Channel6 tv

Channel6 tv Premium onlin TV station broadcasting Bangli cultural programs

16/03/2026
10/02/2026

শেখ হাসিনাকে দেশের মানুষ এ জন্য ক্ষমতাচ্যুত করে নাই যে সে কোটি কোটি টাকার দূর্নীতি করে।এটা নিয়া মানুষের তেমন মাথা ব্যথাও ছিলো না।শেখ হাসিনার মতো বিচক্ষণ প্রধানমন্ত্রী আর আসবে কিনা আমি জানি না,তার মতো সাহস নিয়া বড়বড় প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিতে পারবে কিনা জানি না(যদিও প্রকল্পগুলো করাই হতো দূর্নীতি করার জন্যই,সে তর্কে না যাই)

শেখ হাসিনার প্রতি মানুষের ক্ষোভ ছিলো,সে কাউকে কথা বলতে দিতো না, হত্যা করতো, গুম করতো,তার দলের নেতাকর্মীরা সাধারণ মানুষকে মানুষই মনে করতো না, বিপক্ষে কেউ মত দিবে সেই সুযোগ দিতো না।মানুষ এসব দেখেছে।সহ্য করেছে।জিনিস পত্রের দাম বাড়া নিয়া মানুষের ধারণা হলো দাম বাড়ছে ইনকামও বাড়ছে।মানুষ বুঝে না টাকার মান কিভাবে কমে।

হাসিনা ছিলো ভারতের দাস।ভারতের অত্যাচার মানুষ দেখেছে।মানুষের একটাই কথা ছিলো যখন এতো উন্নয়নই করেছে, জনগনকে সিদ্ধান্ত নিতে দিক তার উন্নয়ন মানুষ পছন্দ করেছে কিনা।ভোট দিতে দিক।

যখন মানুষের কাছ থেকে ভোটের অধিকার নিয়া গেছে,তখনই মানুষ বুঝতে শিখেছে সে ক্ষমতা লোভি।মানুষের ক্ষোভ জন্মানো শুরু।

এখন হাসিনার সমস্ত গুন নিয়া যদি অন্য একজন ক্ষমতায় আসে,দূর্নীতি করে,মানুষকে কথা বলতে না দেয়,সুস্থ নির্বাচন হতে না দেয়, কথা বললেই মারতে আসে,হুমকি দেয় তাহলে ২৪ এ হুদাই এতোগুলো তরুন জীবন দিলো কেন?হাজার হাজার তরুনরা আহত হলো কেন?অন্ধ হলো কেন?পঙ্গু হলো কেন? সেদিক থেকে দেখলে তো আমি হাসিনাকেই সাপোর্ট করবো।
যদি রাজনীতির পরিবর্তন না চান তাহলে হাসিনার বিকল্প আর কেউ নেই।
চামচামি বাদ দেন। হাসিনার মতো হবেন,কতো বছর টিকবেন?জনগন আবার নেংটা করে গারাইবে।ক্ষমতার লোভে আজকে বিবেক বেচতাছেন, বেচেন সমস্যা কি।পরিনতিটাও সময় মতো টের পাবেন..।

17/01/2026

মুগ্ধের বিচার চাইতে স্নিগ্ধকে দেখেছেন, আমি দেখি নাই। কারণ ভালো করেই জানে মুগ্ধ মেটিকিউলাস ডিজাইনের ৭.৬২ এর পরিণতি ভোগ করেছেন। তাইতো স্নিগ্ধ কখনো তার ভাইয়ের জন্য তদন্ত বা বিচার চান না। কারণ তার ভাইয়ের বদৌলতে সে এখন কোটিপতি। এমপি হওয়ার স্বপ্নে বিএনপিতে গেছেন।
হাদির সমর্থকরাও বিশ্বাস করে না যে হাদির ভাইয়ের এই চাকরির যোগ্যতা আছে। তার একমাত্র যোগ্যতা তার ভাই হাদি। সেও আর কখনো হাদির বিচার চাইবে না। কারণ হাদিও আরেকটি মেটিকিউলাস ডিজাইনের ফসল।
মনে আছে পাঁচ আগষ্ট পরবর্তী সাগর-রুনীর ছেলে মেঘ বলেছিলেন এবার তিনি বিচার পাবেন। বাস্তবে মেঘ একটা ফ্ল্যাট পেয়ে বিচারের নাম মুখেই আনে না।
দিনশেষে সবাই ফায়দা লূটায় ব্যস্ত।

