Myeen Uddin

Myeen Uddin Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Myeen Uddin, Digital creator, Chandpur.

07/04/2026

চার্জ দিচ্ছেন না কিন্তু চার্জার প্লাগে লাগানো। শুধু এ জন্যই ঢাকা শহরে দিনে ৭০ লাখ টাকার বিদ্যুৎ অপচয় হয়। এই তথ্য কি আপনি জানতেন?

৪ কোটি মানুষের (জি, সংখ্যাটা এখন ৪ কোটিই) ঢাকা শহরে দেড় কোটি ফোন ব্যবহার করা হয়। বেশি ওয়াটের স্মার্টফোন চার্জার থেকে শুরু করে সাধারণ ফোনের চার্জার ধরে গড় করলাম।

প্রতিটি মোবাইল চার্জার চার্জিং অবস্থায় না থাকার পরও ঘণ্টায় গড়ে ০.২ ওয়াট বিদ্যুৎ খরচ করে। দিনে ধরলাম ৪ ঘণ্টা চার্জ দেই। গড়ে ধরলাম ২০ ঘণ্টা অলস পড়ে থাকে। দেড় কোটি চার্জার দিনে অপচয় ৬০ হাজার ইউনিট।

ঢাকা শহরে ৫ লাখ বিদ্যুৎ চালিত রিকসা। মানহীন এর চার্জারগুলো ১-৩ ওয়াট বিদ্যুৎ অপচয় করে। গড়ে ধরলাম ২ ওয়াট। রিকসা ১০-১২ ঘণ্টার মতো চার্জে থাকলে। মিনিমাম ধরলাম ১০ ঘণ্টা অলস বসে থাকে। প্রতিদিন অপচয় ১০ হাজার ইউনিট।

গড়ে ১০ টাকা প্রতি ইউনিট ধরলে বছরে ফোন চার্জার অপচয় করে ২১ কোটি ৯০ লাখ টাকা।

বছরে রিকসার চার্জার অপচয় করে ৩ কোটি ৬৫ লাখ টাকা।

কেবল ফোন ও রিকসার চার্জার প্লাগে লাগিয়ে রাখার কারণে অপচয় ২৫ কোটি ৫৫ লাখ টাকা।

এই টাকায়--
• উপজেলা পর্যায়ের ১০০ বেডের ১০০টি হাসপাতালের বিদ্যুৎ খরচ দেওয়া যায়।
• প্রায় ১০ থেকে ২০ হাজার স্কুলের এক বছরের বিদ্যুৎ খরচ মেটানো সম্ভব।
• একটি উপজেলার হাজার হাজার ঘরে কয়েক মাস বিনামূল্যে আলো জ্বালানো সম্ভব।

কিছু করতে হবে না। জাস্ট চার্জ শেষে সুইচ অফ করে দিতে হবে।

অপচয়ের আরও অনেক উদাহরণ আছে। চার্জার শুধু প্লাগে লাগিয়ে রাখার কারণে বিদ্যুৎ খায়, অনেকে হয়তো জানেন না। অফিসে-দোকানে অনেক ল্যাপটপ, পিসিও প্লাগে লাগিয়ে রাখেন। আমি জাস্ট একটা আনুমানিক হিসাব দিলাম।

বিদ্যুৎ নানাভাবে অপচয় হয় চোখের সামনে। এটা হয় আড়ালে, অজান্তে। যতভাবে সম্ভব, আমাদের বিদ্যুৎ অপচয় বন্ধ করতে হবে। সামনে কঠিন দিন আসছে।

আসুন ছোট ছোট অভ্যাসগত পরিবর্তনে বড় পরিমাণে বিদ্যুৎ বাঁচাই।

Razib Hasan

06/04/2026

বিবি সাওদার গ্রেপ্তারিকে ছোট করে দেখবেন না। নয়া ফ্যাসিবাদের পাখা গজাতে দেয়া যাবে না। দুর্বার আন্দোলন গড়ে তুলুন। মুক্তি দিতে বাধ্য করুন। নাহলে দুদিন পর কেউই নিরাপদ থাকতে পারবেন না ৷
Ali Hasan

মনে হচ্ছে, সরকার কিছু একটা লুকাতে চেষ্টা করছে। আমরা হয়তো আসলেই সামনে একটা মহা বিপদে পড়তে যাচ্ছি। তেল নিয়ে সরকার কুটনৈতিক...
06/04/2026

