Chhatakbazar Patrika

Chhatakbazar Patrika Facebook Based News Page. News Website: Loading

ছাতক থানার ইন্সপেক্টর (তদন্ত) রঞ্জন কুমার ঘোষের বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতডেস্ক নিউজ:সুনামগঞ্জের ছাতক থানার ইন্সপ...
06/07/2026

ছাতক থানার ইন্সপেক্টর (তদন্ত) রঞ্জন কুমার ঘোষের বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ:
সুনামগঞ্জের ছাতক থানার ইন্সপেক্টর (তদন্ত) রঞ্জন কুমার ঘোষের বদলীজনিত বিদায় উপলক্ষে এক আন্তরিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) শেখ মোহাম্মদ মুরছালিন, ছাতক থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান এবং থানার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এ সময় বক্তারা রঞ্জন কুমার ঘোষের পেশাদারিত্ব, সততা ও দায়িত্বশীল কর্মসম্পাদনের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা তাঁর নতুন কর্মস্থলে সফলতা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

বিদায়ী ইন্সপেক্টর (তদন্ত) রঞ্জন কুমার ঘোষও ছাতক থানায় কর্মরত সকল কর্মকর্তা ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দায়িত্ব পালনে তাঁদের সহযোগিতার কথা স্মরণ করেন। অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

05/07/2026

বিআইডব্লিউটিএ এর নামে অতিরিক্ত চাঁদা আদায়ের অভিযোগ। সরকার নির্ধারিত প্রতি ফুটে ২৫ পয়সা নেওয়ার কথা। কিন্তু নেওয়া হচ্ছে ১ টাকা করে।

ছাতকে সেপটিক ট্যাংকে পড়ে আকিজ প্লাস্টিকের কর্মচারী সিরাজুল ইসলামের মৃত্যুডেস্ক নিউজ:ছাতকে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গি...
29/06/2026

ছাতকে সেপটিক ট্যাংকে পড়ে আকিজ প্লাস্টিকের কর্মচারী সিরাজুল ইসলামের মৃত্যু

ডেস্ক নিউজ:
ছাতকে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুর্ঘটনাবশত ট্যাংকের ময়লা পানিতে পড়ে আকিজ প্লাস্টিক লিমিটেডের এক কর্মচারীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৯ জুন) দুপুর আনুমানিক ১টার দিকে ছাতক পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের শ্যামপাড়া-কুমনা এলাকায় আকিজ প্লাস্টিক লিমিটেডের এপিএল-২ ইউনিটের পেছনের উত্তর পাশে এ দু'র্ঘ'ট'না ঘ'টে।
নি'হ'ত ব্যক্তি মো. সিরাজুল ইসলাম (৪৫)। তিনি ছাতক উপজেলার গদারমহল গ্রামের মৃ"ত সাজ্জাদুর রহমানের ছেলে এবং আকিজ প্লাস্টিক লিমিটেডের একজন ক্লিনার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, কোম্পানির সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, সেপটিক ট্যাংকের ময়লা পানি পরিষ্কার করার সময় অ'স'ত'র্কতাবশত তিনি ট্যাংকের ভেতরে পড়ে যান। এতে ঘ'ট'নাস্থলেই তার মৃ'ত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
খবর পেয়ে ছাতক থানার ওসি (তদন্ত) রঞ্জন কুমার ঘোষের নেতৃত্বে পুলিশ ঘ'ট'নাস্থলে পৌঁছে বিকেল ৪টা ৫ মিনিটের দিকে ম'র'দেহ উ'দ্ধা'র করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল ম"র্গে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো অভিযুক্তের তথ্য পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ছাতক থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ রঞ্জন কুমার ঘোষের নেতৃত্বে থানা পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল কার্যক্রম চলম...
22/06/2026

ছাতক থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ রঞ্জন কুমার ঘোষের নেতৃত্বে থানা পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল কার্যক্রম চলমান

লোকেশন- পাগল হাসান চত্বর, ছাতক।

ছাতকে মাদকবিরোধী ও আইনশৃঙ্খলা বিষয়ক সামাজিক সচেতনতামুলক কর্মশালা অনুষ্ঠিত ডেস্ক নিউজ:ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী এলাকার স...
20/06/2026

