Dr Sadikul Islam

Dr Sadikul Islam Official page

তুমি হোমিওপ্যাথিক ডাক্তার,তোমার সাথে মানুষ ঘণ্টার পর ঘণ্টা পরামর্শ করে কিন্তু ভিজিট দিতে চায় না,বলে — “ওষুধই তো নিবো আবা...
20/05/2026

তুমি হোমিওপ্যাথিক ডাক্তার,
তোমার সাথে মানুষ ঘণ্টার পর ঘণ্টা পরামর্শ করে কিন্তু ভিজিট দিতে চায় না,
বলে — “ওষুধই তো নিবো আবার কিসের ভিজিট"
কথা ঠিক নাহ্ বেঠিক?
😅 রাগ করলা…..????? 😅

ঝড়-বৃষ্টিতে রোগী থাকে না,
শীতে রোগী থাকে না,
ঈদে-পূজায় রোগী থাকে না,
মাসের শেষে রোগী থাকে না,
হোমিওপ্যাথির সব ওষুধ আর বইয়ের দাম বাড়ে,
কিন্তু তুমি ফি বাড়াতে পারো না!
কথা ঠিক নাহ্ বেঠিক?
😅 রাগ করলা……????? 😅

আমি যে কথাগুলো বলছি সত্যি বলছি না মিথ্যা বলছি?????

অনেকে মনে করে —
“হোমিওপ্যাথি মানে তো শুধু ছোট ছোট মিষ্টি ওষুধ!”
কিন্তু একজন হোমিওপ্যাথিক ডাক্তারকে
রোগীর পুরো হিস্ট্রি, মানসিক অবস্থা, খাদ্যাভ্যাস, ঘুম — সব বিশ্লেষণ করতে হয়,
এটা অনেকেই বোঝে না।

এত কিছুর পরেও
অনেকে চিকিৎসা শেষে টাকা না দিয়ে চলে যায়!
কথা ঠিক নাহ্ বেঠিক? 😅

আরেকবার কও — বিসমিল্লাহ….. 🤲
আরেকবার কও — সুবহানাল্লাহ….. 🤍

জাষ্ট ফান 😁😁

09/05/2026

good night

Tonsilities / টনসিল প্রদাহের কার্যকারী হোমিও ঔষধ। ❤️✅ Belladonnaটনসিল প্রদাহ হঠাৎ বা ঠান্ডা লেগে শুরু।টনসিল উজ্জ্বল লাল,...
29/04/2026

Tonsilities / টনসিল প্রদাহের কার্যকারী হোমিও ঔষধ। ❤️

✅ Belladonna
টনসিল প্রদাহ হঠাৎ বা ঠান্ডা লেগে শুরু।
টনসিল উজ্জ্বল লাল, ফোলা,দপদপানি ব্যথা।
জ্বর বেশি,ছেড়ে ছেড়ে আসছে।
গিলতে খুব ব্যথা।
ডান দিক বেশি আক্রান্ত এবং রোগী শীতকাতর।

✅ Hepar sulph
টনসিলে পুঁজ
সূচ ফোটানোর মত ব্যথা,তীব্র ব্যথা,কোনকিছু গেলা যায় না।
ঠান্ডা সহ্য হয় না,তাপে আরাম লাগে।
রোগী প্রচন্ড রাগী।

✅ Mercurius solubilis
পুঁজযুক্ত টনসিল।
মুখে দুর্গন্ধ।
লালা বেশি ঝরে
রাতে অবস্থা খারাপ।

✅ Baryta carbonica
ঠান্ডা লেগে টনসিল প্রদাহ এবং গ্লান্ডের বৃদ্ধি।
শক্ত খাদ্যদ্রব্য গেলার সময় গলনালীতে আক্ষেপ।
টনসিল পাকে ও পুঁজ হবার উপক্রম। ডানদিক অধিক ফোলা।
রোগী শারীরিক ও মানসিক উভয় দিকে খর্বতা।

✅ Lachesis
বাম দিকে সমস্যা অথবা বাম দিক থেকে শুরু।
রোগীর গলায় স্পর্শকাতরতা। কোন কাপড় চোপড় রাখতে পারেনা।
শক্ত খাবারের চেয়ে তরল খাবার গিলতে কষ্ট বেশি।
গরমে যন্ত্রণা বেশি।
টনসিল বেগুনি বা নীলবর্ণ দেখায়।
গলা চাপ দিলে সহ্য হয় না।
ঘুম থেকে উঠার পর সমস্যা বাড়ে।

✅ Phytolacca
যে সকল রোগী বারবার এই রোগে আক্রান্ত হয় এবং এই রোগটি পুরাতন আকার ধারণ করে তাদের পক্ষে উপযোগী।
ব্যথা গলা ও কান পর্যন্ত যায়।
টনসিল বড়,শক্ত, কালচে লাল বা নীল বর্ণ ধারণ করে।
শক্ত কিছু গিলতে কষ্ট

