Stay with Shahnaz Juma

Stay with Shahnaz Juma My lifestyle | Videography | Cooking | Makeup tutorial,tricks & tips | My Photography | My Thoughts |
(1)

আজকের দিনের কিছু অংশ 🌿🥙🐈👗
30/08/2026

আজকের দিনের কিছু অংশ 🌿🥙🐈👗

রাতের খাবার ঘুমানোর অন্তত ২ থেকে ৩ ঘণ্টা আগে এবং আদর্শভাবে রাত ৮টা থেকে ৯টার মধ্যে খেয়ে নেওয়া উচিত।রাতের খাবার তাড়াতাড়ি ...
29/08/2026

রাতের খাবার ঘুমানোর অন্তত ২ থেকে ৩ ঘণ্টা আগে এবং আদর্শভাবে রাত ৮টা থেকে ৯টার মধ্যে খেয়ে নেওয়া উচিত।

রাতের খাবার তাড়াতাড়ি খাওয়ার উপকারিতা :
◾হজম ভালো হয়: খাবার হজম হওয়ার জন্য যথেষ্ট সময় পাওয়া যায়। ফলে বুক জ্বালা বা এসিডিটির সমস্যা কমে।।

◾ওজন নিয়ন্ত্রণে থাকে: শরীরের বিপাকক্রিয়া বা মেটাবলিজম ঠিক থাকে, যা ওজন কমাতে সাহায্য করে।

◾রক্তে শর্করা ঠিক থাকে: রাতে রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যাওয়ার ঝুঁকি কমে।

◾গভীর ঘুম হয়: খাবার দ্রুত হজম হওয়ায় ঘুমের ব্যাঘাত ঘটে না।

রাতের খাবারে ভারী বা চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন।। খাবার খেয়েই শুয়ে পড়বেন না।। খাওয়ার পর অন্তত ১০-১৫ মিনিট হালকা হাঁটাচলা করুন।। দেরি হলে অল্প খান।। কোনো দিন খেতে দেরি হলে কম পরিমাণে ও সহজপাচ্য খাবার খান।।

কোনো একদিন সবুজে হারিয়েছিলাম 🌿💚☘️
29/08/2026

কোনো একদিন সবুজে হারিয়েছিলাম 🌿💚☘️

আম্মুর হাতের রান্না আমার খুবি প্রিয়।। জামাই বাড়ি থাকাকালীন আমি খুব মিস করি।। মনে মনে বলি কবে আম্মুর কাছে যাব আর মজার মজা...
27/08/2026

আম্মুর হাতের রান্না আমার খুবি প্রিয়।। জামাই বাড়ি থাকাকালীন আমি খুব মিস করি।। মনে মনে বলি কবে আম্মুর কাছে যাব আর মজার মজার রান্না করা খাবার গুলো খাব 🤤😥
ছবিতে গুটিকয়েক পদ মাত্র।। আরো কত কি যে মজার মজার রেসিপি খেয়েছি।।ছবি তোলা হয় হয়না।। আবার তোলা গুলোও একসাথে সব নাই তাই সামনে যা যা পেলাম তাই আপলোড দিলাম।।
এবার সবচেয়ে বেশি খেয়েছি পছন্দের গরুর গোশত ভুনা, মগজ, চিংড়ি মাছ, খিচুড়ি, পোলাও, ভর্তা 🤤🤤
মা শা আল্লাহ তাবারাক আল্লাহ।।
মজার এসব খাবার খেয়ে খেয়ে ওজন বেড়েছে ৪ কেজি 😬🙁

আল্লাহ আমার মা বাবাকে নেক হায়াত দান করুক।। সুস্থ সুন্দর ভাবে বেঁচে থাকুক।। মা বাবা ছাড়া দুনিয়া অন্ধকার।। 😢

