Indigenous Voice- CHT

Indigenous Voice- CHT Speak for the rights of indigenous peoples

বান্দরবানে মাত্র ৫০০ টাকার জন্য মারধরে উচনু মারমা নিহত, ঘাতক পলাতকবান্দরবান, ১৫ জুলাই ২০২৬: বান্দরবান শহরের নিউগুলশান এল...
15/07/2026

বান্দরবানে মাত্র ৫০০ টাকার জন্য মারধরে উচনু মারমা নিহত, ঘাতক পলাতক

বান্দরবান, ১৫ জুলাই ২০২৬: বান্দরবান শহরের নিউগুলশান এলাকায় মাত্র ৫০০ টাকা পাওনাকে কেন্দ্র করে সংঘটিত এক বর্বরোচিত মারধরের ঘটনায় উচনু মারমা (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। নিহত উচনু মারমা নিউগুলশান এলাকার বাসিন্দা থোয়াইনুচিং মারমার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে উচনু মারমার সঙ্গে একই এলাকার উচিংনু মারমা ওরফে সেলিমের কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যকার বাকবিতণ্ডা তীব্র সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, কথাকাটাকাটির একপর্যায়ে উচিংনু মারমা ক্ষিপ্ত হয়ে উচনু মারমাকে এলোপাতাড়িভাবে পেটাতে শুরু করেন। মারধরের একপর্যায়ে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে উচনু মারমাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই অভিযুক্ত উচিংনু মারমা ওরফে সেলিম এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।

সরকারি হলো বান্দরবানের সেই ‘তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয়’, প্রজ্ঞাপন জারিবান্দরবান, ১৩ জুলাই ২০২৬: বান্দরবানের দুর্গম থ...
13/07/2026

সরকারি হলো বান্দরবানের সেই ‘তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয়’, প্রজ্ঞাপন জারি

বান্দরবান, ১৩ জুলাই ২০২৬: বান্দরবানের দুর্গম থানচি উপজেলার আলোচিত তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয়কে সরকারি ঘোষণা করেছে সরকার। সোমবার (১৩ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি মাধ্যমিক-৩ শাখার সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৩ জুলাই ২০২৬ থেকে বান্দরবান জেলার থানচি উপজেলার তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয়কে সরকারি ঘোষণা করা হলো। একই সঙ্গে প্রচলিত বিধি-বিধান অনুযায়ী বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের আত্তীকরণ করা হবে। তবে আত্তীকৃত শিক্ষক-কর্মচারীদের চাকরি বদলিযোগ্য হবে না।

বান্দরবান ছবি: Umong Sing Marma
12/07/2026

বান্দরবান

ছবি: Umong Sing Marma

11/07/2026

পাহাড়ি আদিবাসীদের জমি দখলের অভিযোগ: দীর্ঘ ২৫ বছরের চাষাবাদের জমি নিয়ে চরম অনিশ্চয়তা
দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে আসছেন একটি পাহাড়ি আদিবাসী পরিবার। কিন্তু এখন সেই জমি দখলের চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাদের চাষকৃত জমির দখল নিতে চাইছেন।

11/07/2026

উজানে টানা ভারী বৃষ্টিপাতের ফলে বান্দরবানের সাঙ্গু নদীর পানি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। নদীর পানি ক্রমাগত বাড়তে থাকায় তীরবর্তী নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা দেখা দিয়েছে এবং স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

ভিডিও: সংগৃহীত

  ফারুয়া ইউনিয়নে দ্বিতীয় দফার ভয়াবহ বন্যা, জনজীবন বিপর্যস্তরাঙ্গামাটি, ১১জুলাই ২০২৬: রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া...
11/07/2026

