18/06/2026
"মাদককে না বলুন সুন্দর জীবন ও সুস্থ সমাজ গড়ে তুলুন"
সুধী,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আমাদের যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৪ নং পালাখাল মডেল ইউনিয়ন এক নং ওয়ার্ড এর যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে এক মাদকবিরোধী সেমিনার-এর আয়োজন করা হয়েছে।
আয়োজিত এই সেমিনারে আপনার উপস্থিতি আমাদের আয়োজনকে সার্থক ও সফল করে তুলবে।
অনুষ্ঠানে আপনার সদয় উপস্থিতি একান্ত কাম্য।
সেমিনারের বিবরণ:
তারিখ: ২০/০৬/২০২৬ ইং
রোজ ঃ শনিবার
সময়: বিকাল- ৩ঃ০০ ঘটিকায়
স্থান: ভু্ঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের মাঠ
মূল প্রতিপাদ্য: মাদকের কুফল ও এর প্রতিরোধে আমাদের করণীয়।
অতিথিবৃন্দ:
সভাপতি :আবুল হাসান শাহ মোহাম্মদ রহুল্লাহ শাজুলী
পীর সাহেব, কচুয়া,চাঁদপুর।
প্রধান অতিথি: মো:আজিজুল ইসলাম
অফিসার ইনচার্জ,কচুয়া,চাঁদপুর।
বিশেষ অতিথি: মোঃ আব্দুল কুদ্দুস মিয়াজী
সভাপতি ৪ নং পালাখাল মডেল ইউনিয়ন,বিএনপি।
আয়োজনে : ৪ নং পালাখাল মডেল ইউনিয়ন এক নং ওয়ার্ডের সচেতন যুব সমাজ ও এলাকাবাসী।