Halal Life

Halal Life আপনার মোনাজাতে
দোয়ায় শামিল রাইখেন।

same same but different!
21/08/2026

same same
but different!

সিলেট এর ভয়াবহ বন্যায়, সারাদেশে আমাদের ত্রাণ কালেকশন শুরু হয়! উচ্চ বিত্ত থেকে শুরু করে একেবারে তৃণমূল এর সাধারণ মানুষজন ...
13/08/2026

সিলেট এর ভয়াবহ বন্যায়, সারাদেশে আমাদের ত্রাণ কালেকশন শুরু হয়! উচ্চ বিত্ত থেকে শুরু করে একেবারে তৃণমূল এর সাধারণ মানুষজন থেকে ও আমরা খুচরা কালেকশন করি!
সম্ভবত চট্টগ্রামে মহানগর এর মধ্যে আমরা হালিশহর থেকে সর্বোচ্চ কালেকশন দিতে পেরেছি বন্যার্তদের জন্য!

কত স্মৃতি তোমার সাথে!
ভালো থাকো সাঈদ।

বিয়ের দরজায় দুরুদ!‎[এক বোনের গল্প]‎‎বয়স পেরিয়ে যাচ্ছিল। অনেক প্রস্তাব এসেছে, আবার ফিরেও গেছে। কেউ মেনে নিচ্ছে না, কে...
24/07/2026

বিয়ের দরজায় দুরুদ!
‎[এক বোনের গল্প]

‎বয়স পেরিয়ে যাচ্ছিল। অনেক প্রস্তাব এসেছে, আবার ফিরেও গেছে। কেউ মেনে নিচ্ছে না, কেউ পাত্তা দিচ্ছে না—কারণ, আমি দেখতে অতটা সুন্দর ছিলাম না, আর আমার পরিবার খুব সচ্ছলও নয়। দিন দিন পছন্ড ভাবে মানসিকভাবে ভেঙে পড়ছিলাম। আমার এ অবস্থা দেখে আমার এক খালা দুরুদের আমল করতে বললেন। খালাই বললেন, "বিয়ে তোর রিজিকে আছে, কিন্তু দরজাটা খুলতে দুরুদ দরকার। বেশি বেশি দুরুদ পড়, দেখবি কিছু হবেই।"

‎খালার কথা শুনে এক আমল শুরু করলাম—প্রতিদিন ৫০০ বার দুরুদে ইব্রাহিম, ২০০০ বার ইস্তিগফার।
‎সেই আমল ঠিক এক মাস কন্টিনিউস করলাম। ২৭তম দিনে হঠাৎ করে এক পরিবার থেকে প্রস্তাব আসে। ছেলে দেশের বাইরে থাকে, হাফেজও বটে, সাদাসিধে জীবন চায়। দেখা হলো। পাত্রপক্ষ সেদিনই পছন্দ জানিয়ে দিল।
‎আজ আমি একজন সন্তানের মা।
‎নিজের মতো করে চলতে পারছি।
‎এতো তুচ্ছতাচ্ছিল্যের পর আমার রবের নেয়ামতের সাগরে ভাসছি। আমি সবসময় বলি,
‎"আমি চাইলেই হয়নি, আমি চাইলেও পাইনি; কিন্তু দুরুদ পাঠ করে চেয়েছি— আমার রব নিজে পাঠিয়ে দিয়েছেন।" আলহামদুলিল্লাহ। 🖤



সংগৃহীত

শাহ সুলতান আহমদ নানুপুরী রহ. খাদেমকে বললেন, আমি কলা খাবো, দোকানে গিয়ে কলা নিয়ে আসো।খাদেম মনে মনে ভাবলো, এতো গভীর রাতে ...
17/07/2026

শাহ সুলতান আহমদ নানুপুরী রহ. খাদেমকে বললেন, আমি কলা খাবো, দোকানে গিয়ে কলা নিয়ে আসো।

খাদেম মনে মনে ভাবলো, এতো গভীর রাতে বাজারে দোকান খোলা থাকবে না।

তাও হযরতের আদেশ মান্য করে খাদেম বাজারে গিয়ে দেখে, একটি দোকান খোলা, এবং দোকানের সামনে কলা ঝুলছে! কলা ক্রয় করে হযরতের সম্মুখে পেশ করলেন। হযরত জিজ্ঞেস করলেন, দাম কত?

