Brahmanbaria247

Brahmanbaria247 This IS Brahmanbaria24.com Official PAges

সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মঈনুর রহমান এর প্রত্যক্ষ দিক নির্দেশনায় ২৮/০৮/২০১৬খ্রিঃ তারিখ সদর মডেল থানার এসআই/ইশতি...
29/08/2016

সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মঈনুর রহমান এর প্রত্যক্ষ দিক নির্দেশনায় ২৮/০৮/২০১৬খ্রিঃ তারিখ সদর মডেল থানার এসআই/ইশতিয়াক আহমেদ ও এসআই/সুমন চক্রবর্তী সংগীয় ফোর্সসহ সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান করে শহরের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী হাসান (২৮) পিতা-মাও: এমদাদ উল্লাহ সাং-দক্ষিণ তারুয়া থানা-আশুগঞ্জ এ/পি শরীফপুর (সৌরভ ভিলা বাসা নং-১১৩৫/২) থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে অত্র থানাধীন পৌরসভাস্থ অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের সামনে রাস্তার উপর থেকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে অত্র থানায় অপহরন/ডাকাতি/অস্ত্র ও বিস্ফোরক মামলাসহ একাধিক মামলা রয়েছে।
----------------------------------------------------------------------------------------
এছাড়াও সদর মডেল থানার এসআই/ইশতিয়াক আহমেদ ও এসআই/আব্দুর রহিম সরকার সংগীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে অভিযান পরিচালনা করে কুখ্যাত অস্ত্রধারী ডাকাত আনোয়ার হোসেন প্রঃ আনার (৩২) পিতা-নবী হোসেন সাং-পুরাতন কলামুড়ি (সুহিলপুর) থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে ০১(এক)টি দেশীয় তৈরী পাইপগান ও ০২(দুই)টি বন্দুকের কার্তুজসহ অত্র থানাধীন নন্দনপুর এলাকা থেকে গ্রেফতার করেন। আসামী আনার এর বিরুদ্ধে অত্র থানায় ডাকাতি/অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে। থানা পুলিশের অভিযান অব্যাহত আছে।

নবীনগরে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধারনবীনগর উপজেলার শিবপুর ইউনিয়ন ওয়াররুক বিলে মিরপুর মৌজার অতুল দাসের খালে এক অজ্ঞাত মহিলার ...
17/12/2015

নবীনগরে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার
নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়ন ওয়াররুক বিলে মিরপুর মৌজার অতুল দাসের খালে এক অজ্ঞাত মহিলার লাশ পরে থাকতে দেখে এলাকাবাসী পুলিশ কে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছেছ। নবীনগর থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

26/10/2015

মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর খোলা চিঠি
রাষ্ট্রের সর্বোচ্চ আদালতের রিভিউয়ের আদেশ বাস্তবায়ন নিয়ে চরম ভোগান্তি চলছে।
(শব্দচয়ন ও ভাষাচয়ন এবং সকল প্রকার ভুলত্রুটির জন্য আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী)

মাননীয় প্রধানমন্ত্রী
হৃদয় নিঙরানো প্রাণঢালা আন্তরিক সালাম জানাচ্ছি।

মাননীয় প্রধানমন্ত্রী
আপনি নিশ্চয়ই অবগত আছেন যে, গভর্ণমেন্ট এমপ্লয়ীজ ওয়েলফেয়ার এসোসিয়েশন বাংলাদেশ সরকারের স্বার্থকে সমুন্নত রেখে বিদ্যমান বিধি-বিধানের আলোকে সুবিধা বঞ্চিত ও উপেক্ষিত কর্মচারিদের কল্যাণে তথ্য নির্ভর ও গঠনমূলক পন্থায় বিভিন্ন দাবীসমূহ সরকারের নিকট উপস্থাপনের প্রচেষ্টা দীর্ঘদিন যাবত অব্যাহত রেখে চলেছে।

