Sanatan Journal

Sanatan Journal সনাতন জার্নাল। মাল্টিমিডিয়া সংবাদ মাধ্যম।
সততা ও তথ্যের ধারক।

সত্যের সন্ধানে এক ধাপ এগিয়ে,
এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
ন্যায়ের পাশে সব সময় থাকে।
সনাতন অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে।

"ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে।"পবিত্র জন্মাষ্টমী উপলক্ষে সবাইকে জানাই শুভকামনা ও প্রীতি। ভগবান শ্রীকৃষ্ণের আশ...
04/09/2026

"ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে।"

পবিত্র জন্মাষ্টমী উপলক্ষে সবাইকে জানাই শুভকামনা ও প্রীতি। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে দূর হয়ে যাক সব ভয় ও অশান্তি, সকলের জীবনে বর্ষিত হোক অনাবিল শান্তি। 🪔

শুভ জন্মাষ্টমী! 🙏

হাইমচরে নবাগত ইউএনও ও ওসির সাথে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের মতবিনিময় হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি:চাঁদপুরের হাইমচ...
30/08/2026

হাইমচরে নবাগত ইউএনও ও ওসির সাথে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের মতবিনিময়

হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের হাইমচরে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, ধর্মীয় উপাসনালয়ের উন্নয়ন এবং আসন্ন ধর্মীয় উৎসবগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম ও হাইমচর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলমের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ।

রোববার (৩০ আগস্ট) বিকেলে পৃথকভাবে আয়োজিত এ মতবিনিময় সভায় নবাগত দুই কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনের হাইমচর উপজেলা শাখার নেতৃবৃন্দ।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সভায় উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক কল্যাণ, পূজামণ্ডপ ও মন্দিরসমূহের যাতায়াতের রাস্তা সংস্কার, আরতি ও ধর্মীয় কার্যক্রম পরিচালনায় সহযোগিতা এবং শিক্ষার্থীদের পড়াশোনায় সহায়তার নানা দিক তুলে ধরা হয়।

সভায় সংগঠনটির হাইমচর উপজেলা শাখার আহ্বায়ক স্বপন সরকার বলেন, "হাইমচর দীর্ঘকাল ধরেই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। ঐতিহ্যগতভাবেই এখানে সব ধর্মের মানুষ শান্তিতে সহাবস্থান করে আসছে। বর্তমানে উপজেলার ৬টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব আয়োজিত হয়। এই উৎসবগুলো যাতে সম্পূর্ণ নিরাপদ ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে পারে, সেজন্য আমরা প্রশাসনের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি।"

সদস্য সচিব সুনীল চন্দ্র মাঝি মন্দিরে যাতায়াতের সুবিধার্থে অনুন্নত রাস্তাঘাটের সংস্কার এবং ধর্মীয় উৎসবের দিনগুলোতে সনাতন ধর্মাবলম্বীদের নির্বিঘ্নে চলাচলের বিষয়টিতে প্রশাসনের বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন।

বাংলাদেশ পুলিশ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক নিরাপত্তার শতভাগ আশ্বাস প্রদান করা হয়।

হাইমচর থানার ওসি মোহাম্মদ শাহ আলম বলেন, "যেকোনো ধর্মীয় উৎসব ও অনুষ্ঠানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে। উৎসবের দিনগুলোতে পূর্ণ নিরাপত্তা প্রদান করা হবে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে স্থানীয় নেতৃবৃন্দকে পুলিশের সাথে সমন্বয় করে কাজ করার আহ্বান জানাচ্ছি।"

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম বলেন, "ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে এক অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। ধর্মীয় অনুষ্ঠানগুলো যাতে সুন্দর ও নিরাপদে সম্পন্ন হয়, সে ব্যাপারে উপজেলা প্রশাসন থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা হবে।"

মতবিনিময় সভায় ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক জ্যোতির্ময় মজুমদার, শ্যামল দাস, উত্তম স্বর্ণকার; সদস্য প্রদীপ দাস দেওয়ান, মিলন কৃষ্ণ মাঝি, কলিন্দ্র বৈদ্য, সঞ্জয় কুমার পোদ্দার, মন্টু দেওয়ান এবং যুব ঐক্য পরিষদের সদস্য সচিব শিমুল অধিকারী সুমনসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে নবাগত দুই কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

