Sports Stories

Sports Stories Business
শব্দের খেলার এক নিরব দর্শক!
উপভোগ করাই একমাত্র লক্ষ্য....

14/08/2026

🚨 BIG BREAKING! 🇧🇩

বাংলাদেশ প্রথমবারের মতো FIFA-স্বীকৃত ASEAN ফুটবল টুর্নামেন্টে খেলার আমন্ত্রণ পেয়েছে!

বাংলাদেশ ফুটবলের জন্য এটি নিঃসন্দেহে একটি ঐতিহাসিক মুহূর্ত। নতুন অঞ্চলে, নতুন প্রতিযোগিতায় লাল-সবুজের প্রতিনিধিত্বের নতুন সম্ভাবনা! 🇧🇩🔥

Source: Jumuna TV

08/08/2026

অত্যন্ত দুঃখজনক খবর! 💔

না ফেরার দেশে পাড়ি জমালেন ফুটবল জাদুকর লিওনেল মেসির বাবা হোর্হে মেসি। ৬৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।

মেসির ক্যারিয়ারের একদম শুরু থেকে প্রতিটি ধাপে সবচেয়ে বড় ছায়া ও সবচেয়ে বড় সমর্থক হয়ে ছিলেন তার বাবা। ছেলেকে বিশ্বসেরা বানানোর পেছনের সবচেয়ে বড় কারিগর ছিলেন তিনিই।

কঠিন এই সময়ে লিওনেল মেসি ও তার পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা। 🕊️

17/06/2026

মানুষ যখন বলে মেসির আগের সেই ধার নেই, বয়স হয়ে গেছে, এবার বিশ্বকাপে অন্যরাই গোল করবে মেসি শুধু অভিজ্ঞতা দিয়ে গাইড করবে- আমি শুধু শুনি আর হাসি! 🥹

কারণ আমি জানি সময় আসলেই দেখা যাবে মাঠের এখনো পাসিং এ আইকিউতে সবচেয়ে শার্পেস্ট প্লেয়ারটাই মেসি, এখনো লং রেঞ্জ এ ডিবক্সের বাইরে থেকে শুটিং এ সেরাও মেসি! বয়সের সাথে শরীরে সেটার ছাপ পড়ে, দম কমে যায়, অনেক কিছুই লিমিটেড হয়ে আসে কিন্তু ভেতরের কোয়ালিটি কখনো হারিয়ে যায়না।

লিওনেল মেসি এই ৩৯ বছর বয়সেও স্টিল ওয়ান অফ দ্যা বেস্ট প্লেয়ার ইন দ্যা ওয়ার্ল্ড❤️ হি ইজ স্টিল দ্যা ম্যান উইথ অল দ্যা কোয়ালিটি ইন দ্যা ওয়ার্ল্ড, এই গোলটা শুধু এই কথাটাই আবার মনে করায় দিলো!

অনেক্ষণ অফসাইড অফসাইড খেলার পর,
আর্জেন্টিনা ১-০ আলজেরিয়া!

17/06/2026

তিনি হয়তো পাস দেবেন না। নিজেই ড্রিবলিং করবেন অসম্ভবের স্বপ্নে। শট করবেন অস্বাভাবিক জায়গা থেকে। হতাশার কারণ হবেন। কারণ তিনি পারেন। চাইলেই সব পারেন।

আজকেও পা হড়কাচ্ছিলেন। মার্কিন মাটিতে কেন যেন এম্বাপ্পে জাদু উধাও হয়ে যাচ্ছিল। বল নিয়ন্ত্রণে রাখতে পারছিলেন না। বল পায়ে নিয়েও কোথায় যেন হারিয়ে যাচ্ছিলেন। তৃতীয় বিশ্বকাপ যাত্রা আর দ্বিতীয়টার স্বপ্নটা শুরুতেই একটু ধূসর।

বয়স এখনো তিরিশ থেকে বেশ দূরে। বিশ্বের সেরাদের একজন। বিশ্বকাপ ইতিহাসের সেরাদের একজন। দারুণ এক মুভমেন্টে প্রথম গোল। ম্যাচের পর্দা নামার আগে দূরপাল্লার অসামান্য এক শটে জয় নিশ্চিত। ফরাসি সৌরভ ছড়িয়ে দেশের সর্বোচ্চ গোলশিকারী।

তিনি। এমনই। হয়তো ভুলে ভরা। আত্মভরী। কিন্তু কিলিয়ান এম্বাপ্পে লোতান যখন খেলেন, গোল করেন - চেয়ে থাকতে হয়, অস্ফুটে মুখ দিয়ে বেরিয়েই যায়, "এই ছেলে পাগলাটে এক জিনিয়াস!"