25/11/2025

মেথর পট্টি থেকে উঠে আসা এক ভিলেন 🥹

দশাসই একটা শরীর, কৃষ্ণবর্ণ। মাথায় একটাও চুল নেই। ঠোটের কোণে নিষ্ঠুর এক হাসি। যেন সাক্ষাৎ সেই আলাদিনের দা/নব। এটুকু বর্ণনাতেই বোঝা যায় যে নিখাঁদ এক নেতিবাচক চরিত্রের কথা বলা হচ্ছে। তিনি হলেন সুখলাল বাবু। অনেকে আবার তাঁর নাম বাবুল গোমেজও বলে থাকেন।

নামটা শুনলে খটকা লাগার কথা। সুখলাল বাবু বা বাবুল গোমেজ নামের কেউ বাংলাদেশের চলচ্চিত্রে আসেননি। যদি বলি ‘জাম্বু’? নিশ্চয়ই এবার সবাই চিনতে পেরেছেন। জাম্বু ঢাকার সিনেমার খুব পরিচিত মুখ। টাকার বিনিময়ে কাউকে খুন করতে হবে? জাম্বু হাজির। একটা সময় তাকে দেখা মাত্রই চিনে ফেলতো সবাই। ‘ছেড়ে দে শয়তান, ঘরে কি মা বোন নেই’ – এই সংলাপটা সবচেয়ে বেশি সম্ভবত জাম্বুকেই শুনতে হয়েছে। নব্বইয়ের দশকে মোটা মানুষ মাত্রই তাই ‘জাম্বু’ বলে ডাকার একটা রেওয়াজ ছিল।

জাম্বুর ক্যারিয়ারের সময়কাল বেশ দীর্ঘ। সাদাকালো যুগ থেকে শুরু করে রঙিন যুগ অবধি তিনি কাজ করে গেছেন। পরিচিত মুখ হলেও খুব বড় মাপের চরিত্র খুব কমই পেতেন তিনি। জাম্বু সবচেয়ে বেশি পরিচিত ছিলেন মূল খল-নায়কের ‘ডান হাত’ বা সহকারী হিসেবে।

নায়িকাকে তুলে আনতে হবে, কে যাবে? অবশ্যই জাম্বু! বস্তি উচ্ছেদ করতে হবে? এবারো কাজটা জাম্বুই করবে। কারণ, তাঁর চেহারা, দৃষ্টি কিংবা কণ্ঠস্বর – সব কিছুতেই ছিল ভয়। ফলে ভীতিকর কাজগুলো করার জন্য তাঁর ‍জুড়ি ওই সময় পাওয়া কঠিন ছিল। বড় কোনো চরিত্র না করলেও তিনি সিনেমাগুলোতে ‘এক্স-ফ্যাক্টর’ হিসেবে থাকতেন। ভিলেনের দলে জাম্বু না থাকলে যেন, ভিলেনদের খুব একটা প্রতাপশালী বলে মনেই হত না।