ছাতকে মাদকবিরোধী ও আইনশৃঙ্খলা বিষয়ক সামাজিক সচেতনতামুলক কর্মশালা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ:
ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী এলাকার সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, ছাতক পৌরসভাসহ এলাকা-কে মাদক বিক্রি ও মাদক সেবন মুক্ত করতে হবে। এ ব্যাপারে প্রশাসন সহ সকলের সহযোগিতার প্রয়োজন রয়েছে। তিনি আরো বলেন, মাদক নির্মূলে পুলিশ-জনতা মিলেমিশে কাজ করতে হবে। পাশাপাশি পরিবার থেকেও প্রতিরোধ গড়ে তুলতে হবে। যুবসমাজ মাদকাসক্ত হলে সমাজ ও দেশ পিছিয়ে যায়। তাই মাদক ব্যবসায়ীদের কঠোর ভাবে দমন করতে না পারলে যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে না। যুব সমাজ ধ্বংসের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে মাদক। সমাজ ও দেশকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে কঠোর ভাবে আইনি ব্যবস্থা নিতে হবে। পৌরসভার ৬ নং ওয়ার্ডের সকল শ্রেণী পেশার লোকদের নিয়ে একটি সভা করে ৬ নং ওয়ার্ড থেকে প্রথমেই মাদক মুক্ত অভিযান শুরু করা হবে বলে তিনি বলেছেন।

পাশাপাশি ছাতক শহরকে যানজট মুক্ত করতে ফুটপাত এবং অধিকাংশ দোকানের সামনে বসানো উপরি দোকান গুলো উঠানোর জন্য প্রশাসনের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, ব্যাটারি চালিত অটোরিকশা শহরে অতিরিক্ত রয়েছে। এসব অটোরিকশা এখানে যানজট ও দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে। বৈধ অটোরিকশা ও বৈধ চালক ছাড়া পৌর শহরে কেউ অটো গাড়ি চালাতে পারবেনা। বাহিরের অটো গুলো শহরের ভিতরে না ঢুকতে পারে এ ক্ষেত্রে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কে কঠোর হয়ে কাজ করতে হবে। শনিবার ২০ জুন সকালে ছাতক উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহি উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহ শফিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত মাদকবিরোধী ও আইনশৃঙ্খলা বিষয়ক সামাজিক সচেতনতামুলক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোজাহিদুল ইসলাম, ছাতক থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আব্দুর রহমান, ছাতক পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক (স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত), সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, ছাতক প্রেসক্লাব সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান,,
ছাতক জালালীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ, ডাক্তার আফসার উদ্দিন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণের সাব ইন্সপেক্টর আতাউর রহমান সজিব, ইউপি চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালেক রাজা, নুরুল আলম, বিএনপির আহবায়ক কমিটির সদস্য আতাউর রহমান এমরান, মন্ডলীভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলালুল ইসলাম।

বক্তব্য রাখেন, ইমাম সমিতির মাওলানা আমিন উদ্দিন, কাজি সমিতির কাজি মাওলানা বদরুল হক, ইউনিয়ন বিএনপির আহবায়ক শামীম আলম নোমান, আলা উদ্দিন, জাহেদুল ইসলাম আহবাব, হাজি আব্দুস সামাদ, সাজ্জাদুর রহমান, আলা উদ্দিন, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী রিয়াজ আহমেদ রাজু প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহজাহান আহমদ, সোনালী চেলা বিওপি ক্যাম্প কমান্ডার আবু তাহের, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক পারভেজ, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবেক নাসিমা আক্তার খান, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কয়েছ আহমেদ, দিদার আলম, ব্যবসায়ী সাইদুল হক মধু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিনয় কুমার দেব, পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রনব লাল দাস, উপজেলা জাসাসের আহবায়ক আব্দুল আলিম, গোবিন্দগঞ্জ-সৈদের গাঁও ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. আব্দুল হক, ছৈলা আফজলাবাদ ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. আব্দুর রউফ মাস্টার, প্রশাসনিক কর্মকর্তা রইছ উদ্দিন, চরমহল্লা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মো. ইলিয়াস আহমেদ, জাউয়াবাজার ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন, সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মো. কবির আহমদ মধু, উপ প্রশাসনিক কর্মকর্তা জিতেন বর্মন, বিএনপি নেতা হাজী আশিদ আলী, ময়না মিয়া, মোহাম্মদ সোনা মিয়া, ছায়াদ মিয়া, শিক্ষক দুলন তরফদার সহ নেতৃবৃন্দ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাও. আমিন উদ্দিন ও গীতাপাঠ করেন অরুন অধিকারী।