✅ Apis mellifica
টনসিল ফোলা, চকচকে, দংশনের মত ব্যথা।
মনে হয় কিছুতে হুল ফোঁটাচ্ছে।
গরমে সমস্যা বাড়ে, ঠান্ডায় আরাম লাগে।
গলা,মুখ, জিহ্বা ফুলে যায়।

✅ Kali bichromicum
ঘন, সুতো টানা লালা।
টনসিলে প্লাগ বা পুঁজের দানা।
ব্যথা নির্দিষ্ট স্থানে।

✅Lycopodium
ডান দিকের টনসিল আক্রান্ত। কখনো কখনো প্রথমে ডান দিকে পরে বাম দিকের টনসিল আক্রমণ হয়।
টনসিল লাল ও স্ফীত, গরম পানি,খাবারে উপশম।
পেটে প্রচুর বায়ু জমে।
রোগ লক্ষণাবলী বিকাল ৪:০০ টা থেকে রাত আটটার মধ্যে বৃদ্ধি।

✅Calcarea Iod
টনসিলের মাঝে মাঝে মৌচাকের মতো ছিদ্র বা ক্ষত হয়।
রোগী ঠান্ডা চায় কিন্তু ঠান্ডায় রোগ লক্ষণ বাড়ে।
রোগী মোটাসোটা স্থুল কায়।
অল্পতেই ঠান্ডা লাগে এমন রোগীদের ক্ষেত্রে উপকারী

এছাড়া লক্ষণ অনুসারে যে কোন মেডিসিন আসতে পারে।

#টনসিল_প্রদাহের_কার্যকারী_হোমিও_ঔষধ
#টনসিল #টনসিলাইটিস

 #হোমিওপ্যাথিক ঔষধ প্রয়োগে সতর্কতা ও নিষেধাজ্ঞা।  Tox, Merc Sol, Ferrum Phos 6X রাতে  ব্যবহার করবেন না। #কষ্টিকাম (Caus...
13/04/2026

#হোমিওপ্যাথিক ঔষধ প্রয়োগে সতর্কতা ও নিষেধাজ্ঞা।

Tox, Merc Sol, Ferrum Phos 6X রাতে ব্যবহার করবেন না।

#কষ্টিকাম (Causticum) ঔষধটিকে কখনও ফসফরাসের (Phosphorus) আগে বা পরে ব্যবহার করবেন না।

Tox এর পরে Apis Mel এবং Apis Mel এর পরে Rhus Tox ব্যবহারে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে

#লাইকোপোডিয়াম (Lycopodium) নিম্নশক্তিতে দীর্ঘদিন ভুল প্রয়োগে মারাত্মক ক্ষতি হতে পারে। এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে।

#বিশেষত Sulphur, Silicea, Psorinum, Phosphorus, Lachesis, Kali carb, Graphities, Carcinosinum, Zincum নামক ঔষধগুলি ভুলেও উচ্চশক্তিতে প্রয়োগ করবেন না। কেননা এতে রোগ বেড়ে যেতে পারে মারাত্মকভাবে এবং তাছাড়াও অন্য ধরণের বিরাট ক্ষতি হয়ে যেতে পারে। এজন্য প্রথমে নিম্নশক্তিতে (৩০, ২০০) ব্যবহার করে উপকৃত হলেই কেবল প্রয়োজনে উচ্চশক্তিতে প্রয়োগ করতে পারেন।

#সালফার, সোরিনাম, ফসফরাস, টিউবারকুলিনাম, কেলি কার্ব ইত্যাদি ঔষধ ব্যবহারের সময়ও অতিশয় সতর্কতা অবলম্বন করবেন।

#ডাঃহ্যানিম্যানের মতে, সালফারের (Sulphur) পূর্বে ক্যালকেরিয়া কার্ব (Calcarea Carbonica) ব্যবহার করা উচিত নয়। (এতে শরীর মারাত্মক দুর্বল হয়ে যেতে পারে।)

#যেকোনো ঔষধই ২/১ ডোজ ব্যবহারে রোগীর উন্নতি হচ্ছে বুঝতে পারলে তখন ঔষুধ খাওয়ানো বন্ধ রাখবেন ।

#হিমাঙ্গ অবস্থায় ঔষুধের ৩০ শক্তির নিম্নে প্রয়োগ নিষিদ্ধ।

#সব সময় সালফার সকালে এবং নাক্স ভমিকা রাতে খালি পেটে সেবন করতে দিবেন।

#রোগবৃদ্ধির সময় এবং মহিলাদের মাসিক চলাকালে ঔষধ ব্যবহার না করাই উত্তম।

#লিভারের দোষ থাকলে Tubercullinum প্রয়োগ নিষিদ্ধ।

#ক্যাল্কেরিয়া কার্ব এবং ব্রায়োনিয়া শত্রুভাবাপন্ন (inimical) ঔষধ। কাজেই এই দুটিকে কাছাকাছি সময়ে একটির আগে বা পরে অন্যটিকে ব্যবহার করা নিষেধ।