মাননীয় প্রধানমন্ত্রী
ন্যায় ও সুবিচার প্রাপ্তির প্রত্যাশায় জানাচ্ছি যে, অর্থ বিভাগ গত ২৪.০৩.২০০৮ ও ২২.০৯.২০১১ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রণীত বিধিমালার সংগে সরাসরি সাংঘর্ষিক ও পরস্পর বিপরীতমুখী দুটি পত্র জারি করে। এর ফলে ১৯৭২ সালের এপ্রিল মাসের ৯ তারিখ থেকে ১৯৯৭ সালের ৩০ শে জুন পর্যন্ত উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত পদের পদধারীদের বেতনের ক্রমধারা ও চাকুরির ধারাবাহিকতা অক্ষুন্ন রেখে প্রাপ্যতা অনুযায়ী উত্তোলিত সকল সুযোগ-সুবিধা স্থগিত করা হয়। পেনশন থেকে টাকা কর্তন শুরু হয়। জীবন সায়াহ্নে এখন রাষ্ট্র যদি তাদের ভোগান্তি আর হয়রানিই উপহার দেয়, তবে তা মেনে নেয়া কষ্টকর বৈকি? আমাদের ভাবতে হবে, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে এই মানুষগুলোর যথেষ্ট অবদান রয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রী
অত্যন্ত ভারাক্রান্ত ও হতাশাগ্রস্থ মনে জানাচ্ছি যে, রাষ্ট্রের সর্বোচ্চ আদালতের রিভিউয়ের আদেশ বাস্তবায়ন নিয়ে চরম ভোগান্তি চলছে। রিভিউ মামলা নিষ্পত্তি হয়েছে প্রায় দেড় বৎসর অতিবাহিত হলেও আমলে নেয়া হয়নি। আইন-আদালতকে কোন গুরুত্ব দেয়া হচ্ছে না। এখনো মিথ্যাচার ও মনগড়া তথ্য দিয়ে সরকারকে বিভ্রান্ত করা হচ্ছে। মহামান্য আদালতে বিব্রতকর পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চলছে। সরকারের জারিকৃত বিধি-বিধানকে উপেক্ষা করা হচ্ছে। কল্পনাপ্রসূত ও অবাস্তব তথ্য সরকারের নিকট তুলে ধরা হচ্ছে। বলা হচ্ছে- এ রায় বাস্তবায়ন করলে সরকারের হাজার হাজার কোটি টাকা ব্যয় হবে, সরকারের রাজস্ব বাজেটের উপর অতিরিক্ত আর্থিক চাপ ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে এবং সরকারের অন্যান্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উপর প্রভাব পড়বে এবং নতুন বেতন স্কেলও বাস্তবায়ন কঠিন হবে।

মাননীয় প্রধানমন্ত্রী
গভর্ণমেন্ট এমপ্লয়ীজ ওয়েলফেয়ার এসোসিয়েশন বাংলাদেশ এর দাবীর সংগে আপনি নিশ্চয়ই একমত হবেন যে, ১৯৭২ থেকে ১৯৯৭ পর্যন্ত মোট চাকুরের ৮০ ভাগ কর্মচারি চাকুরির ৮/১২/১৫ বৎসর পূর্তিতে ন্যায্যতা ও প্রাপ্যতা অনুযায়ী সকল সুযোগ-সুবিধা উত্তোলন করে ভোগ করে ফেলেছে। তাদের জন্য কোন অতিরিক্ত টাকা লাগবে না। অবশিষ্ট ২০ ভাগ চাকুরের জন্য উল্লেখযোগ্য তেমন বাড়তি অর্থের প্রয়োজন পড়বে না; তবে কিছু টাকার সংস্থান রাখতে হবে; তাও লাগবে ভিন্ন ভিন্ন অর্থবছরে।

