MH Maruf

MH Maruf সিঙ্গেল থাকতে চাইছিলাম!
একেবারে সন্ন্যাসী হয়ে যাব বুঝতে পারিনি..!

আশ্রাফপুরে নির্বাচনী হাওয়া! গাজীর বাজারে এম আবু ফয়েজকে ঘিরে তৃণমূল নেতাকর্মীদের ব্যাপক সাড়া  ইউপি নির্বাচন সামনে রেখে তৃ...
28/08/2026

আশ্রাফপুরে নির্বাচনী হাওয়া! গাজীর বাজারে এম আবু ফয়েজকে ঘিরে তৃণমূল নেতাকর্মীদের ব্যাপক সাড়া

ইউপি নির্বাচন সামনে রেখে তৃণমূলের সঙ্গে মতবিনিময়ে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এম আবু ফয়েজ

কচুয়া (চাঁদপুর): আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের কচুয়া উপজেলার ১২নং আশ্রাফপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গাজীর বাজারে বিএনপির তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, বিএনপির শীর্ষ রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবক এম আবু ফয়েজ।

শুক্রবার (২৮ আগস্ট) বাদ জুমা গাজীর বাজারে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিএনপির বিপুলসংখ্যক তৃণমূল নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মতবিনিময়কালে এম আবু ফয়েজ স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের কথা, মতামত ও প্রত্যাশা শোনেন এবং এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার বিষয়ে আলোচনা করেন।

এ সময় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ছিল উচ্ছ্বাস ও প্রাণবন্ত পরিবেশ। আসন্ন নির্বাচনকে ঘিরে গাজীর বাজারের এই মতবিনিময় সভা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

তৃণমূলের সঙ্গে সরাসরি মতবিনিময়—নির্বাচনের মাঠে এম আবু ফয়েজের সক্রিয় উপস্থিতি যেন জানান দিচ্ছে, আশ্রাফপুরে নির্বাচনী প্রস্তুতিও এগিয়ে চলছে!

Address

Chandpur

Alerts

Be the first to know and let us send you an email when MH Maruf posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MH Maruf:

Shortcuts

Share