সিলেট ও সুনামগঞ্জের নৌপথে বাল্কহেড শ্রমিকদের কাছ থেকে চাঁদাবাজি, হামলা ও হয়রানির অভিযোগ তুলে নিরাপত্তা নিশ্চিত এবং দায়ীদ...
17/06/2026

সিলেট ও সুনামগঞ্জের নৌপথে বাল্কহেড শ্রমিকদের কাছ থেকে চাঁদাবাজি, হামলা ও হয়রানির অভিযোগ তুলে নিরাপত্তা নিশ্চিত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা।

মঙ্গলবার (১৬ জুন) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এসব অভিযোগ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা বলেন, ‘সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন এলাকা থেকে বালু, পাথর ও কয়লা দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে ঢাকা ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন নৌবন্দরে পরিবহন করে থাকেন বাল্কহেড শ্রমিকরা। কিন্তু নৌপথে চলাচলের সময় বিভিন্ন স্থানে তাদের চাঁদাবাজি ও হয়রানির শিকার হতে হয়।’

তাদের অভিযোগ, গত ১৩ জুন গোয়াইনঘাটে বালু পরিবহনের উদ্দেশ্যে শ্রমিকরা গেলে একদল ব্যক্তি তাদের কাছ থেকে চাঁদা দাবি করে এবং ভয়ভীতি প্রদর্শন করে। বিষয়টি নিয়ে শ্রমিক সংগঠনের নেতারা আলোচনার উদ্যোগ নিলে পরদিন একদল সন্ত্রাসী শ্রমিকদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়।

শ্রমিক নেতারা দাবি করেন, হামলার ঘটনায় তারা গোয়াইনঘাট থানায় অভিযোগ দিতে গেলেও প্রয়োজনীয় সহযোগিতা পাননি। পরবর্তীতে নৌ পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনের বিভিন্ন পর্যায়ে বিষয়টি অবহিত করা হলেও কার্যকর পদক্ষেপ পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তারা।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, গোয়াইনঘাট থেকে ছাতক পর্যন্ত বিভিন্ন স্থানে প্রশাসন, ইউনিয়ন ট্যাক্স এবং বিভিন্ন সংস্থার নাম ব্যবহার করে বাল্কহেড শ্রমিকদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায় করা হচ্ছে। একই নৌযান থেকে একাধিকবার টাকা নেওয়ার ঘটনাও ঘটছে বলে দাবি করেন তারা।

শ্রমিক নেতাদের ভাষ্য, নৌপথের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন নামে-বেনামে চাঁদাবাজি চললেও কার্যকর প্রতিকার পাওয়া যাচ্ছে না। এতে শ্রমিকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং ব্যবসা-বাণিজ্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সংবাদ সম্মেলনে শ্রমিকদের পক্ষ থেকে কয়েকটি দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে- গোয়াইনঘাটে দ্রুত অস্থায়ী নৌ পুলিশ ফাঁড়ি স্থাপন, লোড পয়েন্টগুলোতে নৌ পুলিশের টহল বৃদ্ধি, সকল ধরনের অবৈধ চাঁদাবাজি বন্ধ, সরকারি নিয়মের বাইরে কোনো অর্থ আদায় বন্ধ এবং নৌপথে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা।

তারা অভিযোগ করেন, কিছু ইজারাদার চক্রও এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

শ্রমিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ না হলে তারা কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন। একই সঙ্গে গোয়াইনঘাটকে নৌপথভিত্তিক ব্যবসার জন্য অনিরাপদ এলাকা হিসেবে ঘোষণা করার কথাও বিবেচনা করা হবে বলে জানান তারা।

