Charambanews24.com

Charambanews24.com Charamba union is located at Lohagara Upzilla in Chittagong of Bangladesh.To ensure true news of cha Its distance is about 75 kilometers.

Charamba union is located at Lohagara Upzilla in Chittagong of Bangladesh. The communication way of this union is stayed to the south-east side from the Chittagong town. Besides the main transport way of it is to east side from the Padua baro awalia dargha station on Chittagong Coxbazar highway road. Charamba is surrounded with natural beauty.It is a well developed area. The people of different co

mmunities live here together in peace. Most of the educated people of this are engaged with different high professions at home and abroad. The entire communication system of this area is so high and easy. The geographical condition of it is north side –Padua union, south side- Kalaujan union, east side-Tankabati union and west side-Amirabad union. The total number of people of this area is about 35 thousand. There are some religious institutions such as 58 jame masjids and 6 temples at this area. The number of literated people of this area is 70% and there are also some educational institutions such as 10 Madrasha (2 Dhakil and 8 Abtedaee)16 Schools (2 High School,6 Public Primary School, 6 Private Primary School and 2 KG School) at this area. Besides There are 3 local Hats, 3 Health Complex, 2 Canals, 6 Villages , 2 Post Offices (Vaya And Padua, code-4397), 16 Paras, 3 Wards (A,B,C) and 9 Blocks at this area. Remarkable Point: - The Mahajan Mosjid stayed the entering point of the welfare residential area of Charamba. Value:-It’s a place of visiting area and charming natural beauty.

এস.এস.সি ২০২৬ কৃতকার্য শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিদ্যালয়ের পক্ষ থেকে আগামী সোমবার ১৭/৮/২০২৬, দুপুর ২ ...
16/08/2026

এস.এস.সি ২০২৬ কৃতকার্য শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিদ্যালয়ের পক্ষ থেকে আগামী সোমবার ১৭/৮/২০২৬, দুপুর ২ ঘটিকার সময় এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উক্ত অনুষ্ঠানে কৃতকার্য (A+, A, A-, B, C সহ) সকল শিক্ষার্থীকে উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা গেল।
উল্লেখ্য, ১০ম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে আয়োজিত অভিভাক সমাবেশ পূর্ব নির্ধারিত সময় অনুসারে আগামীকাল রোজ রবিবার দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।

নির্দেশক্রমে-
পবন কান্তি দত্ত
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
অত্র বিদ্যালয়।

14/08/2026

সরকারি অবিতরণকৃত ধানের বীজ নিজ মাদ্রাসায় রাখা প্রসঙ্গে চরম্বা ইউনিয়ন জামায়াতের আমীর এর বক্তব্য।

14/08/2026

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে উপজেলার চরম্বা ইউনিয়নের জামেউল উলুম মাদ্রাসায় পরিদর্শনে গিয়ে এসব বীজ উদ্ধার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজিদ-বিন-আখন্দ।
অভিযুক্ত শামসুল ইসলাম হেলালী চরম্বা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির। পাশাপাশি তিনি জামেউল উলুম মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার (অধ্যক্ষ) হিসেবে দায়িত্ব পালন করছেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাদ্রাসা পরিদর্শনের সময় সুপারের কার্যালয়ের পাশে একটি কক্ষ তালাবদ্ধ দেখতে পান ইউএনও। পরে কক্ষটি খোলার নির্দেশ দিলে ভেতর থেকে ১৩ বস্তা আমন ধানের বীজ পাওয়া যায়। এসব বীজ কৃষকদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল।

উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শফিউল ইসলাম জানান, প্রায় ২০ দিন আগে কৃষকদের বিনামূল্যে বিতরণের জন্য বীজগুলো দেওয়া হয়। চরম্বা ইউনিয়ন দূরবর্তী হওয়ায় কৃষকদের দুজন প্রতিনিধির মাধ্যমে বীজ পাঠানো হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে এসব বীজ কৃষকদের হাতে পৌঁছানোর কথা থাকলেও তা হয়নি।

এদিকে শামসুল ইসলাম হেলালী দাবি করেন, কৃষকদের বিতরণের জন্য মোট ১৭ বস্তা বীজ দেওয়া হয়েছিল। এর মধ্যে চার বস্তা বিতরণ করা হয়েছে। অবশিষ্ট বীজ মাদ্রাসায় রাখা হয়েছিল। ব্যস্ততার কারণে সেগুলো আর বিতরণ করা সম্ভব হয়নি।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়েজিদ-বিন-আখন্দ বলেন, উদ্ধার করা বীজগুলো স্থানীয় কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে। মাদ্রাসার সুপারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের জবাব পাওয়ার পর পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
ঘটনাটি নিয়ে স্থানীয় কৃষকদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে—কৃষকদের জন্য বরাদ্দ করা বীজ কেন নির্ধারিত সময়ে বিতরণ করা হয়নি এবং তা মাদ্রাসার তালাবদ্ধ কক্ষে কীভাবে গেল, তদন্তেই মিলবে এসব প্রশ্নের উত্তর।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো এক ভিডিওর প্রেক্ষিতে চরম্বা ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিবৃতি।
14/08/2026

