Voice of Haimchar

Voice of Haimchar তথ্য দিয়ে সহযোগিতা করুন, আপনার পরিচয় গোপন রাখা হবে।
হাইমচরের যাবতীয় খবর সবার আগে পেতে আমাদেরকে ফলো করুন

01/08/2026

বি'প্লবীরা একদিকে তৈরি হয় না, তারা অ'ন্যা'য়ের বি'রুদ্ধে দাঁ'ড়ানোর জন্যই জন্মায়। ☝️🔥

13/07/2026

এইচএসসি পরীক্ষা একজন শিক্ষার্থীর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। টানা ভারী বৃষ্টিপাত ,পাহাড় ও বন্যার কারণে চট্টগ্রামে প্রায় ১০ লাখ মানুষ পানিবন্দি , জনজীবন ব্যহত। অনেক শিক্ষার্থীর বই-খাতা পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে, স্বাভাবিকভাবে দূর্যোগের মাঝে পড়াশোনা চালিয়ে যাওয়াও সম্ভব না। এমন পরিস্থিতিতে শুধুমাত্র ১৬ জুলাই পর্যন্ত পরীক্ষা স্থগিত করাই যথেষ্ট নয়। শিক্ষার্থীদের দুর্যোগ কাটিয়ে উঠতে, প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী পুনরায় সংগ্রহ করতে এবং মানসিকভাবে পরীক্ষার জন্য প্রস্তুত হওয়ার মতো পর্যাপ্ত সময় প্রয়োজন।
একই সময়ে ঢাকার বিভিন্ন এলাকা, কুমিল্লাসহ দেশের আরও অনেক অঞ্চলে জলাবদ্ধতা ও বন্যার কারণে শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েছে। অথচ , চট্টগ্রাম ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে পরীক্ষা যথারীতি নেওয়া হচ্ছে। আমরা ইতোমধ্যেই দেখেছি, কুমিল্লায় কোমরসমান পানি পেরিয়ে পরীক্ষাকেন্দ্রে যেতে হয়েছে অনেক পরীক্ষার্থীকে।
শিক্ষামন্ত্রী তথা সরকার এইচএসসি পরীক্ষার্থীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। শিক্ষার্থীদের ভালো মন্দ বিচার না করে অলীক স্বপ্নে ডুবে থেকে শিক্ষার্থীদের জীবনকে যে ব্যক্তি সঙ্কটের দিকে ঠেলে দেয় , তার শিক্ষামন্ত্রী হবার কোনোরকম যোগ্যতা নেই।

একেই বলে ৪ আনায় ১২ আনা মাইর। ওরা ভাবসে উত্তরবঙ্গে রাম ইস্যু দিয়া পলিটিক্যাল গেম খেইলা চিকেন্স নেক-এর সেইফটি এনশিওর করবে।...
13/07/2026