29/08/2026

উৎসবের রঙে পশ্চিম আলোনীয়া, ঝুলন যাত্রায় মুখর শ্রী শ্রী জয় গোবিন্দ মন্দির

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ডাকাতিয়া নদীর তীরঘেঁষা পশ্চিম আলোনীয়া অঞ্চলে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা।

ভক্তদের পদচারণা, পূজা-অর্চনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে মুখর হয়ে উঠেছে শ্রী শ্রী জয় গোবিন্দ মন্দির প্রাঙ্গণ। ভক্তদের বিশ্বাস ও ভালোবাসায় উৎসবটি পরিণত হয়েছে এক মিলনমেলায়।

তবে মন্দির কমিটির দাবি, মন্দিরে প্রবেশের পথটি অত্যন্ত জরুরি ভিত্তিতে সংস্কার করা প্রয়োজন। দীর্ঘদিনের সমস্যার কারণে ভক্ত ও দর্শনার্থীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই মন্দিরের প্রবেশপথ সংস্কারে সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি ও দ্রুত উদ্যোগ কামনা করেছেন তারা।

ধর্মীয় ঐতিহ্য ও ভক্তদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে মন্দিরের প্রবেশপথটি দ্রুত সংস্কার হোক—এটাই এলাকাবাসীর প্রত্যাশা।

#ঝুলনযাত্রা #শ্রীকৃষ্ণ #জয়গোবিন্দমন্দির #পশ্চিমআলোনীয়া #ফরিদগঞ্জ #চাঁদপুর #ডাকাতিয়ানদী #সনাতনধর্ম #ধর্মীয়উৎসব #মন্দির #ভক্তদেরদুর্ভোগ #মন্দিরসংস্কার #প্রশাসনেরসুদৃষ্টি

22/08/2026

শত বছরের ঐতিহ্যে হোনাইবাড়ির মনসা পূজা!

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হোনাইবাড়িতে স্বর্গীয় রজনীকান্ত বিশ্বাসের প্রতিষ্ঠিত **শ্রী শ্রী মনসা মন্দিরে প্রতিবছরই বসে ভক্তদের মিলনমেলা। ১৩৩১ বঙ্গাব্দে মন্দির প্রতিষ্ঠার পর থেকেই ঐতিহ্য ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়ে আসছে মনসা পূজা।

পূজাকে ঘিরে আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসেন হাজারো ভক্ত। পূজামণ্ডপে ভক্তদের প্রার্থনা, পূজা-অর্চনা ও আধ্যাত্মিক আবহে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই আয়োজন আজও বহন করছে মানুষের বিশ্বাস, ভক্তি ও ঐতিহ্যের স্মৃতি।

ঐতিহ্যের শতবর্ষ পেরিয়ে—হোনাইবাড়ির মনসা পূজা আজও ভক্তদের মিলন ও আস্থার এক অনন্য ঠিকানা।

#মনসা_পূজা #হোনাইবাড়ি #রায়পুর #লক্ষ্মীপুর #মনসা_মন্দির #শতবর্ষের_ঐতিহ্য #ধর্মীয়_উৎসব #ভক্তদের_মিলনমেলা #সনাতন_ধর্ম #পূজা_অর্চনা #আধ্যাত্মিক_পরিবেশ #ঐতিহ্য #লোকজ_সংস্কৃতি

20/08/2026

ভক্তি ও লোকজ ঐতিহ্যের ১১৫ বছর: লক্ষ্মীপুরের রায়পুরে জাঁকজমকপূর্ণ মনসা পূজা অনুষ্ঠিত

#মনসাপূজা #রায়পুর #লক্ষ্মীপুর #১১৫বছরেরঐতিহ্য #ক্যাম্পেরহাট #লোকজঐতিহ্য #সনাতনধর্ম #পূজাউৎসব #ঐতিহাসিকপূজা

