Chakaria Express

Chakaria Express বৃহত্তর চকরিয়া উপজেলা থেকে প্রচারিত একমাত্র মাল্টিমিডিয়া-

যে কোন তথ্য পাঠাতে যোগাযোগ করুন-০১৮৫১-৬৯৫৮৫৯-

আমাদের এই পেইজে যে কোন ধরনের নিত্য নতুন ব্লগ,নিউজ বিজ্ঞাপন, টিউটুরিয়াল,ইতিহাস, মানবিক নিউজ এবং সমসাময়িক অবস্থান তুলে ধরি তাই নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই পেইজটিতে ফলো দিয়েই সাথে থাকার অনুরোধ রইল ধনবাদ।যে কোন নিউজ বা ব্লগের প্রয়োজনেঃ-01837877179। আমার ইউটিউব চ্যানেলটি সাবসক্রাইব করুন ধন্যবাদ।
://youtube.com/

27/08/2026

চকরিয়ার খুটাখালীতে ফের সড়ক দুর্ঘটনা-শ্যামলী পরিবহন খাদে....

27/08/2026

মিলাদুন্নবী যে মানবে না তার কোন এবাদত কবুল হবে না। চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সুন্নী আলেম___

27/08/2026

শত্রুতার জেরে প্রতিপক্ষের পালিত গবাদিপশু জে*ন্ত মাটিতে পুঁতে ফেলেছে।এ'কেমন অ*মানবিকতা____

আলীকদম উপজেলার কারবারি পাড়া ২নং ওয়ার্ড এলাকায় এঘটনা ঘটে বলে জানা গেছে।

26/08/2026

চট্টগ্রাম জসনে-জুলুসে মানুষের সংখ্যা ১০০ কোটি হবে।
যা বলছেন অংশগ্রহণকারীরা.....

26/08/2026

বনবিভাগ ও স্থানীয়দের মধ্যে তীব্র বাকবিতন্ডায়, ঘর ভাঙতে এসে পিছু হটলো বনবিভাগ।

চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইসলামনগরে ফাঁসিয়াখালী রেঞ্জের আওতাধীন নলবিলা বিট।

উত্তেজিত জনগণের কাছ থেকে নিরাপত্তা দিয়ে গাড়িতে তুলে দেন বলে জানান কৈয়ারবিল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ মামুন।

লক্ষ্যারচর আমজাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হলেন-এভারগ্রীন হাসপ...
26/08/2026

লক্ষ্যারচর আমজাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হলেন-
এভারগ্রীন হাসপাতাল চকরিয়ার এমডি,সাংবাদিক ও মানবাধিকার কর্মী, মোঃ সাইদুল হক চৌধুরী ____

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে এক অনন্য ও মহিমান্বিত ঘটনা। তাঁর আবির্ভাব মানুষের জন্য সত্য ও ...
26/08/2026

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে এক অনন্য ও মহিমান্বিত ঘটনা। তাঁর আবির্ভাব মানুষের জন্য সত্য ও আলোর এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল। তিনি মানুষকে তাওহিদের দিকে আহ্বান করার পাশাপাশি সত্য, ন্যায়, সাম্য, ভ্রাতৃত্ব, মানবিকতা ও শান্তির শিক্ষা দিয়েছেন। তাঁর পবিত্র জীবন ও কর্ম সমগ্র মানবজাতির জন্য চিরন্তন পথনির্দেশ ও অনুসরণীয় আদর্শ হয়ে আছে।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আমি বাংলাদেশের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানসহ বিশ্বের সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাই। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া আদায় করছি, যিনি মানবজাতির হেদায়াত ও কল্যাণের জন্য সর্বশেষ নবী ও রাসূল, রহমাতুল্লিল আলামিন হজরত মুহাম্মদ (সা.)-কে পৃথিবীতে প্রেরণ করেছেন। তাঁর প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক।

পবিত্র কুরআনে মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেছেন, "নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ” (সূরা আল-আহযাব, আয়াত: ২১)। মহানবী (সা.)-এর জীবন ছিল পবিত্র কুরআনের শিক্ষার বাস্তব ও জীবন্ত প্রতিফলন। সত্যবাদিতা, আমানতদারি, ন্যায়বিচার, ক্ষমাশীলতা, সহনশীলতা, দয়া ও পরোপকারের অনন্য দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন। তাঁর জীবনাচরণে আমরা যেমন আল্লাহর প্রতি গভীর আনুগত্যের শিক্ষা পাই, তেমনি মানুষের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ ও মহানুভবতার অপূর্ব প্রকাশ দেখতে পাই।