একেই বলে ৪ আনায় ১২ আনা মাইর।
ওরা ভাবসে উত্তরবঙ্গে রাম ইস্যু দিয়া পলিটিক্যাল গেম খেইলা চিকেন্স নেক-এর সেইফটি এনশিওর করবে।
আর বাংলাদেশ পাল্টা কী করলো?
ঠিক সেই উত্তরবঙ্গেই সামরিক ড্রোন কারখানা বসায়া দিলো।
তাও আবার পিওর টার্কিশ প্রজেক্ট।
দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে টার্কি-চায়না ইকুয়েশন কেমন, সেটা বোধহয় নতুন কইরা আলাপ দেয়ার কিছু নাই।
বগুড়ার এই টার্কিশ হাই-টেক মিলিটারি ড্রোন ফ্যাক্টরির পাশেই এয়ারফোর্সের সবচেয়ে শক্তিশালী ঘাঁটি হইতে যাচ্ছে।
সামনে বিমান বহরে যুক্ত হতে যাওয়া নতুন অত্যাধুনিক যুদ্ধবিমানগুলো এই ঘাঁটিতেই রাখা হবে।
আবার, চিকেন্স নেকের সামান্য অদূরেই গত বছর সেনাপ্রধান ওয়াকার আচমকা সফর করার পর, দীর্ঘ ৪৬ বছর যাবত পরিত্যক্ত থাকা ঠাকুরগাঁও বিমানবন্দর পুনরায় অ্যাক্টিভ হইতে যাইতেসে।
একইসাথে লালমনিরহাটেরটাও চালু হচ্ছে।
যেইটা হজম করতে না পেরে ভাড়ত টানা ৪৪ দিন সমস্ত মিডিয়ায় প্রতিবেদন চালাইসে।
উত্তরবঙ্গের স্ট্র্যাটেজিক ব্যাকআপ হিসেবে মাঝখানে বগুড়া সেনানিবাসকে মডার্ন কমব্যাট ট্রেইনিং হাব হিসেবে গড়ে তোলা হইতেসে।
বিশেষ করে আর্টিলারি ও আর্মার্ড রেজিমেন্টের আধুনিকায়ন—যা চিকেন্স নেকের যেকোনো মুভমেন্টকে মুহুর্তের মধ্যে লক রাখার সক্ষমতা রাখবে বলে অনুমান করা যাইতেসে।
ওদিকে আবার পাহাড়েও আর্মি এখন ধুমসে ব্যাটিং করতেসে।
স্বায়ত্বশাসনের খায়েশ মিটাইয়া দেয়া হইতেসে চ্যাংধোলা দিয়া ধইরা।
আগে তো যেকোনো এ'ক'শ'নে'র আপডেট দেওয়া হইতো। মাগার এখন কোনো অফিসিয়াল ঘোষণা ছাড়াই প্রতি রাতেই অপারেশন চালাইতেসে।
ইতিমধ্যেই দুর্গম ১৪টা ঘাঁটি মিশাইয়া দেওয়া হইসে। এই অপারেশনে টার্কি মেইড 'Bayraktar TB2' কমব্যাট ড্রোনও সাকসেসফুলি ইউজ করছে আর্মি।
একচুয়ালি পাহাড়ে এই সাইলেন্ট ক্র্যা'ক'ডা'উ'ন'টা হওয়া অত্যন্ত জরুরি ছিল। সাপও মরলো, লাঠিও ভাঙলো না!
নাইলে আবার "মানবাধিকার গেলো রে গেলো" বইলা গগনবিদারী হাহাকার রব শুরু হইতো।
এদিকে চমকের ওপর আরেক মেগা চমক হইলো—মোংলা বন্দরের অপারেটিংয়ে অটোমেশন ও পরিচালনা এবং এর পাশে ভারতকে দেওয়া ১১০ একর জমির ইকোনমিক জোন গত সপ্তাহে ডিরেক্ট চায়নার হাতে তুইলা দেওয়া হইসে!
একইসাথে চীনের একক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সে তিস্তা ড্রেজিংয়ের কাজও শুরু হইতে যাচ্ছে; যা কিনা ছিলো ভা'র'তে'র সারাজীবনের গলার কাটা।
কি, মজা না? ইয়োওও, মাজাক হ্যায়!
এতক্ষণ মন মাতানো সব ফ্যাক্ট নিয়ে আলাপ দিলেও এইবার আসেন দুঃখের আলাপটাও দেই।
কারণ অতি সুখেই কিন্তু নিয়ন্ত্রণহীন হইয়া পরে দুঃখের সম্মুখীন হওয়া লাগে।
উপরোক্ত এতসব পজিটিভ ইকুয়েশন খুব শিগগিরই এক লহমায় উল্টায়ে যাবার সম্ভাবনা দেখা যাইতেসে।
জাতীয় স্বার্থ জলাঞ্জলি দিয়ে সরকারের একাংশকে সম্পূর্ণ বাইপাস কইরা ও আর্মিকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া ভা'র'তী'য় লবির মধ্যস্থতায় পতিত সরকারের হানিফ-সাবের সিন্ডিকেটের সাথে বিডা আশিক ও পোর্ট চেয়ারম্যান মনিরুজ্জামান জোট বাঁধসে মর্মে একাধিক আলাপ সামনে আসছে।
উদ্দেশ্য—চায়নাকে আগ্রাহ্য কইরা চট্টগ্রাম পোর্ট ডিপিওয়ার্ল্ডের কাছে দীর্ঘমেয়াদে বর্গা দেওয়া।
ডিপিওয়ার্ল্ড এর ভা'র'তী'য় কর্মকর্তা গণেশ রাজের সঙ্গে গেলো মাসে পরপর তিন-তিন বার আনঅফিসিয়াল বৈঠকের পর ব্যাপারটা পূর্ণ খোলাসা হয়।
দেখেন, এই ত্রিমাত্রিক বানিয়াতি চক্রান্ত যদি সফল হয়, তবে উপরোক্ত সব ভূ-রাজনৈতিক সমীকরণ এক লহমায় ১৮০ ডিগ্রী উল্টায়ে যাবে।
ঠিক যেমন ২০০৪ সালে তাইওয়ানকে হুট কইরা স্বীকৃতি দেওয়ায় বিএনপির যেই করুণ হাল ছিলো বিগত ১৭ বছরে, তেমনই।
লেইখা রাখেন।
কারণ এই বর্গা চুক্তিটা একচুয়ালি চায়নার BRI প্রজেক্ট তথা সম্প্রতি প্রধানমন্ত্রীর চীন সফরে প্রস্তাব দেওয়া স্পেশাল করিডোরের সম্পূর্ণ বাধা ও কাউন্টারের অংশ।
আদতে এইটা হি$ড়ালি প্রজেক্ট IMEC করিডর বাস্তবায়নেরই অন্যতম প্রধান পার্ট।
- Sajid Abdullah