জাম্বুর ছবির সংখ্যাও বিস্তর। ঘাতক, কালিয়া, বন্ধু, সাজা, দোস্ত দুশমন, রাখাল রাজা, নয়নের আলো, বজ্রপাত, খুনের বদলা, অঙ্গার, বিপ্লব, যোদ্ধা, অভিযান, উসিলা, নিষ্পাপ, অমর, মৃত্যুদণ্ড, জ্যোতি, সাথী, মূর্খ মানব, দেন মোহর, প্রেম দিওয়ানা, চাকর, ববি, রাজলক্ষী শ্রীকান্ত, দায়ী কে, মিস লংকা, সাগরিকা, নির্মম, আত্মরক্ষা, পরিবার, সন্ত্রাস, অতিক্রম, নবাব সিরাজউদ্দৌলা, উত্থান পতন, নয়নমণি, হাবিলদার, বিজয়, ঝুমুর, গোলাবারুদ, বাঘা বাঘিনী, সমর, অপরাজিত নায়ক, আপোষ, বিজলী তুফান, মাটির ফুল, পালকি, রুবেল আমার নাম, আঁচল বন্দী, টাইগার, বনের রাজা টারজান, হিরো, রাজাবাবু, নয়া লায়লা নয়া মজনু, শিকার, শত্রু ধ্বংস, আত্মত্যাগ, সাগর ভাসা, এক মুঠো ভাত, রক্তের দাগ, শীষনাগ, সেলিম জাভেদ, হাসান তারেক, নির্দোষ, মোহাম্মদ আলী, ধর্ম আমার মা, ডাকাত, নবাব, রাস্তা, রাস্তার রাজা, রকি’র মত ছবিতে কাজ করেছিলেন তিনি।

সিনেমাগুলোতে জাম্বুর কাজ ছিল মূলত দুটো – মূল ভিলেনের নির্দেশ মেনে কোনো একটা কাজ করা। কিংবা নায়কের হাতে মার খাওয়া। প্রায়ই দেখা যেত, ভিলেনের দেওয়া অ্যাসাইনমেন্ট অক্ষরে অক্ষরে পালন করতে ব্যর্থ হওয়ায় মৃত্যুর পথ বেছে নিতে হচ্ছে তাঁকে। আসলে তার কোনো রেহাই ছিল না। হয় নায়ক মারবেন, না হয় ভিলেন – জাম্বুর মৃত্যু ছিল অবধারিত এক ব্যাপার।

জাম্বু সবচেয়ে বেশি মার সম্ভবত খেয়েছেন জসিমের কাছে। জসিমের মার খেয়ে জাম্বু আছড়ে পড়বেন, আর দর্শক শিষ বাজাবে – একটা সময় দেশের হলগুলোতে এটা নিয়মিত এক দৃশ্য ছিল। এই জুটি এক সাথে ‘হিরো’, ‘রকি’, ‘মোহাম্মদ আলী’ ইত্যাদি ছবি করে।

সিনেমাভূবনে জাম্বুর উল্লেখ্যযোগ্য চরিত্রের প্রসঙ্গ উঠলে প্রথমেই বলতে হবে `রঙিন নবাব সিরাজউদ্দৌলা’র কথা। এখানে তিনি ছিলেন মোহাম্মদী বেগের চরিত্রে। চরিত্রটি আলোচিত হয়, কারণ তাঁর হাতেই খুন হন স্বয়ং সিরাজউদ্দৌলা। ১৯৮৭ সালের ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’ ছবিতে করেছেন অর্জুন সিংয়ের চরিত্র।

নেতিবাচক চরিত্রের ছক ভেঙে বের হওয়ার চেষ্টা খুব কমই করেছেন জাম্বু। ইতিবাচক চরিত্রে তাই তার কাজ সর্বসাকুল্যে একটি। ছবির নাম ‘আত্মরক্ষা’।

জাম্বুর জীবনের গল্পটাকে কেউ চাইলে অনুপ্রেরণা হিসেবেও নিতে পারেন। তাঁর জন্ম ১৯৪৪ সালের, ঢাকার মানিকগঞ্জে। তিনি দিনাজপুরের পার্বতীপুর এলাকার মেথরপট্টিতে থাকাতেন। করতেন শ্রমিকের কাজ। কাজের সন্ধানেই এসেছিলেন ঢাকায়। জীবনের নানা বাঁকে কতই না ‘চমক’ অপেক্ষা করে।

