MH KABIR

MH KABIR � যে কখনো ভুল করেনা
সে কখনো নতুন করে শিক্ষা গ্রহণ করেনা �

27/11/2025

এই বক্তব্যটি শুনে চোখের অশ্রু ঝরেছে আমার।তিনি কতটা নির্লোভ মানুষ।দেশের সকল রাজনৈতিক দলের প্রধান এমপি নির্বাচন করছেন অথচ ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই হাফিজাহুল্লাহ নির্বাচন করছেন না।তিনি ইসলামী হুকুমত কায়েমের নেশায় বিভোর হয়ে রাত দিন এক করে পাগ*লের মত ছুটছেন সারা দেশে।হে আল্লাহ এমন নির্লোভ ও নির্ভেজালদের হাতে এদেশের রাষ্ট্র ক্ষমতা দিও।

বিশেষ রিপোর্ট :সন্দ্বীপে রাজনীতির রূপান্তরের নাম—আমজাদ হোসেনকেফায়েত উল্লাহ কায়সার সম্পাদক, সাদা কাগজ ___________________...
26/11/2025

বিশেষ রিপোর্ট :
সন্দ্বীপে রাজনীতির রূপান্তরের নাম—আমজাদ হোসেন

কেফায়েত উল্লাহ কায়সার
সম্পাদক, সাদা কাগজ
_____________________
সন্দ্বীপের বাতাসে আজ এক অদ্ভুত উষ্ণতা। রাজনীতির মাঠে উত্তাপ ছড়ালেও, সেই উত্তাপের কেন্দ্রে দাঁড়িয়ে আছেন একজন মানুষ—যিনি ক্ষমতার নয়, সেবার রাজনীতি করতে এসেছেন। তাঁর নাম আমজাদ হোসেন।
দ্বীপ অঞ্চলে রাজনীতির চিরাচরিত চিত্র—হট্টগোল, দলে দলে জনসংযোগ, পোস্টার–ব্যানারের প্রতিযোগিতা। কিন্তু আমজাদ হোসেনের পথ ভিন্ন। তিনি প্রথমে রাজনীতি নয়—মানুষকে দেখেন। মানুষের দুঃখ–কষ্ট শুনেন। চায়ের আড্ডায়, সরু গলিতে, বাড়ি বাড়ি গিয়ে ভোটারের চোখে চোখ রেখে জানতে চান—“আপনাদের আসল সমস্যা কী?”
মানুষ কেবল কথা নয়, কান পায় তাঁর। এলাকার ছোট ছোট সংকট—রাস্তা, পানি, চিকিৎসা, কৃষকের ক্ষতি—সব শুনে নীরবে সমাধানের উদ্যোগ নেন তিনি। যা পারেন নিজে করেন, যা পারেন না, সেটির পথ খোঁজেন।
যেখানেই শুনছেন দ্বীপবাসীর আর্থিক অসহায়ত্ব, সেখানেই মানবিক আমজাদ ছুটে যান। ওমানে নিহত ৭ পরিবারের পাশে দাঁড়ানো থেকে সৌদি আরবে নিহত শাকিলের পরিবারের প্রতি সান্ত্বনা—সবই তিনি করেন নিঃশব্দ দায়িত্ববোধে। আর নিহত শিশু আলী হোসেনের পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়ার ঘটনাটি আজও সন্দ্বীপবাসীর মনে এক আলো হয়ে জ্বলছে।
দুই দশকের বেশি সময় ধরে মানুষের পাশে থাকার যে অঙ্গীকার তিনি পালন করে আসছেন, তা কেবল রাজনৈতিক প্রতিশ্রুতির সীমায় বন্দী নয়—এটি একজন মানুষের আরেক মানুষের প্রতি মানবিক দায়বদ্ধতা।
এবার ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী হয়ে যখন তিনি সামনে এসেছেন, তখনো তাঁর ভাষা একই—
“আমার উদ্দেশ্য সেবা, ক্ষমতা নয়।”
এই বাক্যটি সন্দ্বীপের রাজনীতিতে নতুন এক ধ্বনি তৈরি করেছে। যেখানে ক্ষমতার প্রতিযোগিতা তীব্র, সেখানে একজন মানুষ ক্ষমতার বাইরে থেকেও মানুষের সমস্যা শুনে সমাধান করে যাচ্ছেন—অবশ্যই এটি বিরল ছবি। তাই প্রশ্নটি এখন জনমনে আরও শক্ত—মানুষ কি কেবল ভোটের রাজনীতি চায়, নাকি একজন নির্ভরযোগ্য মানুষকে?
এই নির্ভরযোগ্যতার দাবি রাখেন বলেই তাঁর নাম এখন ছড়িয়ে পড়ছে অন্যরকম আবেগে।
তার আদর্শ রাজনীতি, ভদ্রতা, শিষ্টাচার ও নীরব সেবার ধারায় উদ্বুদ্ধ হচ্ছে সাধারণ মানুষ। সন্দ্বীপের জনতা তাঁর ভিন্নধর্মী রাজনীতিতে যেন নিজেদের প্রতিদিনের জীবনের প্রতিচ্ছবি খুঁজে পাচ্ছে।
আর ঠিক এই কারণেই তিনি এখন এলাকার সব রাজনৈতিক দলের নীরব মাথাব্যথার কারণ।
কারণ প্রতিদ্বন্দ্বী হচ্ছে না কোনো দলের প্রতীক—প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে মানুষের আস্থা, মানুষের ভালোবাসা, মানুষের ভরসা।
সন্দ্বীপের রাজনীতি আজ তাঁকে ঘিরে এক নতুন মানবিক ধারার দিকে তাকিয়ে। ভবিষ্যৎ অনিশ্চিত হতে পারে—কিন্তু একটি সত্য স্পষ্ট:
যদি রাজনীতি মানুষের জন্য হয়, তবে সেই রাজনীতি এমনই হওয়া উচিত—ভালবাসার, সেবার, শিষ্টাচারের, আদর্শের রাজনীতি।
পরিবর্তন কখনো শোরগোল থেকে আসে না—আসে নীরব সেবার হাত ধরে। সেই হাতটি আজ আমজাদ হোসেন বাড়িয়ে দিয়েছেন।