হাইমচরে গভীর রাতে চুরি করার সময় পানির মটরসহ মজিব নামের একজনকে আটক করেছে এলাকাবাসী
07/06/2026

হাইমচরে গভীর রাতে চুরি করার সময় পানির মটরসহ মজিব নামের একজনকে আটক করেছে এলাকাবাসী

02/06/2026

হাইমচরে মহিলার হাতে যুবক খুন

হাইমচরে যুবককে কুপিয়ে হত্যা..
নানাকে আঘাত করার প্রতিবাদ করায় এক যুবককে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে চাঁদপুরের হাইমচর উপজেলার ছোটলক্ষীপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, নানার ওপর হামলার প্রতিবাদ করাকে কেন্দ্র করে সংঘর্ষের একপর্যায়ে দুর্বৃত্তরা ওই যুবকের ওপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তার মৃত্যু হয়।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।

লিথিয়াম নেই, কোনো বিরল মৃত্তিকা ধাতু নেই। আছে শুধু লোহা — যার দাম লিথিয়ামের চেয়ে ৮০ গুণ কম এবং যা পৃথিবীতে সর্বত্র পা...
02/05/2026

লিথিয়াম নেই, কোনো বিরল মৃত্তিকা ধাতু নেই। আছে শুধু লোহা — যার দাম লিথিয়ামের চেয়ে ৮০ গুণ কম এবং যা পৃথিবীতে সর্বত্র পাওয়া যায়।
চাইনিজ একাডেমি অফ সায়েন্সেসের অধীনস্থ ইনস্টিটিউট অফ মেটাল রিসার্চের গবেষকরা একটি সম্পূর্ণ লোহার ফ্লো ব্যাটারি তৈরি করেছেন।
এতে একটি নতুনভাবে ডিজাইন করা ইলেক্ট্রোলাইট ব্যবহার করা হয়েছে,
যা পূর্ববর্তী লোহার ব্যাটারির নকশায় বিদ্যমান ক্ষয় ও লিকেজের সমস্যা দূর করে।
উচ্চ আউটপুটে ৭৮.৫ শতাংশ শক্তি দক্ষতায় ব্যাটারিটি কোনো ধারণক্ষমতা হ্রাস ছাড়াই এবং ৯৯.৪ শতাংশ লিকেজ-প্রুফ কার্যকারিতা সহ ৬,০০০-এর বেশি চার্জ-ডিসচার্জ চক্র সম্পন্ন করেছে,
যা ১৬ বছরেরও বেশি সময় ধরে দৈনিক গ্রিড ব্যবহারের সমতুল্য।
লোহার দাম লিথিয়ামের চেয়ে প্রায় ৮০ গুণ কম হওয়ায়,
এই প্রযুক্তিটি বৃহৎ পরিসরে নবায়নযোগ্য শক্তি গ্রিড স্টোরেজের জন্য উপযুক্ত,
যেখানে লিথিয়াম সরবরাহের সীমাবদ্ধতা একটি উদ্বেগের বিষয়।
এর বাণিজ্যিক ব্যবহার এখনও উন্নয়নের পর্যায়ে রয়েছে।
সূত্র:
চাইনিজ একাডেমি অফ সায়েন্সেস,
ইনস্টিটিউট অফ মেটাল রিসার্চ

১৯৯০ সালে বাংলাদেশের কাছে মোট ১১০টি ফাইটার জেট ছিল, আর ২০২৬ সালে এসে সেই সংখ্যা দাঁড়িয়েছে মাত্র ৪৩টিতে। ভাবলে অবাক লাগে,...
30/04/2026

১৯৯০ সালে বাংলাদেশের কাছে মোট ১১০টি ফাইটার জেট ছিল, আর ২০২৬ সালে এসে সেই সংখ্যা দাঁড়িয়েছে মাত্র ৪৩টিতে। ভাবলে অবাক লাগে, এক সময়ের সামরিকভাবে শক্তিশালী বাংলাদেশ আজ কোথায় এসে দাঁড়িয়েছে!
১৯৯০ সালে আমাদের বিমানবাহিনীর শক্তিমত্তা ছিল দেখার মতো:
✅ J-6 : ৭৬টি
✅ J-7 : ২০টি
✅ Mig-21: ১৪টি
সবচেয়ে মজার ব্যাপার হলো, আমাদের সেই ৭৬টি J-6 ফাইটার জেটের মধ্যে ৪০টিই পাকিস্তান বাংলাদেশকে উপহার হিসেবে দিয়েছিল। সময়ের ব্যবধানে সামরিক শক্তির এই বিশাল ঘাটতি আর বর্তমানের এই দুর্বল অবস্থা ভাবলে সত্যিই খুব দুশ্চিন্তা হয়। আমাদের আকাশসীমার নিরাপত্তায় এই পিছিয়ে পড়াটা কি মেনে নেওয়ার মতো?

