Chandpur Kotha

Chandpur Kotha সম্পাদক ও প্রকাশকঃ
গিয়াস উদ্দিন নান্নু

01/05/2026
আজ মহান মে দিবস ১৮ ৮৬ সালে আজকের এই দিনে শিকাগোতে শ্রমিকদের আধঘন্টা ডিউটির দাবিতে আন্দোলনরত অবস্থায় তৎকালীন শাসক হত্যা ...
01/05/2026

আজ মহান মে দিবস ১৮ ৮৬ সালে আজকের এই দিনে শিকাগোতে শ্রমিকদের আধঘন্টা ডিউটির দাবিতে আন্দোলনরত অবস্থায় তৎকালীন শাসক হত্যা যোগ্য চালায়।তাদের রক্তে অর্জিত আজকের এই শ্রম দিবস যা মহান মে" দিবস হিসেবে গণ্য হয়েছে। আমরা ১৭ ঘন্টা থেকে আট ঘন্টার ডিউটি পেয়েছি। তাদের আত্মত্যাগ আর এই অর্জন সারা বিশ্বের শ্রমজীবীদের ঋণী করে ফেলেছে। আজকের এই দিনে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই

26/04/2026

গোসল করতে গিয়ে নিখোঁজ ঈমামের মরদেহ উদ্ধার

আব্দুল কাদির।।চাঁদপুর আলামিন একাডেমির গুনরাজদী মহিলা শাখার মসজিদের ইমাম গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার একদিন পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে
এ বিষয়ে ব্রিফ দিচ্ছেন স্থানীয় মানবিক ও সমাজসেবক কাউন্সিলর ফার্থী ফরহাদ মিয়া

25/04/2026

তনু হ' ত্যা: জবানবন্দি না দিয়ে কারাগারে সন্দেহভাজন

**e

মাদক ও কিশোর গ্যাং থেকে তোমাদের দূরে থাকতে হবে:-- সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকস্টাফ রিপোটার-চাঁদপুর সদরে রাজরাজেশ্বর...
25/04/2026

মাদক ও কিশোর গ্যাং থেকে তোমাদের দূরে থাকতে হবে:
-- সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক

স্টাফ রিপোটার-চাঁদপুর সদরে রাজরাজেশ্বর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় বিদ্যালয় প্রঙ্গনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি তার বক্তব্যে বলেন, ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে সবচেয়ে বেশি ভোটের ব্যবধান হয়েছে রাজরাজেশ্বর ইউনিয়নে। আমাকে যখন ইউনো ওমর আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের দাওয়াত দিয়েছেন, আমি এক সেকেন্ডও দেরী করিনি তোমাদের সাথে দেখা করবো। এই এলাকার উন্নয়নের জন্য আমরা কাজ করবো। এই এলাকা নদী ভাঙ্গন এলাকা। এই নদী ভাঙ্গন কিভাবে রোধ করা যায় আমরা চেষ্টা করছি।
তিনি আরো বলেন, যেখানে জাতির মেরুদণ্ড তৈরি করা হয় স্কুলগুলোতে সঠিক শিক্ষা দেওয়ার ব্যবস্থা করবো। তার জন্য যা যা করণীয় তাই করবো। তোমরা আমার সাথে কথা দাও, রাজরাজেশ্বর ইউনিয়ন থেকে বিপুল ভোট দিয়ে এমপি বানিয়েছো, সেই ভাবে তোমরা অন্যান্য স্কুল থেকে ভালো ফলাফল করবা। মান ভালো করার জন্য পড়ালেখা করবতে হবে। খেলাধুলা ও সাংস্কৃতিক সাথে তোমাদের সম্পৃক্ত থাকতে হবে। মাদক ও কিশোর গ্যাং থেকে তোমাদের দূরে থাকতে হবে।

তিনি বলেন, তোমাদের একটি দাবী ছিলো খেলার মাঠের। তোমাদের খেলার মাঠ তৈরি করে দেয়া হবে। এই বিদ্যালয়ে কারিগরি রুম ও লাইব্রেরি স্থাপন করে দেওয়া হবে। সেখানে কম্পিউটার, সেলাইমেশিন ও ইলেক্ট্রনিক যন্ত্রাংশ থাকবে। তার জন্য আমার ব্যক্তগত ভাবে ১ লাখ টাকা দিবো। গত ২০/৩০ বছর এ ইউনিয়নের উন্নয়নের ছোয়া লাগেনি। আগামী ৫ বছরের মধ্যে রাজরাজেশ্বর ইউনিয়ন হবে পর্যটন এলাকা।

রাজরাজেশ্বর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও সদর উপজেলা নির্বাহী অফিসার এস.এম. এন. জামিউল হিকমার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সফি উল্লাহ সরকার।

আরো বক্তব্য রাখেন রাজরাজেশ্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাশেম চোকদার,নবম শ্রেণীর শিক্ষার্থী রমজান হোসেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মো. মহিন উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, ডি এম শাহাজাহান, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, রাজরাজেশ্বর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান আবুল হোসেন চোকদার, ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী ওচমান গাজী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ মাঝি, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগসহ আরো অনেক।

15/04/2026

সমর্থ নয় সচ্ছলতা নয় কাউকে সাহায্য করতে ইচ্ছাই যথেষ্ট এমন দৃষ্টান্ত দেখালেন চাঁদপুর পৌর ১৩ নং ওয়ার্ড এর ফরহাদ মিয়া। এ যেনো এক অসহায় আরেক অসহায়ের কাছে গিয়ে ডাল হয়ে দাঁড়ালেন

Address

Zakir Vila, J. M Shengupto Road, JorpukurPar
Chandpur
3600

Alerts

Be the first to know and let us send you an email when Chandpur Kotha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chandpur Kotha:

Share