কে জানতো, সেই ঢাকাই আসাটাই বদলে দেবে এই ভিলেনের জীবন। সিনেমায় নাম লিখিয়ে সুখলাল বাবু হয়ে উঠলেন জাম্বু। একটা সময় হয়ে উঠলেন অপরিহার্য্য এক ভিলেন।

জাম্বুকে হয়তো বাংলা সিনেমার ইতিহাসে কিংবদন্তিদের কাতারে রাখা যাবে না। কারণ, তাঁর অধিকাংশ কাজই একই ঘরানার। তবে, তিনি দক্ষ একজন অভিনেতা ছিলেন। প্রতিটা কাজে তার নিজস্ব একটা সিগনেচার থাকতো। যত অল্প সময়ই স্ক্রিনে থাকতেন, চমকে দিতে জানতেন।

জাম্বু মারা যান ২০০৪ সালের, তিন মে। চলচ্চিত্র জগতের কতজনকে নিয়েই কত আহা-উহু হয়, আক্ষেপ হয়। জাম্বুকে নিয়ে তেমন কিছু শোনা যায় না কখনও!

09/09/2025

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ্।
🌄শুভ সকাল!
🟧আজ মঙ্গলবার।
🟩০৯ সেপ্টেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ।
🟦২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ।
🟪১৫ রবিঃ আউঃ ১৪৪৭ হিজরী।
🌅ঋতু- শরৎকাল।
⬛ফজর-০৪:২৭-০৫:৪২মিনিট।
🟨যোহর- ১১:৫৯-০৩:২৪মিনিট।
🟫আসর- ০৪:২৪-০৫:৩৮মিনিট।
🔲মাগরিব- ০৬:০৯-০৬:৫৮মিনিট।
⬜ইশা- ০৭:২৫-১১:১৭মিনিট।
🌄সূর্যোদয়- ০৫:৪২মিনিট এবং
⏺সূর্যাস্ত- ০৬:০৯মিনিট (ঢাকা)।
সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায়-

বিঃদ্রঃ ঢাকা জেলা ও আশেপাশে জেলা গুলোর পাঁচ ওয়াক্ত নামাজ শুরু ও শেষ সময়।

22/02/2025

আমার দেশে ধর্ষণের শাস্তি কী?

