজাতে ইচ্ছে করে।
আমি যোদ্ধা নই,
তবু তোমার জন্য সবকিছু জয় করতে পারি।
তোমাকে ভালো রাখার দায়িত্ব,
আমি কোনোদিন এড়িয়ে যাবো না।
কারণ আমার সমস্ত সুখ লুকিয়ে আছে-
তোমার এক চিলতে হাসিতে লেখা বাইজিদ আহমেদ রেজা