26/01/2026
আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর
খবর পেয়ে তার পরিবার গ্রামের বাড়ি ফরিদপুরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলো।
রাত প্রায় পোনে ১১টার দিকে, স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের ক্যাডাররা মগবাজারে তার বাড়িতে হামলা চালায়।
পরিবারের সদস্যদের মারধর করে।
পরে পুলিশ আসে কিন্তু হামলাকারীদের গ্রেফতার না করে, উল্টো আব্দুল কাদের মোল্লার পরিবারের ১১ সদস্যকে আটক করে নিয়ে যায়।
সেদিন কি কেউ বলেছিল,সে তো একজন বাবা ছিল ? তার ছেলেরাও তো সন্তান?
মৃতদেহ দাফনে যাওয়াটা তো মানবিক অধিকার?
সেদিন মিডিয়া চুপ ছিল।সেদিন মায়াকান্না ছিল না, ছিল শুধু উল্লাস।
ইতিহাস খুব নিষ্ঠুরভাবে হিসাব রাখে।