#মার্কসল এবং সাইলেশিয়া ঔষধ দুটির একটিকে অপরটি (কাছাকাছি সময়) আগে বা পরে ব্যবহার করা উচিত নয়।

#লিডাম (Ledum) খেয়ে সৃষ্ট দুর্বলতার চিকিৎসায় চায়না ব্যবহার করা ক্ষতিকর।

#জ্বরের উচ্চ তাপের সময় নেট্রাম মিউর (Natrum mur) ঔষধটি প্রয়োগ করা নিষেধ।

ঔষধটি কারো কোন অপারেশনের ছয়মাসের মধ্যে ব্যবহার নিষিদ্ধ। অন্যথায় সেখানে ঘা/পুঁজ হয়ে জোড়া ছুটে যেতে পারে। কোন ফরেন্সিক বডি থাকলে সাইলেশিয়া ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ

#ক্যাল্কেরিয়া কার্ব (Calcarea Carb) ঔষধটি সালফার বা নাইট্রিক এসিডের (Nitricum acidum) পূর্বে ব্যবহার করা নিষেধ।

#বাম ফুসফুসের ব্যথায় ফসফরাস (Phosphorus) ঔষধটি ঘন ঘন প্রয়োগ করা বিপজ্জনক। কেননা এতে রোগীর তাড়াতাড়ি যক্ষ্মা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।

#কোন রোগীর যদি নিদ্রাহীনতা থাকে তবে তাকে রাতের বেলা সালফার (Sulphur) দিতে পারেন। পক্ষান্তরে যেই রোগী ভালো ঘুমায়, তাকে সকাল বেলায় সালফার খাওয়ানো উচিত। কেননা রাতের বেলা সালফার দিলে তার ঘুমে অসুবিধা হতে পারে। নাক্স ভমিকা (Nux vomica) রাতে এবং সালফার সকালে দিতে পারেন যদি তাদের সম্পূরক (complementary) ক্রিয়া প্রত্যাশা করেন।

#কলিনসোনিয়া ক্যান (Collinsonia canadensis) ঔষধটি হৃদরোগীদের ক্ষেত্রে কখনও নিম্নশক্তিতে প্রয়োগ করতে নাই।

, Gossipium, Pinus lamb, Viscum album, Sil, Colu, Hecla Lava, Sec Cor, Canth,Sepia ইত্যাদি ঔষধ গর্ভবতীদের দেওয়া নিষেধ। কেননা এতে গর্ভপাত হয়ে যেতে পারে।
মেডোরিনাম (Medorrhinum) ঔষধটি হৃদরোগীদেরকে কখনও উচ্চশক্তিতে দিতে নাই। এতে করে তার হৃদরোগ বৃদ্ধি পেয়ে মৃত্যুর সম্ভাবনা আছে। প্রথমে ২০০ শক্তিতে প্রয়োগ করে তারপর সহ্য শক্তি অনুযায়ী উপরের শক্তি প্রয়োগ করা যেতে পারে।

#জর্জ ভিথুলকাসের মতে, কোন রোগীর মধ্যে যদি কোন একটি ঔষধের ১০০ ভাগ লক্ষণ পাওয়া যায়, তবে সেই রোগীকে সেই ওষুধটির নিম্ন শক্তি প্রয়োগ করা যাবে না।

#কয়েকদিন যাবত অচেতন রোগীদেরকে জিংকাম নেট (Zincum metallicum) দিতে হয়। কিন্তু ভুলেও এক মাত্রার বেশী দিবেন না।

#গুরুত্বপূর্ণ এই পোস্টটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন।

#ডাঃ সাদিকু্ল ইাসলাম ।
ফাতেমা হোমিও ফামের্সী।

♦️টেরিজিয়ামে(Pterygium) ব্যবহৃত হোমিওঔষধ♦️🔴Argen Nit-চোখে জ্বালাপোড়া ও খচখচে অনুভূতি।  চোখ লাল এবং conjunctiva irritate...
11/04/2026

♦️টেরিজিয়ামে(Pterygium) ব্যবহৃত হোমিওঔষধ♦️

🔴Argen Nit
-চোখে জ্বালাপোড়া ও খচখচে অনুভূতি। চোখ লাল এবং conjunctiva irritated. ঘন স্রাব থাকতে পারে।
- আলোতে তাকালে কষ্ট (photophobia)।
- চোখে যেন বালি পড়েছে এমন অনুভূতি
-দীর্ঘদিনের conjunctival irritation-এর সাথে fleshy growth
-এছাড়া রোগী গরম কাতর,মিষ্টি খেলে গ্যাস বাড়ে।উচ্চ শব্দে বায়ু নিঃসরণ হয়।কোথাও যেতে গেলে টয়লেটে যায় এবং খুব তাড়াহুড়ো করা স্বভাব।উচ্চ দালান দেখলে,গাড়ি দেখলে ভয় করে।

🔴 Calcarea Fluor
- চোখের ঝিল্লি মোটা হয়ে কর্নিয়ায় এগোলে ।
- ধীরে ধীরে বাড়তে থাকা টেরিজিয়ামে।
- চোখ লাল হয়ে যায় এবং চুলকায়।
-চোখ ঘষলে চোখ চুলকানি কমে।