👉 ১৯৯৮ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাসরঘর সাজিয়ে প্রতিরাতে একজন ছাত্রীকে ধর্ষন করা হতো, এভাবে একশত ধর্ষন করার পর বিশ্ববিদ্যালয়ে মিষ্টি বিতরণ করে উল্লাস করেছিলো ক্ষমতাসীন
দলের সোনার ছেলে "জসিমউদদীন মানিক" এরও একটা বিচার হয়েছিলো, তবে ফাঁসি হয় নি।
👉 দিবালোকে রামদা দিয়ে রাস্তায় প্রকাশ্যে খাদিজাকে কুপিয়ে তার মাথা কয়েকভাগ করে সিলেটের বদরুল,
খাজিদার ভাগ্য ভালো মরতে মরতে বেঁচে গেছে।
বদরুলেরও একটা বিচার হয়েছে, তবে খুব বেশি হয় নি।
👉 ২০১৮ সালে বরিশালের বানারিপাড়ায় মা-মেয়েকে
একসাথে ধর্ষন করে মাথা নেড়ি করে দেয় প্রভাবশালী তুফান, তুফানেরও একটা বিচার হয়েছে, তবে ফাঁসি
হয় নি।
👉সংরক্ষিত এলাকা কুমিল্লা ক্যান্টনমেন্ট এর ভিতরে তনুকে ধর্ষন করার পর হত্যা করা হয়, কে বা কারা জড়িত তা কিন্তু গোয়েন্দা বাহিনী ভালো করেই জানে, কিন্তু তনুর ধর্ষনকারী কেউ গ্রেফতার হয় নি।
👉 ৩১শে ডিসেম্বর ২০১৮ নোয়াখালীর সুবর্ণচরে দিনের বেলা যুবতি মেয়ের সামনে তার মাকে দল বেঁধে ধর্ষণ করার পর প্রহার করা হয়, ১৭ কোটি মানুষ এর সাক্ষী,
ধর্ষক রুহুল আমীনের ফাঁসির দাবি উঠলেও,
ফাঁসি কিন্তু হয় নি।
👉 কিছুদিন আগে ঢাকার এক আবাসিক এলাকায়
৭ বছরের শিশুকে ধর্ষণ করার পর শ্বাসরুদ্ধ করে
হত্যা করা হয়, ধর্ষক আটক, তবে তারও কিন্তু ফাঁসি হবে না।
👉 গত কয়েকবছর আগে দেখলাম ৩ বছরের শিশুর
যৌনাঙ্গ ব্লেড দিয়ে কেটে ধর্ষন করে হত্যা করা হয়,
সেই ধর্ষকও গ্রেফতার হয়েছে, তবে ফাঁসি কিন্তু হয় নি।
👉 এভাবে আরো কতো ধর্ষণ হচ্ছে মা বোনেরা তার হিসাব রাখে কে? ধর্ষকরা জেলে যায় ঠিকই,
কিন্তু ক্ষমতার দাপট খাটিয়ে আবার বেরিয়ে আসে।
👉 আমরা ধর্ষকের ফাঁসি চাই সবাই, কিন্তু দেশে কি সেই আইন আছে?
ধর্ষকের শাস্তি জনসম্মুখে মৃত্যুদন্ড মাত্র তিন চারটা দিয়ে দেখুন, ধর্ষনতো দূরের কথা, কোনো মায়ের দিকে চোখ তোলে তাকানোর সাহস পাবে না কোন কুলাঙ্গার।

{ধর্ষনের সাজা}

👉আমেরিকা: ধর্ষিতার বয়স ও ধর্ষনের মাত্রা দেখে ৩০ বছর পর্যন্ত কারাদন্ড ।
👉রাশিয়া: ২০ বছর সশ্রম কারাদন্ড।
👉চীন: কোনো ট্রায়াল নেই, মেডিকেল পরীক্ষার পর মৃত্যুদন্ড ।
👉পোল্যান্ড: হিংস্র বুনো শুয়োরের খাঁচায় ফেলে মৃত্যুদন্ড ।
👉মধ্যপ্রাচ্য আরব দুনিয়া: শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত পাথর ছুড়ে মৃত্যু, ফাঁসি, হাত পা কাটা, যৌনাঙ্গ কেটে অতি দ্রুততার সাথে মৃত্যুদন্ড দেওয়া ।
👉 বাংলাদেশেও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি চাই,।

আমাদের নতুন শটফিল্ম বখাটে দেখার অনুরোধ রইলোল।
21/02/2025

আমাদের নতুন শটফিল্ম বখাটে দেখার অনুরোধ রইলোল।

আমাদের নতুন নাটক "অসহায় পিতা" দেখার অনুরোধ রইলোল।
21/02/2025

আমাদের নতুন নাটক "অসহায় পিতা" দেখার অনুরোধ রইলোল।

Natok : অসহায় পিতাStory & Directed : Arzu Khan Script : Arzu KhanProducer : channel6tv24Starring : Arzu khan,Lopa khan,mira Fahima,Mizanur Rahman Suruj,Subro...