18/08/2026

লক্ষ্মীপুরের রায়পুরে উত্তর গাইয়ের চরে অনুষ্ঠিত হলো ১১৫ বছরের প্রাচীন শ্রী শ্রী মনসা পূজা। ঢাকের আওয়াজ, ধূপের সুবাস আর ভক্তদের ভিড়ে মুখরিত পুরো এলাকা।

#মনসাপূজা #১১৫বছরেরঐতিহ্য #রায়পুর #লক্ষ্মীপুর #উত্তরগাইয়েরচর #ঐতিহ্যবাহীপূজা #লোকজসংস্কৃতি #বাংলাদেশীঐতিহ্য #সনাতনধর্ম #মনসাদেবী #পূজাউৎসব #গ্রামবাংলারঐতিহ্য #ভক্তিওশ্রদ্

18/08/2026

শ্রদ্ধা ও ভক্তিতে ১১৫ বছর: রায়পুরে শতাব্দী প্রাচীন মনসা পূজায় ভক্তদের ঢল
#মনসাপূজা #১১৫বছরেরঐতিহ্য #রায়পুর #লক্ষ্মীপুর #উত্তরগাইয়েরচর #ঐতিহ্যবাহীপূজা #লোকজসংস্কৃতি #বাংলাদেশীঐতিহ

সীমানা পেরিয়ে রামময় সেতুবন্ধন: শেকড়ের টানে শরীয়তপুরের গুরুধামে ত্রিপুরার ভক্তরানিজস্ব প্রতিনিধি :১৯৪৭-এর দেশভাগ আর দ...
01/08/2026

সীমানা পেরিয়ে রামময় সেতুবন্ধন: শেকড়ের টানে শরীয়তপুরের গুরুধামে ত্রিপুরার ভক্তরা

নিজস্ব প্রতিনিধি :

১৯৪৭-এর দেশভাগ আর দাঙ্গার ক্ষত বুকে নিয়ে যারা একদা ভিটেমাটি ছেড়ে দেশান্তরিত হতে বাধ্য হয়েছিলেন, কালের আবর্তে প্রজন্ম বদলালেও তাদের হৃদয়ে বিন্দুমাত্র মলিন হয়নি জন্মভূমির স্মৃতি। কাঁটাতারের ভৌগোলিক সীমানা থমকে গেলেও আটকে রাখা যায়নি শেকড়ের অদম্য টান আর গুরুপ্রেমের মহিমা। সেই আত্মিক আহ্বানে সাড়া দিয়ে ভারত থেকে আবারও শরীয়তপুরের ঐতিহ্যবাহী গুরুধামে ছুটে এসেছেন সতীর্থ ও সত্যাশ্রয়ী ভক্তরা।

শ্রী শ্রী রামঠাকুরের পবিত্র জন্মভিটা—শরীয়তপুরের ডিঙ্গামানিকস্থ ‘শ্রী শ্রী সত্যনারায়ণের সেবা মন্দির’ এখন এপার ও ওপার বাংলার রামভক্তদের এক মহামিলনমেলায় পরিণত হয়েছে। ভারত থেকে আসা রামকূলের ভক্তদের কাছে এই ধাম কেবল একটি তীর্থস্থান নয়, বরং হারানো পিতৃভূমি আর আত্মিক শান্তির পরম আশ্রয়স্থল।

“সীমানার প্রাচীর যেখানে থেমে যায়,
গুরুপ্রেমের সেতুবন্ধন সেখানে শুরু হয়।”

বাৎসরিক উৎসবের ধারাবাহিকতায় এবার আষাঢ় মাসে অনুষ্ঠিত বিদেহী মোহন্ত মহারাজের ৬৬তম স্মরণ উৎসবে ভারতের ত্রিপুরা রাজ্য থেকে ভক্তদের একটি বিশাল দল অংশ নিয়েছে। অতীতে প্রয়াত মহানন্দ দাস, মানিক ধর, সঞ্জুদা, গোপালবাবু কিংবা আশীষদাদের যে ঐক্যবদ্ধ পদযাত্রা দেখা যেত—সেই ঐতিহ্যকে আরও বেগবান করে তুলেছেন ত্রিপুরার সত্যাশ্রয়ী গুরুভ্রাতা প্রাণ গোপাল সাহা। তাঁর নেতৃত্বে ত্রিপুরার ৭৩ জন সতীর্থের এই আগমন দুই দেশের রামময় সম্পর্কের সেতুবন্ধনকে আরও সুদৃঢ় করেছে।