27/08/2026

আমার বিয়ের তখন প্রথম মাস চলে।। জ্বর ঠান্ডায় আমার বেহাল অবস্থা ।। এই বাচ্চাটা আমার ভাসুরের বড় মেয়ে।। আমাকে খুব পছন্দ তার।। কাকীমনি কাকীমনি করে ডাকতো সারাক্ষণ।। মেকাপের প্রতি বিশাল আগ্রহ।। একটু লিপবাম দিয়ে দিলেও খুশি হয়ে যেত।।
হাজব্যান্ড অফিসে চলে যাওয়ার পর খুব একা একা ফিল হতো।। ওরা এলে দুষ্টুমি করতো সাথে আমিও বাচ্চা হয়ে যেতাম, সময় কাটতো।। আমাকে খালি একটা প্রশ্ন প্রায়ই করতো।। কাকীমনি তোমার ঠোঁটে কি দিয়েছো।। লিপস্টিকের এত শখ যে খালি আমাকে আস্ক করতো 😆
আমি বলতাম লিপবাম দিয়েছি 😀

অনেকদিন পর ভিডিও টা পেলাম ❤️

টুকটাক প্রয়োজনীয় কেনাকাটা 🛍️আমি মেয়ের জন্য ব্র‍্যান্ড থেকেও কেনাকাটা করি আবার ভ্যান থেকেও কেনাকাটা করি।। দুটোই আমার পছন্...
26/08/2026

টুকটাক প্রয়োজনীয় কেনাকাটা 🛍️

আমি মেয়ের জন্য ব্র‍্যান্ড থেকেও কেনাকাটা করি আবার ভ্যান থেকেও কেনাকাটা করি।। দুটোই আমার পছন্দ।। দুটোতেই শান্তি আছে।। ব্র‍্যান্ডের জিনিসপত্র কোয়ালিটিসম্পন্ন, রুচিশীল, লাস্টিং ভালো।। তবে রেগুলার বাসায় ইউজের জন্য হাফপ্যান্ট, গেঞ্জি, পাতলা জামা এগুলো ভ্যানে কমের ভিতর বেশ ভালো পাওয়া যায়।। প্রতিবার বাবার বাড়িতে বেড়াতে এলে মেয়ের প্রয়োজনীয় অনেক কিছু আমি আমার খরচের টাকা ম্যানেজ করে কেনাকাটা করি।। ভালো লাগে খুব।। বাচ্চাদের এসব অনেক লাগে দেখবেন।।
এগুলো ভ্যান থেকে নেওয়া।। তবে এর কিছুদিন আগে ব্র‍্যান্ড থেকেও ওর গেঞ্জি প্যান্ট কিনেছি যেগুলোর ছবি তুলিনি।।

খুব নামি-দামি খেলনা কিনিনি।। রাস্তায় পাশে এগুলো পেয়ে নিয়েছি।। কারণ আমি জানি নতুন খেলনার আকর্ষণ মাত্র ১/২ দিন থাকবে তার।।

ট্রাভেল ব্যাগ কিনেছি একটা।। এটা তো আরো দরকার ছিল।। বাবার বাড়ি আসার সময় ব্যাগ ফাকা করে নিয়ে আসছিলাম।। কিন্তু যাওয়ার টাইমে ব্যাগে জায়গা খালি নাই।। গিফট পেতে পেতে সব ভরেও জায়গা শেষ।। আর হাজব্যান্ড এর জন্য এ ব্যাগটা দরকার ছিল।। ছবিতে কালার টা ভালো আসেনি।। সামনাসামনি আরো ডার্ক।।

জীবনে প্রথম টিপা ফল কিনলাম।। স্বাদ মোটামুটি ভালোই।। খারাপ না।।👌

゚ ゚viralシfypシ゚

জিম শেষে রাস্তায় ওপারে একটা দোকানে যাই আমরা।। ওখান থেকে ইলেক্ট্রোলাইট ড্রিংকস কিনে খাই প্রায় দিন ।। আজকে দোকানের ছেলে গু...
25/08/2026

