07/05/2026
বাঁচতে চায় বিএল কলেজ শিক্ষার্থী পায়েল, প্রয়োজন আর্থিক সহায়তা
প্রতিনিধি রিপোর্টার্স ইউনিটি
খুলনার সরকারি ব্রজলাল (বিএল) কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পায়েল বিশ্বাস গুরুতর রক্তরোগে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দিন কাটাচ্ছেন। দীর্ঘদিন ধরে শারীরিক দুর্বলতা, রক্তস্বল্পতা এবং রক্তের বিভিন্ন উপাদান অস্বাভাবিকভাবে কমে যাওয়ার পর একাধিক পরীক্ষা-নিরীক্ষায় তার শরীরে ধরা পড়ে Severe Aplastic Anemia (সিভিয়ার অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া)—একটি বিরল কিন্তু প্রাণঘাতী রোগ।
চিকিৎসা প্রতিবেদনে জানা গেছে, পায়েলের অস্থিমজ্জা (Bone Marrow) অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে (Hypocellular Bone Marrow), যার ফলে শরীরে রক্ত, প্লাটিলেট এবং শ্বেত রক্তকণিকার মাত্রা আশঙ্কাজনকভাবে কমে গেছে। এতে যেকোনো সময় মারাত্মক সংক্রমণ, অতিরিক্ত রক্তক্ষরণ বা প্রাণঘাতী জটিলতা দেখা দিতে পারে।
বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, রোগীর দ্রুত উন্নত চিকিৎসা প্রয়োজন। এর মধ্যে রয়েছে ATG therapy এবং সবচেয়ে জরুরি Bone Marrow Transplant। ইতোমধ্যে তাকে একাধিকবার রক্ত ও প্লাটিলেট দেওয়া হলেও স্থায়ী সমাধানের জন্য অতি দ্রুত ভারতে নিয়ে গিয়ে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করানো জরুরি বলে জানিয়েছেন চিকিৎসকরা।
পরিবার সূত্রে জানা গেছে, পায়েলের বাবা একজন মৎসজীবী। সীমিত আয়ের এই পরিবারের পক্ষে ব্যয়বহুল চিকিৎসা বহন করা সম্ভব নয়। নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা, ওষুধ এবং সম্ভাব্য ট্রান্সপ্লান্টসহ পুরো চিকিৎসা প্রক্রিয়ায় প্রায় ৪০ থেকে ৫০ লক্ষ টাকা প্রয়োজন।
এ পরিস্থিতিতে রোগীর পরিবার সমাজের হৃদয়বান ব্যক্তি, প্রবাসী বাংলাদেশি, দানশীল প্রতিষ্ঠান ও সহমর্মী সকল মানুষের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছে।
একটি ছোট সহায়তাও পায়েলের জীবনে নতুন আশার আলো জ্বালাতে পারে।
সাহায্য পাঠানোর মাধ্যম (পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী):
বিকাশ / নগদ/ রকেট: ০১৮১০২১৯৩১০
ব্যাংক অ্যাকাউন্টঃ (২০৫০ ৩৯৪ ৬৭০০২৮২১০৯) ইসলামী ব্যাংক
মানবিক সহায়তায় এগিয়ে আসুন—বাঁচাতে পারেন একটি মূল্যবান জীবন।