Hridoya chandpur bd news

Hridoya chandpur bd news চাঁদপুর জেলার একটি বিশ্বস্ত সংবাদ মাধ্যম!
(296)

হাজীগঞ্জে বড়কুল পূর্ব ইউনিয়ন জামায়াতের আমিরের ইন্তেকাল, নেতৃবৃন্দের শোকমোহাম্মদ সাইফুল ইসলাম:চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ...
17/09/2026

হাজীগঞ্জে বড়কুল পূর্ব ইউনিয়ন জামায়াতের আমিরের ইন্তেকাল, নেতৃবৃন্দের শোক

মোহাম্মদ সাইফুল ইসলাম:
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মো. আব্দুল হান্নান তালুকদার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টা ১৫ মিনিটে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের দিগচাইল তালুকদার বাড়িতে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুম মো. আব্দুল হান্নান তালুকদার দিগচাইল তালুকদার বাড়ির বাসিন্দা ছিলেন। তিনি ৬নং বড়কুল পূর্ব ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তাঁর ইন্তেকালের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জামায়াতে ইসলামী, সহযোগী সংগঠনের নেতাকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় নেতাকর্মীরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

এদিকে মো. আব্দুল হান্নান তালুকদারের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন হাজীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের প্রতি বিজয়ী সহ-সাধারণ সম্পাদক খোকন মিয়াজীর কৃতজ্ঞতামোহাম্মদ সাইফুল ইসলাম:চাঁদপুরের বাণিজ...
17/09/2026

হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের প্রতি বিজয়ী সহ-সাধারণ সম্পাদক খোকন মিয়াজীর কৃতজ্ঞতা

মোহাম্মদ সাইফুল ইসলাম:
চাঁদপুরের বাণিজ্যিক প্রাণকেন্দ্র হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে বিজয়ী বাহালুল আলম খোকন মিয়াজী ভোটার, ব্যবসায়ী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক প্রতিক্রিয়ায় প্রিন্স হোটেল এন্ড চাইনিজ রেস্টুরেন্ট, রাজমহল হোটেল এন্ড সুইটস, প্রস্তাবিত হিলটম হোটেল এন্ড পার্টি সেন্টার এর পরিচালক বাহালুল আলম খোকন মিয়াজী বলেন, সময় স্বল্পতা ও পারিবারিক ব্যস্ততার কারণে বিজয়ের পর থেকে এখনো সকল ব্যবসায়ীর সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করতে পারেননি। এ কারণে তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।

বাহালুল আলম খোকন মিয়াজী বলেন, নির্বাচনে যারা তাঁকে সমর্থন, সহযোগিতা ও ভোট দিয়ে বিজয়ী করেছেন, তিনি তাদের সবার প্রতি কৃতজ্ঞ। ব্যবসায়ীদের ভালোবাসা ও আস্থাকে সঙ্গে নিয়ে তিনি হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে নিজেকে নিয়োজিত রাখবেন।

তিনি বলেন, ব্যবসায়ীদের সুখে-দুঃখে পাশে থেকে তাদের কল্যাণে কাজ করতে চান। চাঁদপুর জেলার বাণিজ্যিক প্রাণকেন্দ্র হাজীগঞ্জ বাজারে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং ব্যবসায়ীদের সার্বিক উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, “এই বিজয় শুধু আমার একার নয়, এটি হাজীগঞ্জ বাজারের সকল ব্যবসায়ীর বিজয়। নির্বাচনে যারা আমার পাশে ছিলেন, সুপরামর্শ ও পথপ্রদর্শক হিসেবে সহযোগিতা করেছেন, আগামী দিনেও তারা আমার পাশে থেকে সঠিক পরামর্শ ও দিকনির্দেশনা দেবেন বলে আমি আশাবাদী। ইনশাআল্লাহ, সবার সঙ্গে সমন্বয় করে ব্যবসায়ীদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করতে চাই।”

হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে আগামী দিনে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন নির্বাচিত সহ-সাধারণ সম্পাদক বাহালুল আলম খোকন মিয়াজী।

হাজীগঞ্জে ১৩ বছরের শিশু সায়মন আহমেদ সায়েম নিখোঁজে পরিবারের সদস্যরা উদ্বিগ্নমোহাম্মদ সাইফুল ইসলাম:চাঁদপুরের হাজীগঞ্জ পৌরস...
17/09/2026

হাজীগঞ্জে ১৩ বছরের শিশু সায়মন আহমেদ সায়েম নিখোঁজে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন

মোহাম্মদ সাইফুল ইসলাম:
চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভাধীন ধেররা গ্রামের গনি ফকির বাড়ি থেকে সায়মন আহমেদ সায়েম (১৩) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। গত রাতে আনুমানিক ৩টা ৪০ মিনিটের দিকে সে নিজ বাড়ি থেকে বের হয়ে যায় বলে জানিয়েছে তার পরিবার। নিখোঁজ সায়মন আহমেদ সায়েম ধেররা গ্রামের গনি ফকির বাড়ির ইউসুফ আলী ও শামীমা আক্তারের ছেলে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, বাবার বকাঝকা ও মারধরের ভয়ে সায়মন গভীর রাতে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার সন্ধান পাননি।

