As Prince

As Prince Hello,
My Name is Alamin Sony Prince,
I am a professional web design & developer Hey, My name is Alamin Sony Prince!

I'm From Bangladesh,
Now I'm Living In Saudi Arabia,
I'm a Freelance Web Designer and WordPress Developer. By night I spend my time working on freelance projects and building my own products.

খরচ কখনো কমানোর চিন্তা করবে না। ইনকাম বাড়ানোর চিন্তা করবে। ঠিক আছে✅?স্বপ্নের সাথে কখনো কম্প্রোমাইজ করবে না।স্বপ্ন দেখো এ...
23/07/2026

খরচ কখনো কমানোর চিন্তা করবে না। ইনকাম বাড়ানোর চিন্তা করবে। ঠিক আছে✅?
স্বপ্নের সাথে কখনো কম্প্রোমাইজ করবে না।
স্বপ্ন দেখো এবং সেটা পাওয়ার জন্য তুমি খুব চেষ্টা করো।
কিন্তু খরচ কমিয়ে না।
ইনকাম বাড়িয়ে কারণ জীবনটা একবারই🫡

দারিদ্র্য শুধু পকেট খালি করে না, শৈশবটাও কেড়ে নেয়...!!
19/07/2026

দারিদ্র্য শুধু পকেট খালি করে না, শৈশবটাও কেড়ে নেয়...!!

19/07/2026
তারপরেও মনে কোন অহংকার নেই
18/07/2026

তারপরেও মনে কোন অহংকার নেই

16/07/2026

আপনি যদি সারাদিন ব্যস্ত থেকে দিনশেষে ভাবেন যে আজ অনেক কাজ করে ফেললেন তাহলে ভাই আপনি বোকার স্বর্গে বাস করছেন।

সারাদিন ব্যস্ত থাকলেই মানুষ সফল হয়ে যায় না।
কারণ ব্যস্ত থাকা আর কাজের মতো কাজ করা এক জিনিস না।

একজন মানুষ সারাদিন শত শত কাজ করতে পারে,
কিন্তু সেই কাজ যদি তাকে তার লক্ষের দিকে একটুও এগিয়ে না নেয় তাহলে সেই ব্যস্ততার কোনো মূল্য নাই।

অন্যদিকে, কিছু মানুষ কম কাজ করেও জীবনে অনেক দূর এগিয়ে যায়। কারণ তারা সব কাজ করে না, তারা শুধু গুরুত্বপূর্ণ কাজগুলোই করে।

শুনতে খুব খারাপ লাগতে পারে কিন্তু সত্যটা হচ্ছে- সবসময় ব্যস্ত থাকা মানে এই না যে আপনি এগিয়ে যাচ্ছেন।

অনেক সময় এটা শুধু নিজের আসল দায়িত্ব থেকে পালিয়ে থাকার একটা উপায়।

দিন শেষে মানুষ আপনার ব্যস্ততা মনে রাখবে না।
মনে রাখবে আপনার এচিভমেন্ট, আপনার পরিবর্তন, আর তাদের জীবনে আপনার প্রভাব।

তাই শুধু ব্যস্ত না থেকে গুরুত্বপূর্ণ কাজে মন দেন।

জীবন কিন্তু আপনার ব্যস্ততার মাধ্যমে বদলাবে না, জীবন বদলাবে সঠিক সময়ে সঠিক কাজ করার মাধ্যমে।

12/07/2026

গাছ লাগানোর পরের দিন ফল পাওয়া যায় নাহ,
স্বপ্ন ও ঠিক তেমন,
যত্ন, সময়, আর ধৈর্য,
এই তিনটি একদিন ফল এনে দেয়,
শুধু পরিচর্যা ঠিক রাখুন🫡

আপনি কোনো পাওয়ারফুল পরিবারে জন্ম নেননি।আপনাদের তেমন কোনো কানেকশন নেই।আপনাদের অনেক সহায়-সম্পত্তিও নেই।তাহলে কী করবেন?এই...
09/07/2026

আপনি কোনো পাওয়ারফুল পরিবারে জন্ম নেননি।

আপনাদের তেমন কোনো কানেকশন নেই।

আপনাদের অনেক সহায়-সম্পত্তিও নেই।

তাহলে কী করবেন?