ফারুয়া ইউনিয়নে দ্বিতীয় দফার ভয়াবহ বন্যা, জনজীবন বিপর্যস্ত

রাঙ্গামাটি, ১১জুলাই ২০২৬: রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নে দ্বিতীয় দফার ভয়াবহ বন্যা ও পাহাড়ি ঢলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কয়েক দিনের ব্যবধানে আবারও আকস্মিকভাবে পানি বেড়ে যাওয়ায় ফারুয়া বাজারসহ ইউনিয়নের যমুনাছড়ি, চাইন্দ্যা, উলুছড়ি, তক্তানালা ও এগুজ্যাছড়িসহ অধিকাংশ এলাকা পানির নিচে তলিয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে বিভিন্ন ছড়া ও খালের পানি দ্রুত বৃদ্ধি পায়। এতে বসতঘর, দোকানপাট, কৃষিজমি ও সড়ক তলিয়ে যায়। অনেক পরিবার নিরাপদ আশ্রয়ের সন্ধানে উঁচু স্থানে চলে যেতে বাধ্য হয়েছে।

বন্যার কারণে ফারুয়া বাজারে ব্যবসা-বাণিজ্য কার্যত স্থবির হয়ে পড়েছে। পানিতে তলিয়ে যাওয়ায় বাজারের অধিকাংশ দোকান বন্ধ রয়েছে। বিভিন্ন এলাকায় সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনেও দেখা দিয়েছে সংকট। ফলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ায় তারা চরম আর্থিক সংকটে পড়েছেন। অনেকের ঘরের আসবাবপত্র, খাদ্যসামগ্রী ও গবাদিপশুর ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষকদের আমন ধানের বীজতলা ও সবজি ক্ষেত পানিতে ডুবে ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

আবহাওয়া অনুকূলে না এলে এবং বৃষ্টিপাত অব্যাহত থাকলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

হিল উইমেন্স ফেডারেশন রাঙ্গামাটি সরকারি কলেজ শাখার ১৫ তম সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিতরাঙ্গামাটি, ১০ জুলাই ২০২৬: "সকল প্রকা...
10/07/2026

হিল উইমেন্স ফেডারেশন রাঙ্গামাটি সরকারি কলেজ শাখার ১৫ তম সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত

রাঙ্গামাটি, ১০ জুলাই ২০২৬: "সকল প্রকার ষড়যন্ত্র প্রতিহত করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে নারী সমাজ অধিকতর সামিল হউন" শ্লোগানে আজ ১০ জুলাই ২০২৬, রাঙামাটি সরকারি কলেজ শাখার হিল উইমেন্স ফেডারেশন ১৫ তম বার্ষিক শাখা সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত বার্ষিক শাখা সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি স্টাফ সদস্য রুমেন চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ম্রানুচিং মারমা, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি রাঙ্গামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক রিনা চাকমা, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সজল চাকমা প্রমুখ।

হিল উইমেন্স ফেডারেশন রাঙ্গামাটি সরকারি কলেজ শাখার সভাপতি এলি চাকমা সভাপতিত্বে এবং বিদায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক সূচনা চাকমা সঞ্চালনায় উক্ত সম্মলেন ও কাউন্সিলে স্বাগত বক্তব্য প্রদান করেন রেশমি চাকমা।

রুমেন চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামে দুই দশকেরও বেশি সময় ধরে রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত পার্বত্য চট্টগ্রাম চুক্তির মৌলিক বিষয়গুলো এখনও বাস্তবায়িত হয়নি। শাসকগোষ্ঠী ভাগ কর শাসন কর নীতির মধ্য দিয়ে জুম্মদেরকে নিপীড়ন ও শোষণের যাঁতাকলে পিষ্ট করে রেখেছে। সেজন্য জুম্ম নারী সমাজকে মনস্তাত্ত্বিক দাসত্ব থেকে বের হয়ে এসে পুরুষের পাশাপাশি আন্দোলন সংগ্রামের হাল ধরতে হবে। এই দায়িত্ব পালনে নিয়মতান্ত্রিক কিংবা অনিয়মতান্ত্রিক উভয় পথে ছাত্র কিংবা ছাত্রী সমাজকে অধিকতরভাবে সামিল হওয়ার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে যেকোন ষড়যন্ত্র নির্মূলকরণ তথা জুম্ম জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে সেভাবেই এগিয়ে নিয়ে যেতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, ১৯৭১ বাংলাদেশ স্বাধীন হলেও তার কোনো পরিবর্তন পরিলক্ষিত হয় নি। বরং পার্বত্য চট্টগ্রামে নারী নির্যাতন, ধর্ষণ, হত্যা, গণহত্যাসহ ইসলামি সম্প্রসারণবাদ, উগ্র বাঙালি জাতীয়তাবাদের প্রসার ঘটেছে, যেগুলো এখনও চলমান। ১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হয়। পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুযায়ী পার্বত্য চট্টগ্রামে ভূমি কমিশন কার্যকর করার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধানপূর্বক পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী স্থায়ী জণগণকে নিয়ে স্থানীয় ভোটার তালিকা প্রণয়ণের মাধ্যমে তিন পার্বত্য জেলা পরিষদ নির্বাচন, স্থানীয়দের নিয়ে স্থানীয় পুলিশ প্রশাসন নিয়োগ, অস্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহারের কথা থাকলেও কোনো সরকার এগুলো বাস্তবায়নের সদিচ্ছা দেখায় নি। তাই পার্বত্য চট্টগ্রামে নারীর ক্ষমতায়ন, নারী মুক্তি তথা সমগ্র জুম্ম জাতির অস্তিত্ব রক্ষার লক্ষ্যে নারী-পুরুষ উভয়ের এগিয়ে আসতে হবে।

