18/05/2026
ফতেপুর আবুল হোসেন উচ্চ বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী ফতেপুর আবুল হোসেন উচ্চ বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির এক মতবিনিময় সভা শনিবার (১৭ মে) বিকেলে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতির বক্তব্য দেন বিদ্যালয়ের নবনিযুক্ত অ্যাডহক কমিটির সভাপতি ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি জনাব গোলাম সরওয়ার মজুমদার।
তিনি তাঁর বক্তব্যে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বিদ্যালয়কে একটি আধুনিক ও শিক্ষাবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে নবগঠিত কমিটির সকল সদস্যকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির অভিবাবক সদস্য গোলাম রব্বানী জিসান, কবির মজুমদার সাহেব সহ অন্যান্য সদস্যবৃন্দ, শিক্ষক ও সুধীজন।
সভায় বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত সকলে বিদ্যালয়ের অগ্রযাত্রায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
#ফতেপুর_আবুল_হোসেন_উচ্চ_বিদ্যালয় #অ্যাডহক_কমিটি #গোলাম_সরওয়ার_মজুমদার #গোলাম_রব্বানী_জিসান #মতবিনিময়_সভা ্তর #চাঁদপুর