Mis Afsana

Mis Afsana Be Positive.�

♦️মা হওয়া এত সহজ? একদম নিজের ৯০% নিংড়ে দিয়ে দেওয়া লাগে ছোট্ট একটা জানকে৷ গর্ভের ৪০ সপ্তাহ আর দুধ পানের ২ বছর। এই সময়টুকু...
11/09/2023

♦️মা হওয়া এত সহজ? একদম নিজের ৯০% নিংড়ে দিয়ে দেওয়া লাগে ছোট্ট একটা জানকে৷ গর্ভের ৪০ সপ্তাহ আর দুধ পানের ২ বছর। এই সময়টুকুতে এই ছোট্ট জানটা মায়ের থেকে খেয়ে খেয়ে মায়ের মাঝে বড় হতে থাকে।
আর মা থাকেন রক্তস্বল্পতা, হাটু ব্যথা, ফ্যাকাশে চোখ, ঠোঁট, খসখসে চামড়া, মুঠে মুঠে চুল পড়ে যাওয়া, নখ ভেংগে যাওয়া আর ভুলোমন, এলোমেলো মাথা,একরাশ বিরক্তি, আর খিটখিটে মেজাজ নিয়ে।
তবুও মাতৃত্ব ভয়ঙ্কর রকমের সুন্দর। আর এই ভয়ংকর সুন্দর মাতৃত্বের জন্য মেয়েরা তাদের স্বাস্থ্য,সৌন্দর্য, ক্যারিয়ার,চাওয়া-পাওয়া, ভালো লাগা- মন্দ লাগা সব কিছুই নিমিষেই বিষর্জন দিতে দু,বার ভাবে না।

তাই কেউ অতি দরদী হয়ে জানতে চাইবেননা যে, তোমার মেজাজ এত খিটখিটে কেন? চেহারার এই বেহাল দশা কেন?বুড়ি,বুড়ি লাগছে কেন?
এই অবান্তর কথাগুলো আসলেই একটা মাকে খুব কষ্ট দেয়,তাকে অস্থির করে তোলে। তাকে সাপোর্ট দিন,উৎসাহ দিন। তাহলে তার হারানো সৌন্দর্য আবারও ফিরে আসবে।🥰©️

28/07/2021

#দিন_দিন_মানুষ_পৈশাচিক_রূপে_পরিণত_হয়ে_যাচ্ছে ।😢
বছর খানিক আগের ঘটনা :-
একদিন দুপুরে কলেজ থেকে বাসায় আসার সময় প্রায় এলাকার কাছেই চলে আসছি ২/৩ মিনিট পরই অটোরিক্সা থেকে নেমে যাবো তখন দেখলাম কিছুটা সামনে একটা কুকুর তার বাচ্চা নিয়ে রাস্তা পার হচ্ছে । অটোরিক্সাতে আমি আর অটো ড্রাইভার ছিলাম । রাস্তায় অপরদিকে ১ম অটোরিক্সাকে ওভারটেক করে সামনে যাওয়ার জন্য ২য় অটোরিক্সা গাড়ির গতি বাড়িয়ে দেয় এতে বড় কুকুরটা দ্রুত রাস্তা পার হয়ে যায় কিন্তু বাচ্চা কুকুর ছানাটা পারে নি। চাইলে ২য় অটোরিক্সার ড্রাইভার গাড়িটাকে মোড় ঘুরিয়ে চলে যেতে পারতো কিন্তু তিনি কুকুরের বাচ্চাটাকে সজোরে আঘাত করে চলে গেছে । কুকুরের বাচ্চাটা কয়েকবার চিৎকার করে মাথা ফেলে দিছে ।
আমি যে অটোরিক্সায় ছিলাম উনাকে বললাম জলদি গাড়ি থামাতে, উনি গাড়ির গতি কিছুটা থামানোর সাথে সাথেই আমি ব্যাগ রেখে গাড়ি থেকে নেমে গেলাম । কুকুর ছানাটাকে কেউ বাঁচাতে আসলো না । বরং আমি ধরতে যাওয়ায় আমাকে বলছিলো আরে মারা গেছে শুধু শুধু এইটা নিয়া সময় নষ্ট করতাছেন , একটা কুকুরের বাচ্চা নিয়ে এত দরদ দেখানোর কি আছে? আমি যখন ধরেই ফেলছি তাহলে কষ্ট করে রাস্তার পাশের ডোবায় ফেলে দিতে জোর করছিলো সবাই । আমি দেখলাম বাচ্চাটার নাক দিয়ে একটু রক্ত বের হচ্ছে , এখনো শ্বাস নিচ্ছে আর মা কুকুরটা চিৎকার করতাছে আর চোখ দিয়ে পানি পরতাছে । বাচ্চা কুকুর ছানাটাকে তুলে আমি ছায়াতে নিয়ে যাচ্ছি তখন বড় কুকুরটা আমার বোরকার পিছন দিকে কামড়ে টানছে।
আমার নিজেরই চোখের পানি চলে আসছে এইখানে ৭/৮ জন পুরুষ ছিলো আর আমি একা মেয়ে । মানুষগুলোর কথা শুনে এতো রাগ হচ্ছিল চিৎকার দিয়ে বললাম কেউ একজন পানি দেন ।
পরে একটা ছেলে এক বোতল পানি নিয়ে আসছে । কিছুক্ষন বাচ্চাটার মাথায় পানি দিলাম , কিন্তু তখনও মানুষ গুলো বলে যাচ্ছে নোংরা জিনিস নিয়া ঘাটাঘাটি না করে ফেলে দিতে ।
আমি কুকুরের বাচ্চার মুখটা হা করালাম আর ঐ ছেলেটা পানি ঢেলে দিলো , বাচ্চাটা দেখি জিহ্বা বের করে ফেলছে । মানুষগুলো আমাকে নিয়ে হাসাহাসি করছিল, আমি আবার বাচ্চাটার মুখে পানি দিলাম আর আল্লাহরে ডাকছিলাম কয়েক সেকেন্ডের মধ্যেই বাচ্চাটা উঠে দাঁড়ায় আল্লাহর অশেষ রহমতে। সবাই তো অবাক হয়ে আর চুপ হয়ে গেছে ।
আহ্ মনে কি যে শান্তি লাগছিল তখন ।
ওনারা লজ্জায় ঐ জায়গা থেকে সরে যাচ্ছিল। আমি কিছু আর বলি নি 🙂।
মনের আনন্দে গাড়িতে উঠে বাসায় চলে আসছি ।
❣🥀

বর্তমানে রাস্তায় চলাচলের জন্য শুধু মানুষ না একটা প্রাণীও নিরাপদ না ।🙂
ভালো থাকুক সবাই ।🌻🌸
সুরক্ষায় থাকুক সকল প্রাণী, মা ও তার বাচ্চা ।🍁🏵

Address

Chandpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mis Afsana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share