আমাদের নতুন শটফিল্ম বখাটে দেখার অনুরোধ রইলোল।
21/02/2025

আমাদের নতুন শটফিল্ম বখাটে দেখার অনুরোধ রইলোল।

আকাশ চোপড়া ইন্ডিয়ার জাতীয় দলে,,,দশ ম্যাচ খেলার সুযোগ পাইছে,,, ওপেনার হিসেবে,,, দশ ম্যাচে ২৩ গড়ে রান করছে,,,তারপর জাতীয় দ...
06/02/2025

আকাশ চোপড়া ইন্ডিয়ার জাতীয় দলে,,,দশ ম্যাচ খেলার সুযোগ পাইছে,,, ওপেনার হিসেবে,,, দশ ম্যাচে ২৩ গড়ে রান করছে,,,তারপর জাতীয় দল থেকে বাদ পড়ছে,,,আইপিএল পর্যন্ত খেলতে পারেনি,,, দুইটা ভাতের জন্য,,, শুরু করে কন্টেন্ট ক্রিয়েটর ও ইউটিউবিং,,,।

গতো মাসে তার পছন্দের পাঁচ জন,,,অলরাউন্ডার এর নাম প্রকাশ,,,করে,,,১ নাম্বারে ছিলো হার্দিক পান্ডিয়া,,,, ২ নাম্বারে ছিলো,,, মার্কুস স্টয়নিস,,, ৩ নাম্বারে ছিলো,,, সিকান্দার রাজা,,, ৪ নাম্বারে ছিলো,,, রস্টেন চেইজ,,,ও ৫ নাম্বারে ছিলো,,, হজরতউল্লাহ উমরজাই,,,দুঃখের বিষয়,,,সে ভিডিওটা কেউ দেখেনি বললেই চলে,,, আকাশ চোপড়ার লস গেলো এমন ভিডিও করে,,,।মাঝে মধ্যে রিচ কমে গেলে সাকিব আল হাসান এর নামে,,,অতিরিক্ত প্রশংসা করে ফেলে,,,যা মূর্খতার চরম লেভেলে চলে যায়,,, আর সাকিব এর মুরিদরা সেটা নিয়ে নাচানাচি করে,,,।সে জানে বাংলাদেশের বড় একটি ফ্যানবেইজ আছে সাকিব এর,,,তার নাম নিলো,,,তার কিছু কামলা তাকে ভাইরাল করবে,,,প্রচুর ভিউ হবে,,,তার শুধু ডলার আসবে।

এখন আসি মুল কথায়,,, সে বলছে,,,সাকিব চলে যাওয়াই,,,এখন আর বাংলাদেশের নাম কোথাও পাওয়া যায়না,,,অথচ কিছুদিন আগেও শেখ মাহাদী T20 তে টপ স্পিনার হয়ছে,,,সেরা দশে আসছে।

অলরাউন্ডার রেংকিংয়েও,,,মেহেদি মিরাজ,,, দুই নাম্বারে আছে,,, ও তিন নাম্বারে আছে,,, আকাশ চোপড়া গাঁজাখোর অতিরিক্ত,,, গাজা খেয়ে উল্টো পাল্টা মন্তব্য করে,,,।

আইসিসির রেংকিংয়ে বোলারদের মধ্যে সব সময়,,, মোস্তাফিজ উপরের দিকেই ছিলো,,,বহুবার,,, বহু বছর,,, টপ টেনে আসছে,,,ওডিআই ও T20 তে,,,।

আইসিসির প্রকাশিত বর্ষসেরা একাদশে সর্বোচ্চ,,, ৫ বার মোস্তাফিজ এর নাম আসছে,,,যা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ,,, পুরো বাংলাদেশ মিলেও ৫ বার নাম আসেনি,,,।

একবার আইসিসির সেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছে,,, ২ বার সেরা বোলার হিসেবে ওডিআই একাদশে যায়গা করে নেই,,, দুইবার T20 একাদশে সেরা বোলার হিসেবে যায়গা করে নেই,,,। অথচ আকাশ চোপড়ার চোখে এইগুলো পড়েনি,,,।

