10/09/2026
আমাকে দেখে কি আসলেই মনে হয় আমি উচ্চবিলাসিতা করছি?
আমার জানা মতে, মানুষ উচ্চবিলাসিতা তখনই করে, যখন তাদের অনেক টাকা-পয়সা থাকে এবং প্রয়োজনের বাইরেও অতিরিক্ত খরচ করে। তাহলে যেখানে আমি কোনো ইনকামই করি না, সেখানে বিলাসিতা করব কার টাকা দিয়ে? আমার তো স্বামীও নেই যে স্বামীর টাকা উড়াব! তাহলে কেন মনে হলো আমি বিলাসিতা করছি?
আমার স্কিন কেয়ার প্রোডাক্টগুলো দেখে?
আচ্ছা, আমি একটা মেয়ে মানুষ—আমার অবশ্যই ইচ্ছে করবে নিজের স্কিনটা সুন্দর দেখাতে। তাই বলে কি আমি বিলাসিতা করছি? তাহলে ছেলেরা যে সুন্দরী মেয়ে ছাড়া বিয়ে করতে চায় না, সেটাকে কী বলা যায়? তারাও তো সৌন্দর্যের প্রতি লোভী!
আর আমার এসব স্কিন কেয়ার করার প্রোডাক্ট কি আমার মন চাইলেই কিনে ফেলতে পেরেছি? না ভাই। নিজের আম্মুর দেওয়া হাতখরচ থেকে অল্প অল্প করে টাকা জমিয়ে একটা একটা করে প্রোডাক্ট কিনেছি। মানুষের শখ থাকতে পারে, নিজের যত্ন নেওয়ার ইচ্ছা থাকতে পারে—তাই বলে সেটাকে বিলাসিতা বলা হবে কেন?
আপনারাই তো আগে বলতেন, যখন আমার মুখে দাগ, ব্রণ ছিল তখন নানা কথা শুনাতেন। আর আজকে আমি নিজের ত্বকের যত্ন নিচ্ছি বলে আমি উচ্চবিলাসী?
Seriously?
আচ্ছা, আমার আম্মু আমাকে যেখানে যেভাবে বড় করেছেন, আমি তো সেভাবেই থাকতে চাইব, তাই না? আমার আম্মু যদি আমাকে Princess treatment দিয়ে রাখেন, তাহলে আমি কেন এমন একটা ঘরে যাব যেখানে আমাকে চাকরানির মতো treatment পেতে হবে?
Why?
I love taking care of my skin, I love wearing Western dresses, and I absolutely love being pampered and treated like a princess by my mom...If I’m being a little extravagant with this, so what,man?😏