20/12/2025
আমাদের ঝাউতলা, JhauTola,. North Jaynagar, Senbagh, Noakhali, Bangladesh.
এটি আমাদের গ্রামের সৌন্দর্যকে আরো বৃদ্ধি করে তোলে, এটি আমাদের গ্রাম, আমরা আমাদের গ্রামকে খুব বেশিই ভালোবাসি। শরীরে যতই ক্লান্তি থাকুক না কেন এখানে একটু আসলেই ক্লান্তি গুলো সব মুছে যায়, এটি আল্লাহর দেয়া এক প্রকৃতি, যার সৌন্দর্য নিজে দেখা ছাড়া বিশ্বাস করা প্রায়ই অসম্ভব, আমাদের এখানে বিকেল সময়ে বিভিন্ন গ্রামগঞ্জ মানুষ ঘুরতে আসে নিজের আত্মাকে প্রশান্ত করতে, তাই আমরা এখানে বিকেল সময়ে কমই যাই, যেন আগন্তুকদের কোনো অসুবিধা না হয়, সকলের নিরাপত্তার জন্য এখানে বিকেল থেকে রাত পর্যন্ত পুলিশ, সেনাবাহিনীর টহল দিয়ে থাকেন, যেন কোনো অসৎ কাজ না হয়। আমরা চেষ্টা করি আমাদের এলাকা আরো সুন্দর ভাবে গড়ে তুলতে, আমাদের এখানে কোনো চাঁদাবাজি কিংবা দূর্নীতি নেই, আপনারাও চাইলে ঘুরে যেতে পারেন, এখানে প্রবেশের জন্য শুধু আপনার গাড়ি ভাড়া ব্যাতিত অন্য কোনো বাড়তি খরচ নেই, আপনাদের সকলের স্বার্থে এটি সার্বক্ষণিক উন্মুক্ত, আপনি যেকোনো সময় ঘুরে যেতে পারেন, সাথে নিয়ে আসতে পারেন আপনার পরিবার পরিজনদের, আপনার সাথে কিংবা আপনার পরিবারের সাথে কেউ অন্যায় কিছু করতে চাইলে আপনি আইনের আশ্রয় নিতে পারেন। যদি টহলরত পুলিশ না থাকে আপনি সরাসরি সেনবাগ থানার ওসি মহোদয়ের সাথে কিংবা এলাকার স্থানীয় লোকদের সহায়তা নিতে পারেন। আপনাদের নিরাপত্তার বিষয়ে আমরা অটুট, আমরা আমাদের এলাকাকে আরও সমৃদ্ধ করতে চাই, আমরা আপনাদের জন্য আপনাদের ভালোবাসা পাওয়ার লক্ষে কাজ করে যাবো, আমরা পরিবেশকে আরও সুন্দর করার চেষ্টা চালিয়ে যাচ্ছি, আপনাদের জন্য আমাদের রাস্তার দু'পাশে আরো গাছ লাগিয়েছি। আমরা আপনাদের কাছে শুধু শান্তি শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ করবো। আপনাদের থেকে কেউ যদি প্রবেশের সময় কোনো অর্থ প্রধান করতে বলে আপনি আমাদের থেকে সহায়তা নিতে পারেন।
#আল্লাহর_নিয়ামত #প্রকৃতি #ঝাউতলা #আমাদে_গ্রাম