ম্রানুচিং মারমা বলেন, পার্বত্য চট্টগ্রামে জুম্ম নারীসমাজ একদিকে বিজাতীয় শাসন-শোষণ অপরদিকে পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থার দ্ধারা সমাজের শাসন-শোষণের শিকার। তবে এইটাও সত্যি, ইতিহাসে প্রতিটি অধিকার আদায়ের সংগ্রামে নারীদের ভূমিকা ছিল অপরিসীম। কিন্তু বর্তমানে জুম্ম নারীদের মধ্যে রাজনীতি বিমূখতা লক্ষ্য করা যায়। সেজন্য পার্বত্য চট্টগ্রামে জুম্ম নারীদের পরিবার ও সমাজের নানা বাঁধা অতিক্রম করে রাজনীতিতে আসতে হবে। এইচডব্লিউএফ হচ্ছে পার্বত্য চট্টগ্রামের জুম্ম নারী শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী একমাত্র লড়াকু রাজনৈতিক সংগঠন। তাই এইচডব্লিউএফের সকল নেতাকর্মীদের আরো রাজনৈতিক ও সাংগঠনিকভাবে দক্ষ হয়ে ওঠতে হবে।

তিনি আরও বলেন, দীর্ঘ ২৪ বছরের ও অধিক রক্তক্ষয়ী লড়াই সংগ্রামের পর ১৯৯৭ সালে যে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হলে চুক্তির মৌলিক ধারাগুলো এখনো বাস্তবায়িত হয় নি। সেই চুক্তিকে বাস্তবায়নের লক্ষ্যে পার্বত্য চট্টগ্রামের জুম্ম নারী সমাজ তথা সমগ্র জুম্ম জণগণের ঐক্য সুদৃঢ় করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন জোরদার করতে হবে।

রিনা চাকমা বলেন, হিল উইমেন্স ফেডারেশন শুধু একটি সংগঠন নয় এটি একটি শিক্ষার পাঠশালা এবং অন্যায় প্রতিবাদের কন্ঠস্বর। ১৯৮৮ সালে প্রতিষ্ঠা হওয়া হিল উইমেন্স ফেডারেশন আজ ৩৮ বছর এখনো তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। হিল উইমেন্স ফেডারেশন জুম্ম নারী শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী সংগঠন তাই এইচডব্লিউএফের সকল নেতাকর্মীদের আরো রাজনৈতিক ও সাংগঠনিকভাবে দক্ষ হয়ে ওঠতে হবে।

তিনি আরও বলেন, আদিবাসী নারীদের নিরাপত্তা, রাজনৈতিক সচেতনতা এবং সর্বোপরি নারীদের অধিকার আদায়ে পার্বত্য চট্টগ্রামে যে বাস্তবতা বিরাজমান রয়েছে আর এই বাস্তবতাকে উপলব্ধি করে ভয়ের সংস্কৃতি থেকে আমাদের তরুণ জুম্ম নারী সমাজকে বেরিয়ে আসতে হবে এবং লড়াই সংগ্রামে নিজেদের নিয়োজিত করতে হবে।