সুন্দর রৌদ্রজ্বল মিষ্টি আবহাওয়ার শুভসকাল!
23/11/2025

সুন্দর রৌদ্রজ্বল মিষ্টি আবহাওয়ার শুভসকাল!

জনগণের আমানত রক্ষার অঙ্গীকার, ন্যায় ও নৈতিকতার রাজনীতি প্রতিষ্ঠার প্রত্যয়ে—ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের ...
04/11/2025

জনগণের আমানত রক্ষার অঙ্গীকার, ন্যায় ও নৈতিকতার রাজনীতি প্রতিষ্ঠার প্রত্যয়ে—
ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের যোদ্ধারা মাঠে প্রস্তুত।

চট্টগ্রাম-০১ (মীরসরাই)
আলহাজ্ব ফেরদৌস আহমদ চৌধুরী

চট্টগ্রাম-০৩ (সন্দ্বীপ)
অধ্যাপক আমজাদ হোসেন
Mohammad Amzad Hossain

চট্টগ্রাম-০৪ (সীতাকুণ্ড)
অধ্যক্ষ মুহাম্মদ দিদারুল মাওলা
Mawlana Kari Didarul Mawla

দোয়া, সমর্থন ও ভালোবাসা দিয়ে পাশে থাকুন।
হাতপাখার হাওয়া বইতে শুরু করেছে—
সত্য, শান্তি আর ইসলামি মূল্যবোধের পক্ষে ইনশাআল্লাহ।

25/10/2025

সন্ত্রাস চাঁদাবাজ ও দূর্নীতিবাজদের বিরুদ্ধে আপসহীন এক নেতা অধ্যক্ষ ক্বারী দিদারুল মাওলা দিদার ভাই। দিদার ভাই আগামী জাতীয় নির্বাচনে বিজয়ী হলে চট্টগ্রাম ০৪ সীতাকুণ্ড পাহাড়তলী আকবর শাহ আংশিককে সকল ধরনের অন্যায় অভিচার খুন গুম চাঁদাবাজি বন্ধসহ নির্মূল করবে, ইনশাআল্লাহ। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিদার ভাইকে বিজয়ী করতে "হাতপাখা" মার্কায় ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করুন।

25/10/2025

চট্টগ্রাম (০৪) সীতাকুণ্ড সংসদীয় আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত হাতপাখার পদ প্রার্থী অধ্যক্ষ ক্বারী দিদারুল মাওলা, গতরাতে কর্নেলহাট মনসুরাবাদ এলাকায় ব্যাপক গণসংযোগ চালায়। এই সময় স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নেতৃবৃন্দের বিশাল উপস্থিতি লক্ষ করা যায়।

ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েই সক্রিয় ভূমিকা পালন করছেন,  সাবেক রাষ্ট্রদূত গোলাম মসিহ।বর্তমানে তিনিইসলামী আন্দোলন বা...
23/10/2025

ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েই সক্রিয় ভূমিকা পালন করছেন, সাবেক রাষ্ট্রদূত গোলাম মসিহ।
বর্তমানে তিনি
ইসলামী আন্দোলন বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতেছেন ।
বিশ্বের বিভিন্ন রাষ্ট্রদূত দের সাথে ইসলামী আন্দোলন এর সাক্ষাৎ গুরুত্বপূর্ণ অবদান রাখছেন তিনি ।

Address

সন্দ্বীপ, চট্টগ্রাম
Chittagong

Telephone

+8801864199948

Website

Alerts

Be the first to know and let us send you an email when MH KABIR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MH KABIR:

Shortcuts

Share