15/05/2026
আচ্ছা, আরেকটু থেকে যাওয়া যায় না?
রাতে খেয়েছো? নিজের যত্ন নিও।
তুমি কি একা রাস্তা পার হতে পারবে?
এত ভাবছো কেন? ভয় নেই–আমি আছি তো।
এইগুলো কি—
এমনি এমনি কাউকে বলা হয়?
আচ্ছা, কাউকে ভালোবাসলে কি
“ভালোবাসি” বলতেই হয়?
ভালোবাসার উপাদান কী?
সবাই কেন প্রকাশের ভালোবাসাকেই—
আপন করে নেয়, আপন ভেবে নেয়।
এমন অনেক সম্পর্কই আছে—
যেখানে কখনোই “ভালোবাসি” বলা হয়নি।
আবার এমন অনেক সম্পর্ক আছে—
হাজারবার “ভালোবাসি” বলা হলেও,
সেই সম্পর্কের কেউ কথা রাখেনি।
—সিয়াম মুজতাহিদ
#উপন্যাস #জীবন