সেষবার,,, ২০২৩ সালে,,,সেরা অলরাউন্ডার হিসেবে আইসিসির ওডিআই একাদশে যায়গা করে,,,নেই মেহেদী হাসান মিরাজ,,,।

একবার করে,,,ওডিআই একাদশে যায়গা করে নেই সাকিব আল হাসান ও মুশি,,,সাকিব ২০০+ রান করে ও ১৭ উইকেট নিয়ে,,, আইসিসির একাদশে অলরাউন্ডার কোটায় যায়গা পাই,,,উইকেট কিপার হিসেবে সর্বোচ্চ রান করে মুশফিকুর রহিম,,, যায়গা করে নেই ওডিআই স্কোয়াডে,,,।

06/02/2025

একজন রেমিট্যান্স যোদ্ধার অধিকার।

পাসপোর্ট আমার টাকার, ভিসা আমার টাকার, পুলিশ ভেরিফিকেশন ক্লিয়ার আমার টাকার, মেডিকেল মাফিয়া ক্লিয়ারেন্স আমার টাকার, টিকিট সিন্ডিকেট থেকে টিকেট কেনা আমার টাকার। বিদেশ গিয়ে রেসিডেন্সি পারমিট নেয়া আমার টাকার, কাজ নেয়া সেটাও আমার দায়িত্ব, আর আয় করে তোমাদের কথা মত চ্যানেল দিয়ে টাকা দিতে হবে কোন হিসাবে?

প্রবাস থেকে Nid সমস্যার সমাধান হয়না, জন্ম নিবন্ধন সমস্যার সমাধান হয়না, ব্যাংক একাউন্ট সমস্যার সমাধান হয়, সময় মত প্লেন টিকিট পাওয়া যায়না, আকাশছোঁয়া টিকিটের দাম, পাসপোর্ট রিনিউ সেবা ঠিকমতো পাইনা, ব্যাংক প্রতিনিধি, পাসপোর্ট প্রতিনিধি তাদের অমানুষের মত ব্যবহার শুধরায় না, বেতন ভাতা আদায়ে এম্বেসির সাহায্য পাওয়া যায়না, অবৈধ লোক দেশে যাইতে পারেনা হয়রানী হয়। কেউ মারা গেলে লাশটাও পড়ে থাকে হিমঘরে।

দেশে গিয়ে জমি কিনলে চান্দা দেও, বাড়ি করলে চাদা দেও, ব্যবসা করেল চাদা দেও। কাগজপত্র বানাতে গেলে টেবিলের নিচে থেকে চাদা দেও।

শত হয়রানির পরে হে প্রিয় বাংলাদেশ একটা পাসপোর্ট ছাড়া কি দিয়েছো আমাদের?

যতদিন টিকেট সিন্ডিকেট না ভাঙবে ততদিন আমি রেমিট্যান্স শাটডাউন করলাম। আপনি করছেন তো?

ধানমন্ডির বত্রিশ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে পুনরায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং এই অপশক...
05/02/2025