মাননীয় প্রধানমন্ত্রী
রিট পিটিশন ৮৯৮৩/২০১১ হতে উদ্ভূত এস.সি.এ-২৪৯৪/২০১৪, সিভিল পিটিশন ফর লীভ টু আপীল-৩০৮/২০১৩ এবং সিভিল রিভিউ পিটিশন-৭৪/২০১৩ এর মাধ্যমে এ মামলার উপর সরকারের প্রতিকার প্রার্থনার সকল ধাপ নিঃশেষিত হয়েছে। এ রায় বাস্তবায়ন করার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সুস্পষ্ট মতামত রয়েছে। রাষ্ট্রীয় ভুখন্ডের আওতায় সকল নির্বাহী এ রায় বাধ্যতামূলকভাবে কার্যকর করতে হবে। তারপরেও অর্থ বিভাগের প্রশাসনিক ও মানসিক দৈন্যতার চিত্র ফুটে উঠেছে। এ মামলার সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পরও এখনো পূর্বের ন্যায় মিথ্যাচার ও অপ্রাসঙ্গিক তথ্য উপস্থাপন করে কালক্ষেপন করছে। মহামান্য আদালতের রায় ও আদেশের ব্যর্ত্যয় ঘটিয়ে বিধি-বহির্ভূত পন্থায় বিশেষ উদ্যেগ গ্রহণ করছে- যা শোভণীয় নয় এবং সরাসরি আদালত অবমাননার শামিল।

মাননীয় প্রধানমন্ত্রী
আপনার সানুগ্রহ বিবেচনার সুবিধার্থে কতিপয় তথ্য উপস্থাপন করা হলোঃ

(১) জনপ্রশাসন মন্ত্রণালয় প্রণীত বিদ্যমান বিধিমালার সংগে সরাসরি সাংঘর্ষিক ও পরস্পর বিপরীতমুখী অর্থ বিভাগের জারি করা ২৪.০৩.২০০৮ ও ২২.০৯.২০১১ তারিখের পত্র দুটি বাতিলের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিন;

(২) রিট পিটিশন ৮৯৮৩/২০১১ মামলাটির উপর রিভিউ পিটিশন ৭৪/২০১৩ এর উপর ০৫.০৫.২০১৪ তারিখের রায়ের মাধ্যমে এ মামলার উপর সরকারের প্রতিকার প্রার্থনার সকল ধাপ নিঃশেষিত হয়েছে;

(৩) উক্ত রায় বাস্তবায়নের জন্য আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এর সুস্পষ্ট সম্মতি রয়েছে;

(৪) জনপ্রশাসন মন্ত্রণালয়, হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জনপ্রশাসন মন্ত্রণালয় সংক্রান্ত মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টার সম্মতি রয়েছে;

(৫) ১৯৭২ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত উন্নয়ন প্রকল্পের চাকুরিকাল গণনা, বেতন, পেনশন, ছুটি ও আনুসাঙ্গিক সুবিধাদি প্রাপ্তির বিষয়টি নিশ্চায়নের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ১৩৩ অনুচ্ছেদের বিধান মোতাবেক উন্নয়ন প্রকল্প হইতে রাজস্ব বাজেটে স্থানান্তরিত পদের পদধারিদের নিয়মিতকরণ ও জ্যেষ্ঠতা নির্ধারণ বিধিমালা, ২০০৫ প্রণয়ন করা হয়েছে; এ অবস্থায় মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা কোন এসআরও-মূলে প্রজ্ঞাপনকে অর্থ বিভাগের উক্ত পত্র দুটি দ্বারা কখনোই অতিক্রম করতে পারে না। এক্ষেত্রে অর্থ বিভাগ দুটি পত্র বাতিল না করে এবং রিভিউয়ের আদেশ অমান্য করে একটি bad precedents সৃষ্টি করেছে;

(৬) পরিকল্পনা মন্ত্রণালয় গত ২৭.০৬.১৯৯৬ তারিখে জারিকৃত পরিপত্র অনুযায়ী ১৯৭২ থেকে ১৯৯৭ পর্যন্ত সরকারি দপ্তরের প্রকল্প শেষে জনবল সহজ ও সরলীকরণ পন্থায় রাজস্ব বাজেটে স্থানান্তর হয়ে আসছে। উক্ত জনবল ও ওএন্ডএম ব্যয় পুনরায় অন্য কোন সংস্থা কর্তৃক কোন পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন নেই। সুযোগ-সুবিধা প্রাপ্তির ৩৬ বছর অর্থ বিভাগের উক্ত দুটি পত্রের কারণে শত সহস্র কর্মচারিদের পেনশন আটকে আছে; বেতন বৈষম্য ও আর্থিক হয়রানি বাড়ছে;