নিখোঁজ হওয়ার সময় সায়মনের গায়ে কোনো জামা ছিল না। সে ছিল খালি পায়ে এবং পরনে ছিল কালো রঙের স্টেপের মধ্যে একটি ট্রাউজার। শিশুটির নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

তারা আত্মীয়স্বজন ও আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজ চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি কেউ সায়মনকে কোথাও দেখতে পেলে দ্রুত তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।

সায়মন আহমেদ সায়েমের সন্ধান পেলে যোগাযোগ করুন: ০১৮১৮৪৬৯২৫২ কোনো ব্যক্তি শিশুটিকে দেখতে পেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত পরিবারের সদস্যদের জানানো এবং পোস্টটি শেয়ার করে শিশুটির সন্ধানে সহযোগিতা করার অনুরোধ করা হয়েছে।

হাজীগঞ্জের জিহাদ তালুকদার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুতে এলাকায় শোকের ছায়ামোহাম্মদ সাইফুল ইসলাম:চাঁদপুরের হাজীগঞ্জ ...
17/09/2026

হাজীগঞ্জের জিহাদ তালুকদার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুতে এলাকায় শোকের ছায়া

মোহাম্মদ সাইফুল ইসলাম:
চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভাধীন ৮নং ওয়ার্ডের টোরাগড় গ্রামের বাসিন্দা জিহাদ তালুকদার আর নেই। সে ডেঙ্গু জ্বরের আক্রান্ত হয়ে বুধবার রাতে রাজধানী ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

হাজীগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের টোরাগড় গ্রামের সিরাজ তালুকদার বাড়ির মফিজুল ইসলাম তালুকদারের ছেলে মোহাম্মদ জিহাদ তালুকদার। সে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মৃত্যু হয়।
জিহাদ তালুকদারের মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে স্বজন, প্রতিবেশী ও পরিচিতজনদের মধ্যে শোকের আবহ সৃষ্টি হয়। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন ও শুভাকাঙ্ক্ষীরা গভীরভাবে শোকাহত।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মৃত্যু যে বয়সের কোনো সীমা মানে না জিহাদ তালুকদারের আকস্মিক চলে যাওয়া যেন আবারও সেই বাস্তবতাই মনে করিয়ে দিল। পৃথিবীতে মানুষের আগমনের একটি নির্ধারিত সময় থাকলেও বিদায়ের সময় কারও জানা থাকে না।

স্থানীয়রা মরহুম জিহাদ তালুকদারের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মহান আল্লাহ তাআলা মরহুম জিহাদ তালুকদারকে ক্ষমা করে দিন, তাঁর জীবনের সকল ভুলত্রুটি মাফ করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর পরিবারকে এই শোক কাটিয়ে ওঠার শক্তি দান করুন, আমিন।

17/09/2026

চাঁদপুর জেলার হাজীগঞ্জের বলাখাল বাজারের সাগর
মেয়াজির সাথে ভুল বোঝাবুঝির অবসান........

শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সংসদ সদস্যের মতবিনিময় সভানিজস্ব সংবাদদাতা:শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিস...
17/09/2026

শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সংসদ সদস্যের মতবিনিময় সভা

নিজস্ব সংবাদদাতা:
শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুনের সভাপতিত্বে উপজেলা প্রশাসনের আওতাধীন বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সম্মানিত সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক এমপি উপস্থিত থেকে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হাজীগঞ্জে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক জলাশয়ে মাছের পোনা অবমুক্তমোহাম্মদ সাইফুল ইসলাম :চাঁদপুরের হাজীগঞ্জে ২০২৬-২৭ অর...
17/09/2026

হাজীগঞ্জে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

মোহাম্মদ সাইফুল ইসলাম :
চাঁদপুরের হাজীগঞ্জে ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় বিভিন্ন জলাশয়ে ২৫০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদের পুকুরে পোনা অবমুক্তের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর চট্টগ্রাম বিভাগ, কুমিল্লা অঞ্চলের পরিচালক মো. আনোয়ার হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন প্রমুখ।

কর্মকর্তারা জানান, এদিন ডাকাতিয়া নদী ও নদীসংলগ্ন প্লাবনভূমিতে ১৩০ কেজি, উপজেলা পরিষদের পুকুরে ৪০ কেজি, হাজীগঞ্জ থানা পুকুরে ২৫ কেজি, হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের পুকুরে ৩০ কেজি এবং হাজীগঞ্জ পৌরসভা ও ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পুকুরে ২৫ কেজিসহ মোট ২৫০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।

কর্মকর্তারা আরও জানান, জলাশয়গুলোতে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং জলজ জীববৈচিত্র্য রক্ষায় প্রতিবছরের মতো এবারও উন্মুক্ত জলাশয়, সরকারি ও প্রাতিষ্ঠানিক পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। এর মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শামীম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে সহকারী মৎস্য কর্মকর্তা মো. তানভীর হোসেন, উপজেলা বিএনপির সদস্যসচিব এমএ রহিম পাটওয়ারী, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিলন, নুরুল আমিন হেলালসহ অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল হোসাইন বেলাল, যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. ইমাম হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সাইফুল ইসলাম চৌধুরী মিঠু, উপজেলা ছাত্রদলের সভাপতি ফয়সাল হোসাইন, পৌর ছাত্রদলের সভাপতি দ্বীন ইসলাম টগরসহ বিএনপির দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