🔴Euphrasia Officinalis
- চোখে জ্বালা, অশ্রু, লালচে ভাব
- টেরিজিয়ামের শুরুতে চোখে জ্বালা ও অস্বস্তি থাকলে
- চোখে ধুলা ঢোকার মতো অনুভব।
-চোখ দিয়ে পানি পড়ে এবং চোখের কোন
হেজে যায়।

🔴 Ruta Graveolens
- চোখে ক্লান্তি ও চাপ লাগা
- বেশি পড়াশোনা বা স্ক্রিনে তাকানোর পর জ্বালা
- চোখের উপর চাপজনিত সমস্যা।

🔴 Natrum Muriaticum
- সূর্য বা আলোতে চোখে অস্বস্তি
- চোখে অশ্রু পড়া, হালকা ফোলা ভাব
- টেরিজিয়ামের সাথে চক্ষু শুষ্কতা।
-পানি/ঠান্ডা দিলে ভালো লাগে।

🔴Nitric Acid

- চোখে তীক্ষ্ণ সুচ ফোটার মতো ব্যথা।
- conjunctiva-তে জ্বালা ও কাঁচা ঘা-এর মতো irritation.
- চোখ লাল এবং স্পর্শে অস্বস্তি. ঠান্ডা বাতাসে কষ্ট বাড়ে।
- চোখের কোণায় ক্ষয় বা ulcer tendency থাকতে পারে
-প্রস্রাব, পায়খানায় প্রচন্ড দুর্গন্ধ।
-রোগী প্রচুর রাগী স্বভাবের। ক্ষমা করার প্রবণতা থাকে না।

🔴Silicea
- দীর্ঘস্থায়ী টেরিজিয়াম
- বারবার চোখে ইনফেকশন হলে
- শরীরের অপ্রয়োজনীয় বৃদ্ধি (growths) কমাতে সহায়ক

🔴Ratanhia

--চোখে টেরিজিয়াম এবং এর সাথে যদি
পাইলস বা অর্শের সমস্যা থাকে।
-অর্শে প্রচন্ড জ্বালা যন্ত্রণা থাকে। মরিচ লাগার মতো।
-চোখ লাল হয়ে যায় এবং জ্বালা থাকে।

🔴Thuja Occidentalist

-টেরিজিয়ামে থুজা খুব ভালো মেডিসিন।
শরীরের যেখানে সেখানে আঁচিল হওয়ার প্রবণতা।
-রোগী মোটাসোটা, জোড়া ভ্রু।সনান ধরনের ভ্রান্ত বিশ্বাস।
-উড়ে যাওয়া, পড়ে যাওয়া, মৃত মানুষের স্বপ্ন দেখে।

❤️♦️টেরিজিয়াম সারাতে হলে পূর্ণাঙ্গ রোগী লিপি করতে হবে ।প্রোপার কেস টেকিং এর মাধ্যমে যেকোনো মেডিসিন আসতে পারে।

🛟  Ulcer/ মুখে ক্ষতের হোমিওপ্যাথিক কার্যকরী মেডিসিন সমূহঃ   Ulcer হলো মুখের ভেতরের নরম টিস্যু, যেমন- গাল, ঠোঁট, মাড়ি বা...
11/04/2026

🛟 Ulcer/ মুখে ক্ষতের হোমিওপ্যাথিক কার্যকরী মেডিসিন সমূহঃ

Ulcer হলো মুখের ভেতরের নরম টিস্যু, যেমন- গাল, ঠোঁট, মাড়ি বা জিভের নিচে হওয়া ছোট, অগভীর ও বেদনাদায়ক ঘা।

#উপসর্গ: মুখের ভেতর সাদা, ধূসর বা হলদেটে রঙের সাথে লাল কিনারাযুক্ত ছোট আলসার, যা খাবার সময় বা কথা বলার সময় তীব্র ব্যথা ও জ্বালাপোড়া সৃষ্টি করে

#কারণ: সঠিক কারণ পুরোপুরি জানা না গেলেও, মানসিক চাপ, মুখের আঘাত (যেমন- কামড় লাগা), হরমোনের পরিবর্তন, নির্দিষ্ট খাবার এবং ভিটামিন (যেমন- (B_{12}/ ফলিক অ্যাসিড) বা আয়রনের অভাবে এটা হয়ে থাকে।

#কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিন সমূহঃ

📢 #বোরাক্সঃ

💁‍♂️জিহবার উপর ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষত।
💁‍♂️মুখোমধ্যে প্রচুর লালা সঞ্চয়।
💁‍♂️উদরাময় কিংবা আমাশয়।
💁‍♂️মুখে ঘা খুব ব্যথাযুক্ত ও জ্বালাপোড়া।
💁‍♂️গরম বা জাল খাবার খেতে পারে না
💁‍♂️শিশুদের মুখের ঘায়ে বেশি কার্যকরী।
💁‍♂️শিশুরা সামান্য শব্দে চমকে ওঠে।
💁‍♂️দোল খেতে ভয় পায়, নিম্নগামীতে ভয়।