27/04/2026

শাহবাগ থানায় সংঘটিত ঘটনাটিকে দু'পক্ষের সংঘর্ষ কিংবা রাজনৈতিক সংঘাত হিসেবে দেখাতে গিয়ে আমরা একটা বিষয় বারবার স্কিপ করে যাচ্ছি। তা হলো , সামাজিক মাধ্যমে ভূয়া / এডিটেড আপত্তিকর কনটেন্ট ছড়িয়ে পরিকল্পিতভাবে সংঘাত সৃষ্টি করা বা উসকে দেয়া।

কিছুদিন আগে ভালুকায় দিপু চন্দ্র দাসের বিরুদ্ধে ভূয়া ধর্ম অবমাননার অভিযোগ এনে পুড়িয়ে হ/ত্যার ঘটনা আমরা দেখেছি। ২০১২ সালের রামু ট্রাজেডি , ২০১৬ সালের নাসিরনগর , ২০২১ সালের কুমিল্লার ঘটনা আমরা কম বেশি জানি। প্রতিপক্ষকে ঘায়েল করতে হলে তার আইডি হ্যাক করো বা তার নামে মিথ্যা /এডিটেড কন্টেন্ট বানিয়ে ফেসবুকে ছেড়ে দাও , তারপর সংঘাতকে উসকে দাও।

আব্দুল্লাহ আল মাহমুদ , ছাত্র শিবিরের দায়িত্বশীল। হঠাৎ একটা স্ক্রিনশট ছড়িয়ে পড়ে তার নামে যেখানে দেখা যায় , প্রধানমন্ত্রীর কন্যাকে নিয়ে আপত্তিকর কথা। মুহূর্তেই ছড়িয়ে পড়ে সে স্ক্রিনশট , ঘটনা প্রবাহ বইতে থাকে রাজনৈতিক সংঘাতের দিকে , অত:পর সংঘর্ষ।
তবে , সংঘর্ষের এক ঘণ্টা পূর্বেই বেশ কিছু ফেক্ট চেকিং প্লাটফর্ম জানায় স্ক্রিনশটটি এডিট করে আব্দুল্লাহ আল মাহমুদের আইডি বসিয়ে দেয়া হয়েছে , যা সম্পূর্ণ সংঘাতকে উসকে দিতে এবং খুব পরিকল্পিতভাবে।
পরিকল্পনা সূক্ষ্ম হলেও এডিট করা পোস্টটি সূক্ষ্ম হয়নি। স্পষ্ট বোঝা যায় , পোস্টটিতে "ই কার , ঈ কার" কেটে বসানো হয়েছিল। আমার অবাক লাগে , ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া ছাত্রদলের মেধাবী নেতাদের কি এটা চোখে পড়েনি? বা মনে হয়নি একটু যাচাই করে দেখি? যাচাই বাচাই না করে সরাসরি চলে গেল সংঘাতের দিকে।

ঘটনার মূল ফোকাস , "ছাত্রদল-শিবির সংঘর্ষ" হলেও এই ঘটনা প্রবাহের সৃষ্টির মূল উৎস অত্যন্ত ভয়ংকর , আজ আপনার অপছন্দের মানুষগুলো আক্রান্ত , কাল হয়তো আপনি।
সামাজিক মাধ্যমে গুজব প্রতিরোধ জরুরি।

26/04/2026

এই সেই ঐতিহাসিক বালির ট্রাক ড্রাইভার। যার ঘুমের জন্য মোতায়েন করা হয়েছিল কয়েকশ পুলিশ

Join please প্রিয় হাইমচর

বিএনপি বলে জামাত গুপ্ত, জামায়াত বলে বিএনপি গুপ্ত! আরে যিনি এই দুই দলকে'ই ১৭ বছর গুপ্ত রেখেছিলেন‌ তিনি হলেন শেখে'র বেটি ...
25/04/2026

বিএনপি বলে জামাত গুপ্ত, জামায়াত বলে বিএনপি গুপ্ত! আরে যিনি এই দুই দলকে'ই ১৭ বছর গুপ্ত রেখেছিলেন‌ তিনি হলেন শেখে'র বেটি হাসিনা, it's called হেডাম! 😎

কথা হচ্ছে এখন তিনিও গুপ্ত!😄

Address

Algi Bazar. Haimchar
Chandpur
3661

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice of Haimchar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share