Everything will be Alright

Everything will be Alright "Allah is the best of planner "

09/05/2026

মানুষ ততক্ষণই আপনার, যতক্ষণ আপনার চেয়ে ভালো কোনো 'অপশন' তার সামনে নেই। যেদিন সে আপনার চেয়ে যোগ্য বা সামর্থ্যবান কাউকে পাবে, সেদিন আপনার বছরের পর বছর দেওয়া শ্রম আর ভালোবাসা এক নিমেষেই গুরুত্বহীন হয়ে পড়বে।

এটাই বর্তমান সময়ের সবচেয়ে বড় এবং নিষ্ঠুর সত্য-সবাই এখানে কেবল সময়ের প্রয়োজনে পাশে থাকে।

দীর্ঘ পথচলা কিংবা হাজারো স্মৃতি আসলে কোনো ঢাল হতে পারে না, যখন মানুষ স্বার্থের অংক মেলাতে বসে। যে মানুষটিকে আপনি নিজের সবটুকু দিয়ে আগলে রেখেছিলেন, সে-ই একদিন আপনাকে তুড়ি মেরে উড়িয়ে দেবে একটু উন্নত জীবনের আশায়।

আসলে এই স্বার্থপর পৃথিবীতে আবেগ বা মায়ার কোনো বাজারমূল্য নেই; এখানে কেবল সুযোগ আর সুবিধার খেলা চলে। দিনশেষে নিঃস্ব হয় কেবল তারাই, যারা অন্ধের মতো বিশ্বাস আর আবেগ নিয়ে আঁকড়ে ধরতে জানে।

02/05/2026

মাঝামাঝি এক জীবন

এই মুহূর্তে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছি, আমি নিজেই ঠিক বুঝে উঠতে পারি না। পুরোপুরি ভেঙে পড়িনি, আবার একেবারে ঠিকও নই। সবকিছু চলছে, অথচ কিছুই ঠিকমতো চলছে না। কেমন এক মধ্যবর্তী অবস্থায় আটকে আছি।

সকাল হয়, আমি নিয়মমতো উঠে পড়ি। কাজ করি, কথা বলি, প্রয়োজনমতো হাসিও দিই। যতটুকু স্বাভাবিক থাকলে প্রশ্ন কম আসে, আমি ঠিক ততটাই স্বাভাবিক থাকি।

কেউ বুঝুক, তা আমি চাই না। ভেতরের ক্লান্তিটা আলাদা করে চোখে না পড়ুক। কারণ ব্যাখ্যা দিতে দিতে নিজেকেই অপরিচিত লাগে।

সত্যিটা যদি বলি, তবে বলবো-ভেতরে প্রচণ্ড শূন্যতার এক বিস্তৃতি। সবকিছু টিকে আছে কেবল অভ্যাসে, বেঁচে আছি শুধু বেঁচে থাকার জন্য।

01/05/2026

তোমার সেই ছোট ছেলেটা ভালো নেই। ভিতরে ভিতরে শেষ হয়ে গেছে। জানো মা? এখন কষ্ট পেলে তোমাকে আর বলিনা, ছোটবেলায় যখন কষ্ট পেতাম, তোমার কাছে যেয়ে কাঁদতাম। তুমি তখন আমায় শান্ত করতে আদর করতে আমায় সামাল দিতে।

এখন কষ্ট পেলে লুকিয়ে বেড়াই। কত বড় হয়ে গেছি, ammu জানো? আজ আমি ধ্বংসের পথে। আমি ভালো নেই মা আমি ভালো নেই💔

13/04/2026

সৃষ্টিকর্তার পরিকল্পনার উপরে কারো কোনো হাত নেই; তিনি সব নির্ধারণ করে রেখেছেন-কোথায় আপনাকে সম্মানিত করবেন, আর কোথায় আপনাকে এক নিদারুণ পরীক্ষার মুখে ফেলবেন। আমরা অনেক সময় না পাওয়ার বেদনায় ভেঙে পড়ি, অপমানের গ্লানিতে নিজেকে গুটিয়ে নিই, কিন্তু ভুলে যাই যে প্রতিটি পতনের পেছনেই লুকিয়ে থাকে এক বিশাল উত্থানের গল্প।

আসলে আমরা যা চাই, তা সবসময় আমাদের জন্য কল্যাণকর হয় না। কিন্তু তিনি যা দেন, তা-ই আমাদের জন্য শ্রেষ্ঠ। যে দরজায় আপনি বারবার কড়া নেড়েও প্রত্যাখ্যাত হয়েছেন, জানবেন সেই দরজার ওপাশে আপনার জন্য কেবল ধ্বংসই অপেক্ষা করছিল। আপনাকে সেখান থেকে সরিয়ে নেওয়া মানে হলো আপনাকে আরও বড় কোনো প্রাপ্তির দিকে এগিয়ে দেওয়া।

ধৈর্য ধরুন, কারণ আপনার হারানো প্রতিটি মুহূর্তের হিসাব তাঁর কাছে আছে। যেখানে আপনি আজ অবহেলিত, কাল হয়তো সেখানেই আপনাকে সম্মানের সর্বোচ্চ শিখরে বসানো হবে। সময়ের চাকা যখন ঘুরবে, তখন আপনি নিজেই বুঝতে পারবেন-কেন আপনার সেই চাওয়াগুলো পূর্ণ হয়নি। তাঁর পরিকল্পনায় কোনো ভুল নেই; তিনি অন্ধকার সরিয়ে আলোর পথ দেখাবেনই। শুধু বিশ্বাস রাখুন, আপনার ধৈর্য আর সততা কোনোদিন বৃথা যাবে না।🩶

08/04/2026

চুপচাপ মেনে নিচ্ছি। যা হচ্ছে সব।

কোথাও টু শব্দটি করছি না। কষ্ট হচ্ছে কিন্তু বুঝতে দিচ্ছি না। 'কেন করলে এরকম? এই প্রশ্ন কোথাও রাখছি না। যা কিছু অসহনীয় ছিল একসময় সেইসব সয়ে নিচ্ছি। অন্যকে না বুঝিয়ে নিজেকে বোঝাচ্ছি। অনেক কিছু বলতে চেয়েও নীরব থেকে যাচ্ছি প্রতিবার।

ভাবছি, কী হবে বলে?