হাজীগঞ্জ পৌর ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী নাজমুল হাসান রাজন দোয়া ও সমর্থন প্রত্যাশীমোহাম্মদ সাইফুল ইসলাম:চাঁদপুরের হাজী...
17/09/2026

হাজীগঞ্জ পৌর ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী নাজমুল হাসান রাজন দোয়া ও সমর্থন প্রত্যাশী

মোহাম্মদ সাইফুল ইসলাম:
চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের টোরাগড় গ্রামের কৃতী সন্তান ও বিএনপি নেতা মো. নাজমুল হাসান রাজন কাউন্সিলর পদে প্রার্থী হিসেবে এলাকাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা করছেন।

স্থানীয়ভাবে তিনি দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে সম্পৃক্ত থেকে সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছেন বলে তাঁর সমর্থকদের দাবি। কাউন্সিলর নির্বাচিত হলে ৮নং ওয়ার্ডের উন্নয়ন, জনকল্যাণ এবং নাগরিক সুবিধা বৃদ্ধিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

নাজমুল হাসান রাজন মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, জুয়া ও চুরি-ছিনতাই প্রতিরোধে কার্যকর উদ্যোগ বিভিন্নভাবে গ্রহণ করে আসছেন। পাশাপাশি তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে একটি সুন্দর ও নিরাপদ ওয়ার্ড গড়ে তোলার প্রত্যাশাও ব্যক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) তিনি বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচিত হতে পারলে ৮নং ওয়ার্ডের মানুষের পাশে থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে বাকি জীবন কাজ করতে চাই। এলাকার উন্নয়ন ও মানবকল্যাণই হবে আমার প্রধান লক্ষ্য।”

এদিকে নাজমুল হাসান রাজনের প্রার্থিতাকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে। তিনি দল-মত নির্বিশেষে ৮নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন। একই সাথে মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে তার মনের আসা পূরণ এর জন্য প্রার্থনা করেন তিনি।

বিএনপির রাজনীতিতে মো. নাজমুল হাসান রাজন, হাজীগঞ্জ পাইলট হাই স্কুল ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক, দুই দুই বারের হাজীগঞ্জ পৌরসভা ছাত্রদলের সম্মানিত সদস্য, হাজীগঞ্জ পৌরসভা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক, হাজীগঞ্জ পৌরসভা ছাত্রদলের সহ অর্থ বিষয়ক সম্পাদক, হাজীগঞ্জ পৌরসভা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি, ৮ নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি, তিন তিনবারের পৌর যুবদলের সম্মানিত সদস্য, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক, পৌর বিএনপি'র দুই দুই বারের সম্মানিত সদস্য, পৌর বিএনপি'র ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক, বর্তমান কমিটির পৌর বিএনপি'র সম্মানিত সদস্য ও হাজীগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব এর সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।

রাজনীতির পাশাপাশি সামাজিক সংগঠনের সাথে তিনি জড়িত ছিলেন, হাজীগঞ্জ শতমূলী ক্লাবের সম্মানিত সদস্য, শহীদ জিয়া স্মৃতি সংসদের সম্মানিত সদস্য, হৃদয়ে চাঁদপুর বন্ধু ফোরামের চাঁদপুর জেলার সাবেক সফল সাধারণ সম্পাদক, টোরাগড় সুলতান সরদার বাড়ি পাঞ্জেগানা মসজিদের সম্মানিত সদস্য, হাজীগঞ্জ পৌর ৮ নং ওয়ার্ড উন্নয়ন কমিটির সম্মানিত সদস্য।

সামাজিকতার পাশাপাশি কর্মজীবনে তিনি চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সাবেক মিটার রিডার, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির-১, ২ এর ঠিকাদার, হাজীগঞ্জ পৌরসভার প্রথম শ্রেণীর ঠিকাদার।

16/09/2026
বিজ্ঞাপন:-চাঁদপুর জেলার বাণিজ্যিক শহর হাজীগঞ্জ বাজারে মনোরম পরিবেশে সুস্বাদু খাবারের এক বিশ্বস্ত নাম গাউছিয়া হাইওয়ে রে...
16/09/2026

বিজ্ঞাপন:-
চাঁদপুর জেলার বাণিজ্যিক শহর হাজীগঞ্জ বাজারে মনোরম পরিবেশে সুস্বাদু খাবারের এক বিশ্বস্ত নাম গাউছিয়া হাইওয়ে রেস্টুরেন্ট এন্ড চাইনিজ। আপনার পছন্দের খাবার খেতে আজি চলে আসুন।

Address

Chandpur
3610

Alerts

Be the first to know and let us send you an email when Hridoya chandpur bd news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share