24/07/2026
এক বৃদ্ধ লোক রাস্তায় স্বর্ণের মোহর ভর্তি একটি বাক্স পেল। সে খুশিতে পাগল হয়ে গেল। বাক্সটি নিয়ে দৌড়াতে দৌড়াতে বাড়ি এলো।
যখন তার বৃদ্ধ স্ত্রী সেই বাক্সটি দেখলো, তার চোখ ও খুশিতে জ্বলজ্বল করতে লাগলো। কিন্তু এই দৌলত দুজনের মনেই ভয়ংকর চিন্তার জন্ম দিল।
বৃদ্ধ ভাবলো, আমি তো এখন ধনী হয়ে গেছি। একটা সুন্দরী অল্প বয়সী মেয়েকে বিয়ে করে ফেলব।তার আগে এই বুড়িকে শেষ করে ফেলতে হবে।
ঠিক একই সময় তার বৃদ্ধ স্ত্রীর মাথায়ও একটি দুষ্টু বুদ্ধি এলো।
স্ত্রী ভাবলো, এই বুড়া কোন কাজের না। যদি ও মরে যায়, তাহলে সব দৌলত আমার হয়ে যাবে। বৃদ্ধ স্ত্রী চুপচাপ রান্নাঘরে খাবার রান্না করলো এবং খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিল।
তারপর হাসিমুখে সে খাবারের প্লেট নিয়ে বৃদ্ধের রুমে এলো।
যখন সে খাবারের প্লেট টেবিলে রাখল বৃদ্ধ পিছন থেকে একটা মোটা লাঠি দিয়ে তার স্ত্রীর মাথায় আঘাত করলো।
আর তার স্ত্রী সেখানে লুটিয়ে পড়লে এবং তার মৃত্যু হল।
তারপর বৃদ্ধ লোকটি আরামে বসে খাবার খেতে লাগলো।
এটা সেই বিষাক্ত খাবার ছিল।
খাবার খেয়ে বৃদ্ধ মৃত্যুর কোলে ঢলে পড়ল।
আর সেই দৌলত?
সেটা যেমন ছিল তেমনই ঘরে পড়ে রইল।
তো বন্ধুরা, তোমরাই বলো এই ঘটনা আমাদেরকে কি শিক্ষা দেয়?