17/09/2024
দলিলওয়ালারা হামলা চালায় কেন?
আমাদের দেশে একটা গোষ্ঠী আছে- দলিল গোষ্ঠী। শব্দের রুপান্তর করলে এদের দালাল গোষ্ঠীও বলা যায়। এই দলিলওয়ালারা সবসময় দলিল চেয়ে থাকেন। আমরা ফাতিহা করলেও তাদের সামনে দলিল তুলে ধরা লাগে, নবীজির আগমনের জুলুস করলেও দলিল দেয়া লাগে, মিলাদ পড়লে প্রমাণ দেয়া লাগে। বিরানি রান্না করলেও দলিল দেয়া লাগে, হালুয়া-রুটি করলেও দলিল দেয়া লাগে। মুরগী গলা দিয়ে জবেহ করলেও গলা দিয়ে কেন জবেহ করলাম তাদের সেটার আয়াত দেয়া লাগে। গরু ছুরি দিয়ে জবেহ করলে, ছুরি দিয়ে কেন করলাম। গরুর মাথায় লোহা দিয়ে গুতাতে গুতাতে শহীদ করে সেটাকে শহীদের মর্যাদা কেন দেয়া হয়নি সেটার জন্যও তাদের জিহাদ করা লাগে, তাদের মুখে জুতাসমেত দলিল ছুড়া লাগে।
কিন্তু তারা কোন দলিলে আজকে সারাদেশের বিভিন্ন জায়গায় জুলুসে হামলা করলো জাতি সেটা একটু জানতে চায়। কোন দলিলে কিশোরগঞ্জে হামলা চালিয়ে নিরীহ সাধারণ শান্তিপ্রিয় এক ভাইকে শহীদ করা হলো? অসংখ্য লোককে মেরে, কুপিয়ে আহত করা হলো? কোন দলিলের ভিত্তিতে?
জুলুসে শান্তিপ্রিয় সুন্নীরা মিলাদ পড়ছে, কুরআন পড়ছে, না'ত-গজলের সুর তুলে নবীপ্রেমের বন্দনা গাইছে। এসবের প্রতি তাদের কেন এত ক্ষোভ? নবীজির প্রতি তাদের কেন এত বিদ্বেষ? কুরআন তেলাওয়াত অবস্থায় তো শহীদ করা হয়েছিল হযরত ওসমানকে (রা), না'তে রাসুল মুখে নিয়ে শহীদ হয়েছেন ইমাম হোসাইন। তাঁদেরকে যারা শহীদ করেছিল সারাদেশে সুন্নীদের উপর হামলাকারীরা কি তবে তাদেরই বংশধর? কোন দলিলে তারা এ হত্যাকাণ্ড ঘটালো? জনতা জানতে চায়।
তারা দলিল চায়। আবার তারা দলিল দেয়। আমাদেরকে আহবান জানায়, দলিল দিয়ে কথা বলুন। যার দলিল সত্য মানুষ তা গ্রহণ করবে। আমরাও তাই বলি। দলিল দিয়ে কথা বলুন, যার দলিল সত্য মানুষ তা গ্রহণ করবে। আমাদের দলিল সত্য বলেই মানুষ আমাদের কথা শুনে জুলুস করতে গিয়েছে। এবার তবে এখানে আপনার হামলা কেন?
আমাদের দলিল সত্য বলেই সারাদেশে হাজার হাজার মাজারে দিনেরাতে ভক্ত-আশেকরা যায়, জিয়ারত করে, নজরানা দেয়, ফাতিহা-ওরশ করে। আপনাদের শত বিদয়াত-শিরকের দলিল মানুষের কাছে অসত্য, বানোয়াট, মিথ্যে প্রমাণিত হয়েছে বলেই এত এত বক্তা দিনেরাতে শিরক শিরক ফতোয়া দেয়ার পরও জনগণ আপনাদের প্রত্যাখ্যান করে মাজার-মিলাদ-জুলুসের বহর বাড়াচ্ছে দিনদিন। তো সেখানে আপনাদের হামলা কেন?
আপনারা তো দলিলে বিশ্বাসী। দলিল দেন। শিরক শিরক চেঁচামেচি করতে আছেন, করতে থাকেন। আপনাদের দলিল যদি সঠিক হয় জনগণ আপনাদের কথা শুনবে। কিন্তু তা না করে মাজার ভাঙ্গার দায়িত্ব কেন নিলেন? ঈদে মিলাদুন্নবীর জুলুসে হামলা চালানো শুরু করলেন কেন? তার মানে কি আপনারা সিদ্ধান্তে উপনীত হয়ে গেছেন যে আপনারা ভণ্ড, মিথ্যুক, বানোয়াট! আপনারা কি বুঝে গেছেন যে জনগণ আপনাদের বানোয়াটি দলীল আর গ্রহণ করবে না! মিথ্যে দলিল দিয়ে জনগণকে বশে আনা যাবে না। এজন্যই কি আপনাদের স্বভাবজাত সশস্ত্র হামলা শুরু? তবে কি দলিল-দলিল খেলায় আপনারা পরাজয় মেনে নিলেন? নিজেদের প্রতারক আর দলিল ব্যবসায়ী হিসেবে স্বীকৃতি দিয়ে গেলেন জাতির কাছে? জাতি জানতে চায়।
✍️
https://www.facebook.com/ibrahimibu1369?mibextid=ZbWKwL