📢 #মার্কসল:-

💁‍♂️সর্বপ্রকার জিহ্বা আলসারে ইহা উৎকৃষ্ট ওষুধ।
💁‍♂️জিহ্বা সরস অথচ
💁‍♂️পিপাসা বেশি।
💁‍♂️জিহ্বা উজ্জ্বল লাল।
💁‍♂️মুখে দুর্গন্ধ।
💁‍♂️রাতে ব্যথা বাড়ে।
💁‍♂️শীত,গরম দুটোই অসহ্য।
💁‍♂️আমাশয় বা রক্ত আমাশয়।
💁‍♂️ঘা এর কারণে মুখে বেশি লালা জন্মে। ঘুমের ঘরে লালা পড়ে।
💁‍♂️ঘা থেকে পুঁজ বা স্রাব হতে পারে।

📢 #আর্সেনিক এলবামঃ

💁‍♂️ ক্যান্সার জনিত জিহ্বা ক্ষতে ফলপ্রদ।
💁‍♂️ক্ষতস্থানে ভীষণ জ্বালা।
💁‍♂️দুর্বলতা, অবসন্নতা।
💁‍♂️প্রবল পিপাসা।
💁‍♂️ক্ষণে ক্ষণে অল্প জল পান।
💁‍♂️রাত্রিকালে যন্ত্রণা বৃদ্ধি।
💁‍♂️মুখের মধ্যে বিশ্রী দুর্গন্ধ।
💁‍♂️প্রচন্ড মানসিক অস্থিরতা।

📢 #নাইট্রিক এসিডঃ

💁‍♂️সিফিলিটিক আলসারে ইহা বেশ কার্যকরী
💁‍♂️ক্ষতস্থান হতে সহজেই রক্ত পড়ে
💁‍♂️মুখে দুর্গন্ধ।
💁‍♂️সামান্য স্পর্শেই ব্যথা
💁‍♂️প্রস্রাব-পায়খানায় প্রচন্ড দুর্গন্ধ।
💁‍♂️ঘা খুব গভীর ও ছুরিকাঘাতের মতো ব্যথা।
💁‍♂️রোগী প্রচন্ড রাগী স্বভাবের।
💁‍♂️কাউকে ক্ষমা করতে পারেনা

📢 #নেট্রাম মিউরঃ

💁‍♂️মানচিত্রবৎ জিহ্বার ক্ষতে বেশ উপকারী।
💁‍♂️অত্যধিক লালা নিঃসরণ।
💁‍♂️লবণ এবং তিতা খাবার প্রিয়।
💁‍♂️ঠোঁট শুকনো ও ফাটে।
মানসিক চাপ বা দুঃখ থাকে।
💁‍♂️কুষ্ঠবদ্ধতা ও কটি বেদনা।
💁‍♂️বারবার মুখে ঘা হয়।
গোসলে পছন্দ

📢 #লেকেসিস:-

💁‍♂️টিউবারকলার আলসারে ইহা ফলপ্রদ।
💁‍♂️জিহ্বার উপরে ক্ষত।
💁‍♂️গরমকাতর
💁‍♂️ বাচাল প্রকৃতির।
💁‍♂️মুখে ভয়ানক দুর্গন্ধ।
💁‍♂️মুখ দিয়ে লালা নিঃসরণ।
💁‍♂️হিংসুটে, অহংকারী।
💁‍♂️বার বার জিহ্বা বের করে।

📢 #সালফারঃ

💁‍♂️জিহ্বার পুরাতন ক্ষতে ইহা প্রযোজ্য
💁‍♂️ঘা লাল,জ্বালাযুক্ত।
💁‍♂️ঘা থেকে দুর্গন্ধ বের হলে।
💁‍♂️গরমে কষ্ট বাড়ে।
💁‍♂️দীর্ঘদিন ধরে ঘা বারবার হলে।
💁‍♂️রোগী অপরিষ্কার, নোংরা প্রকৃতির।
💁‍♂️ভন্ড দার্শনিক

📢 #কেলি বাইক্রমঃ

💁‍♂️সিফিলিটিক আলসারে ইহা বেশ কার্যকরী
💁‍♂️মুখ থেকেও আঠালো
💁‍♂️সুতার মতো স্রাব বের হয়।
💁‍♂️মুখ থেকে দড়ির মতো লালাস্রাব
💁‍♂️ঘা গোলাকার ও গভীর।
💁‍♂️জিহ্বা ও তালুতে বেশি হয়।

📢 #লাইকোপোডিয়ামঃ

💁‍♂️জিব্বার অগ্রভাগে ক্ষত।
💁‍♂️প্রচুর লালা নিঃসরণ।
💁‍♂️আহারে অরুচি।
💁‍♂️মিষ্টি পছন্দ।
💁‍♂️বিকেলে বৃদ্ধি।
💁‍♂️ শীত গরম দুটিই অসহ্য।
💁‍♂️বুক জ্বালাপোড়া।
💁‍♂️কৃপণ,কোষ্ঠকাঠিন্য।