(৭) অর্থ বিভাগের জারিকৃত ০১.১২.১৯৮৪ তারিখের অফিস স্মারক অনুযায়ি স্কেলভিত্তিক নিয়োজিত ওয়ার্কচার্জড ও কন্টিনজেন্ট কর্মচারিগণ উচ্চতর স্কেলের (টাইম স্কেল) সুবিধা পেয়ে আসছে;

(৮) বিগত ০৯.০৪.১৯৭২ থেকে ৩০.০৬.১৯৯৭ পর্যন্ত কেইস-টু-কেইস উন্নয়ন ও রাজস্ব উভয় সমষ্টির ভিত্তিতে চাকুরিগত সুবিধা পেয়েছে বিধায় এ রায় বাস্তবায়ন করলে আর্থিক ও প্রশাসনিক বিশৃঙ্খলা দেখা দিবে না।

মাননীয় প্রধানমন্ত্রী

রাষ্ট্রের সর্বোচ্চ আদালতের রিভিউ এর আদেশ বাস্তবায়নে অনাকাঙ্খিত দীর্ঘসূত্রিতা ও বিলম্বিত প্রক্রিয়ার কারণে কর্মকর্তা ও কর্মচারিদের মধ্যে তীব্র অসন্তোষ ও হতাশা পরিলক্ষিত হচ্ছে। এ পরিস্থিতি থেকে নিরসনের জন্য একাধিকবার আবেদন-নিবেদন করেও মীমাংসা কিংবা মাননীয় অর্থমন্ত্রীর সংগে সাক্ষাতের সুযোগ না পাওয়ায় আপনার বরাবর লিখিত খোলা চিঠির জন্য পুনরায় আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। আপনার উদার মানবিকতা ও বলিষ্ঠ পদক্ষেপ চাই। প্রয়োজনীয় তথ্য-উপাত্তসহ সরকারের স্বার্থে আলোচনার টেবিলে আমরা প্রস্তুত আছি।

পরিশেষে ক্ষমা করবেন মাননীয় প্রধানমন্ত্রী। আপনি দীর্ঘজীবি হউন।

মোঃ নজরুল ইসলাম
মহাসচিব
গভর্ণমেন্ট এমপ্লয়ীজ ওয়েলফেয়ার এসোসিয়েশন বাংলাদেশ
মোবাইলঃ ০১৮১৮১৩৫৩৮৫।

01/10/2015

নবীনগরে ভাতিজার হাতে চাচী খুন
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি-সমকাল
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর গ্রামে বৃহস্পতিবার(০১/১০) ভাতিজার হাতে চাচী খুন হয়েছেন। নিহতের নাম মোসাম্মৎ নিলুফা বেগম (৪৫) স্বামী মো. কদর আলী। স্থানীয়রা জানায় জায়গা সম্পত্তির বিয়য় নিয়ে পারিবারিক কলহের জের ধরে কদর আলী ও তার ভাই কাশেম মিয়ার পরিবারের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। এক পর্যায়ে কাশেম মিয়ার ছেলে আক্তার ও সান্টু মিলে চাচীকে লাঠি দিয়ে বেধহর পেটালে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা মর্গে প্রেরণ করে।

ব্রাহ্মণবাড়িয়ার পশুর হাটগুলোতে বেচাকেনা এখনও জমে উঠেনিব্রাহ্মণবাড়িয়ার পশুর হাটগুলোতে বেচাকেনা এখনও জমে উঠেনি। বিক্রেতারা...
21/09/2015

ব্রাহ্মণবাড়িয়ার পশুর হাটগুলোতে বেচাকেনা এখনও জমে উঠেনি
ব্রাহ্মণবাড়িয়ার পশুর হাটগুলোতে বেচাকেনা এখনও জমে উঠেনি। বিক্রেতারা গরু. মহিষ, খাসি, ভেড়া নিয়ে হাটে গেলেও দাম হাঁকছেন প্রচুর, এমন অভিযোগ ক্রেতাদের। আর বিক্রেতারা পশু পালনের খরচ বেড়ে যাওয়াকে কোরবানির পশুর দাম বৃদ্ধির প্রধান কারন বলছেন। তবে ক্রেতাদের আশা, ভারতীয় পশু হাটে আসলে কোরবানির পশু হয়ত সুলভ মূল্যে নেয়া যাবে।

