Chakarian TV

Chakarian TV We Connect Chakarian Community.

27/08/2026
 #অভিনন্দনমেধার অনন্য স্বাক্ষর! চট্টগ্রাম বোর্ডে মেধা তালিকায় ১২তম ও কক্সবাজার জেলায় ১ম স্থান অর্জন 🏆​চকরিয়া কোরক বিদ্যা...
11/08/2026

#অভিনন্দন
মেধার অনন্য স্বাক্ষর! চট্টগ্রাম বোর্ডে মেধা তালিকায় ১২তম ও কক্সবাজার জেলায় ১ম স্থান অর্জন 🏆

​চকরিয়া কোরক বিদ্যাপীঠের গর্ব, অত্যন্ত মেধাবী শিক্ষার্থী মুনতাকা শোয়াইবা-কে ২০২৬ সালের এসএসসি (SSC) পরীক্ষায় অসামান্য ফলাফলের জন্য অত্র গ্রুপের পক্ষ থেকে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা!

​📊 এক নজরে কৃতিত্ব অর্জনের তালিকা:

🔹 প্রাপ্ত মোট নম্বর: ১২৬২
🔹 চট্টগ্রাম বোর্ড মেধা তালিকা: ১২তম স্থান
🔹 কক্সবাজার জেলা: ১ম স্থান
🔹 শিক্ষা প্রতিষ্ঠান: চকরিয়া কোরক বিদ্যাপীঠ

​মেধার ধারাবাহিকতায় বরাবরের মতোই অনন্য মুনতাকা শোয়াইবা। ইতিপূর্বে পেকুয়া ও চকরিয়াসহ প্রতিটি শ্রেণিতেই সরকারি-বেসরকারি সকল বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে সে তার প্রতিভার স্বাক্ষর রেখেছিল। এসএসসি পরীক্ষার এই সাফল্য তার সেই নিরলস পরিশ্রম ও মেধারই এক উজ্জ্বল প্রতিফলন।

​আমরা তার এই ঐতিহাসিক অর্জনে অত্যন্ত আনন্দিত ও গর্বিত। পরম করুণাময়ের দরবারে তার সর্বাঙ্গীন সাফল্য, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। শিক্ষার আগামী দিনগুলোতে সে আরও বহুদূর এগিয়ে যাক—এই আমাদের প্রত্যাশা।

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২০২৭ করবর্ষের ই-রিটার্ন সেবা চালু করল জাতীয় রাজস্ব বোর্ড।ই-রিটার্ন দাখিল সংক্রান্ত সে...
22/07/2026

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২০২৭ করবর্ষের ই-রিটার্ন সেবা চালু করল জাতীয় রাজস্ব বোর্ড।

ই-রিটার্ন দাখিল সংক্রান্ত সেবা নিতে আমাদের সাথে যোগাযোগ করুন।

কর আইনজীবী
যোগাযোগঃ ০১৮৫৬-৯০০৯০০

শূন্য রিটার্ন মানে সবকিছু শূন্য নয়!
15/07/2026

শূন্য রিটার্ন মানে সবকিছু শূন্য নয়!

07/07/2026

✅e-Return-এ কেন "Assessment Year: 2025-2026 এর
Return Scheme: Normal U/S 175" দেখায়?
👉বাংলাদেশের বর্তমান আয়কর আইন, ২০২৩-এ "Normal U/S 175" বলতে ধারা ১৭৫ অনুযায়ী সাধারণ (Normal) রিটার্ন বোঝায়। এটি মূলত এমন একটি রিটার্ন, যা Self Assessment Return হিসেবে স্বয়ংক্রিয়ভাবে নিষ্পত্তি না হয়ে, প্রয়োজন হলে কর কর্মকর্তা যাচাই (Assessment/Audit) করতে পারেন। ধারা ১৭৫-এ বিশেষভাবে "Normal Return" এবং কিছু ক্ষেত্রে "Revised Return" সম্পর্কিত বিধান উল্লেখ আছে।

✅সহজভাবে বললে:
Self U/S 180 = স্বয়ংক্রিয়ভাবে Self Assessment-এর মাধ্যমে নিষ্পত্তি হওয়ার জন্য দাখিলকৃত রিটার্ন (রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখের মধ্যে রিটার্ন দাখিল করতে হবে)।
Normal U/S 175 = সাধারণ রিটার্ন, যা প্রয়োজনে কর কর্মকর্তা পরীক্ষা বা মূল্যায়ন করতে পারেন (রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখের পর রিটার্ন দাখিল করলে)।

✅e-Return-এ কেন "Normal U/S 175" দেখায়?
আপনি যদি e-Return দাখিলের সময় Normal U/S 175 দেখতে পান, তাহলে এর অর্থ এই নয় যে আপনি কোনো ভুল করেছেন বা আপনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে। রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখের পর রিটার্ন দাখিল করলে U/S 175 অনুযায়ী রিটার্নটি Normal Return হিসেবে শ্রেণিবদ্ধ হয়। পরে প্রয়োজন হলে কর কর্মকর্তা নথিপত্র চাইতে বা যাচাই করতে পারেন।

Address

2nd Floor, Anowar Shopping Complex, Chiringa
Chakaria
4741

Alerts

Be the first to know and let us send you an email when Chakarian TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chakarian TV:

Shortcuts

Share