12/05/2026
কৃষকের ধান কাটার “অপরাধে” ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা — বিএনপি-ছাত্রদলের রাজনীতি মানেই কি রক্ত, সন্ত্রাস আর কুপিয়ে দমন?
বাংলাদেশ ছাত্রলীগ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধায় অসহায় কৃষকের ধান কাটতে অংশ নেওয়া জেলা ছাত্রলীগ নেতা ফুয়াদ কে হত্যা চেষ্টা চালিয়েছে ছাত্রদলের সন্ত্রাসী বাহিনী। বিএনপি-ছাত্রদলের সশস্ত্র ক্যাডার বাহিনী তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা চালায়, এতে তিনি গুরুতর আহত হন।
বিএনপি-ছাত্রদলের রাজনীতি আবারও সহিংসতা, সন্ত্রাস ও রক্তপাতের পুরোনো চেহারাই সামনে আনছে, যেখানে মানবিক কাজেও বাধা দেওয়া হচ্ছে হামলা ও রক্তাক্ত আক্রমণের মাধ্যমে।
ছাত্রদল বারবার প্রমাণ করেছে, তারা যুক্তি বা নীতিতে না, জোরজবরদস্তি, হত্যা, খুন আর ভয় দেখানোর সংস্কৃতিতেই বিশ্বাসী।