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো এক ভিডিওর প্রেক্ষিতে চরম্বা ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিবৃতি।

13/08/2026

======এসএসসি-২০২৬ পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য জরুরি নোটিশ======

সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষা-২০২৬ এ অকৃতকার্য শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আসন্ন এসএসসি পরীক্ষা- ২০২৭ এ অংশগ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থীদেরকে আগামী ২০/০৮/২০২৬খ্রি. তারিখের মধ্যে পূনঃভর্তি সম্পন্ন করে ক্লাস ও নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করার জন্য আদেশ দেওয়া গেল। অন্যথায়, কেউ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

আদেশক্রমে,
পবন কান্তি দত্ত
(প্রধান শিক্ষক)
অত্র বিদ্যালয়

আসন্ন ৪নং চরম্বা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা নিয়ে আপনাদের সামনে আসছি আমি মিজানুর রহমা...
13/08/2026

আসন্ন ৪নং চরম্বা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা নিয়ে আপনাদের সামনে আসছি আমি মিজানুর রহমান আরিয়ান।

পদ নয়, মানুষের ভালোবাসা ও সেবা করার সুযোগই আমার মূল লক্ষ্য।
ইনশাআল্লাহ, আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা পেলে চরম্বা ইউনিয়নকে আরও সুন্দর, উন্নত ও সমৃদ্ধ করতে নিজের সর্বোচ্চটা দিয়ে কাজ করতে চাই।

আপনাদের দোয়া ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। 🤲❤️

— মিজানুর রহমান আরিয়ান

12/08/2026

চরম্বার আগামী চেয়ারম্যান এর কাছে আপনার প্রত্যাশা কি কি?

ইউপি (চেয়ারম্যান) নিয়ে চরম্বার একটা ঐতিহ্য আছে। বিগত দিনগুলোতে জনগণের রায়ের মাধ্যমে যোগ্য ব্যক্তিকেই (উনারা সবাই কিন্তু ...
11/08/2026

ইউপি (চেয়ারম্যান) নিয়ে চরম্বার একটা ঐতিহ্য আছে। বিগত দিনগুলোতে জনগণের রায়ের মাধ্যমে যোগ্য ব্যক্তিকেই (উনারা সবাই কিন্তু চরম্বার এলিট পারসন ছিলেন) জনগন বেছে নিয়েছিলেন চেয়ারম্যান হিসেবে।

তারই ধারাবাহিকতায় চরম্বার প্রিয়মুখ, জনপ্রিয়, দয়ালু এবং সবার কাছে আদরণীয় বিশিষ্ট আইনজীবী ও মানবাধীকার কর্মী, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন মেধাবী ছাত্র এডভোকেট জসিম উদ্দিন (বাবু) -এপি, পি কে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চরম্বার সর্বসাধারন (জাতি, ধর্ম বা বর্ণ নির্বিশেষে) সবাই চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে চাই।

-সমর্থক এর পক্ষ হতে

লোহাগাড়ার চরম্বা দারুল আরকাম একাডেমি দাখিল মাদ্রাসা ২০২৬ সালের দাখিল পরীক্ষায় স্কুল ও মাদ্রাসা লেভেলে এবারও লোহাগাড়া উপজ...
11/08/2026

লোহাগাড়ার চরম্বা দারুল আরকাম একাডেমি দাখিল মাদ্রাসা ২০২৬ সালের দাখিল পরীক্ষায় স্কুল ও মাদ্রাসা লেভেলে এবারও লোহাগাড়া উপজেলার মধ্যে ১০০% পাশ করে অত্র মাদ্রাসা পাশের দিক থেকে প্রথম হয়েছে।
যদিও কেউ জিপিএ ৫ পায় নি।

আলহামদুলিল্লাহ।চরম্বা মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসার ২০২৬ এর দাখিল শিক্ষার্থীদের ফলাফল- মোট পরীক্ষার্থী ১১জন,  ১ জন A+ ৫ জ...
10/08/2026

আলহামদুলিল্লাহ।
চরম্বা মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসার ২০২৬ এর দাখিল শিক্ষার্থীদের ফলাফল- মোট পরীক্ষার্থী ১১জন,
১ জন A+
৫ জন A
৪ জন A-
১ জন - ফেল

Address

Charamba

Alerts

Be the first to know and let us send you an email when Charambanews24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Charambanews24.com:

Shortcuts

Share