জিম শেষে রাস্তায় ওপারে একটা দোকানে যাই আমরা।। ওখান থেকে ইলেক্ট্রোলাইট ড্রিংকস কিনে খাই প্রায় দিন ।। আজকে দোকানের ছেলে গুলো হঠাৎ প্রশ্ন ছুড়ে দিল,,,,, বললো আপনি কি জিম করেন? আমি কথাটা ঘুরাতে গিয়ে ভ্যাবাচেকা খেয়ে একটু হেসে ফেললাম।। আমি মূলত তাদের এই ব্যাপার টা জানাতে চাচ্ছিলাম না।।
তো যাই হোক,, ছেলেটার পরবর্তী লাইন টা শোনার জন্য প্রস্তুত ছিলাম না।। ছেলে টা বললো দেইখেন জিম তো করেন আবার জামাইরে ধরে পিটায়েন না।।
বাচ্চা কে সাথে নিয়ে গিয়েছিলাম তাই বুঝছে আমার জামাই আছে 😑

আসলে আমি জামাইকে ধরে পিটাবো না।। ছি ছি তওবা তওবা 🤪 ।। তবে জামাইয়ের আশেপাশে কোনো বেয়াদ"""""ব অ"""""স"""""ভ্য বেটি দেখলে তাদের তুলে কাপড় কাঁচার মতোন ধুয়ে দিব।। যেন শয়তান গুলি পরিষ্কার হয়ে যায় 🫣

ওইটুকু শক্তি তুমি আমাকে দিও আল্লাহ 😆🤲
আমিন আমিন 😀

আমি একটা জিনিস খুব লক্ষ্য করলাম। আমি যতবারই বাবার বাড়ি বা বোনের বাড়ি বেড়াতে যাই তখন আমার মেয়ে আমার কাছ থেকে সেরকম কোনো ব...
24/08/2026

আমি একটা জিনিস খুব লক্ষ্য করলাম। আমি যতবারই বাবার বাড়ি বা বোনের বাড়ি বেড়াতে যাই তখন আমার মেয়ে আমার কাছ থেকে সেরকম কোনো বকা খায়ই না।। যতটুকু সময় সে আমার আশেপাশে থাকে ততটুকু সময় শুধু আদর আনন্দ খুনুসুটিতে মেতে থাকি আমরা।।
এটার কারণ খুজলাম আর খুব সহজে উত্তরও পেয়ে গেলাম।।
বেড়াতে এলে আমাদের জীবনযাপন হয় একরকম।। আর সংসার জীবনে আরেক রকম।।

বেড়াতে এলে আমি বাচ্চা ফেলে সকাল ১০/১১ টা পর্যন্ত নিশ্চিন্তে ঘুমিয়ে থাকতে পারি।। রাতের ঘুমের অভাব দিনে পুষিয়ে নিতে পারি।। বাচ্চার সকালের নাস্তা বানানো তো দূরে থাক, ওকে সকালের নাস্তা টাও করাই না অনেক সময়।। মোস্ট অফ দ্যা টাইম ওর নানা বা নানু ওকে ব্রেকফাস্ট করায়।।
আমি ঘুম থেকে উঠি, রেডিমেড নাস্তা করি,, অবশ্যই রিলাক্সে বিনা সংকোচে, বিনা ডর ভয়ে।।
মাথার উপর নাই বাচ্চার দুপুরের খাবার রেডির চিন্তা, বাচ্চার কাপড় ধোয়া, ঘরদোর গুছানো ঝাড়ু পোছা করা, সারাক্ষণ থালাবাটি ধোঁয়া, ওয়াশরুম ক্লিন করা, ছাদে কাপর মেলা, কাপড় তোলা,,শুকনো ভেজা কাপর আলাদা করা,, ভেজা গুলো আবার মেলে দেওয়া শুকনো গুলো গুছিয়ে আলমারিতে তুলে রাখা,, সন্ধ্যায় আলাদা আলদা পদের পদের নাস্তা বানানো, মেয়েকে নিয়ে সারাক্ষণ একা ঘর সামলানো, একা মেয়েকে সামলানো, একা সকল ঝক্কি পোহানো।।

