Chandpur Dak

Chandpur Dak সত্য ও সুন্দরের বাহক

Founder Editor
Badsha Bhuiyan

Founder Publisher
Badsha Bhuiyan

www.chandpurdak.com
Board of Adviser
Tafazzal Hossain Esdu Patwary
Adv Mojibur Rahman Bhuiyan
Ayub Ali Bepari
Mahfuzur Rahman Tutul Bhuiyan

www.chandpurdak.com
Board of Editor

Chief Editor
Shafiuddin Bablu

Acting Editor
Kabir Hossain

Managing Editor
Saifur Rahman Mission

News Editor
Towfiqul Islam Onoy

IT Incharge
Towfiqul Islam Onoy

Editor & Publisher
Office: New Bazar, Paura Market
Second Floor.Chandpur-3600, Bangladesh.

আজকের দৈনিক চাঁদপুর সময় পত্রিকা -8-9-2026.
08/09/2026

আজকের দৈনিক চাঁদপুর সময় পত্রিকা -8-9-2026.

08/09/2026
07/09/2026

ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের লংমার্চে বিশাল গাড়িবহর নিয়ে কুমিল্লায় আসেন আমিরে জামায়াত।।

আজকের দৈনিক চাঁদপুর সময় পত্রিকা-7-9-2026.
06/09/2026

আজকের দৈনিক চাঁদপুর সময় পত্রিকা-7-9-2026.

ফিবোনাকি রোবটিক্স অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন কেএফটির প্রিয়ন্ত ও তার দল, এবার লক্ষ্য ইতালিচাঁদপুর প্রতিনিধি।। ফিবোনাকি ...
06/09/2026

ফিবোনাকি রোবটিক্স অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন কেএফটির প্রিয়ন্ত ও তার দল, এবার লক্ষ্য ইতালি

চাঁদপুর প্রতিনিধি।। ফিবোনাকি ইন্টারন্যাশনাল রোবট অ্যান্ড এসটিইএম অলিম্পিয়াডের জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে কেএফটি কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী এম. এ. সায়েম প্রিয়ন্ত ও তার দল। প্রতিযোগিতায় ‘Robo Tech Entrepreneurship & Project’ সেগমেন্টে গোল্ড মেডেল অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার গৌরব অর্জন করেছে দলটি। আগামী ডিসেম্বরে ইতালির রোমে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক পর্বে অংশ নেওয়ার লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছে তারা।

শুক্রবার ৪ সেপ্টেম্বর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (UIU)-তে অনুষ্ঠিত হয় ‘Fibonacci International Robot and STEM Olympiad’-এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা।

দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবকরা এতে অংশ নেন। প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুলের ইংরেজি ভার্সনের দশম শ্রেণির শিক্ষার্থী এম. এ. সায়েম প্রিয়ন্তের নেতৃত্বাধীন দল ‘Robo Tech Entrepreneurship & Project’ বিভাগে গোল্ড মেডেল অর্জন করে।

দলের অন্যান্য সদস্যরা হলেন— কেএফটি কলেজিয়েট স্কুলের মাহিবা মানহা, তাসকিয়া তানহা, সোহানা ও জুনায়েদ।

বিজয়ী প্রজেক্ট ‘DELTA-X’
জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়া দলটির উদ্ভাবনী প্রজেক্টের নাম ‘DELTA-X (Next-Generation Autonomous Rescue & Defense Robot)’। এটি একটি বহুমুখী স্মার্ট রিসার্চ, সারভাইভাল ও রেসকিউ রোভার। ঝুঁকিপূর্ণ ও প্রতিকূল পরিবেশে মানুষের জীবনকে সরাসরি ঝুঁকির মধ্যে না ফেলে প্রাথমিক পর্যবেক্ষণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনার লক্ষ্যেই রোবটটি তৈরি করা হয়েছে।

DELTA-X-এ রয়েছে লাইভ ভিডিও সিস্টেম, ESP32/Wi-Fi ক্যামেরা, তাপমাত্রা ও মাটির আর্দ্রতা পরিমাপ, CO₂ ও অন্যান্য ক্ষতিকর গ্যাস পর্যবেক্ষণ এবং পালস ডাটা পরিমাপের সুবিধা।
এছাড়া রোবটটি ম্যানুয়াল ও অটোনোমাস—দুই মোডেই চলতে পারে। স্বয়ংক্রিয়ভাবে বাধা শনাক্তকরণ এবং GPS-GSM প্রযুক্তির মাধ্যমে রিয়েল-টাইম লোকেশন রিপোর্টিংয়ের সুবিধাও রয়েছে এতে। আগুন শনাক্ত হলে স্বয়ংক্রিয়ভাবে পানি স্প্রে করে অগ্নিনির্বাপণের ব্যবস্থাও রাখা হয়েছে।

