01/06/2026
আমি কারও প্রতি কোনোরকম আশা, প্রত্যাশা, অভিযোগ, অনুযোগ, রাগ বা ঘৃণা জমাই না। কারও প্রতি আমার কোনোরকম ক্ষোভ নেই। কারও ভালো লাগলো আসলো কথা বললো আবার চলেও গেলো৷ যার যতটুকু সার্থ প্রয়োজন এসে প্রয়োজন মিটিয়ে চলে গেলো৷ আমাকে ব্যবহার করলো, ব্যাস। আমি বেশি কিছু কখনই আশা করিনি কারও থেকে ৷ হয়তো বা এইসব কিছু বুঝার পরও আমি চুপ থাকি। তবে বুকের ভেতরটা চিনচিন ব্যাথা করে, সময়ের সাথে সাথে তা কমেও যায়। তাই, কারও উপর কোনরকম অভিযোগ, অভিমান, ঘৃণা, রাগ কিছুই পুষে রাখি না। বরং তার চেয়ে মাঝে মাঝে মানুষর প্রয়োজনে প্রিয়জন হই৷ এটা খারাপ না। এই প্রয়োজনের অজুহাতে মানুষকে কিছুটা হলেও চিনতে পারি।🙂