ধানমন্ডির বত্রিশ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে পুনরায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং এই অপশক্তির নাশকতার বিরুদ্ধে দুর্বার গণ-আন্দোলন গড়ে তোলা
এবং দেশব্যাপী লাগাতার প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করার আহ্বান
———-
বিগত বছরের ৫ আগস্ট মেটিক্যুলাস ডিজাইনে দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে মুক্তিযুদ্ধের পক্ষের নির্বাচিত সরকারকে হটানো হয়। তারই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন স্থানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, মুক্তিযুদ্ধের সকল স্মৃতিচিহ্ন গুড়িয়ে দেওয়ার অংশ হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধুর এবং বাঙালি জাতির স্বাধীনতার স্মৃতি-বিজড়িত ধানমন্ডির বত্রিশ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে হামলা, লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এর পরও ভাঙার ক্ষত চিহ্ন এবং পোড়া দাগ নিয়ে জনশূন্য ও বিরান হয়ে একটি প্রতীকী কাঠামো নিয়ে দাঁড়িয়ে ছিল বাড়িটি। কিছুদিন যেতে না যেতেই অপরিমেয় প্রাণ শক্তি নিয়ে পুড়ে যাওয়া গাছগুলো কচি পাতার জন্ম দেয়। যা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রতিটি মানুষের নিকট ছাই ভস্ম থেকে পুনরুত্থানের অনুপ্রেরণা হিসেবে দেখা দেয়। বাঙালি জাতির অবিভাজ্য এই চেতনা শক্তি ও অনুভূতিকে ভয় পেতে থাকে অবৈধ ও অসাংবিধানিক দখলদার খুনি ফ্যাসিস্ট ইউনূস সরকার। ফলে তারা প্রতিনিয়ত মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও আওয়ামী লীগ এবং তার সঙ্গে সংশ্লিষ্ট সকল বিষয়ের প্রতি কুৎসা রটায় ও ঘৃণা উৎপাদন করে চলে। সরকারের প্রত্যক্ষ মদদে সেই সুগভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে আজ পুনর্বার বত্রিশ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন এবং তার সম্মুখে জাতির পিতার প্রতিকৃতিতে ভাঙচুর চালায় স্বাধীনতা বিরোধী অপশক্তি ও তার শ্বাপদ শাবকেরা। এটি সুস্পষ্টভাবে একটি ফৌজদারি অপরাধ। কিন্তু এটার জন্য আজকের বিচারহীনতার বাংলাদেশে বিচার প্রাপ্তির জায়গা নেই। আমরা চাই, জনগণের অনুভূতি জাগরণের মাধ্যমে এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও কার্যকর প্রতিরোধ গড়ে উঠুক। বত্রিশ নম্বরের বাড়িটি তো অনঢ় ও জড়। কিন্তু এই বাড়িটি নিয়ে প্রতিটি বাঙালির হৃদয়ে যে অনুভূতি তা অধিক ক্রিয়াশীল। সেই অনুভূতিকে নস্যাৎ করে সেই সাধ্য কার? হয়তো এর জেরেই কোনো একদিন বত্রিশ নম্বরের এই বাড়িটি অধিক শৌর্যবীর্য নিয়ে পুনঃনির্মিত হবে। সরকারের প্রত্যক্ষ মদদে এ হেন ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আমরা এটার ক্রীড়নক ও কুশীলবদের শাস্তির আওতায় আনার প্রত্যয়ে অঙ্গীকারবদ্ধ। এই অবৈধ, অসাংবিধানিক ও অগণতান্ত্রিক সরকার বাঙালির ইতিহাস ও ঐতিহ্য সর্বোপরি জনগণের প্রতি কোনো প্রকার দায়বদ্ধতা প্রদর্শন করছে না। তারা সুপরিকল্পিতভাবে দেশকে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে এবং তার দায়ভার খুনি ফ্যাসিস্ট ইউনূস সরকারকে নিতে হবে। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে সমগ্র দেশবাসীর প্রতি আহ্বান জানাবো আমাদের প্রিয় স্বদেশ ও মাতৃভূমিকে রক্ষায় সবাই ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসুন এবং দেশবিরোধী ও স্বাধীনতাবিরোধী এই অশুভ শক্তির বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলুন।

একই সাথে অবৈধ দখলদার খুনি ফ্যাসিস্ট ইউনূস সরকারের প্রত্যক্ষ মদদে দেশবিরোধী অপশক্তির জঙ্গি সন্ত্রাসী ও গুণ্ডাবাহিনীর নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে এই মুহূর্ত থেকে দেশব্যাপী লাগাতার প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীসহ মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তি ও দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানানো যাচ্ছে।

Address

Chandpur
3661

Telephone

+8801917353974

Website

Alerts

Be the first to know and let us send you an email when Channel6 tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Channel6 tv:

Share

Category