12/08/2026
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের অপহরণ করে মুক্তিপণ দাবি—অবশেষে গ্রেফতার বড় অপরাধী চক্র
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে একটি বড় অপরাধী চক্রকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে রিয়াদ পুলিশ।
প্রবাসের মাটিতে স্বদেশিদের এমন কর্মকাণ্ড অত্যন্ত লজ্জাজনক ও দুঃখজনক। দেশের সুনাম ও মর্যাদা রক্ষার পরিবর্তে এ ধরনের ঘৃণ্য অপরাধ পুরো বাংলাদেশি প্রবাসী সমাজের জন্য বিব্রতকর।
রিয়াদ পুলিশের দ্রুত ও কার্যকর পদক্ষেপকে সাধুবাদ জানাই। আশা করি, তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হবে।
প্রবাসে থাকুন, দেশের সম্মান রক্ষা করুন।
অপরাধীর কোনো পরিচয় নেই—অপরাধীর একটাই পরিচয়, সে অপরাধী।
#প্রবাসী_বাংলাদেশি #রিয়াদ #অপহরণ