17/06/2026

বিশ্বকাপের এবসোলিউট কিছু চরিত্র থাকে। যাদের দিয়ে বিশ্ব আসরটা ডিফাইন করা যায়। পেলে, জিদান, মিরোস্লাভ ক্লোজা, রোনালদো ফেনোমেনন বা মেক্সিকোর গিয়ের্মো ওচোয়াই হোন না কেনো। পারফরম্যান্স, পরিসংখ্যান বা প্রেজেন্সের বিচারে নামগুলো বিশ্বকাপের ট্রেডমার্ক। যাদের দিয়ে বিশ্বকাপের মার্কেটিং করা যায়। যারা বিশ্বমঞ্চে এলে ওয়ার্ক করবেই এটা খোদাই করে লিখে দেওয়া যায়।

এক্সক্লুসিভ এই তালিকায় সর্বশেষ সংযোজন হিসেবে আপনাকে কিলিয়ান এমবাপ্পের নামটা লিখতে হবে। মাদ্রিদের হয়ে দুই বছরের ট্রফিলেস সিজন, ভক্ত-সমর্থকদের দুয়ো, ক্লাবের প্রতি কমিটমেন্টের অভাবসহ হাজারো ফ্যাক্টর নিয়ে তিন বছর জুড়ে আলোচনা করা যাবে। কিন্তু বিশ্বকাপের সময়টাতে আপনাকে তার দিকেই তাকিয়ে থাকতে হবে। না চাইতেও ফ্রান্সের বিরাট টিফোর সবচেয়ে বড় পোট্রেটে তাকেই দেখতে হবে।

১৮, ২২ এবার ২৬।

The Dictator is back to rule in the world cup,

Once again!

16/06/2026

২৬ বিশ্বকাপে এখন পর্যন্ত এশিয়ার কোনো দল হারে নাই।

জাপান নেদারল্যান্ডসের বিপক্ষে ড্র করেছে।

সৌদি আরব উরগুয়ের বিপক্ষে ড্র করেছে।

কাতার সুইজারল্যান্ডের বিপক্ষে ড্র করেছে।

দক্ষিণ কোরিয়া চেক প্রজাতন্ত্রের বিপক্ষে জয় পেয়েছে।

ইরান নিউজিল্যান্ডের বিপক্ষে ড্র করেছে।

ইউরোপ এবং লাতিন আমেরিকার দলের বিপক্ষে এশিয়ানদের দুর্দান্ত পারফরম্যান্স উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখাচ্ছে।

বিশ্বের সবচেয়ে বড় মহাদেশ হচ্ছে এশিয়া। অথচ আমরা এখনো ফুটবল বিশ্বকাপ জিততে পারি নাই।

ফিজিক্যালি এশিয়ানরা ইউরোপ এবং লাতিন আমেরিকার খেলোড়দের পিছিয়ে থাকার কারণে ফুটবলে আমাদের সাকসেস কম। তাছাড়া আমাদের এখানকার পরিবেশে ফুটবল খেলাটা কঠিন। কিন্ত বর্তমানে এশিয়ান দলগুলো এগিয়ে যাচ্ছে।

ক্লাব ফুটবলটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এশিয়ার অনেক খেলোয়াড় এখন নিয়মিত ইউরোপের ক্লাবগুলোতে খেলার সুযোগ পাচ্ছে। তাছাড়া সৌদির ক্লাব ফুটবলটাও এখন বিশ্বমানের হয়ে উঠেছে। যেটা এশিয়ার ফুটবল পরিবর্তনে গুরুত্বপূর্ণ রোল প্লে করছে।
তাছাড়া জাপান, দক্ষিণ কোরিয়া, কাতারের ক্লাব ফুটবলটাও ভালো করছে।

এশিয়ার দলগুলোও কোনো একদিন ফুটবল বিশ্বকাপ জিতবে৷ ইউরোপের দলগুলোকে বলে কয়ে হারাবে। সেই দিনের অপেক্ষায় রইলাম।

16/06/2026

২০১০ সালে বিশ্বকাপ জিতার পর স্পেন কখনো রাউন্ড অব সিক্সটিন পার করতে পারে নাই!!

১৪ বিশ্বকাপে গ্রুপ স্টেজ থেকে বিদায় ঘটেছিল স্পেনের।

১৮ এবং ২২ বিশ্বকাপে রাউন্ড অব সিক্সটিনে বাদ পড়ে স্পেন।

সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হইলো স্পেন গত তিনটা বিশ্বকাপে মাত্র তিনটা ম্যাচ জিতেছে। প্রত্যেকটা বিশ্বকাপে একটার বেশি ম্যাচ জিততে পারে নাই।

দীর্ঘ ১৬ বছর পর স্পেন কি রাউন্ড অব সিক্সটিনের বাধা টপকে কোয়ার্টার ফাইনালে উঠতে পারবে নাকি গত তিন বিশ্বকাপের মতো এইবারো দুর্ঘটনা ঘটবে?

এইবার যদি স্পেন রাউন্ড অব সিক্সটিনের বাধা টপকে কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ হয় তাহলে স্পেনকে ওভার হাইপ টিম বলা ছাড়া আর কোনো উপায় থাকবে না।

14/06/2026

আগের দুই ম্যাচে খেলা হয়নি, স্বাভাবিকভাবেই বাংলাদেশ দলের সেরা দুই পেসার তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান এবং গতিদানব নাহিদ রানা খেলেছেন। এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে নাহিদ রানাকে। আর সুযোগ পেয়েই বাজিমাত করেছেন শরীফুল ইসলাম, নিয়েছেন ছয় উইকেট...