মনে হচ্ছে, সরকার কিছু একটা লুকাতে চেষ্টা করছে। আমরা হয়তো আসলেই সামনে একটা মহা বিপদে পড়তে যাচ্ছি। তেল নিয়ে সরকার কুটনৈতিক রাজনৈতিক সব দিক দিয়েই ঝামেলায় আছে।
এটা দ্রুত সুরাহা করার জন্য আন্তর্জাতিক পরিচিতি, কুটনৈতিক লবিং এর বিভিন্ন চ্যানেল ম্যানেজ করার মতো ক্যাপাবল লোকবল বিএনপিতে নেই। কারণ, এদের আসলেই কেউ চিনে না। ২০ বছর ক্ষমতায় না থাকায় এদের পরিচিত হারিয়ে গেছে৷ কেউ কেউ চশমা তুলে খুব চেষ্টা করে এক দুই জনকে চিনতে পারে কিন্তু গোটা বিএনপিতে এক নিমিষেই আন্তর্জাতিক, লবিং, চ্যানেল সব ম্যানেজ করে ফেলার মতো গ্রহনযোগ্য কেউ নেই৷ এমনকি জামায়াতেও নেই। এই সত্য বিবেচনায় রাখতেই হবে।
তেল সংকট যখন তীব্র হবে তখন মানুষের ঘরে বিদ্যুৎ থাকবে না, চুলা জ্বলবে না। জিনিসপত্রের দাম আকাশছুঁয়া হবে। খাওয়া জুটবে না। দুর্ভিক্ষও দেখা দিতে পারে৷ মানুষ সরকারকে টে*হি* ক্ষমতা থেকে নামাবে৷ ভয়াবহ এক অবস্থা হবে। এগুলো এক্সট্রিম পর্যায়ের পরিনতির কথা বললাম। আশা করি এই পর্যায়ে দেশ যাবে না৷
রাজনৈতিক দলগুলো ও তাদের কর্মী সমর্থক এবং সরকারের উচিৎ অযথা গাল গল্প করা পেইড সাংবাদিক, কন্টেন্ট ক্রিয়েটরদের দিয়ে হাস্যকর যুক্তি আর মিথ্যা না ছড়িয়ে মানুষকে সত্য বলে প্রস্তুতি নেয়ার উপায় বলে দেয়া। এতে অন্তত মানুষ সচেতন হবার সুযোগ সময় পাবে।

Jayef Khan Nadim

হাসনাত, নাহিদ, হান্নানরা যখন এক রক্তক্ষয়ী গণঅভ্যুত্থান শেষে সংসদে গিয়ে গণভোটের জন্য লড়াই করছে তখন জাইমা রহমান সংসদের ভিআ...
01/04/2026

হাসনাত, নাহিদ, হান্নানরা যখন এক রক্তক্ষয়ী গণঅভ্যুত্থান শেষে সংসদে গিয়ে গণভোটের জন্য লড়াই করছে তখন জাইমা রহমান সংসদের ভিআইপি লাউঞ্জে বসে স্টাডি করছে।

এটা নিয়ে অবশ্য বিএনপি পাড়ায় খুব ভাল প্রশংসিত হচ্ছে। দাদা,দাদি,এবং বাবার যোগ্য উত্তরসূরী হিসেবে নিজেকে গড়ে তুলতেছে।

মিডিয়া জুড়ে এভাবেই তেলানো হচ্ছে।

অন্য দিকে তিনদিন আগে নয়াপল্টন অফিসে ঢুকতে না পেরে রহিম ভুইঁয়া অঝোরে কান্না করেছেন। তার সেই ভিডিও মিডিয়া জুড়ে ভাইরাল হলেও বিএনপির কাউকে দেখিনি এটা নিয়ে কথা বলতে।

এই রহিম ভুইঁয়া সেই ছাত্রনেতা যাকে না পেয়ে পুলিশ তার বড় ভাইয়ের স্ত্রী এবং ১১ মাসের সন্তানকে জেল হাজতে নিয়ে যায়। নানান সমালোচনার মুখে পড়ে টাকার বিনিময়ে তাদের ছেড়েছিল।

তিনবার গুম ফেরত এই নেতা পল্টন অফিসে ঢুকতে পারেনি, তাকে ঢুকতে দেয়া হয়নি।

অথচ তাদের এমন অজস্র ত্যাগের মধ্য দিয়ে জাইমারা কোনরূপ ত্যাগ তিতিক্ষা ছাড়াই সংসদের ভিআইপি লাউঞ্জে!

এটাই পরিবারতন্ত্র।

সাইফ

14/03/2026

অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাই
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ ও সারা বিশ্বের মুসলমানদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। আমি বিশ্ব মুসলিমের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি।

মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর ঈদুল ফিতর।
অসহায় ও দু:স্থ মানুষ যেন অভুক্ত না থাকে সেজন্য যারা সচ্ছল ব্যক্তি তারা যেন তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যাতে নিরন্ন মানুষরাও ঈদের আনন্দের অংশীদার হতে পারে।

আজকে এই পবিত্র দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা। পবিত্র ঈদুল ফিতরের দিনে আমি এই কামনা করি।

সাংগঠনিক সম্পাদক
মোঃমাঈন উদ্দিন
বাংলাদেশ যুব অধিকার পরিষদ চাঁদপুর জেলা

Address

Chandpur

Telephone

+97335383773

Website

Alerts

Be the first to know and let us send you an email when Myeen Uddin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Myeen Uddin:

Shortcuts

Share