Sabbir Ahmed

Sabbir Ahmed নিজেকে যখন অনেক বড় মনে করবেন
তখন বুঝে নিবেন, সূর্য ডুবে যাচ্ছে।

দাখিল ও এসএসসি-২০২৬ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারেন।https://talamij.rihadjahanopu.com/
16/08/2026

দাখিল ও এসএসসি-২০২৬ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারেন।

https://talamij.rihadjahanopu.com/

ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে তালামীযে ইসলামিয়া আয়োজিত মুবারক র‍্যালিতে যোগ দিন—
15/08/2026

ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে তালামীযে ইসলামিয়া আয়োজিত মুবারক র‍্যালিতে যোগ দিন—

12/08/2026

দাখিল ও এসএসসি কৃতি শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও আনন্দঘন মুহুর্তে ছাতক উত্তর উপজেলা তালামীয।

১০ আগষ্ট ২০২৬, সোমবার

12/08/2026

মানুষ সাধারণত আমাদের বাহ্যিক অবয়ব, কথা ও কাজ দেখে মূল্যায়ন করে; কিন্তু আমাদের অন্তরের গোপন অবস্থা, নিয়তের বিশুদ্ধতা এবং হৃদয়ের আকাঙ্ক্ষা একমাত্র আল্লাহই জানেন। তাই মানুষের দৃষ্টিতে নিজেকে সুন্দর প্রমাণ করার চেয়ে আল্লাহর কাছে নিজেকে গ্রহণযোগ্য করার চেষ্টা করাই হওয়া উচিত আমাদের জীবনের প্রধান লক্ষ্য। কারণ মানুষের প্রশংসা যতই মধুর হোক, তা ক্ষণস্থায়ী; আর আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারলে সেই সাফল্য দুনিয়ার সীমা পেরিয়ে আখিরাতেও আমাদের সঙ্গী হবে।

মানুষকে সন্তুষ্ট করার জন্য নিজের স্বভাব, আদর্শ কিংবা নীতিকে পরিবর্তন করে ফেলো না। আজ যে মানুষ তোমার প্রশংসা করছে, সময়ের পরিবর্তনে হয়তো সে-ই তোমার সমালোচনা করবে। মানুষের মন জয় করার কোনো স্থায়ী নিশ্চয়তা নেই। কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য করা একটি ছোট্ট কাজও তাঁর কাছে অমূল্য। এমনকি এমন কোনো নেক আমল, যার খবর পৃথিবীর কেউ জানে না, সেটিও আল্লাহর কাছে অজানা নয়।

তাই নিজেকে পরিবর্তন করো,কিন্তু মানুষের প্রশংসা পাওয়ার জন্য নয়; নিজের রবের সন্তুষ্টি অর্জনের জন্য। বাহ্যিক সৌন্দর্যের পাশাপাশি অন্তরকে সুন্দর করো, কথার সৌন্দর্যের পাশাপাশি নিয়তকে পরিশুদ্ধ করো, মানুষের সামনে যেমন, একাকীত্বেও তেমন থাকার চেষ্টা করো। কারণ প্রকৃত সৌন্দর্য মানুষের চোখে নয়, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার মধ্যে।

মনে রেখো, দুনিয়ার প্রশংসা একদিন স্তব্ধ হয়ে যাবে, পরিচিতির আলো একদিন ম্লান হয়ে যাবে, মানুষের স্মৃতিও একদিন ফিকে হয়ে যাবে। কিন্তু আল্লাহর সন্তুষ্টি এমন এক অর্জন, যার কোনো অবসান নেই। তাই মানুষের বাহবা নয়, রবের সন্তুষ্টিই হোক আমাদের আকাঙ্ক্ষা; মানুষের চোখে বড় হওয়া নয়, আল্লাহর কাছে প্রিয় হওয়াই হোক আমাদের জীবনের সবচেয়ে বড় সফলতা।

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান তাজুল সাহেবকে ইবনে সিনা হসপিটালে দেখতে ...
11/08/2026

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান তাজুল সাহেবকে ইবনে সিনা হসপিটালে দেখতে যান বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জ জেলা ও ছাতক উত্তর উপজেলা শাখার বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু হেনা মো. ইয়াসিন।

১০ আগস্ট ২০২৬
ইবনে সিনা হসপিটাল, সিলেট

মাদ্রাসা ও ইসলামী শিক্ষার উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক মাওলানা ...
09/08/2026

মাদ্রাসা ও ইসলামী শিক্ষার উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাহেবের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় উপস্থিত ছিলেন মাসিক পরওয়ানার সম্পাদক মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী, মাওলানা নোমান আহমদ ও জনাব গোলাম রাব্বানী।

৯ আগষ্ট ২০২৬
রবিবার
বাংলাদেশ সচিবালয়,ঢাকা

আলহামদুলিল্লাহ! আনজুমানে আল ইসলাহ বাংলাদেশের সম্মানিত সভাপতি হযরত আল্লামা হুছামুদ্দিন চৌধুরী ফুলতলী দাওয়াতি সফরে বৃটেন প...
08/08/2026

আলহামদুলিল্লাহ! আনজুমানে আল ইসলাহ বাংলাদেশের সম্মানিত সভাপতি হযরত আল্লামা হুছামুদ্দিন চৌধুরী ফুলতলী দাওয়াতি সফরে বৃটেন পৌঁছলে আনজুমানে আল ইসলাহ ইউকে এর নেতৃবৃন্দ তাঁকে হিথরো বিমানবন্দরে অভ্যর্থনা জানান।