🌎 #ওষুধ গ্রহণের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।

04/04/2026

🍁 # অস্টিওআর্থ্রাইটিস: হাড়ের ক্ষয় রোধ ও জয়েন্টের সচলতা ফিরিয়ে আনার পূর্ণাঙ্গ চিকিৎসা 🛡️🦴

অস্টিওআর্থ্রাইটিস (Osteoarthritis) হলো হাড়ের জয়েন্টের একটি ক্ষয়জনিত রোগ। এতে জয়েন্টের মধ্যবর্তী কার্টিলেজ বা তরুণাস্থি ক্ষয়ে যায়, ফলে হাড়ের সাথে হাড়ের ঘর্ষণ লাগে এবং প্রচণ্ড ব্যথা, ফোলা ও জয়েন্ট শক্ত হয়ে যাওয়ার মতো সমস্যা তৈরি হয়। এটি সাধারণত হাঁটু, কোমর, ঘাড় এবং হাতের আঙুলে বেশি দেখা দেয়।

---

# # 🚫 অস্টিওআর্থ্রাইটিসের ৫টি প্রধান কারণ
১. **বয়স বৃদ্ধি:** বয়স বাড়ার সাথে সাথে হাড়ের পুনর্গঠন ক্ষমতা কমে যায় এবং কার্টিলেজ পাতলা হয়ে পড়ে।
২. **অতিরিক্ত ওজন:** শরীরের বাড়তি ওজন হাঁটু ও কোমরের জয়েন্টে ক্রমাগত চাপ সৃষ্টি করে ক্ষয় ত্বরান্বিত করে।
৩. **পুরানো আঘাত:** খেলাধুলা বা দুর্ঘটনার কারণে লিগামেন্ট বা জয়েন্টে পাওয়া পুরনো চোট।
৪. **বংশগতি:** পরিবারে বাবা-মায়ের হাড় ক্ষয়ের ইতিহাস থাকলে সন্তানদের এই ঝুঁকি বেশি থাকে।
৫. **অতিরিক্ত ব্যবহার:** পেশাগত কারণে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা বা ভারী বস্তু বহন করা।

---

# # 🌱 ১০টি কার্যকরী ঘরোয়া টিপস
১. **গরম ও ঠান্ডা সেঁক:** ব্যথা ও ফোলা কমাতে দিনে ২-৩ বার ২০ মিনিট করে গরম বা ঠান্ডা পানির সেঁক দিন।
২. **হলুদ দুধ:** হলুদের 'কারকিউমিন' প্রাকৃতিক ব্যথানাশক হিসেবে কাজ করে। রাতে ঘুমানোর আগে এক গ্লাস হলুদ-দুধ খান।
৩. **ওজন নিয়ন্ত্রণ:** ওজন ৫ কেজি কমাতে পারলে হাঁটুর ওপর থেকে প্রায় ২০ কেজি চাপ কমে যায়।
৪. **মেথি ভেজানো পানি:** মেথি দানা রাতে ভিজিয়ে রেখে সকালে সেই পানি পান করলে বাতের ব্যথা কমে।
৫. **অলিভ অয়েল ম্যাসাজ:** কুসুম গরম অলিভ অয়েল বা তিলের তেল দিয়ে হালকা মালিশ জয়েন্টের রক্ত সঞ্চালন বাড়ায়।
৬. **ভিটামিন ডি ও ক্যালসিয়াম:** হাড় মজবুত করতে পর্যাপ্ত রোদ লাগান এবং ছোট মাছ ও শাকসবজি খান।
৭. **আদা চা:** আদার প্রদাহরোধী গুণ জয়েন্টের শক্ত ভাব দূর করতে সাহায্য করে।
৮. **সাঁতার ও হালকা ব্যায়াম:** জয়েন্টের ওপর চাপ না দিয়ে পেশী মজবুত করতে সাঁতার কাটার অভ্যাস করুন।
৯. **আরামদায়ক জুতো:** কুশনযুক্ত নরম জুতো পরুন যা হাঁটার সময় জয়েন্টে ধাক্কা কম দেয়।
১০. **প্রচুর জল পান:** কার্টিলেজের আর্দ্রতা বজায় রাখতে এবং টক্সিন বের করতে পর্যাপ্ত পানি জরুরি।

