Daily Ajkerbrahmanbaria

Daily Ajkerbrahmanbaria 01718305219

15/09/2026
ব্রাহ্মণবাড়িয়ায় ফেরার পথে  অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) স্থা...
25/07/2026

ব্রাহ্মণবাড়িয়ায় ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) স্থাপত্য বিভাগের তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী আরিফুল হক নাহিদ ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ি ফেরার পথে অপহরণের শিকার হয়েছে।
অপহরণকারীরা তার দুটি মোবাইল ফোন, যার মধ্যে একটি আইফোন, একটি ল্যাপটপ ও নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার পাশাপাশি পরিবারের কাছে দেড় লাখ টাকা মুক্তিপণ আদায় করে।
সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে নাহিদ ডুয়েট ক্যাম্পাস থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় পরে পথিমধ্যে নরসিংদী এলাকায় তিনি অপহরণের শিকার হন। এরপর অপহরণকারীরা তার সঙ্গে থাকা দুটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ ও নগদ অর্থ ছিনিয়ে নেয় এবং তার ওপর মারাত্মকভাবে শারীরিক নির্যাতন করে।
এব্যাপারে ২৩ জুলাই রাতে ডুয়েটের ছাত্র আরিফুল হক নাহিদের বড় ভাই বাদী হয়ে নরসিংদী জেলা শিবপুর থানায় অভিযাগ দায়ের করেন।
অভিযোগ অনুযায়ী, অপহরণকারীরা নাহিদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে পরিবার এক ১লাখ ২০ হাজার মুক্তিপণের টাকা বিকাশ ও নগদের মাধ্যমে অপহরণকারীদের দেয়া বিকাশ ও নগদ নাম্বার প্রেরন করে ঐদিন রাত আনুমানিক সারে ৯টা তাকে নাহিদ তাদের হাত থেকে মুক্তি পায়।
বর্তমানে নাহিদ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা শেষে বাড়িতে অবস্থান করছেন। নাহিদ ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশিত দৈনিক আজকের হালচাল পত্রিকার প্রতিষ্ঠাতা মরহুম আবেদুল হক আবেদ এর দ্বিতীয় সন্তান।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, শারীরিক নির্যাতনের কারণে তিনি সারা শরীরে ব্যথা অনুভব করছেন এবং চিকিৎসকের পরামর্শে বিশ্রামে রয়েছেন।
ভুক্তভোগী আরিফুল হক নাহিদ ডুয়েটের স্থাপত্য বিভাগের তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী। ঘটনাটি জানাজানি হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা দ্রুত ঘটনার তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

08/07/2026

একটু বৃষ্টি হলেই শহরের বিভিন্ন সড়কে হাঁটুসমান পানি জমে যায়। এতে সাধারণ মানুষ, শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। আধুনিক শহরের পরিচয় এমন জলাবদ্ধতা হতে পারে না।
জলাবদ্ধতামুক্ত, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ব্রাহ্মণবাড়িয়া আমাদের সবার প্রত্যাশা।

https://ajkerbrahmanbaria.com/?p=790
13/06/2026

https://ajkerbrahmanbaria.com/?p=790

প্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপী আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন উপলক্ষে ব্রাহ্মণবাড়ি.....

Address

Brahmanbaria

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801718305219

Alerts

Be the first to know and let us send you an email when Daily Ajkerbrahmanbaria posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Daily Ajkerbrahmanbaria:

Shortcuts

Share