ডিঙ্গামানিকের আদলে ত্রিপুরায় নতুন মন্দির তৈরির উদ্যোগ
গুরুধামে আগত প্রাণ গোপাল সাহা ত্রিপুরা রাজ্যের অধিকাংশ রামঠাকুর মন্দিরকে একত্রিত ও সুসংগঠিত করার কাজে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ‘সমগ্র ত্রিপুরা রামাশ্রিত রাজ্য কমিটি’ গঠনের মাধ্যমে তিনি ডিঙ্গামানিকের মূল সেবা মন্দিরের আদলে ত্রিপুরাতেও একটি নতুন মন্দির প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করেছেন। এই মহৎ উদ্যোগকে সফল করতে তিনি সর্বস্তরের রামাশ্রিত ভক্তদের সহযোগিতা ও আশীর্বাদ কামনা করেন।

সীমানার দেয়াল ডিঙিয়ে আসা এই ভক্তরা তাঁদের সার্বিক নিরাপত্তায় বাংলাদেশ প্রশাসনের আন্তরিক ভূমিকার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাঁরা আশা ব্যক্ত করেন, বাংলাদেশ সরকারের এই সহযোগিতার ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চাঁদপুরের রামাশ্রিত ভক্ত রিপন কুমার সাহা গণমাধ্যমকে বলেন,ভারতসহ বিশ্বজুড়ে শ্রী শ্রী রামঠাকুরের কয়েক লাখ ভক্ত ছড়িয়ে রয়েছেন। শরীয়তপুরের নড়িয়া উপজেলার এই ডিঙ্গামানিক গ্রামটি ঠাকুরের জন্মস্থান হওয়ায় সারা বিশ্বের ভক্তদের আবেগ ও আশা-আকাঙ্ক্ষা এখানে অনেক বেশি। তাই সরকারের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে—বিদেশ থেকে আগত ভক্তদের যাতায়াত ও ভিসা প্রক্রিয়া যেন আরও সহজ ও সুবিধাজনক করা হয়।"

ভিটেমাটি হারালেও গুরুকৃপা ও জন্মভূমির শেকড় যে কখনো মুছে যায় না, ত্রিপুরার ভক্তদের এই আবেগঘন আগমন তারই উজ্জ্বল প্রমাণ। তাঁদের এই রামময় সেতুবন্ধন যুগের পর যুগ ধরে দুই বাংলার সম্প্রীতি ও কৃষ্টিকে টিকিয়ে রাখবে—এমনটাই প্রত্যাশা সবার।

01/08/2026

চাঁদপুরের ফরিদগঞ্জ আলোনিয়া রাধা গোবিন্দ হরিসভা মন্দিরে তারকব্রহ্ম নামযজ্ঞ

সনাতনী ধারায় নব অধ্যায়: কোমলমতি শিক্ষার্থীদের শ্লোক উচ্চারণে বলাখালে অভূতপূর্ব গীতাযজ্ঞ সম্পন্নচাঁদপুর প্রতিনিধি:ঐতিহ্...
01/08/2026

সনাতনী ধারায় নব অধ্যায়: কোমলমতি শিক্ষার্থীদের শ্লোক উচ্চারণে বলাখালে অভূতপূর্ব গীতাযজ্ঞ সম্পন্ন

চাঁদপুর প্রতিনিধি:

ঐতিহ্যবাহী সনাতনী প্রথাগত নিয়মের খোলস ভেঙে এক অনন্য ও ব্যতিক্রমী রূপ দেখলো চাঁদপুরের বলাখাল। শারদাঞ্জলি ফোরাম চাঁদপুর কর্তৃক পরিচালিত ‘বলাখাল চৌধুরী বাড়ি গীতা নিকেতন’-এর কোমলমতি শিক্ষার্থীদের কণ্ঠে শ্রীমদ্ভগবদ্গীতার পবিত্র শ্লোক আবৃত্তির মধ্য দিয়ে সম্পন্ন হলো এক ভাবগম্ভীর ও আবেগঘন গীতাযজ্ঞানুষ্ঠান। স্থানীয়দের মতে, কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে এভাবে গীতাপাঠের মাধ্যমে যজ্ঞে আহুতি প্রদানের ঘটনা এই অঞ্চলে সম্ভবত এই প্রথম।