প্রজেক্টটিতে আরও রয়েছে ৬-ডিগ্রি অব ফ্রিডম (6-DOF) রোবোটিক আর্ম, দুর্গম এলাকায় চলাচলের উপযোগী রাফ-টেরেইন মোবিলিটি, ডুয়াল সোলার ট্র্যাকিং, ইমার্জেন্সি লাইটিং, ওয়াকি-টকি এবং ড্রোন সাপোর্ট সিস্টেম।
প্রিয়ন্তের ঝুলিতে একাধিক আন্তর্জাতিক সাফল্য
এর আগে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে একাধিক জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছে প্রিয়ন্ত।

২০২৬ সালের International Invention & Innovation Competition (I3C)-এ গোল্ড মেডেল এবং Innovation World Cup (IWC) 2026-এর ইন্দোনেশিয়া পর্বে গোল্ড মেডেল অর্জন করে সে। একই প্রতিযোগিতায় ১৭টি দেশের ৪৭০টি দলের মধ্যে সেরা ৩০-এর অবস্থান করে প্লাটিনাম অ্যাওয়ার্ডও অর্জন করেছে।
এছাড়া World Invention Competition & Exhibition (WICE) 2026-এর জাতীয় পর্যায়ে সিলভার মেডেল অর্জন করে মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক পর্বে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে। Global Robotics & Innovation Consortium (GRIC) 2026-এর জাতীয় পর্যায়ে চতুর্থ স্থান অর্জনের পাশাপাশি তুরস্কে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক পর্বে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী সেরা পাঁচটি দলের মধ্যে স্থান করে নিয়েছে।

Innovation World Cup 2026-এর বাংলাদেশ পর্বেও সেরা ৩০টি দলের মধ্যে জায়গা করে নেয় প্রিয়ন্তের দল।

জাতীয় পর্যায়ের বিজ্ঞান ও প্রযুক্তি মেলাতেও রয়েছে তার সাফল্য। ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬-এ জেলা চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি চাঁদপুর উপজেলা পর্যায়ে বিশেষ গ্রুপে এবং মতলব দক্ষিণ উপজেলা পর্যায়ে জুনিয়র গ্রুপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সে।
রোবোটিক্স নিয়েই এগিয়ে যেতে চায় প্রিয়ন্ত
পড়াশোনার পাশাপাশি প্রিয়ন্ত MechaNova Robotics-এর প্রতিষ্ঠাতা এবং চাঁদপুর রোবটিক্স ক্লাব-এর ‘Director of Robotics, Projects and Training’ হিসেবে দায়িত্ব পালন করছে। তরুণদের রোবোটিক্স ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনে উৎসাহিত করতেও কাজ করছে সে।

চলতি সেপ্টেম্বর মাসের শেষদিকে তুরস্কে অনুষ্ঠিতব্য Global Robotics Innovation Championship-এ অংশগ্রহণ করবে প্রিয়ন্ত। এরপর সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরে ইতালির রোমে অনুষ্ঠিতব্য Fibonacci International Robot and STEM Olympiad-এর আন্তর্জাতিক পর্বে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে প্রিয়ন্ত ও তার দলের সদস্য মাহিবা মানহা, তাসকিয়া তানহা, সোহানা ও জুনায়েদ।

তরুণ এই উদ্ভাবকদের প্রত্যাশা, আন্তর্জাতিক মঞ্চে নিজেদের উদ্ভাবনী প্রজেক্টের মাধ্যমে বাংলাদেশের পতাকা উঁচুতে তুলে ধরার পাশাপাশি দেশের প্রযুক্তিখাতের সম্ভাবনাকে বিশ্ববাসীর সামনে তুলে ধরা।

05/09/2026

চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘির সমাবেশস্থলের বাইরে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনা—সমাবেশকে ঘিরে দেখা গেছে ব্যাপক সাড়া।

05/09/2026

চট্টগ্রামের লালদীঘির সমাবেশস্থলে পৌঁছানোর পূর্বে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সমাবেশকে ঘিরে পুরো এলাকায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

#চট্টগ্রাম #লালদীঘি #সমাবেশ #নেতাকর্মী #জনসমাবেশ #রাজনীতি #চট্টগ্রামনিউজ

05/09/2026

চট্টগ্রামের লালদীঘির সমাবেশস্থলে পৌঁছানোর পূর্বে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সমাবেশকে ঘিরে পুরো এলাকায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

#চট্টগ্রাম #লালদীঘি #সমাবেশ #নেতাকর্মী #জনসমাবেশ #রাজনীতি #চট্টগ্রামনিউজ ...

05/09/2026

🎣 চট্টগ্রামের লালদীঘিতে বড়শি দিয়ে মাছ ধরার মহাউৎসব! 🐟
বড়শি হাতে মাছ ধরার আনন্দে মুখর লালদীঘি। উৎসবের আমেজে মাছ শিকারে মেতে উঠেছেন নানা বয়সী মানুষ। ঐতিহ্য আর বিনোদনের এই আয়োজন ঘিরে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। ❤️
#চট্টগ্রাম #লালদীঘি #মাছধরা #বড়শিদিয়েমাছধরা #মাছধরারমহাউৎসব #মহাউৎসব #ঐতিহ্য #চট্টগ্রামেরখবর #স্থানীয়খবর

Address

Chandpur

Alerts

Be the first to know and let us send you an email when Chandpur Dak posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chandpur Dak:

Shortcuts

Share