বেড়াতে এলে বাচ্চার প্রতিটি কাজ অনেক টা ভাগ হয়ে যায়।। সবচেয়ে শান্তি লাগে যেটা, দেখা যায় আমি খাবার খেতে বসেছি এই টাইমে বাচ্চা পটি করে দিয়েছে, তখন আম্মু বা ওর খালামনি ওকে ক্লিন করে দিয়েছে।। ❤️

তাছাড়াও এখানে এলে প্রতিবার নিজের এবং মেয়ের ডক্টর দেখিয়ে নিই, মেয়ের প্রয়োজনীয় অনেক শপিং করি।। সেখানেও এত চাপ লাগেনা কারণ এখানে শপিং করতে গেলে দুনিয়ার সব সামলিয়ে আসার চিন্তা নাই।। মেয়েকে খালা /নানুর কাছে রেখে রিল্যাক্সে শপিং করি।
ডক্টরের কাছে গেলে সাথে কে যাবে চিন্তা করার আগেই কেউ না কেউ এক পায়ে খাড়া হয়ে যায় সাথে যাওয়ার জন্য।।
এছাড়াও আমার বাচ্চা অনেক মানুষের মাঝে থাকলে আনন্দে থাকে।। আমার তো কাজ তেমন থাকেই না আর বাচ্চাও তখন আমাকে পেরেশানি করেনা।।

বেড়াতে এলে অলস হয়ে যাওয়ার থেকেও বড় যেটা হই সেটা হচ্ছে নিশ্চিন্ত ।।

বাবার বাড়ি প্রতিবার নিজের থেকে যেই কাজগুলো করি,,, ওয়্যারড্রোব টা নাড়া দেই।। পুরনো কাপড় চোপর বস্তাবন্দি করি।। পুরো ওয়ারড্রব ঘুছিয়ে দেই।। মাঝেমাঝে সখ করে দু এক পদ রান্না করি।। ঘরের কিছু অগোছালো লাগলে সেটিং চেইঞ্জ করি।।

সংসার জীবনে যত কাজ সব দায়িত্ব বা ভালোবাসার।। কিন্তু খারাপ লাগে যখন নিজের উপর প্রেশার টা বাচ্চার উপর কনভার্ট হয়।। একা থাকাকালীন বাচ্চার জ্বালানো বেড়ে যায় প্লাস সময়মত কাজ কমপ্লিটের একটা চাপ থাকে।। কাজের সময় বাচ্চার জ্বালানো, রাতের পর রাত নির্ঘুম কাটানো, এতকিছুর পরে আবার কষ্টের মুহূর্ত গুলো অনেকে দেখে বা না দেখে,জেনে বা না জেনে যখন উল্টো মন্তব্য করে বসে সেটা আমার কাছে আকাশ থেকে পরার মতন ফিল হয় এবং বিরক্তির পরিমাণ আরো বাড়িয়ে দেয়।।

আলহামদুলিল্লাহ যখন যেই পরিস্থিতিতে থাকি মানিয়ে চলার মতো দৃঢ় বল নিয়ে চলি।। তবে বাচ্চাকে বকাঝকার পর নিজেরি প্রচুর খারাপ লাগে।। এই বয়সটা তো বকা খাওয়ার না।। আনন্দে ভালোবাসায় বেড়ে উঠার।।
সবাই দোয়ায় রাখবেন আমাকে এবং আমাদের বাচ্চাকে।। 🤲
~Shahnaz_Juma~

24/08/2026

Are you dealing with a lack of energy, fear of failure, or feeling stuck?


Address

Chandpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Stay with Shahnaz Juma posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category