শুধু উইকেটসংখ্যাই না, ম্যাচজুড়ে যতবার অধিনায়ক বিপদে পড়েছেন, শরীফুল উদ্ধার করেছেন, বারবার ব্রেক থ্রু এনেছেন। এই যে সুযোগ পেয়েই ভালো করা, এটাই বাংলাদেশের পেস বোলিং ডিপার্টমেন্টের সৌন্দর্য...

পেস বোলিং ডিপার্টমেন্টের মতো অন্য বিভাগগুলোতেও যদি টাইগাররা এভাবেই পারফর্ম করতে পারতো, বাংলাদেশ হতো দুনিয়ার অন্যতম সেরা দল...

14/06/2026

ম্যাচতো হেরেই যাচ্ছিলাম! কি দরকার ছিল এইরকম টানটান উত্তেজনা তৈরি করার!

হাত পা একদম ঠান্ডা হয়ে যাচ্ছিল। হার্ট অ্যাটাক করার মতো পরিস্থিতি তৈরি হয়ে গেছিল।

মুস্তাফিজ কনোলির উইকেট নেওয়ার পর তো জয়ের স্বপ্ন দেখা শুরু করেছিলাম। ভেবেছিলাম বাংলা ওয়াশটা হয়তো হয়ে যাবে।

২০২২ সালে ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নিশ্চিত হারা একটা ম্যাচ মুস্তাফিজ এবং মিরাজ জিতিয়েছিল। কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল আজকেও ঐ ম্যাচের পুনরাবৃত্তি হবে। নিশ্চিত হারা ম্যাচটা হয়তো এইবারো জিতে যাবো। কিন্ত আজকে ভাগ্য আমাদের সহায় হইলো না।

তবে বাংলাদেশ শেষ পর্যন্ত হাল ছাড়েনি, ম্যাচ জয়ের চেষ্টা করেছে, এতেই অনেক খুশি। কিন্ত ম্যাচটা জিতলে আনন্দের পরিমাণ শতগুণ বেড়ে যেত। এইরকম ক্লোজ ম্যাচ জেতার আনন্দ একপাক্ষিক ম্যাচ জয়ের আনন্দের থেকে শতগুণ বেশি।

14/06/2026

আমাদের পেস বোলারদের মধ্যে যেই হেলদি কম্পিটিশনটা হচ্ছে এটা যদি ব্যাটসম্যানদের মধ্যে থাকতো তাহলে বাংলাদেশ আরও অনেক দূর এগিয়ে যেত।

নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করেও টিম কম্বিনেশনের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ম্যাচে বেঞ্চে বসে থাকতে হয়েছিল শরীফুলকে। কিন্ত আজকে থার্ড ওয়ানডেতে একাদশে জায়গা পেয়েই নিজেকে প্রমাণ করার সুযোগ হাতছাড়া করলেন না।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১০ ওভারে ২৭ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন, দ্বিতীয় ওয়ানডেতে ১০ ওভারে ৩২ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন, তৃতীয় ওয়ানডেতে ৭ ওভারে ১৯ রান দিয়ে এক উইকেট নিয়েছিলেন। এইরকম পারফরম্যান্স করে কোন খেলোয়াড় পরের ম্যাচেই একাদশ থেকে ড্রপ হয়?

একবার চিন্তা করেন আমাদের পেস বোলারদের মধ্যে এখন কি লেভেলের কম্পিটিশন চলতেছে। দুর্দান্ত পারফর্ম করেও একাদশে জায়গা নিশ্চিত হয় না।

আজকে অস্ট্রেলিয়া শুরু থেকেই টি-টোয়েন্টি খেলার মুডে ছিল। ৪ ওভারে ৪০ রান করে ফেলেছিল। কিন্ত শরীফুল অ্যাটাকে এসেই দুইটা উইকেট নিয়ে বাংলাদেশকে আবারও ম্যাচের ড্রাইভিং সিটে বসিয়ে দিয়েছে।

আমাদের পেস বোলারদের মধ্যে এইরকম কম্পিটিশন চলতে থাকলে ভবিষ্যতে আময়াদের পেস বোলিং লাইন আপ আরও ভালো করবে। কারণ জাতীয় দলে সুযোগ পাওয়ার জন্য পাইপলাইনের তরুণ পেস বোলারদের প্রচুর পরিশ্রম করতে হবে। যেটা পুরো পেস ইউনিটটাকেই বদলে দিবে।

বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যেও যদি এমন কঠিন প্রতিযোগিতা শুরু হয় তাহলে দেখবেন আমাদের ব্যাটিং লাইন আপের চেহারা বদলে গেছে।

Address

Chatkhil
Chittagong

Telephone

+8801892073278

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sports Stories posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sports Stories:

Shortcuts

Share