পৌর এলাকার ভাদুঘর ও শহরতলীর শালগাও গরুর বাজার ঘুরে দেখা গেছে, হাটে পর্যাপ্ত দেশিয় পশু রয়েছে। বিক্রেতারা গরু নিয়ে ঠাই দাড়িয়ে আছেন। কিন্তু ক্রেতার সংখ্যা হাতেগোনা। যারা এসেছেন তারাও পশু কিনছেন না, বাজার ঘুরে দেখছেন। একই অবস্থা ভাদুঘর বাজরের। প্রচুর দেশি পশু নিয়ে হাটে এসেছেন ব্যবসায়ীরা। কিন্তু দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বিক্রি হয়েছে স্বল্প পরিমান পশু। বিক্রেতারা আশা করছেন, কাল পরশুর মধ্যেই জমে উঠবে হাটে বেচাকেনা। তবে ক্রেতারা দাবি করছেন, ভারতীয় পশু আসলে এই উচ্চ মূল্য কমে যাবে। তখন স্বাচ্ছ্যন্দে কোরবানির পশু ক্রয় করা যাবে।

এদিকে পৌরবাসীর প্রধান হাট শহেরর বডিং মাঠে (অন্নদা স্কুলের খেলার মাঠ) হাট শুরু হবে আগামী মঙ্গল বার থেকে। ইতিমধ্যেই এ হাটে গরু আসা শুরু হয়েছে।

21/09/2015

কসবার শওকত সৌদি আরবে সড়ক দুঘর্টনায় নিহত,বাড়িতে শোকের মাতম
কসবা প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শওকত আলম (৩০) বাংলাদেশী শ্রমিক সৌদি আরবে সড়ক দুঘর্টনায় নিহত হয়েছেন। নিহতের লাশ গত ১৯ সেপ্টেম্বর শনিবার সকালে উপজেলার বেলতলী গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার লাশ গ্রামের বাড়িতে নিয়ে এলে পুরো গ্রামে শোকের মাতম চলছে।
নিহত শওকত আলম কসবা উপজেলার বায়েক ইউনিয়নের বেলতলী গ্রামের খলিল আহাম্মদের ছেলে। শওকত আলম ছয় ভাই তিন বোনের মধ্যে সে পঞ্চম।
নিহতের পারিবারিক সূত্রে জানাগেছে; ২০১২ সনের ৩০ জুন সৌদি আরবে একটি কোম্পানিতে চাকুরী করতে যায়। সে শ্রমিকের কাজ করতেন। মাইক্রোবাস যোগে কর্মস্থলে যাওয়ার পথে শওকত আলম সহ ছয়জন বাংলাদেশী শ্রমিক এ বছরের ২১ জুন সৌদি আরবের রিয়াদ শহরের আল-মাজমা এলাকার ৮ নং চেকপোষ্টে মাইক্রোবাসটিকে একটি লরি ধাক্কা দেয়। এতে শওকত আলমসহ ছয়জন ঘটনাস্থলেই মারা যান। শওকত আলমে লাশ রিয়াদের একটি হাসপাতালের হিমাগারে রাখা হয়।
কাগজপত্র পক্রিয়া শেষে গত ১৯ সেপ্টেম্বন শুক্রবার সন্ধায় ঢাকার শাহজালাল আন্তজার্তিক বিমান বন্দরে লাশটি গ্রহন করেন নিহতের বড় ভাই জাকারিয়া টেকনিক্যাল বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারেক আলম।
এ্যাম্বুলেন্সে করে গত শনিবার ভোররাতে লাশটি গ্রামের বাড়িতে পৌছলে স্বজনদের কান্নার রোল পরে যায় পুরো বাড়িটিতে। শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়।
চার বছর বয়সী একমাত্র সন্তান আবিদা সুলতানা বাবার নিথর চেহারার দিকে তাকিয়ে আছে। বুঝতে পারছেন না তার বাবা চিরবিদায় নিয়ে চলে গেছেন না ফেরার দেশে। স্ত্রী নীলুফা বেগম স্বামীর শোকে কাতর। মা হালিমা বেগম ছেলেকে হারিয়ে নির্বাক হয়ে গেছেন। তিনি কোন কথা বলছেন না।
নিহতের বড় ভাই জাকারিয়া টেকনিক্যাল বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারেক আলম বলেন; সড়ক দুঘটর্নায় তার ভাই নিহত হয়েছেন। কাগজপত্র সংগ্রহ করতে লাশটি দেশে আনতে সময় লেগেছে। তার সাথের অন্য পাঁচজনের লাশ আরো আগেই দেশে এসেছে।
বায়েক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন বলেন; নিহতের পরিবার এলাকার একটি স্বনামধন্য পরিবার। ছেলেটিও ভাল ছিল। সড়ক দুঘর্টনায় মারা গেল।