এতে আমার ক্ষতি হচ্ছে না লাভ বুঝতে পারছি না। তবে এ'টুকু বুঝতে শিখছি যে মানুষ বড় জটিল উপপাদ্য, আমি তার সূত্র মুখস্ত করার সমস্ত ইচ্ছে হারিয়ে ফেলেছি!

28/03/2026

অযাচিত বিরুদ্ধাচারণ আর নিরন্তর অপবাদের সময়ে আমি চুপ করে থাকি, কারণ আমার কাজ, কাজের নিয়ত, আমার ইখলাস সম্পর্কে আমি সম্পূর্ণভাবেই ওয়াকিবহাল। এরকম সময়ে আমার আল্লাহর রাসুল সাল্লাললাহু আলাইহি ওয়া সাল্লামের সেই হাদিসটার কথা মনে পড়ে, যেখানে তিনি বলেছেন-

'আল্লাহ যদি কল্যাণ লিখে রাখেন, তাহলে দুনিয়ার সকলে একসাথে হয়েও তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আর, আল্লাহ যদি অকল্যাণ লিখে রাখেন, তাহলে দুনিয়ার সমস্ত লোকও যদি তোমার পক্ষে আসে, তোমার একবিন্দু উপকার তারা করতে পারবে না।'

হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকীল। আমার রব কতোই না উত্তম অভিভাবক।

16/03/2026

সুরাহ শামস পড়তে পড়েন। ইন্টারেস্টিং সুরা।
( শামস মানে সূর্য। )
এই সূরাতে, আল্লাহ প্রথম সাত আয়াত, শুধু শপথ করে গেছেন।

শপথ সূর্যের,
শপথ চাঁদের
শপথ দিনের
শপথ রাতের..

পড়তে পড়তে মনে হবে, কেন এত শপথ? কাহিনীটা কি?
আল্লাহ আপনাকে কি বলবে বলে, টানা সাত আট আয়াত ধরে শপথ করছেন !

তারপর আল্লাহ বলছেন
Successful are those who purify their souls.

এরকম এতগুলো কসমিক লেভেলের শপথ করে, মহান সৃষ্টিকর্তা আপনাকে জানাচ্ছেন,
ঐ মানুষটাই চমৎকার, ঐ মানুষটাই সফল

যার একটা ইনসাইট আছে। যে নিজেকে নিয়ে ভাবে। নিজেকে শুদ্ধ করতে চায়। নিজের কারেকশনে মনযোগ দেয়!

ভুল আপনি করবেনই।
নানা রকম ভুল করবেন। অতিতের দিকে ফিরে তাকালে দেখবেন লজ্জায় লুকাবার মতন কত ভুল আপনার বুক পকেটে জমে আছে!

আপনি আপনার আশেপাশের যাদের দিকেই তাকাবেন,
সবাই নানা রকম ভুল করে, করেছে।

আপনি একা না।
মানুষ তার ডিজায়ার, ইমোশন, সম্পর্ক, যৌণতা, সামাজিক ভ্যালিডেশন এরকম নানা বিধ ক্যাটালিস্ট দিয়ে তাড়িত।

নিজেকে যেমন পারফেক্ট ভাবতে হয়না
তেমনি নিজেকে সকলের থেকে নিকৃষ্ট ভাবারও কোন কারন নাই।

কিন্তু ফিরে আসার পথ কি নাই?
আছে।

অবশ্যই আছে।

শুধু যে ফিরে আসবেন তা না। ভুল স্বীকার করলে। সে ভুল নিয়ে কাজ করলে, নিজেকে কারেক্ট করলে

আপনি পৃথিবীর সবচেয়ে চমৎকার মানুষগুলোর একজন হয়ে উঠবেন।।

আল্লাহ শপথ করেই বলেছেন সেটা।

15/03/2026

প্রয়োজন ফুরালেই মানুষ!!!!

অনেক সময় মানুষ নিজের আনন্দ ভুলে অন্যদের খুশি রাখতেই ব্যস্ত থাকে। মনে হয় সবাই সন্তুষ্ট থাকলে জীবনটা ঠিক হয়ে যাবে।

কিন্তু বাস্তবতা খুব ভিন্ন কথা বলে, তুমি যত ভালোই কিছু করো একটা ছোট ভুল হলেই মানুষ তোমাকে বিচার করতে দেরি করে না।

তখন বোঝা যায় নিজের শান্তি অন্যের হাতে তুলে দেওয়া ঠিক না। কারণ সবাই তোমার অনুভূতি সমানভাবে বুঝবে না।

এই পৃথিবীতে অনেক সম্পর্ক প্রয়োজনের হিসাবেই গড়ে উঠে। সত্যিটা অনেক সময় এমন-প্রয়োজন ফুরালেই মানুষ দূরে সরে যায়।

11/03/2026

স্বার্থ যেখানে সবাই সেখানে।

Address

Chittagong
4210

Website

Alerts

Be the first to know and let us send you an email when Everything will be Alright posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share