20/07/2026
ভারতের কিছু ছবি ভিডিও দেখলাম খারাপ লাগলো। পুলিশ বাজেভাবে ছাত্রদের হা/মলা করলো। দেখে মনে হলো ২০২৪ এর আন্দোলনের কোন ফুটেজ দেখছি। উনাদের পুলিশের কাছে শুধু লা/ঠি আর সেটা দিয়েই দমন করছে। এমন ঘটনা এখন যদি আমাদের এখানে ঘটে অ/স্ত্র ছাড়া পুলিশ স্টুডেন্ট মা/রতেছে, আমি সিউর পুলিশ এর দফা রফা করে দিতো আর কয়েকটা মার/ডার হয়ে যেতো, একটা ছবি দিলাম কমেন্টে।🙂
এখন এর পিছনের ঘটনা একটু বলে রাখি, ভারতের অন্যতম কঠিন এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা "NEET-UG" যার মাধ্যমে শিক্ষার্থীরা মেডিকেল কলেজগুলোতে ভর্তির সুযোগ পান। প্রায় ২৪ লাখ শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেন। এই পরীক্ষার প্রশ্ন ফাঁস হয় যার প্রমাণ মিলেছে। আর অনেকেই প্রশ্ন কিনে পরীক্ষা দিয়ে ঘটনা ঘটিয়ে ফেলেছে। এমন ঘটনা বাংলাদেশেও হয়েছিলো অনেক বছর আগে। ভারতে ৪ জুন পরীক্ষার ফলাফল প্রকাশের পর দেশজুড়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। নজিরবিহীন কাট-অফ ও ফুল মার্কস, ইতিহাসে প্রথমবারের মতো ৬৭ জন শিক্ষার্থী পূর্ণাঙ্গ ৭২০ নম্বরের মধ্যে ৭২০ নম্বরই পেয়ে অল ইন্ডিয়া র্যাংক (AIR) ১ অর্জন করেছে, ভাবা যায়। মানে প্রশ্ন ফাঁস হয়ে এমনভাবে ভাইরাল হয়েছে যে সবাই পরীক্ষায় একশতে একশো পেয়ে কো/প দিয়ে বসে আছে। এর মধ্যে একটি নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রেরই একাধিক শিক্ষার্থী ছিলেন।
এই কাহিনী দেখে ২০ জন শিক্ষার্থী সুই/সাঈড করে। বিহার ও গুজরাটে প্রশ্নফাঁসের প্রমাণ মিলে, বিহার পুলিশ তদন্তে নেমে স্পষ্ট প্রমাণ পায় যে, পরীক্ষার আগেই মোটা অঙ্কের টাকার বিনিময়ে (প্রায় ৩০-৪০ লাখ রুপি) কিছু পরীক্ষার্থীর কাছে প্রশ্নপত্র পৌঁছে দেওয়া হয়েছিল এবং তারা রাতভর সেই উত্তর মুখস্থ করেছিল। আজ দিল্লির রাস্তায় আন্দোলনরত শিক্ষার্থীদের প্রধান দাবিগুলো ছিল মূলত তিনটি, প্রথমটি হলো পুরো NEET-UG ২০২৪ পরীক্ষা বাতিল করে নতুন করে স্বচ্ছভাবে পরীক্ষা নেওয়া হোক (Re-NEET)। দ্বিতীয় দাবি প্রশ্নফাঁসের ঘটনার তদন্তভার সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে কোনো নিরপেক্ষ সংস্থাকে দেওয়া হোক। তৃতীয় দাবি NTA-এর প্রধানকে অপসারণ করা হোক এবং এই সংস্থাকে পুরোপুরি ঢেলে সাজানো হোক।
NEET প্রশ্নফাঁস ও নয়াদিল্লির এই আন্দোলন কেবল একটি পরীক্ষার অনিয়ম ছিল না, এটি ছিল লাখ লাখ শিক্ষার্থীর স্বপ্ন ও কঠোর পরিশ্রমের সুরক্ষার লড়াই। দিল্লির রাস্তায় শিক্ষার্থীদের এই তীব্র প্রতিবাদ ও আন্দোলনের ফলেই ভারতের শিক্ষাব্যবস্থায় সংস্কার এর দাবি জানায় এসব ছাত্র ছাত্রী। আসলে আমাদের আশেপাশের দেশ আমরা সহ, শিক্ষা ব্যাবস্থাও পলিটিকাল লিডারদের নিয়ন্ত্রণে থাকে এরপর উনারা যা ইচ্ছা তাই করে বেড়ায়। বিষয়টা খুবই বাজে, জানিনা এই নিয়ম সংস্কার সম্ভব কিনা।🙂