লন্ডন। ৮ আগস্ট ২০২৬

সিলেটে তালামীযে ইসলামিয়ার ঈদে মীলাদুন্নবী (সা.) র‌্যালী বাস্তবায়ন কমিটি গঠনমারুফ আহমদ আহবায়ক, আরিফ হোসাইন সামাদ সদস্য সচ...
07/08/2026

সিলেটে তালামীযে ইসলামিয়ার ঈদে মীলাদুন্নবী (সা.) র‌্যালী বাস্তবায়ন কমিটি গঠন
মারুফ আহমদ আহবায়ক, আরিফ হোসাইন সামাদ সদস্য সচিব

ঈদে মীলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া আগামী ১২ রবিউল আউয়াল সিলেটে 'মুবারক র‌্যালী' বের করবে। এদিকে র‌্যালী বাস্তবায়নের লক্ষ্যে অদ্য ৭ আগস্ট, শুক্রবার, সংগঠনের কেন্দ্রীয় সভায় কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন 'ঈদে মীলাদুন্নবী (সা.) র‌্যালী বাস্তবায়ন কমিটি সিলেট' ঘোষণা করেন।

‎তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মারুফ আহমদ-কে আহবায়ক ও সিলেট মহানগর সভাপতি আরিফ হোসাইন সামাদ-কে সদস্য সচিব করে ঘোষিত কমিটিতে রয়েছেন- যুগ্ম আহবায়ক- তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমাদ উদ্দিন তালুকদার, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আলী রাব্বি রতন, অর্থ সম্পাদক কুতুব আল ফরহাদ, সদস্য- সিলেট পশ্চিম জেলা সভাপতি ইমরান আহমদ সুফি, সিলেট পূর্ব জেলা সভাপতি আবু সায়ীদ মো. আশিক, মৌলভীবাজার জেলা সভাপতি জামাল আহমদ, সুনামগঞ্জ জেলা সভাপতি তারেক আহমদ রাজু, শাবিপ্রবি সভাপতি জিবান আহমদ, হবিগঞ্জ জেলা সভাপতি ফয়েজ আহমদ নোমান, প্রাইভেট ইউনিভার্সিটি জোন সিলেট সভাপতি আব্দুল আহাদ আকবর, সিলেট মহানগর সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, সিলেট পূর্ব জেলা সাধারণ সম্পাদক মো. আমিনুল এহসান জাবির, সিলেট পশ্চিম জেলা সাধারণ সম্পাদক আহকামুল ইসলাম বুলবুল, সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক ফয়ছল আহমদ, মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক আফজাল হোসেন সাজু, প্রাইভেট ইউনিভার্সিটি জোন, সিলেট সাধারণ সম্পাদক মাহদী বিন আব্দুল আজিজ, শাবিপ্রবি সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম ও হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক খলিলুর রহমান।

ফুলতলী কমপ্লেক্স ঢাকায় মারকাজুত তাদরীস আল ইসলামী এর মাসব্যাপী আরবি ভাষা প্রশিক্ষণ -৭ এর সমাপনী মাহফিলে প্রধান অতিথির নস...
30/07/2026

ফুলতলী কমপ্লেক্স ঢাকায় মারকাজুত তাদরীস আল ইসলামী এর মাসব্যাপী আরবি ভাষা প্রশিক্ষণ -৭ এর সমাপনী মাহফিলে প্রধান অতিথির নসিহত শেষে মোনাজাত করছেন শায়খুল হাদিস হযরত আল্লামা নজমুদ্দীন চৌধুরী ছাহেব ফুলতলী।

২৯.০৭.২০২৬ ঈসায়ী
ফুলতলী কমপ্লেক্স, ঢাকা।

ছাতক উত্তর উপজেলায় সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সৌজন্য সাক্ষাৎসংগঠনের সার্বিক কার্যক্রমকে আরও গত...
28/07/2026

ছাতক উত্তর উপজেলায় সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সৌজন্য সাক্ষাৎ

সংগঠনের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ছাতক উত্তর উপজেলা শাখার উদ্যোগে সাংগঠনিক সফর ২৮ জুলাই ২০২৬ইং, মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।

সফরকালে উপজেলা নেতৃবৃন্দ নূতন বাজার আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু তৈয়ব মোঃ শামসুন নুর, উপাধ্যক্ষ মাওলানা আব্দুল মতিন আজাদ, রাধানগর মোহাম্মদিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা শামছুল কবির মিছবাহ, হাদা পান্ডব ইসলাম বাজার দাখিল মাদরাসার সুপার মাওলানা কবি জহীর মোহাম্মদ ও খরিদিচর সিনিয়র আলিম মাদরাসা শাখার দায়িত্বশীলদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের ছাতক (উত্তর) উপজেলা শাখার সভাপতি আব্দুল গফফার আল হাসান, সহ-সভাপতি আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক ছাব্বির আহমদ, সাংগঠনিক সম্পাদক জুনাইদ আহমদ, সহ প্রচার সম্পাদক আব্দুল লতিফ, অর্থ সম্পাদক আবু সাঈদ, সহ অফিস সম্পাদক মো জুনেদুর রহমান, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সুরুজ আলী, সদস্য রাবেল আহমদ, কামরুল ইসলাম প্রমুখ।

Address

Chhatak
3100

Alerts

Be the first to know and let us send you an email when Sabbir Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share