সজল চাকমা, শুরুতেই তিনি জুম্ম সমাজে নারীদের রাজনৈতিক প্রয়োজনীয়তা কেন তা উল্লেখ করতে গিয়ে বলেন, একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও উন্নত সমাজ গড়তে নারীদের রাজনৈতিক অংশগ্রহণ অপরিহার্য। তাদের সক্রিয় অংশগ্রহণ একটি জাতির উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমান সময়ে বিশ্ব জগতে অনেকাংশে নারীদের নেতৃত্ব অবস্থান দেখা যায় কিন্তু পার্বত্য চট্টগ্রামে বাস্তবতা ভিন্নরূপ।

তিনি আরও বলেন,পাহাড়ের সমাজ ব্যবস্থা এখনো সামন্তীয় ঘুণেধরা। এখানে নারীদেরকে এখনো দমিয়ে রাখা হয়, তাদের মুক্ত চিন্তার স্বাধীনতা সীমাবদ্ধ করে রাখা হয়। ফলে অনেক নারী অন্যায়ের প্রতিবাদ করতে গেলেও একটা ভয়ের দ্বিধায় ভুগে। তাই প্রান্তিক সমাজ থেকে যারা উঠে এসে যারা কলেজে ভর্তি হবেন তাদের কাছে পৌঁছাতে হবে।

সম্মেলন ও কাউন্সিল ২য় অধিবেশনে সভাপতি হিসেবে সেবিকা চাকমা, সাধারণ সম্পাদক হিসেবে সুষ্টি চাকমা এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে জগতী চাকমাকে নির্বাচিত করে ১১ সদস্য বিশিষ্ট হিল উইমেন্স ফেডারেশন, রাঙ্গামাটি সরকারি কলেজ শাখার ১৫তম কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিকে শপথ বাক্য পাঠ করান হিল উইমেন্স ফেডারেশন, রাঙ্গামাটি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক কাঞ্চনমালা চাকমা। পরিশেষে বিদায়ী কমিটির সভাপতি এলি চাকমার বক্তব্যের মধ্যে দিয়ে সম্মেলন ও কাউন্সিল সমাপ্ত ঘোষণা করা হয়।

  | টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত পার্বত্য চট্টগ্রাম: প্লাবিত পাহাড়ী জনপদ, পাহাড়ধসে নিহত ১, বিচ্ছিন্ন সড়ক যোগাযোগপার্বত্য...
08/07/2026

| টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত পার্বত্য চট্টগ্রাম: প্লাবিত পাহাড়ী জনপদ, পাহাড়ধসে নিহত ১, বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ

পার্বত্য চট্টগ্রাম, ৮ জুলাই ২০২৬: টানা কয়েক দিনের ভারী বর্ষণে ভয়াবহ দুর্যোগের মুখে পড়েছে পার্বত্য চট্টগ্রামের তিন জেলা—রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান। পাহাড়ী ঢল, নদ-নদীর পানি বৃদ্ধি, পাহাড়ধস ও জলাবদ্ধতায় জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। হাজারো পরিবার পানিবন্দি হয়ে পড়েছে, একাধিক গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে এবং বহু মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

এরই মধ্যে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় পাহাড়ধসে লক্ষী বিলাশ চাকমা (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দুর্যোগ অব্যাহত থাকায় আরও পাহাড়ধস ও আকস্মিক বন্যার আশঙ্কা করছেন স্থানীয়রা।

বান্দরবানে ভয়াবহ বন্যা, নদীর পানি বিপৎসীমার ওপরে-
সবচেয়ে নাজুক পরিস্থিতি বিরাজ করছে বান্দরবানে। অব্যাহত ভারী বর্ষণে জেলা শহরসহ নাইক্ষ্যংছড়ি, রোয়াংছড়ি, লামা ও আলীকদম উপজেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পাহাড়ি ঢল ও নদীর পানি বৃদ্ধিতে সহস্রাধিক ঘরবাড়ি পানির নিচে তলিয়ে গেছে।

জেলার সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বুধবার (৮ জুলাই) সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বান্দরবানে ৩০৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা আগের দিনের তুলনায় প্রায় দ্বিগুণ।

