23/06/2026
আজ চোখের সামনে একটা সংসার ভেঙে চুরমার হয়ে গেল । আজ স্বামী-স্ত্রীর আইনি বিচ্ছেদ (তালাক) হয়েছে। কিন্তু সবচেয়ে বেশি যে জিনিসটা বুকে আঘাত করেছে, তা হলো সেই মায়ের নিষ্ঠুরতা।
মীমাংসার টেবিলে আজ যা দেখাগেলো , তা কোনো সুস্থ মানুষ মেনে নিতে পারবে না। একদিকে তাকিয়ে আছে দুটি নিষ্পাপ ছেলে সন্তান, যারা অবুঝ চোখে তাকিয়ে দেখছে তাদের মা-বাবার চিরতরের বিচ্ছেদ। আর অন্যদিকে বসে আছেন তাদের জন্মদাত্রী মা—যার চোখে সন্তানদের হারানোর কোনো কান্না নেই, আকুলতা নেই, আছে শুধু লক্ষ টাকার তীব্র মোহ!
স্বাক্ষর করার আগেই তার মুখে একটাই কথা—"আমার টাকা আমাকে আগে বুঝিয়ে দেন, তারপর আমি সই দিচ্ছি।"
এই দৃশ্য দেখে উপস্থিত হাজী সাহেব আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি ক্ষোভ আর আক্ষেপে বলেই ফেললেন—"তুমি একটা টাকার লোভী! এই নিষ্পাপ সন্তানদের দিকে একবারও তাকাইলা না? তুমি শুধু তোমার টাকার দিকেই তাকিয়ে আছ,
সত্যিই,কথাটাই আজ সবার বুকে তীরের মতো লেগেছে। একটা মা কীভাবে নিজের জন্ম দেওয়া দুটি সন্তানকে চোখের সামনে ফেলে রেখে, মাতৃত্বকে বিসর্জন দিয়ে টাকার পেছনে এভাবে ছুটতে পারে? সন্তানের চেয়ে টাকার মূল্য কি আজ এতটাই বড় হয়ে গেল?
টাকা হয়তো আজ পাওয়া যাবে, কিন্তু এই অবুঝ দুটি শিশু যে মাতৃত্বের স্নেহ আর একটা সুন্দর পরিবার আজীবনের জন্য হারাল—সেই হিসাব কে দেবে?
ভাবতেই অবাক লাগে—আজকের সমাজ কোথায় গিয়ে ঠেকেছে!
আল্লাহ এই অবুঝ শিশু দুটিকে ধৈর্য ধারণ করার শক্তি দিন। 💔
নিজের চোখে ভিডিও না দেখলে কখনোই বিশ্বাস করতাম না 😭🥲😡
#বাস্তবতা #নিষ্ঠুরবাস্তবতা #পারিবারিকবিচ্ছেদ
#লোভীসমাজ