গতকাল সকাল ৮:৩০ মিনিটে শঙ্খধ্বনি, জয়ধ্বনি এবং চাঁদপুর জেলা ফোরামের সাবেক সভাপতি রিপন কুমার সাহার পুষ্প অর্পণের পর যজ্ঞকুণ্ডে অগ্নি প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে।

কুণ্ডে অগ্নি শিখা জ্বলে উঠতেই এক স্বর্গীয় পরিবেশের সৃষ্টি হয়। এরপর ছোট ছোট শিক্ষার্থীদের সমবেত কণ্ঠের গীতাপাঠের সুরে সুরে কুণ্ডে আহুতি প্রদান করা হয়। যজ্ঞের মাঝে মাঝে শিক্ষার্থীদের সুললিত ও স্নিগ্ধ কণ্ঠে বৈদিক সঙ্গীত পরিবেশন সমগ্র প্রাঙ্গণকে মোহিত ও আন্দোলিত করে তোলে। উপস্থিত ভক্তদের মতে, শিশুদের এই নিষ্ঠা ও উচ্চারণ যেন পুরো আয়োজনে এক ভিন্নমাত্রিক আধ্যাত্মিক আবহ তৈরি করেছিল।

নিকেতনের পরিচালনা কমিটির সভাপতি সুখেন্দু নারায়ণ রায়চৌধুরী-র সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে সনাতনী ভাবধারা ও সমাজের বহু গুণী সারথি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের নিকেতনের সম্মানিত শিক্ষকবৃন্দ উত্তোরীয় পরিয়ে উষ্ণ সম্মাননা জানান।

সাবেক সভাপতি রিপন কুমার সাহা, প্রধান উপদেষ্টা গোপাল চন্দ্র সাহা, আহ্বায়ক নন্দিতা দাস, যুগ্ম আহ্বায়ক অর্পণ মুখার্জি, সদস্য সচিব শ্যামল চন্দ্র দাস, উপদেষ্টা রাধা কান্ত দাস রাজু এবং সদস্য সুমন অধিকারী, দীপঙ্কর চক্রবর্তী সৈকত, লক্ষণ সাহা, রুবেল সরকার, মিলি সাহা, সারথি প্রীতি সাহা, কৃষ্ণা নন্দী।

কেন্দ্রীয় ও অন্যান্য কমিটির নেতৃবৃন্দ: কেন্দ্রীয় সমন্বয়ক কার্তিক সূত্রধর, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী নিকেতন দে, কোষাধ্যক্ষ সুমন দাস বিজয়, ঢাকা মহানগরের দীপঙ্কর রায়, সোনারগাঁ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক লিটন ভৌমিক ও উত্তম গোস্বামীসহ আরও অনেকে।

যজ্ঞানুষ্ঠান শেষে সনাতনী ধর্মীয় ভাবধারায় গীতাযজ্ঞের গুরুত্ব ও শিশুদের মধ্যে নৈতিক শিক্ষার প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করে বক্তব্য রাখেন উপস্থিত সারথিরা। শিক্ষা প্রতিষ্ঠান ও আয়োজকদের এই যুগান্তকারী পদক্ষেপকে সকলে সাধুবাদ জানান।

অনুষ্ঠানে নিকেতনের পক্ষ থেকে উপদেষ্টা রাধা কান্ত দাস রাজু, কেন্দ্রীয় কমিটি এবং জেলা কমিটিকে পৃথক পৃথক সম্মাননা ক্রেস্ট প্রদান করে বিশেষ সম্মান জানানো হয়।

ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ এই অনুষ্ঠান শেষে আগত প্রায় ৫০০ জন ভক্তের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই ধরণের উদ্যোগ নতুন প্রজন্মকে ধর্মীয় মূল্যবোধ ও স্বীয় সংস্কৃতির সাথে সুদৃঢ়ভাবে যুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Address

Chandpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sanatan Journal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share