---

# # 💊 ৩০টি হোমিও ঔষধ ও ৩টি করে লক্ষণ
অস্টিওআর্থ্রাইটিসের চিকিৎসায় হোমিওপ্যাথি হাড়ের ক্ষয় রোধ করতে ও ব্যথা কমাতে অত্যন্ত কার্যকর।

| ঔষধের নাম | লক্ষণ ১ | লক্ষণ ২ | লক্ষণ ৩ |
| :--- | :--- | :--- | :--- |
| ১. Calcarea Fluor | হাড়ের ওপর শক্ত বৃদ্ধি বা ক্যালসিফিকেশন | জয়েন্টে মটমট শব্দ হওয়া | নড়াচড়া করলে আরাম |
| ২. Bryonia | সামান্য নড়াচড়ায় প্রচণ্ড ব্যথা বাড়ে | চুপচাপ শুয়ে থাকলে আরাম | প্রচুর পানি পিপাসা ও কোষ্ঠকাঠিন্য |
| ৩. Rhus Tox | সকালে ঘুম থেকে উঠে প্রথম হাঁটতে কষ্ট | কিছুক্ষণ হাঁটলে ব্যথা কমে যায় | মেঘলা ও আর্দ্র আবহাওয়ায় বৃদ্ধি |
| ৪. Guaiacum | জয়েন্ট টেনে ধরেছে মনে হয় (Contracture) | গরমে বা আগুনের তাপে ব্যথা বাড়ে | বাম দিকের জয়েন্টে বেশি কার্যকর |
| ৫. Ruta Grav | হাড়ের আবরণে (Periosteum) ক্ষত | কব্জি ও গোড়ালির ব্যথায় শ্রেষ্ঠ | মচকে যাওয়ার মতো অনুভূতি |
| ৬. Ledum Pal | নিচ থেকে উপরে ব্যথা ওঠে | ঠান্ডা পানিতে পা ডুবিয়ে রাখলে আরাম | জয়েন্ট ফ্যাকাশে ও ফোলা থাকে |
| ৭. Arnica | থেঁতলে যাওয়ার মতো অনুভূতি | কেউ স্পর্শ করলে বা কাছে এলে ভয় পায় | পুরনো চোটের কুফল |
| ৮. Actaea S**c | আঙুলের ছোট ছোট জয়েন্টে ব্যথা | সামান্য শ্রমে ক্লান্তি ও জয়েন্ট ফোলা | ডান দিকের আঙুলে বেশি আক্রমণ |
| ৯. Calcarea Carb | মোটা ও ঘামযুক্ত শরীর | সিঁড়ি ভাঙলে হাঁটুতে প্রচণ্ড কষ্ট | মাথায় প্রচুর ঘাম ও শীতকাতরতা |
| ১০. Silicea | পায়ে অত্যন্ত দুর্গন্ধযুক্ত ঘাম | হাড়ের গভীর রোগ ও ক্ষয় | অত্যন্ত ভীরু ও শীতকাতর স্বভাব |
| ১১. Kalium Iod | রাতে হাড়ের ভেতরে কামড়ানো ব্যথা | হাড়ের ওপর শক্ত গুটি পড়া | ঠান্ডা বাতাস একদম সইতে পারে না |
| ১২. Pulsatilla | পরিবর্তনশীল ব্যথা (এক জয়েন্ট থেকে অন্য জয়েন্টে) | খোলা বাতাসে আরাম ও পিপাসাহীনতা | নরম ও শান্ত মন |
| ১৩. Lycopodium | ডান দিকের জয়েন্টে বেশি ব্যথা | বিকেল ৪-৮টায় বৃদ্ধি | পেট ফাঁপা ও মিষ্টি খাওয়ার ইচ্ছা |
| ১৪. Acid Benz | প্রস্রাবে তীব্র ঝাঁজালো ও উৎকট গন্ধ | জয়েন্টে ইউরিক অ্যাসিড জমে শক্ত হওয়া | গেঁটে বাতের ধাত |
| ১৫. Phosphorus | লম্বা ও ছিপছিপে গড়ন | ঠান্ডা পানি বা আইসক্রিম খাওয়ার ইচ্ছা | মেরুদণ্ড বা হাড়ের জয়েন্টে জ্বালা |
| ১৬. Sulfur | জয়েন্টে ও পায়ের তলায় জ্বালা | গোসলে অনীহা ও চর্মরোগের ধাত | সকালে বিছানা থেকে দৌড়াতে হয় |
| १७. Dulcamara | বর্ষায় বা হঠাৎ ঠান্ডা লাগলে ব্যথা বাড়ে | গ্রন্থি ফুলে যাওয়ার প্রবণতা | বর্ষাকালের বাতের প্রধান ঔষধ |
| ১৮. Causticum | জয়েন্ট ও পেশী শক্ত হয়ে যাওয়া | পক্ষাঘাতগ্রস্ত হওয়ার ভয় | গরম সেঁকে আরাম বোধ |
| ১৯. Hypericum | নার্ভ বা স্নায়ুতে আঘাত ও অবশ ভাব | শিরদাঁড়ায় চোট লাগার ইতিহাস | ঝিনঝিন করা ব্যথা |
| ২০. Apis Mel | হুল ফোটানো ব্যথা ও প্রচুর ফোলা | জয়েন্টে পানি জমা (Effusion) | ঠান্ডায় উপশম ও তৃষ্ণা নেই |
| ২১. Berberis Vulg | ব্যথার সাথে প্রস্রাবে বালু বা পাথর | পিঠের নিচের দিকে তীব্র ব্যথা | ইউরিক অ্যাসিড কমানোর টনিক |
| ২২. Rhododendron | ঝড়-বৃষ্টির আগে ব্যথা প্রচণ্ড বাড়ে | অস্থিরতা ও ঘাম | ঠান্ডায় উপশম |
| ২৩. Colchicum | খাবারের গন্ধে বমি ভাব ও ব্যথা | সামান্য স্পর্শ বা নড়াচড়ায় বৃদ্ধি | গেঁটে বাতের প্রচণ্ড যন্ত্রণা |
| ২৪. Thuja | জয়েন্টে মাংস বৃদ্ধি বা টিউমার | টিকা নেওয়ার কুফল | বাম পাশে সমস্যা শুরু |
| ২৫. Sabina | ছোট ছোট জয়েন্টের জ্বালা ও রক্তপাত | ঋতু সমস্যার সাথে জয়েন্ট ব্যথা | গরম কাতরতা |
| ২৬. Abrotanum | কাঁধ ও কব্জির জয়েন্টে ব্যথা | শরীর শুকিয়ে যাওয়া (নিচ থেকে উপরে) | পেটের সমস্যার পর বাত |
| ২৭. Kalmia Lat | উপর থেকে নিচে ব্যথা নামে | হার্টের সমস্যার সাথে জয়েন্ট ব্যথা | ব্যথার সাথে অসাড়তা ভাব |
| ২৮. Phytolacca | সায়াটিকা ও গলার সমস্যার সাথে ব্যথা | বৃষ্টির দিনে বৃদ্ধি | ব্যথার জায়গায় কালচে আভা |
| ২৯. Calcarea Phos | হাড্ডিসার শরীর ও হাড় নরম | হাড় ভাঙার পর জোড়া লাগতে দেরি | নোনতা খাবার পছন্দ |
| ৩০. Medorrhinum | জয়েন্টে প্রচণ্ড গরম অনুভূতি | রাতে ব্যথা চরমে ওঠে | উপুড় হয়ে শুলে আরাম পায় |