খাদেম বলল, অন্যান্য সময়ের চেয়ে এখন একটু বেশি দাম দিয়ে কিনতে হয়েছে, কারণ বাজারে একটা মাত্র দোকান খোলা।

তখন হযরত বললেন, দেখো! বাজারে একটা দোকান খোলা থাকায় কলার দাম বেড়ে গেছে, তেমনি যে ব্যক্তি তাহাজ্জুদ পড়ে, আল্লাহ পাক দেখেন, দুনিয়ার সকল লোক ঘুমে বিভোর কিন্তু এক ব্যক্তি নামায পড়ছে। তখন আল্লাহ পাকের কাছে উক্ত ব্যক্তির দাম এবং তার নামাজের দাম বেড়ে যায়। তখন যদি সে টুটিপুঁটি ইবাদতও করে আল্লাহ পাকের কাছে তার দাম অনেক বেশি!

আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তাওফিক দান করেন।

লিখা গুলো পড়ে- সাঈদ এর কথা মনে পড়লো!
সাঈদ দেশে থাকা অবস্থায়, বেশিরভাগ সময় রাতে নক দিলে, বলতো নামাজ পরছিলাম!
স্বাভাবিক ভাবে রাতে নামাজ তাহাজ্জুদ ই পরে বেশিরভাগ মানুষ।
আল্লাহ তায়ালা সাঈদ কে ক্ষমা করুক।
তার নিরব আমল গুলো কবুল করুক।
তার জন্য জান্নাতের দরজা বুলন্দ করুক।
দোয়ায় শামিল রাখিয়েন সাঈদ কে।

#রাহিমাহুল্লাহ

হায় গালিব!
12/07/2026

হায় গালিব!

 #কবর!
10/07/2026

#কবর!

ত্রাণ বিতরণ করার কথা মনে হলে সাঈদ এর কথা মনে পরে! যেকোনো সময় ভারী বৃষ্টি বা বন্যা হলে সাঈদ এর সাথে সবসময় পরামর্শ করা হতো...
08/07/2026

ত্রাণ বিতরণ করার কথা মনে হলে সাঈদ এর কথা মনে পরে!
যেকোনো সময় ভারী বৃষ্টি বা বন্যা হলে সাঈদ এর সাথে সবসময় পরামর্শ করা হতো, অন্তত আশপাশের মানুষদের খবরাখবর নেওয়ার জন্য!
এ ক্ষেত্রে সে সবসময় একটিভ ছিল।

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা, তার অনেক গুলো ভালো কাজের মধ্যে, এটা ও একটা উসিলা হিসেবে কবুল করুক।
তার জন্য জান্নাতের দরজা বুলন্দ করুক।

#সাঈদ_রাহিমাহুল্লাহ।

এই সময়টায় মেয়েরা সবচেয়ে বেশি বিব্রতকর অবস্থায় পরে!
05/07/2026

এই সময়টায় মেয়েরা সবচেয়ে বেশি বিব্রতকর অবস্থায় পরে!

অস্ট্রেলিয়া যাওয়ার ঠিক আগের দিন রাতে একটা প্রোগ্রাম ছিল! যাওয়ার সময় আমিও গেলাম সাথে। প্রোগ্রাম শেষে স্টেজে তাকে ডাকলো ক্...
04/07/2026

অস্ট্রেলিয়া যাওয়ার ঠিক আগের দিন রাতে একটা প্রোগ্রাম ছিল! যাওয়ার সময় আমিও গেলাম সাথে। প্রোগ্রাম শেষে স্টেজে তাকে ডাকলো ক্রেস্ট নেওয়ার জন্য,কিন্তু তার মাথায় টুপি নাই! সেজন্য আমার মাথা থেকে টুপি নিয়ে, সেটা পরে তারপর ক্রেস্ট হাতে নিলো!

এই টুপিটাই সেই টুপি!
আল্লাহ তায়ালা সাঈদ কে ক্ষমা করুক।
জান্নাতুল ফেরদৌসের সু-উচ্চ মাকাম দান করুক।

Address

Halishahar
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Halal Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share