মহানবী (সা.) জাতি, বর্ণ, গোত্র, ভাষা ও সামাজিক অবস্থানের বিভেদ অতিক্রম করে মানুষের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় জোর দিয়েছেন। তিনি এতিম, দরিদ্র, অসহায় ও বঞ্চিত মানুষের প্রতি দায়িত্বশীল ও সহমর্মী হওয়ার শিক্ষা দিয়েছেন। পরিবার, প্রতিবেশী, নারী, শিশু এবং সমাজের দুর্বল ও প্রান্তিক মানুষের অধিকার রক্ষার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেছেন। তাঁর শিক্ষা মানুষে মানুষে বিভেদ নয়, বরং ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক দায়িত্ববোধের বন্ধনকে সুদৃঢ় করে।

বর্তমান বিশ্ব নানা সংকট ও চ্যালেঞ্জের মধ্য দিয়ে অতিক্রম করছে। যুদ্ধ, সংঘাত, হিংসা, বৈষম্য, অসহিষ্ণুতা ও নৈতিক অবক্ষয় মানুষের শান্তি, নিরাপত্তা ও স্বাভাবিক জীবনকে ব্যাহত করছে। এমন এক সময়ে মহানবী (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার শিক্ষা অত্যন্ত প্রাসঙ্গিক। তাঁর জীবনাদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।

আমাদের তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাদের মাদক, সন্ত্রাস, উগ্রতা ও অপরাধের পথ থেকে দূরে রেখে জ্ঞান, সৃজনশীলতা, নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমের চেতনায় গড়ে তুলতে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ হতে পারে এক অনন্য প্রেরণার উৎস। তাঁর আদর্শ তরুণদের সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে, অন্যের প্রতি শ্রদ্ধাশীল হতে এবং সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনে উদ্বুদ্ধ করতে পারে।

মহানবী (সা.)-এর শিক্ষা শুধু মুসলমানদের ধর্মীয় ও আধ্যাত্মিক জীবনের জন্য নয়, মানবিক ও নৈতিক মূল্যবোধের বিকাশের ক্ষেত্রেও গভীর তাৎপর্য বহন করে। তাঁর আদর্শকে আমাদের ব্যক্তিজীবন, পারিবারিক জীবন ও সামাজিক আচরণে ধারণ করতে হবে। পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা, সহনশীলতা ও ন্যায়বোধকে শক্তিশালী করার মধ্য দিয়েই আমরা একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে দলমত নির্বিশেষে সবাই একযোগে কাজ করতে পারি ইনশাআল্লাহ।

মহান আল্লাহ তায়ালা আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-এর সুমহান জীবনাদর্শ ও সুন্নাহ অনুসরণ করার তাওফিক দান করুন। তাঁর শিক্ষা ও আদর্শ আমাদের ব্যক্তি ও সমাজজীবনে সত্য, ন্যায়, সাম্য, ভ্রাতৃত্ব ও মানবিকতার চেতনাকে আরও সুদৃঢ় করুক। বাংলাদেশসহ সমগ্র বিশ্বে শান্তি, ন্যায়, সাম্য, সমৃদ্ধি ও মানবিকতা প্রতিষ্ঠিত হোক-এই পবিত্র দিনে এটাই আমার আন্তরিক প্রার্থনা।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি রইল আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা।
মোহাম্মদ শামসুল আলম
রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজকর্মী।

চকরিয়া উপজেলার একজন সৎ,দক্ষ,নিষ্ঠাবান ভূমি অফিসার রুপায়ণ দেব। যার ফলশ্রুতিতে চকরিয়া উপজেলায় থাকাকালীন তিনি এক্সিকিউটিভ ম...
26/08/2026

চকরিয়া উপজেলার একজন সৎ,দক্ষ,নিষ্ঠাবান ভূমি অফিসার রুপায়ণ দেব। যার ফলশ্রুতিতে চকরিয়া উপজেলায় থাকাকালীন তিনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেছেন। বর্তমানে পদোন্নতি পেয়ে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার নবাগত নির্বাহী অফিসার।

নিখোঁজ অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ শোয়াইবকে পাওয়া গেছেচকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের করাইয়া ঘোনা এলাকার বাসিন্দা ও অবসর...
25/08/2026

নিখোঁজ অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ শোয়াইবকে পাওয়া গেছে

চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের করাইয়া ঘোনা এলাকার বাসিন্দা ও অবসরপ্রাপ্ত শিক্ষক মাস্টার মোহাম্মদ শোয়াইবকে পাওয়া গেছে।

রোববার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে তাঁর সন্ধান মেলে বাঁশখালী এলাকায়।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি বর্তমানে নিরাপদে আছেন। তাঁর সন্ধানে যারা সহযোগিতা করেছেন, সবার প্রতি পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়েছে।

25/08/2026

চকরিয়ায় ফ্লাটের বাথরুম থেকে গৃহবধূর ঝু~ল~ন্ত ম~র~দে~হ উ~দ্ধা~র।

Address

Chakaria Coxbazar
Chittagong
4741

Alerts

Be the first to know and let us send you an email when Chakaria Express posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share