---

# # 📋 রোগীর কেস টেকিং ও ঔষধ নির্বাচন

**রোগীর বিবরণ:**
নাম: সালেহা বেগম (ছদ্মনাম), বয়স: ৬০ বছর। তিনি গত ১ বছর ধরে হাঁটু ব্যথায় কষ্ট পাচ্ছেন। সিঁড়ি দিয়ে ওঠার সময় তার হাঁটুতে 'মটমট' শব্দ হয় এবং মনে হয় হাড় দুটো ঘষা খাচ্ছে। তিনি বেশ স্থূলকায় (মোটা), মাথায় প্রচুর ঘাম হয় এবং ঠান্ডা বাতাস একদম সহ্য করতে পারেন না। তার ডিম খাওয়ার প্রবল ইচ্ছা এবং তিনি খুব সহজেই ভয় পান।

**বিশ্লেষণ:**
* **প্রধান লক্ষণ:** হাড়ের ঘর্ষণ ও মটমট শব্দ (Crepitus)।
* **শারীরিক অবস্থা:** স্থূলতা (Obesity) ও মাথায় অতিরিক্ত ঘাম।
* **পছন্দ:** ডিম খাওয়ার প্রবল আকাঙ্ক্ষা (Craving for eggs)।

**নির্বাচিত ঔষধ:** স্থূলতা, মাথায় ঘাম এবং হাড়ের শব্দের সাথে ধাতুগত লক্ষণ মিলিয়ে তাকে **Calcarea Carbonica (ক্যালকেরিয়া কার্ব)** ঔষধটি নির্বাচন করা হলো।

---

# # ⚖️ ডোজ ও সেবন বিধি
* **ঔষধ:** Calcarea Carb 200 (বা অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে)।
* **সেবন বিধি:** ২ ফোটা করে প্রতিদিন সকালে খালি পেটে ৩ দিন সেবন। এরপর ১৫ দিন পর্যবেক্ষণ করতে হবে।
* **সতর্কতা:** হাড় ক্ষয়ের চিকিৎসায় ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার ও হালকা হাঁটাচলা অপরিহার্য। ঔষধ চলাকালীন কাঁচা পেঁয়াজ বা কর্পূরযুক্ত দ্রব্য এড়িয়ে চলুন।

🚫 Respect Original Creation
কপি করলে কপিরাইটের ঝুকি থাকে।
নিরাপদ থাকতে শেয়ার করে রেখে দিন।

🩺Dr.Md. Dr Sadikul Islam
D.H.M.S(B.H.B),DHAKA
Consultant:Homoeopathic Medicine

30/03/2026

সবার শরিরের যত্ন নিবেন

19/03/2026

পলিপাস রোগীদের জন্য বিশাল ছাড়। চিকিৎসা নিতে এখনই যোগাযোগ করুন

Address

Chandaikona
5841

Alerts

Be the first to know and let us send you an email when Dr Sadikul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dr Sadikul Islam:

Share