এই সত্যটা মাথায় রেখেই কাজ শুরু করুন।

কারণ যে জানে তার পেছনে কেউ নেই,
সেই দ্রুত সামনে এগোতে শেখে।

প্রথম কাজ, প্লিজ, অভিযোগ করা বন্ধ করুন।

"আমার বাবা আমাকে এটা দিতে পারেনি,
আমার জন্য ওটা করতে পারেনি" এসব অভিযোগ করতে করতেই বেশিরভাগ মানুষ ৩০ বছর বয়স পার করে দেয়।

জীবন অনেক মানু্ষকেই ফেয়ার শুরু দেয় না।

কিন্তু জীবনের ফিনিশ লাইনেও কেউ জিজ্ঞেস করে না,
আপনি আসলে কোথা থেকে শুরু করেছিলেন।

দ্বিতীয় কাজ, নিজের network নিজেই বানান।

উত্তরাধিকারে পাওয়া নেটওয়ার্ক টিকিয়ে রাখতে হয়।

আর নিজে বানানো নেটওয়ার্ক নিজেই টিকে যায়।

তৃতীয় কাজ, স্কিলই আপনার আসল সম্পত্তি।

বাবার জমি বিক্রি হয়ে যায় ।
বাবার টাকাও একসময় শেষ হয়ে যায়।
বাবার নামও একদিন মানু্ষ ভুলে যায়।

কিন্তু আপনার ভেতরে যে দক্ষতা আছে ,
সেটা চাইলেও কেউ কেড়ে নিতে পারে না।

একটা কাজে এতটাই ভালো হন,
যে আপনাকে ignore করা যেনো অসম্ভব হয়ে যায়।

চতুর্থ কাজ, ইনফরমেশনের গ্যাপ বন্ধ করুন।

ধনী বা পাওয়ারফুল পরিবারের ছেলেমেয়েরা
ছোটবেলা থেকেই কিছু জিনিস শিখে ফেলে।

যেমনঃ কীভাবে কথা বলতে হয়।

কীভাবে negotiate করতে হয়।

কীভাবে সুযোগ চিনতে হয়।

কীভাবে ব্যবসাবাণিজ্য করতে হয়।

সমস্যাটা হচ্ছে, আমাদের কোনো স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় এই বিষয়গুলো শেখানো হয় না।

তাই আপনাকে নিজে থেকেই এসব শিখতে হবে।

বই পড়ে। মানুষ দেখে। আর ভুল করে।

আর এই গ্যাপটা দ্রুত কমাতে পারলেই
আপনার খেলা একদম অন্য লেভেলে চলে যাবে।

পঞ্চম কাজ, লোকে কী বলবে, এই লজ্জা বাদ দিন।

সাধারণ ঘরের সন্তানদের সবচেয়ে বড় শত্রু টাকার অভাব না। লোকে কী বলবে, সেই লজ্জা।

এরা সুযোগ চাইতে লজ্জা পায়।

ভুল করতে লজ্জা পায়।

"জানি না" বলতে লজ্জা পায়।

বড় স্বপ্ন দেখতে লজ্জা পায়।

আর যেদিন থেকে এই লজ্জাটা ভেঙ্গে যায়,
সেদিন থেকেই তার আসল যাত্রা শুরু হয়।

মনে রাখবেন, দুনিয়ার বেশিরভাগ বিখ্যাত আর বড় মানুষেরা কিন্তু সাধারণ পরিবার থেকেই উঠে এসেছে।

কারণ তাদের হারানোর কিছুই ছিল না।

তাই তারা ঝুঁকি নিতেও ভয় পায়নি।

আর আপনারও সবচেয়ে বড় সুবিধা এটাই,
আপনার কাছে তেমন কিছুই নেই।

মানে সব জয় করার সম্ভাবনাটা এখন আপনারই আছে!

Address

Gondamara
Chandpur

Alerts

Be the first to know and let us send you an email when As Prince posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to As Prince:

Shortcuts

Share