21/09/2015

গৃহবধূকে গলাকেটে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় গৃহবধূকে গলাকেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ও নিহত রিজিয়া আক্তারের (৩৮) প্রতিবেশী আল-আমিনকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের নতুনবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, মামলার বাকি আসামিদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এর আগে শুক্রবার ভোরে কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের আমতলি মহল্লার শাহ আলমের স্ত্রী রিজিয়া আক্তারকে তার ছেলের সামনেই হাত-পা বেঁধে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহত রিজিয়ার ভাই আবুল খায়ের বাদী হয়ে রিজিয়ার প্রতিবেশী আল-আমিনকে প্রধান করে অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামি করে কসবা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

19/09/2015

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে রিজিয়া আক্তার (৩৮) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত রিজিয়া আক্তার জগন্নাথপুর গ্রামের শাহ আলমের স্ত্রী। পুলিশ জানায়, শুক্রবার দিবাগত মধ্য রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা রিজিয়ার ঘরে প্রবেশ করে তাকে গলা কেটে হত্যা করে মরদেহ ফেলে রেখে পালিয়ে যায়। শনিবার সকালে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, এ ঘটনায় নিহত রিজিয়ার ভাই আবুল খায়ের বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করছেন।

ঢাকা-চট্টগ্রাম রেলপথের জেলার কসবায় মালবাহী ট্রেনের দুটি চাকা লাইনচ্যুত হয়েছে। কসবা রেলস্টেশনে বৃহস্পতিবার দুপুর ১টার দিক...
27/08/2015

ঢাকা-চট্টগ্রাম রেলপথের জেলার কসবায় মালবাহী ট্রেনের দুটি চাকা লাইনচ্যুত হয়েছে।
কসবা রেলস্টেশনে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়েছে।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সাত্তার জানান, দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেন কসবা রেলস্টেশনে এলে ট্রেনের ইঞ্জিনের দুটি চাকা লাইনচ্যুত হয়। এ ঘটনার পর থেকে ঢাকা-চট্টগ্রাম রেলপথে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

লাইনচ্যুত বগি উদ্ধারে কাজ শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। তবে কখন ট্রেনটির লাইনচ্যুত বগি উদ্ধার করা যাবে এ ব্যাপারে নিশ্চিত করে কিছু জানা যায়নি।

27/08/2015
22/08/2015

ব্রাহ্মণবাড়ীয়া কেরাম খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১৫ জন
ব্রাহ্মণবাড়িয়া: কেরাম খেলা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুইপক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে আহাদ মিয়া (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার নবীনগর পশ্চিম ইউনিয়নের নবীপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
নবীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) পিয়ার হোসেন বাংলামেইলকে জানান, শুক্রবার দুপুরে কেরাম খেলা নিয়ে নবীপুর গ্রামের দুই যুবকের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে শনিবার সন্ধ্যায় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় টেঁটাবিদ্ধ হয়ে আহাদ মিয়া ঘটনাস্থলেই মারা যান। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা বাংলামেইলকে জানান, বর্তমানে পরিস্থতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Address

Brahmanbaria
3400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Brahmanbaria247 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share