সংবাদ সম্মেলনে দেশের আইনশৃঙ্খলা বাহিনী, নৌ পুলিশ, জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

ছাতকে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা আদায় ছাতক উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোজাহিদুল ই...
14/06/2026

ছাতকে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা আদায়

ছাতক উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোজাহিদুল ইসলাম ও বিট কর্মকর্তা কে বি এম ফেরদৌস এর নেতৃত্বে মরা চেলা নদী সংলগ্ন বন বিভাগের ভূমি হতে বালি উত্তোলন ও বালিসহ ইঞ্জিন চালিত নৌকা যোগে পালানোর চেষ্টা করলে হাতে-নাতে ০৩(তিন) টি বালিসহ ইঞ্জিন চালিত নৌকা আটক করেন। এবং মোবাইল কোর্ট পরিচালনা করে প্রত্যেকটির জন্য ৫০,০০০/- করে মোট ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা) মাত্র জরিমানা ধার্য ও আদায় করেন।

অবৈধ ভাবে উত্তোলনকৃত বালি জব্দ করে ছাতক বিট অফিসে সংরক্ষণ করা হয়েছে।

09/06/2026

ছাতকে নদী পথে কোন নৌ-পুলিশের সদস্য শ্রমিকদের নিকট চাঁদা দাবি করলে সাথে সাথে উর্ধ্বতন কর্মকর্তাকে ফোন করুন!

নিয়োগ বিজ্ঞপ্তি 📢স্বাধীন বাংলা কম্পিউটার-এ একজন দক্ষ কম্পিউটার অপারেটর নিয়োগ দেওয়া হবে।✅ যোগ্যতা:★বাংলা ও ইংরেজি টাইপ...
08/06/2026

নিয়োগ বিজ্ঞপ্তি 📢

স্বাধীন বাংলা কম্পিউটার-এ একজন দক্ষ কম্পিউটার অপারেটর নিয়োগ দেওয়া হবে।

✅ যোগ্যতা:
★বাংলা ও ইংরেজি টাইপিংয়ে দক্ষ হতে হবে।
★MS Word, MS Excel ও ইন্টারনেট ব্যবহারে পারদর্শী হতে হবে।
★প্রিন্ট, স্ক্যান ও অনলাইন আবেদন সংক্রান্ত কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
★সৎ, দায়িত্বশীল ও পরিশ্রমী হতে হবে।

💰 বেতন: আলোচনা সাপেক্ষে।

📍 কর্মস্থল: স্বাধীন বাংলা কম্পিউটার, বরকতিয়া মার্কেট (থানার সামনে), ছাতক, সুনামগঞ্জ।

📞 যোগাযোগ: ০১৭১০-০৪৪০৬২

আগ্রহী প্রার্থীগন যোগাযোগ করবেন।

ছাতক থানাধীন ফায়ার সার্ভিসের সামনে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে এক বৃদ্ধাকে অসহায় অবস্থায় পাওয়া গেছে। তিনি নিজের নাম-ঠিকান...
04/06/2026

ছাতক থানাধীন ফায়ার সার্ভিসের সামনে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে এক বৃদ্ধাকে অসহায় অবস্থায় পাওয়া গেছে।

তিনি নিজের নাম-ঠিকানা বা পরিচয় সম্পর্কে কিছুই বলতে পারছেন না। বর্তমানে তিনি ছাতক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কোনো সহৃদয় ব্যক্তি যদি তাঁর পরিচয় জানতে পারেন বা পরিবারের সন্ধান দিতে পারেন, তাহলে অনুগ্রহ করে দ্রুত ছাতক থানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

পোস্টটি বেশি বেশি শেয়ার করুন, যাতে দ্রুত তাঁর স্বজনদের খুঁজে পাওয়া যায়।

মেডিকেল অফিসার
01730-324741
ডিউটি অফিসার
01320-120821

Address

Thana Road Chhatak
Chhatak

Alerts

Be the first to know and let us send you an email when Chhatakbazar Patrika posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chhatakbazar Patrika:

Shortcuts

Share

Category