Hridita Sehreen

Hridita Sehreen চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির...
জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর;
আপন প্রাঙ্গণতলে দিবস-শর্বরী...
বসুধারে রাখে নাই, খন্ড ক্ষুদ্র করি||🦋

আর তার চোখে জোনাকফুল ফোটে...🤍☘️ শহীদুল্লাহ্ হল, ঢাকা বিশ্ববিদ্যালয় ☘️ ১৬.০৮.২০২৬
16/08/2026

আর তার চোখে জোনাকফুল ফোটে...🤍

☘️ শহীদুল্লাহ্ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়
☘️ ১৬.০৮.২০২৬

একটা পরীক্ষা, আর তারপর টানা দেড় ঘন্টার ক্লাস শেষে শ্রান্ত দেহে খাবার খুঁজতে খুঁজতে একটা দুপুর পার। ক্যাম্পাসের এই একটা দ...
11/08/2026

একটা পরীক্ষা, আর তারপর টানা দেড় ঘন্টার ক্লাস শেষে শ্রান্ত দেহে খাবার খুঁজতে খুঁজতে একটা দুপুর পার। ক্যাম্পাসের এই একটা দিক সেই প্রথম দিন থেকে জ্বালাচ্ছে প্রচন্ড। ক্লাস শেষ হতে হতেই দুপুর গড়িয়ে যায় আর দুপুর গড়ালেই সারা ক্যাম্পাসে খাবারের দারুন অভাব...

ক্লান্ত পায়ে এ পথ ও পথ পেরিয়ে আবার ফিরে আসা যাত্রার শুরুতেই। ফুড কোর্টের বাঁধানো সিঁড়িতে বসতেই পরিচিত সেই ছোট্ট মুখের আগমন, হাতে বকুল ফুলের মালা আর নাম না জানা কিছু বেগুনি ফুলের পশরা~ "আপু, একটা ফুল নিবা?"

ফিরিয়ে দিতে চাইলাম প্রথমটা, নির্বিকারমুখে আবারও সেই কথা, "নাও না একটা!"

শেষটায় হাতে দুটো সেই বেগুনি-রঙা ফুল গুঁজে ভোঁ দৌড়... আমি তার যাওয়ার পথের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলেই হেসে ফেললাম।

ও কি জানে আজ আমার মনটা ভালো করে দেওয়ার ফিরিস্তিতে ওর ১২ আনা ভাগ আছে? জানবে কেমন করে...
আর আমিই বা বলবার সাহস পেলাম কই! 🌸


☘️ 11th August, 2026
☘️ FSS Builiding Foodcourt Area || University of Dhaka

14/03/2026

মা বলেছিলো, "জীবনের কিছু কিছু পর্যায়ে এসে বারবার এই ভেবে প্রশান্তি পাবি, যে একদিন ওই সাদা চুল-দাঁড়ির বুড়ো লোকটাকে চিনেছিলিস..."🤍

মায়েরা কক্ষনো ভুল বলে না...কক্ষনো না...

"আমার প্রাণের পরে চলে গেলো কে"

রাগ: পিলু-কালাংড়া-পরজ-কীর্তন
তাল:আড়খেমটা
রচনাকাল: ১২৯০ বঙ্গাব্দ
স্বরলিপিকার: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর

[বহুদিন বাদে গাওয়া। নিজের মনে, নিজের আনন্দেই গাওয়া। তাই ভুলত্রুটি মার্জনীয়🙏]

14/03/2026
17/01/2026

As a Night owl, late night cravings are a must right?
So, here's basically what I cook for myself when I'm running over time at 2 AM!🙃
Episode 01: Desi-Korean Creamy & Spicy Ramen🍜

Address

University Of Dhaka
Chandpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hridita Sehreen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share