জেলা শহরের হাফেজঘোনা, কাসেমপাড়া, আর্মিপাড়া, বনানী স-মিল এলাকা, বালাঘাটার আমবাগানপাড়া এবং সাঙ্গু নদীর তীরবর্তী বহু বসতবাড়ি প্লাবিত হয়েছে। রাত থেকেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলো প্রশাসনের নির্ধারিত বিভিন্ন সরকারি বিদ্যালয় ও আশ্রয়কেন্দ্রে সরে যেতে শুরু করেছে।

খাগড়াছড়িতে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে-
খাগড়াছড়িতেও টানা বৃষ্টিতে জনজীবন অচল হয়ে পড়েছে। পাহাড়ী ঢল ও নদীর পানি বেড়ে যাওয়ায় জেলার একাধিক গুরুত্বপূর্ণ সড়ক পানির নিচে তলিয়ে গেছে।

দীঘিনালা-লংগদু, দীঘিনালা-সাজেক এবং খাগড়াছড়ি-রাঙ্গামাটি সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে দুর্গম এলাকার মানুষের যাতায়াত ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে।

চেঙ্গী ও মাইনী নদীসহ বিভিন্ন খাল-ছড়ার পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় জেলা সদর, মহালছড়ি ও দীঘিনালার নিচু এলাকায় বন্যার পানি ঢুকে পড়েছে। অনেক পরিবারকে গবাদিপশুসহ নিরাপদ স্থানে সরে যেতে দেখা গেছে।
এদিকে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার পাশাপাশি পাহাড়ধসের ঝুঁকিও আশঙ্কাজনক হারে বেড়েছে। পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন ১৩৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছে।

রাঙ্গামাটিতে পাহাড়ধসে প্রাণহানি, কাচালং নদীর পানি লোকালয়ে-
রাঙ্গামাটির বিভিন্ন উপজেলায়ও বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে বাঘাইছড়ি উপজেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। দীঘিনালা-সাজেক সড়কের বিভিন্ন অংশ পানির নিচে তলিয়ে যাওয়ায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

গত ৭ জুলাই বাঘাইছড়িতে পাহাড়ধসে লক্ষ্মী বিলাশ চাকমা (৬০) নিহত হন। স্থানীয়দের আশঙ্কা, টানা বর্ষণ অব্যাহত থাকলে পাহাড়ধসের ঝুঁকি আরও বাড়তে পারে।

এদিকে কাচালং নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে লোকালয়ে প্রবেশ করায় বাঘাইছড়ির বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পাশাপাশি বিলাইছড়ি উপজেলাতেও ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে এবং জেলা সদরসহ বিভিন্ন স্থানে ছোট-বড় পাহাড়ধসের খবর পাওয়া গেছে।

অনেক পরিবার নিরাপদ আশ্রয়ের সন্ধানে আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ৪২টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

সর্বোচ্চ বৃষ্টিপাত, স্থগিত এইচএসসি পরীক্ষা-
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পার্বত্য জেলা বান্দরবান, রাঙ্গামাটি এবং বন্দরনগরী চট্টগ্রামে। বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে বুধবারের এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

টানা বর্ষণ অব্যাহত থাকায় পার্বত্য চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধসের ঝুঁকি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় প্রশাসন ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারী মানুষকে সতর্ক থাকার, অপ্রয়োজনীয় চলাচল এড়িয়ে চলার এবং প্রয়োজন হলে দ্রুত নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।

08/07/2026

গতকাল আর্জেন্টিনার খেলা চলাকালে রাঙ্গামাটিতে হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় ক্ষুব্ধ ফুটবলপ্রেমীরা বিদ্যুৎ অফিস ঘেরাও করে প্রতিবাদ করেন।
ভিডিও দেখুন...

নাটকীয় ম্যাচ শেষে মিশরের বিপক্ষে ৩-২ গোলে দুর্দান্ত জয় পেল মেসির আর্জেন্টিনা
07/07/2026

নাটকীয় ম্যাচ শেষে মিশরের বিপক্ষে ৩-২ গোলে দুর্দান্ত জয় পেল মেসির আর্জেন্টিনা

Address

Chittagong Hill Tracts
Delhi
4000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Indigenous Voice- CHT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share