SEEN TV News

SEEN TV News Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SEEN TV News, Digital creator, Charan.

08/03/2026

শান্তিপ্রিয় কালিহাতী উপজেলা গড়তে চাই - মোঃ লুৎফর রহমান মতিন এমপি টাঙ্গাইল কালিহাতী ৪

26/05/2024

কর্মীদের মারপিটের অভিযোগে প্রতিবাদ সমাবেশে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আজাদ সিদ্দিকীর বক্তব্য

18/05/2024

কস্তুরী পাড়ায় আনারস মার্কার জনসভা

18/05/2024

মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তী, বঙ্গবীর কাদের সিদ্দিকী ছোট। ভাই আজাদ সিদ্দিকীর নির্বাচনে কঠিন বক্তব্য

12/02/2024

কালিহাতীতে নিখোঁজের ১৭ দিন পর বিল থেকে প্রবাস ফেরত যুবকের লাশ উদ্ধার

,উত্তর টাঙ্গাইল প্রতিনিধি ):টাঙ্গইলের কালিহাতীতে নিখোঁজের ১৭ দিন পর হাত বাঁধা দাবানো অবস্থায় বিল থেকে প্রবাস ফেরত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পারখী ইউনিয়নের বগা বিল থেকে মাটি খুঁড়ে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত ওই যুবক পারখী দক্ষিণ পাড়া গ্রামের হানিফা ওরফে কিসলুর ছেলে মুকুল (২৫)।

স্থানীয় সেচ পাম্প চালক চাঁন মামুদ জানান, ১৬-১৭ দিন পর ফজরের নামাজ পড়ে বেলা ওঠার পর মেশিন (সেচ পাম্প) চালানোর জন্য বগা বিলে যাই। পরে মেশিন চালু করে যে ক্ষেতে লাশ ঐ ক্ষেত শুকনো দেখে পানির নাল দেই। এসময় ক্ষেতের পাশে নেট দেখি পাড়ানো। সেই নেট ঠিক করতে গিয়ে একটি বলের মতো দেখতে পাই। পরে কাছে গিয়ে দেখি মাথার খুলি ও মানুষের হাত বাঁধা। এইটা দেখে আমি অজ্ঞান হয়ে পড়ে গেলে এক কামলা (শ্রমিক) আমাকে বাড়িতে নিয়ে আসে।

নিহত মুকুলের শশুড় জানান, গত তিন- চার মাস আগে সে সৌদি যায়। পরে সেখানে এক মাস থেকে বিগত দুই থেকে আড়াই মাস যাবৎ দেশে চলে আসেন। এরপর থেকে মুকুলের বাবা-ভাই বাড়িতে জায়গা না দেওয়ায় আমি একটি দোকান নিয়ে দেওয়ার কথা বললে মেয়েকে নিয়ে আমার বাড়ি সখিপুর উপজেলার (খুইংগারচালা) আসে।

তিনি আরও জানান, মুকুল ভালোভাবেই দোকান করতে ছিল। হঠাৎ গত ১৭ দিন আগে অসময়ে দোকান বন্ধ দেখে তাকে ফোন করলে সে জানায় কালিহাতী গেছে। ফিরতে পরেরদিন সকাল হবে। সেই সময় থেকে আর বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজির একপার্যায়ে না পাওয়ায় সখিপুর থানায় একটি জিডি করা হয়েছিল। পরে আজ (১২ ফেব্রুয়ারি) ফোনে পারখীতে একজনের লাশ পাওয়া গেছে এরকম খবর পেয়ে এসে দেখি আমার মেয়ের জামাইয়ের লাশ। প্রথমে পুরো শরীরে কাঁদা ও দাবোনা থাকায় চিনতে পারিনি। পরে পড়নের কাপড়-চোপড় দেখে চিনতে পারি।
তিনি জানান, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তি চাই।

এবিষয়ে কালিহাতী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান শেখ জানান, পারখী ইউনিয়নের বগা বিল থেকে হাত বাঁধা অবস্থায় মাটি খুঁড়ে দাবানো অবস্থায় মুকুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালিহাতীতে নিখোঁজের ১৭ দিন পর বিল থেকে প্রবাস ফেরত যুবকের লাশ উদ্ধার

,উত্তর টাঙ্গাইল প্রতিনিধি ):টাঙ্গইলের কালিহাতীতে নিখোঁজের ১৭ দিন

কালিহাতীতে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিতমোঃ আনিসুর রহমান শেলী: টাঙ্গাইলের কালিহাতীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষ...
30/01/2024

কালিহাতীতে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ আনিসুর রহমান শেলী: টাঙ্গাইলের কালিহাতীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ১১ টায় সাতুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন।

এসময় উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হালিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল ছালেক, সহকারী শিক্ষা অফিসার আব্দুল আউয়াল খান, মীর সাইফুল ইসলাম, শামীমা শবনম ও সাতুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনা নাসরিন উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন জানান, হাতের লেখা একটা শিল্প। এই সুন্দর শিল্প চর্চায় শিশু শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতেই উপজেলা প্রশাসন এই উদ্যোগ নিয়েছে।

উল্লেখ্য, ১৭টি প্রাথমিক বিদ্যালয়ের মোট ৪৯ জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

30/01/2024
কালিহাতীতে ১৫০ বোতল ফেনসিডিল ও কাভার্ডভ্যানসহ গ্রেফতার-১,কালিহাতী(টাঙ্গাইল)প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড...
29/01/2024

কালিহাতীতে ১৫০ বোতল ফেনসিডিল ও কাভার্ডভ্যানসহ গ্রেফতার-১

,কালিহাতী(টাঙ্গাইল)প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কান্দিলা এলাকা থেকে ১৫০ বোতল ফেনসিডিল ও একটি কাভার্ডভ্যানসহ একজনেক গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৯ জানুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেনসিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায় আলমাস হোসেন বরিশালের হোসনেবাদ উপজেলার মৃত আনোয়ার হোসেনের ছেলে।

এলেঙ্গা-মধুপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ সাজেদুর রহমান জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান কান্দিলা এলাকায় পৌঁছলে সেটি থামিয়ে তল্লাশি করা হয়। পরে চালক আলমাসের হেফাজতে থাকা ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আলমাস পুলিশকে জানিয়েছে ফেনসিডিলগুলো ঢাকায় নিয়ে যাচ্ছিলেন।

27/01/2024

বাসাইল ডিগ্রি কলেজে অনুপম শাজাহান জয় এমপির চমৎকার বক্তব্য

Address

Charan

Website

Alerts

Be the first to know and let us send you an email when SEEN TV News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share